- দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক
- উজিরপুরে সন্ধ্যা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে ধ্বংস
- ব্যাংকে চুরির মামলায় সাজাপ্রাপ্ত গণঅধিকার পরিষদ নেতা আটক
- শীতের সকালে খেজুরের রস-গুড়ের মিষ্টি ঘ্রাণ, আগাম প্রস্তুতিতে ব্যস্ত কোটচাঁদপুরের গাছিরা
- মধুপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
- টাঙ্গাইলে এলপিজি গ্যাসের গোডাউনে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ১ লাখ টাকা
- অসহায় চালকের চুরি হওয়া ভ্যান উদ্ধার করে দিলো আনসার ও ভিডিপি
- নওগাঁর বদলগাছীতে শারদীয় দুর্গোৎসবে ৬৪ টন সরকারি চাল বিতরণ ও প্রস্তুতি সভা
- লোহাগাড়ায় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বর্ণাঢ্যভাবে শুভ মহালয়া উদযাপন
- উৎপাদন খরচ বাড়ায় বিপাকে ডিমলার আমন চাষিরা: ন্যায্য দর নিয়ে দুশ্চিন্তা
Author: admin
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাট উপজেলার নানাইচ গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে জামায়াত। গতরাতে ধামইরহাট উপজেলার জাহানপুর ইউনিয়নের অন্তর্গত নানাইচ গ্রামের আলেক উদ্দীনের ছেলে ফেরদৌসের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত আনুমানিক আড়াইটায় হঠাৎ সৃষ্ট আগুনে ফেরদৌস পরিবারের উপার্জনের একমাত্র অবলম্বন চার্জার গাড়িটি সম্পূর্ণরূপে ভস্মিভূত হয়ে যায়। চার্জার গাড়ীর পাশাপাশি ঘরের টিন, আসবাবপত্র, দরজা -জানালাসহ অনেক ক্ষয়ক্ষতি সংঘটিত হয়। এছাড়াও দুটি ছাগল আগুনে পুড়ে মারা যায়।খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির ও নওগাঁ -২ (ধামইরহাট -পত্নীতলা) আসনে জামায়াত মনোনীত এম পি প্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক, জাহানপুর ইউনিয়ন জামায়াতের আমির এ্যাড. বায়েজীদ হোসেন, জাহানপুর ইউনিয়ন…
নিজস্ব প্রতিবেদক ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ঢাকার কোনো থানায় মামলা না নিলে সেই ওসিকে এক মিনিটে সাসপেন্ড করে দেব। সোমবার (২৫ নভেম্বর) ডিএমপি সদর দপ্তরে অটোরিকশা, অটোভ্যান ও ইজিবাইক চালকদের সঙ্গে বৈঠকে তিনি এ হুঁশিয়ারি দেন। বৈঠকে এক রিকশাচালক বলেন, তাকে কামরাঙ্গীরচর এলাকায় গত রোববার ও এর আগে একদিন মারধর করা হয়। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, আপনি মামলা করেননি কেন? মামলাযোগ্য হলে অবশ্যই ওসিদের মামলা নিতে হবে। মামলা না নিলে সেই থানার ওসিকে এক মিনিটে সাসপেন্ড করা হবে। চাঁদাবাজির বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, রিকশা-ভ্যানে কোনো চাঁদাবাজি হবে…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫ হাজার ৯১৫ কোটি ৯৯ টাকা ব্যয় সংবলিত ৫টি প্রকল্প অনুমোদন হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ১ হাজার ৯৫ কোটি ৯৪ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন ৪ হাজার ৭৮৭ কোটি ৫০ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩২ কোটি ৫৫ লাখ টাকা। সোমবার (২৫ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে এনইসি কমিটি কক্ষ-১ এ সাংবাদিকদের ব্রিফকালে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এসব তথ্য জানান। একনেকে অনুমোদিত প্রকল্পগুলো- ১. বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ…
মোঃ আসাদুজ্জামান আসাদ চুয়াডাঙ্গা প্রতিনিধি:-আজ রোববার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার মুক্তিপাড়া ভাড়া বাসা থেকে হুসাইন মোহাম্মদ কবির ওরফে বুলবুল (৫২) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।তবে মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।পুলিশ বলছে, পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করতে পারে। নিহত হুসাইন মোহাম্মদ কবির ওরফে বুলবুল ঝিনাইদহ পৌর এলাকার বাজারপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি পেশায় গাড়ি চালক ছিলেন। দীর্ঘদিন যাবত স্ত্রী নারী উদ্যোক্তা লিজা হুসাইন ও কন্যা সন্তানদের নিয়ে চুয়াডাঙ্গা শহরের মুক্তিপাড়ায় ভাড়া বাড়িতে বসবাস করতেন।স্থানীয়রা জানায়, দুপুরের দিকে স্ত্রী লিজা হুসাইন বাড়িতে ছিলেন না। সেই সময় ঘরের দরজা আটকিয়ে গলায় ফাঁস…
টেকনাফ (কক্সবাজার) বড়শিতে ধরা পড়েছে ৮৫ হাজার টাকা দামের ২৫ কেজি ওজনের কোরাল মাছ। কোরাল মাছ পেয়ে খুশিতে আত্মহারা জেলে মোজাম্মেল হক। ২৪ নভেম্বর রোববার বেলা ১১ টার দিকে টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ জেটিতে বড়শি নিয়ে মাছ শিকার করতে যায় জেলে মোজাম্মেল হক। জেলে মোজাম্মেল হক জানান, শাহপরীর দ্বীপ জেটিতে বসে সকালে নাফনদীতে বড়শি ফেলেন জেলে মোজাম্মেল হক। প্রায় এক ঘণ্টা পর বড়শি টেনে তোলার চেষ্টা করলে বড়শি ভারি ভারি মনে হয় । পরে আশপাশের একজনের ডেকে সহযোগিতা নেন। বড়শি টেনে তুলে দেখেন একটি কোরাল মাছ বড়শিতে আটকে যায় । মাছটির ওজন প্রায় ২৫ কেজি। এই কোরাল মাছটি দাম প্রায় ৮৫…
কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রোভার স্কাউট ইউনিটের বর্ষসেরা রোভার নির্বাচিত হয়েছেন বিশ্বদ্যালয়ের১৫তম আবর্তণের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী নূরে আলম ও রোম্মানা হোসেন। শনিবার (২৩ নভেম্বর) রাতে বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্পের সাংস্কৃতিক অনুষ্ঠানে বর্ষসেরা রোভারদের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে গার্ল-ইন রোভারমেট শারমিন মেঘলা ও গার্ল-ইন রোভার রুবাইয়াত তাজবিনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান, প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের ইউনিট লিডার এবং লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক জিয়া উদ্দিন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় গার্ল-ইন ইউনিট লিডার ও লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস, কুমিল্লা রোভারের সহসভাপতি মাশুক আলতাফ চৌধুরী,…
বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- ‘প্রথম আলোর’ অফিসের সামনে বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বিক্ষোভ মিছিল ও ‘প্রথম আলো’ ও ‘দ্য ডেইলি স্টার’ পত্রিকা পুড়িয়েছে শিক্ষার্থীরা। একই সাথে আগামীকাল থেকে ক্যাম্পাসে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা নিষিদ্ধ ঘোষণা করেন তারা। আজ রবিবার (২৪ নভেম্বর) রাত সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে জয়বাংলা চত্বরে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন। এসময় তারা ‘প্রথম আলো’ ও ‘দ্য ডেইলি স্টার’ পত্রিকার বিরুদ্ধে দেশ বিরোধী বিভিন্ন চক্তান্তের ও ভারতীয় দালালির…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধা পলাশবাড়ীতে একটি বিদেশি পিস্তল ও আট রাউন্ড তাজা গুলি সহ জুয়েল রানা (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে যৌথ বাহিনীর সদস্যরা। শনিবার (২৩ নভেম্বর) দিনগত রাতে পলাশবাড়ী পৌর শহরের উদয়সাগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতার রাসেল দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার মাছুয়াপাড়া গ্রামের পান্না মিয়ার ছেলে। ২৪ নভেম্বর রোববার দুপুরে পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গেল রাতে পলাশবাড়ী পৌর শহরের উদয়সাগর গ্রামে অভিযান চালায় যৌথ বাহিনী সদস্য। এসময় ভগ্নিপতি জুয়েল মিয়ার বাড়ি থেকে ম্যাগজিনসহ একটি বিদেশী পিস্তল ও আট রাউন্ড তাজা গুলিসহ জুয়েল…
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ইউনিয়নে ২ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।শনিবার বেলা ১১ টার দিকে উপজেলার নিজামিয়া গ্ৰাম থেকে তাকে আটক করা হয়। আটক কৃত যুবক বড়ইয়া গ্রামের মোঃ মন্টু হাওলাদারের ছেলে। ২৩ নভেম্বর- ২০২৪ ইং সকাল ০৯ ঘটিকার দিকে নিজামিয়া গ্রামের মালিবাড়ী নামক স্থানে স্থানীয় লোকজন জাহিদকে বস্তা ভর্তি গাজাসহ আটক করে রাজাপুর থানার পুলিশ খবর দেন। খবর পেয়ে এস আই হেলাল ঘটনা স্থলে গিয়ে জাহিদকে গাজাসহ আটক কর এবং তাকে জিজ্ঞেসাবাদ শেষে ২৪ নভেম্বর সকালে ঝালকাঠি আদালতে পাঠান। এবিষয়ে রাজাপুর থানার ওসি মোঃ ইসমাইল হোসেন জানান, আটক জাহিদ থেকে ০১ কেজি গাজা উদ্ধার করে আদালতে…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা ১৩৭ বছরের টাঙ্গাইল পৌরসভার ৫ ওয়ার্ডবাসির যাতায়াতে ব্যবহার করতে হচ্ছে বাঁশের সাঁকো। দৈনিক এই বাঁশের সাঁকোতে পারাপার হচ্ছে প্রায় সহস্রাধিক শিশু, কিশোর, কিশোরীসহ নানা বয়সী জনসাধারণ। তবে এরপরও আশ্বাস আশ্বাসেই ঝুলে আছে স্বপ্নের ব্রীজ। ব্রীজের দাবি পূরণে গতকাল শনিবার মাত্র ৬ ঘন্টায় গণস্বাক্ষর দিয়েছেন ১হাজার জন । রোববার (২৪ নভেম্বর) দুপুরে পৌরশহরের বেবীস্ট্যান্ড হতে দিঘুলিয়া জামতলা সড়কের মাঝখানে লৌহজং নদীর উপর স্টীলের ব্রীজ নির্মাণের দাবিতে বাঁশের সাঁকো এলাকায় মানববন্ধনের আয়োজন করেছেন ভুক্তভোগীরা। ঘন্টা ব্যাপি পালিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মো. খলিলুর রহমান খলিল, ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মজিবর রহমান, ৬ নং…