Author: admin

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী নেতাকে রাষ্ট্রীয় মর্যাদা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় এলেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হুসেইন রাষ্ট্রের পক্ষে সালাম প্রদান করেন। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ শেষে কালিহাতী থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। পরে রাজাবাড়ী উত্তরপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজা নামাযে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, বঙ্গবীর কাদের…

Read More

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের পর্ণ তারকা সাজিয়ে র‍্যাগিংয়ের ঘটনায় প্রতিবেদন চেয়ে উপাচার্যকে দিঠি দিয়েছে শিক্ষামন্ত্রণালয়। গত ২০ নভেম্বর উপাচার্যকে এ চিঠি দিয়েছেন মন্ত্রনালয়। রোববার (২৪ নভেম্বর) মন্ত্রণালয়ের উপ-সচিব শাহীনুল ইসলাম স্বাক্ষরিত সেই চিঠি প্রতিবেদকের হাতে এসেছে। চিঠিতে ইবিতে ছাত্রদের র‌্যাগিং করা ও ৫ শিক্ষার্থীকে পুলিশে সোপর্দের বিষয়ে জরুরি ভিত্তিতে প্রতিবেদন প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। অভিযুক্তরা হলেন, বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের সাব্বির হোসেন, শেহান শরীফ শেখ, শরিফুল ইসলাম লিমন, কান্ত বড়ুয়া, জিহাদ, শফিউল্লাহ, তরিকুল, মুকুল ও ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের সঞ্চয় বড়ুয়া। জানা গেছে, ১৮ নভেম্বর মধ্যরাতে র‌্যাগিংয়ের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের…

Read More

মাগুরা প্রতিনিধি ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাগুরায় আলোচনা সভা করেছে জেলা জিয়া পরিষদ। শনিবার দুপুরে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের আহবায়ক প্রফেসর ডাঃ মোঃ আলিমুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভার সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব অধ্যাপক মোঃ শাহজাহান মৃধা বাবলু। বক্তব্য রাখেন অধ্যাপক জামিউল কদর ডলার, অধ্যাপক শাহানা ফেরদৌস হ্যাপি, উপাধ্যক্ষ মোঃ গোলাম কাবিয়ার, অধ্যাপক মোঃ রুহুল আমিন, অধ্যক্ষ জহিরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি ওয়াশিকুর রহমান কল্লোল সহ অন্যরা। ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং আজকের বাংলাদেশ শীর্ষক এ আলোচনায় বক্তারা জাতির ইতিহাসে ৭ই নভেম্বরের তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে তারা ঐতিহাসিক ৭ই নভেম্বরে…

Read More

পিরোজপুর প্রতিনিধি পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ জামায়াত ইসলামী কাউখালী উপজেলা শাখার ২০২৫/২৬ সেশনের কমিটি গঠন করা হয়েছে। মাওলানা মোঃ নজরুল ইসলাম খানকে সভাপতি ও অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবিরকে সেক্রেটারি করে কাউখালী উপজেলা কমিটি গঠন করা হয়েছে। উপজেলার নির্বাচিত সুরা সদস্যদের মাধ্যমে ভোটের মাধ্যমে কমিটির গঠন করা হয়। কমিটির সুরা সদস্যরা হলেন, এটিএম রেজাউল করিম, মোহাম্মদ হুমায়ুন কবির, মোহাম্মদ আনোয়ার হোসেন, আ,ন,ম শহিদুল ইসলাম, মোহাম্মদ কামরুল ইসলাম, গাজী রুহুল আমিন ও মোহাম্মদ নুরুল হক। রবিবার ২৪ নভেম্বর সকালে কাউখালী উপজেলা আমীর মাওলানা নজরুল ইসলামকে শপথ বাক্য পাঠ করান পিরোজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তোফাজ্জল হোসাইন ফরিদ ও উপজেলা সেক্রেটারি অধ্যাপক মোঃ হুমায়ুন…

Read More

রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ধান ক্ষেত থেকে বাবুল মিয়া (৫২) নামের এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের আগলা এলাকায় একটি ধান ক্ষেত থেকে তার এ লাশ উদ্ধার করা হয়। বাবুল মিয়া গাজীপুর জেলার পুবাইল থানার কাজিপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে। রূপগঞ্জ পূর্বাচল পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, সকাল ১০ টার দিকে আগলা এলাকার ধান ক্ষেতে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করেন। পরে খবর পেয়ে পরিবারের লোকজন এসে অটো রিক্সা চালক…

Read More

আরিফ হাসান গজনবী রামপাল (বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটে রামপাল প্রেসক্লাবের ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) রামপাল সদরে এক আলোচনা সভায় ওই কমিটির ঘোষনা করা হয়। সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে আহবায়ক এস এম বাকী বিল্লাহ (দৈনিক জন্মভূমী)এবং সদস্য সচিব গাজী শাহাজালাল-(খবর বাংলা, দেশ বুলেটিন কে মনোনীত করা হয়। এছাড়া ওই কমিটিতে হাওলাদার আঃ হাদি, সাইফুল আলম বকতিয়ার, শেখ বজলুর রহমান-কে সদস্য করা হয়। ওই কমিটি আগামী তিন মাসের মধ্য পুর্ণাঙ্গ একটি কমিটি গঠন করবেন এমন সিদ্ধান্ত গৃহীত হয়।

Read More

সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগন্জের শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর সুনামগঞ্জ জেলার ‘সুবর্ণজয়ন্তী উৎসব’। শুক্রবার( ২৩) নভেম্বর এ আয়োজন বিকাল ৩.০০ ঘটিকায় শুরু হয়ে বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে বিকাল ৫ :০০ ঘটিকায় শেষ হয় । জেলা আসরের পরিচালক রেদুয়ান মাহমুদুল মুরাদের সভাপতিত্বে সহকারী পরিচালক তাওহিদুল আলম মোহাযের সঞ্চালনায় অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার আ.ফ. ম. আনোয়ার হোসেন খান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুড়িঁ আসর সুনামগঞ্জ জেলার উপদেষ্টা সহ সভাপতি ও সুনামগঞ্জ পৌর কলেজের অধ্যক্ষ মু শেরগুল আহমেদ,প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আসরের প্রধান পরিচালক সাইফুল ইসলাম, দৈনিক…

Read More

মাগুরা প্রতিনিধি : জমকালো আয়োজনের মধ্য দিয়ে মাগুরা প্রেসক্লাবের ত্রি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে । মাগুরা প্রেসক্লাব ভবনে (২২ অক্টোবর) শুক্রবার রাতে প্রায় ছয় শতাধিক অতিথিদের উপস্থিতিতে এ অভিষেক অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মো: মাহবুবুল আলম গোরা। প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মিনা মাহমুদা বিপিএম, জেলা তথ্য অফিসার পাভেল দাস, বাংলাদেশ অবজারভার এর সিনিয়র স্টাফ রিপোর্টার শহিদুজ্জামান মোহন, বিএনপি নেতা মনোয়ার হোসেন খান, জেলা বিএনপির সাবেক আহবায়ক আলী আহম্মদ, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক…

Read More

মোঃ আসাদুজ্জামান আসাদ চুয়াডাঙ্গা প্রতিনিধি:-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন নিয়ে যত দেরি হবে, দেশ নিয়ে ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে। যেই স্বৈরাচারকে দেশের জনগণ জীবন দিয়ে সংগ্রাম করে বিতাড়িত করেছে, সেই স্বৈরাচার বসে নেই। তারা তাদের দেশি-বিদেশি প্রভুদের সঙ্গে নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র করেই যাচ্ছে। শনিবার (২৩ নভেম্বর) চুয়াডাঙ্গা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।তারেক রহমান বলেন, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে দেশের সবাই যেসব সংস্কারের কথা বলছেন, এগুলো সত্যিকার অর্থেই বাস্তবায়ন সম্ভব, যদি প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হন। এর বাইরে, সংস্কার বাস্তবায়ন সম্ভব নয়। সেজন্য জনপ্রতিনিধিত্বমূলক নির্বাচন প্রয়োজন। যে দেশের রাজনীতি রুগ্ন,…

Read More

টেকনাফ প্রতিনিধি গত শুক্রবার (২২ নভেম্বর) কক্সবাজারের টেকনাফ পৌর শহরের বাস স্টেশন জামে মসজিদের উত্তর পাশে এক নারীকে বাচ্চা কোলে নিয়ে কম দামে সবজি বিক্রি করতে দেখা যায়। জানা যায়, এই নারী উদ্যোক্তা স্থানীয় টেকনাফ পৌরসভা পুরাতন পল্লান পাড়া এলাকার নুর হোসেনের মেয়ে ইসমাত আরা। দেশের বাজারে মালামালের দাম বৃদ্ধি হওয়ার মূল কারণ সিন্ডিকেট। সিন্ডিকেটের বাহিরে গিয়ে কম দামে সবজি বিক্রি করায় তার উপর ক্ষুব্ধ হয়েছে কয়েকজন অসাধু ব্যবসায়ী। মানুষের আয়ের চেয়ে ব্যয় বেশি হচ্ছে এখন, যারমধ্যে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট এক হয়ে দাম বাড়িয়ে মালামাল বিক্রি করছে। সিন্ডিকেট থেকে বেরিয়ে স্বল্প দামে সবজি বিক্রি করাতে মানুষের প্রশংসায় ভাসছেন তিনি। দুই…

Read More