Author: admin

চুয়াডাঙ্গা প্রতিনিধি: প্রতিনিধিদের দৌরাত্ম্য দিন দিনই বেড়েই চলেছে। ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দখলে থাকে হাসপাতাল।তাদের দৌরাত্ম্যে নানা হয়রানি ও দুর্ভোগের শিকার হচ্ছেন রোগীরা। জীবননগর হাসপাতালে সামনে ৫ – ৬ জন দাঁড়িয়ে একজনের প্রেসক্রিপশন নিচ্ছে সরেজমিনে গিয়ে দেখা যায়, আসমা খাতুন সাথে কথা বললে তিনি বলেন। আশমা খাতুন এসেছেন তার ছোট ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে। ডাক্তার দেখানো শেষ হতেই তিনি যখন গেট থেকে বের হতে যাবেন তখনই তাকে ঘিরে ধরলেন কয়েকজন।তারা দেখতে চান ডাক্তার তার ছেলের জন্য কি ওষুধ লিখেছেন। শুধু দেখেই তারা ক্ষান্ত নন, তুলে নিয়েছেন প্রেসক্রিপশনের কয়েকটি ছবি। এদিকে আশমা খাতুন ছেলেকে সামলাতে ব্যস্ত আর তার হাতে থাকা প্রেসক্রিপশন ওষুধ…

Read More

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গত শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা খাগুড়িয়া কালীমাতা মন্দিরের দরজার তালা ভেঙ্গে চুরি করে। খাগড়িয়া কালীমাতা মন্দির পরিচালনা পর্ষদ সূত্রে জানা গেছে, উপজেলার ময়দান ইউনিয়নের খাগুড়িয়া গ্রামের ঝিনাই নদীর তীরে অবস্থিত খাগড়িয়া কালীমাতা মন্দির। প্রতিদিনের মতো মন্দিরের পুরোহিত গত শুক্রবার সন্ধ্যায় মন্দিরে পূজা অর্চনা করে দরজার তালা বন্ধ করে বাড়িতে চলে যান। গত শুক্রবার গভীর রাতে সঙ্ঘবদ্ধ একটি দুর্বৃত্তের দল মন্দিরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। পরে মন্দিরে ভিতরে থাকা ট্রাঙ্কের তালাব ভেঙ্গে আসবাবপত্র তছনছ করে। এ সময় মন্দিরে ভিতরে থাকা দান বাক্সের তালা ভেঙ্গে দুর্বৃত্তের দল টাকা পয়সা নিয়ে যায়। পরে দুর্বৃত্তরা মন্দিরের ভান্ডারের…

Read More

নান্দাইল (ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে মো. সাইফুল ইসলাম নামের এক কাপড় ব্যবসায়ীর টিনসেটের দোকানে তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে উপজেলার নান্দাইল পৌর এলাকার ১ নং ওয়ার্ডে মুক্ত বাজারে (চিলার বাজার) এ ঘটনা ঘটে। এঘটনায় শনিবার (২৩ নভেম্বর ) সকালে মো. সাইফুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। নান্দাইল মডেল থানার অভিযোগ সূত্রে জানা গেছে- নান্দাইল সদর ইউনিয়নের রসুলপুর গ্রামের আ: আজিজের পুত্র মো. সাইফুল ইসলাম মুক্ত বাজারে (চিলা বাজার) তিন বছর ধরে কাপড়ের ব্যবসা করছেন। প্রতিদিনের মত গত বৃহস্পতিবার রাতে ১০ টার দিকে দোকান বন্ধ বাড়িতে যান। পরের শুক্রবার সাইফুল ইসলাম…

Read More

চুয়াডাঙ্গা প্রতিনিধি:-চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ১৩ বছরের নাবালিকা প্রেমিকা অবস্থান নিয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে। এ নিয়ে ওই গ্রামে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, ছাতিয়ানতলা গ্রামের নাবালিকার (১৩) সাথে একই গ্রামের মহাসিনের ছেলে মারিফুলের (২০) গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর আগে ভালোবাসার এক পর্যায়ে বিয়ের স্বপ্নে বিভোর হয়ে প্রেমিক মারিফুল ফুঁসলিয়ে নাবালিকা প্রেমিকাকে তার পিতার বাড়ি ছাড়তে বাধ্য করে। পরবর্তীতে নাবালিকা প্রেমিকার পিতা আইনের দ্বারস্থ হয়ে তাকে বাড়ি ফিরিয়ে আনে। এতকিছুর পরও আবারো মারিফুল নাবালিকাকে গোপনে মোবাইল কিনে দিয়ে যোগাযোগ অব্যাহত রাখে। যোগাযোগের এক পর্যায়ে শনিবার (২৩ নভেম্বর) সকালে আবারো মারিফুল ওই…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক বঙ্গোপসাগরের দক্ষিণপূর্বে ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি এখন ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। যার ফলে চলতি সপ্তাহে দেশব্যাপী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৪ নভেম্বর) সকালে দেওয়া পূর্বাভাসে বেমন তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় আজ (রোববার) থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত…

Read More

নিজস্ব প্রতিবেদক ব্যাটারিচালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার, বিআরটিএ কর্তৃক লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিটের দাবিতে সড়ক অবরোধ করেছে ব্যাটারিচালিত রিকশাচালকরা। এরই ধারাবাহিকতায় জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক, মোহাম্মদপুর ও যাত্রাবাড়ী এলাকায় সড়ক অবরোধ করেছেন তারা। এতে এসব এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন মানুষ। রোববার (২৪ নভেম্বর) সকাল ১১টার দিকে এই অবরোধ শুরু করেন তারা। এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান গণমাধ্যমকে বলেন, হঠাৎ করে সকাল সাড়ে ১০টা দিকে মোহাম্মদপুরের বেড়িবাঁধ চার রাস্তার মোড় ও ঢাকা উদ্যান এলাকায় অটোরিকশাচালকরা সড়ক অবরোধ করেন। এতে সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে…

Read More

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানে শহীদদের অন্যতম ধামইরহাটের একমাত্র শহীদ বায়েজীদ বোস্তামী স্মরণে উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সন্ধ্যায় এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তৌফিক আল জুবায়েরের সভাপতিত্বে শহীদ পরিবারের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওঃ আতাউর রহমান, ধামইরহাট উপজেলা বিএনপির নেতা হানজালা, আনারুল ইসলাম, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্মরণসভায় শহীদ পরিবারের পক্ষে শহিদের ছোটভাই কারিমুল ইসলাম স্মৃতি চারণ করেন। স্মরণসভায় বক্তারা শহীদ পরিবারকে যথাযথ প্রক্রিয়ায় পুনর্বাসন নিশ্চিত এবং প্রশাসনের…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ বাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদরুল আলম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান। অবৈধ স্থাপনা উচ্ছেদের পর কয়েক কোটি টাকার সরকারি জায়গা উদ্ধার করা হয়। দীর্ঘদিন থেকে বাজারের সরকারি জায়গার উপর স্থানীয় ব্যবসায়ীরা পাকা দোকান ঘর বানিয়ে দখল করে স্থায়ীভাবে ব্যবসা করে আসছিলেন। তবে উচ্ছেদের পর জায়গাটি বর্তমানে পুরো ফাঁকা থাকলেও স্থানীয়রা পুনরায় জায়গা দখল হওয়ার আশংকা করছেন। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ…

Read More

উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার নতুন শিকারপুর টু শিকারপুরবন্দর সড়কের মুণ্ডপাশা নামক স্থানে ইটবাহী ট্রলি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত। প্রত্যক্ষদর্শী,পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, ২৩ নভেম্বর শনিবার সকাল সাড়ে ৮ টায় ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন শিকারপুর থেকে বামরাইল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোস্থফা হাওলাদারের ছেলে রোমান হাওলাদার (২২) মোটরসাইকেল যোগে কর্মস্থল শিকারপুর বন্দরের যাওয়ার পথে মুন্ডপাশা গ্রামের তারা বার পারমুল্লার দিঘিরপার নামক মোড়ে ইটবোঝাই ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত হন। নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন রোমানের বাড়ির উপরের চাচা ৭ নং বামরাই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাকির হোসেন। উজিরপুর মডেল থানার পুলিশ…

Read More

মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নব গঠিত পৌর কৃষক দল দরিদ্র কৃষকদের ধান কেটে ঘরে পৌছে দেওয়ার কাজ শুরু করেছে। (শনিবার) সকাল ১০ টায় উপজেলার বলিদা পাড়া গ্রামের দরিদ্র কৃষক আলা উদ্দিনের দেড় বিঘা জমির ধান কাটার মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু করে পৌর কৃষক দল ।এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর কৃষক দলের নব গঠিত কমিটির আহবায়ক ক্বারী ফুরকান আলী , সদস্য সচিব ইয়ানুর রহমান , সদস্য জাহিদুল ইসলাম , তৌফিক সহ পৌর কৃষক দলের একাধিক নেতা কর্মী ।দরিদ্র চাষিদের ধান কেটে ঘরে পৌছে দেওয়া কর্মসূচি শুরু করে পৌর কৃষক দলের আহবায়ক ক্বারী ফুরকান…

Read More