- দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক
- উজিরপুরে সন্ধ্যা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে ধ্বংস
- ব্যাংকে চুরির মামলায় সাজাপ্রাপ্ত গণঅধিকার পরিষদ নেতা আটক
- শীতের সকালে খেজুরের রস-গুড়ের মিষ্টি ঘ্রাণ, আগাম প্রস্তুতিতে ব্যস্ত কোটচাঁদপুরের গাছিরা
- মধুপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
- টাঙ্গাইলে এলপিজি গ্যাসের গোডাউনে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ১ লাখ টাকা
- অসহায় চালকের চুরি হওয়া ভ্যান উদ্ধার করে দিলো আনসার ও ভিডিপি
- নওগাঁর বদলগাছীতে শারদীয় দুর্গোৎসবে ৬৪ টন সরকারি চাল বিতরণ ও প্রস্তুতি সভা
- লোহাগাড়ায় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বর্ণাঢ্যভাবে শুভ মহালয়া উদযাপন
- উৎপাদন খরচ বাড়ায় বিপাকে ডিমলার আমন চাষিরা: ন্যায্য দর নিয়ে দুশ্চিন্তা
Author: admin
মোঃ আশরাফুল ইসলাম সদর উপজেলা প্রতিনিধি ঠাকুরগাঁও: বিদেশী মদ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগে ঠাকুরগাঁও জেলা যুবমহিলা লীগের নেত্রীসহ চারজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত গভীর রাতে জেলা শহরের বসিরপাড়ার এলাকার জিল্লুর রহমানের বহুতল ভবনে সদর পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় ওই বাসা থেকে বিদেশী মদের কয়েকটি বোতল উদ্ধার করে পুলিশ। আটককৃতরা হলো, পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বাসিন্দা রোজিনা আক্তার তাঁর স্বামী তফিজুল, শহরের ইসলামবাগ এলাকার বাসিন্দা আশা চৌধুরী ও জেলা হরিপুর উপজেলার বাসিন্দা লিজা আক্তার। তবে রোজিনা আক্তার ও আশা চৌধুরী জেলা যুবমহিলা লীগের নেত্রী বলে জানা…
রাঙ্গাবালী(পটুয়াখালী)প্রতিনিধি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় জামায়াত ইসলামের সুধী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় জামায়াত ইসলামের উপজেলা কার্যালয়ে হাফেজ মোঃ তবারক উল্লাহর সঞ্চালনায় সভাপতিত্ব করেন,উপজেলা আমির মাওলানা মোঃ কবির হোসাইন। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আধ্যাপক, শহিদুল ইসলাম আল কায়সারী, জেলা সেক্রেটারী ও জেলা কর্ম পরিষদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী, পটুয়াখালী জেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অধ্যাপক, নজরুল ইসলাম সোহাগ,সাবেক বাইতুল মাল সম্পাদক, জেলা কর্ম পরিষদ সদস্য ও জেলা সহকারী নির্বাচন পরিচালক, বাংলাদেশ জামায়াতে ইসলামী, পটুয়াখালী জেলা শাখা। এর আগে উপজেলা এমারৎ নির্বাচনে জন্য ৪১ রোকন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বান্দরবান প্রতিনিধি আজ সকালে বান্দরবানের ঐতিহ্যবাহী সাঙ্গু নদীতে উদযাপিত হয় বর্ণাঢ্য নৌকা বাইচ প্রতিযোগিতা। সকালে এই নৌকা বাইচ প্রতিযোগিতার শুভ উদ্ভোদনে মধ্য দিয়ে শুরু হলো সপ্তাহব্যাপী ক্রীড়া মেলা। উক্ত মেলায় মহিলা ও পুরুষ মিলে মোট ১৯ টি দল অংশগ্রহণ করেন নৌকা বাইচে। অদ্য শনিবার সকাল ৯টায় বান্দরবান শহরের উজানীপাড়া সাঙ্গু নদীর ঘাটে ক্রীড়া মেলার শুভ উদ্ভোদন করা হয়। উক্ত উদ্ভাবনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সদর জোনের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্যবৃন্ধ এবং ক্রীড়াপ্রেমী সদস্যবৃন্দ।…
সখিপুর প্রতিনিধি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এড.আহমেদ আযম খান বলেছেন,পালিয়ে যাওয়া ধর্মদ্রোহী সরকারের সময় কোন ধর্মের লোকই নিরাপদ ছিল না। ওয়াজ মাহফিল করতে হলে অনুমতির জন্য থানা,আ.লীগের নেতাদের পিছনে পিছনে ঘুরতে হতো। উপজেলার ৭নং দাড়িয়াপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড ৫নং ওয়ার্ড আকন্দপাড়া দারুল কুরআন নূরানি হাফিজিয়া মাদরাসা ও এতিম খানা,৪নং ওয়ার্ড দাড়িয়াপুর আকন্দপাড়া আহলে হাদিস জামে মসজিদ উন্নয়নকল্পে শুক্রবার(২২নবেম্বর) রাতে ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি সভাপতি বীরমুক্তিযোদ্ধা শাহজাহান সাজু,উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক দাড়িয়াপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মুহাম্মদ কবির হাসান,সাধারন সম্পাদক মাওলানা মাহবুব,সখিপুর রিপোর্টার্স ইউনিটি সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম…
হালুয়াঘাট প্রতিনিধি ময়মনসিংহের হালুয়া ঘাটে ব্যাগভর্তি দেশীয় অস্ত্রসহ দুই ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল(শুক্রবার) রাত (৮)টার দিকে হালুয়াঘাটের নাগলা বাজার এলাকা থেকে তাদের আটক করে হালুয়াঘাট থানা পুলিশ। প্রত্যক্ষদর্শীদের মতে, ছাত্রলীগের কিছু সক্রিয় সদস্য নাগলা বাজারে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সিয়াম(১৭)স্কুল ছাত্রের উপর হামলা করার চেষ্টা করলে স্থানীয় এলাকাবাসী দেশীয় অস্ত্র সহ ২ জন কে আটক করে পুলিশে সোপর্দ করে। তাদের একজন ১২ নং স্বদেশী ইউনিয়নের ছাত্রলীগের কর্মী জাহিদ(২০) এবং মাসুম(২১)। কিছু দিন আগে স্কুল চলাকালীন সময় দলবল নিয়ে ছাত্রলীগের কিছু সদস্য সিয়ামকে মারধর করে।পরে সিয়াম ও তার পরিবার এর বিচার চাইতে গেলে গতকাল জাহিদ ও মাসুম এর নেতৃত্বে একাধিক…
নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ ঃ রাজউকের পূর্বাচল উপশহর এখন অপরাধীদের স্বর্গরাজ্য।কেউ বলেন লাশের ভাগাড়, কেউবা আবার বলেন লাশের ডাম্পিং পয়েন্ট। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও নিরাপদ স্থান হিসেবে অন্যত্র হত্যা করে পূর্বাচলে লাশ ফেলে যাচ্ছে দুর্বৃত্তরা। গত আট বছরে এখানে ২১টি লাশ উদ্ধার করে পুলিশ। এছাড়া পূর্বাচলে হত্যা, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ ও মারামারিসহ নানা অপরাধ বেড়েই চলছে। পূর্বাচলে এখনো সময়উপযোগী জনবসতি গড়ে না ওঠায় অপরাধীরা নির্বিঘেœ অপরাধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আশানুরূপ না হওয়ায় অপরাধীরা অপরাধ কর্মকান্ড পরিচালনা করে নিরাপদে চলে যাচ্ছে। সন্ধ্যার পরেই অপরিচিত লোকজনের আনাগোনা এখানে বাড়তে থাকে। পূর্বাচলের প্রত্যেকটি এলাকাই দুর্গম। পূর্বাচল উপশহরে ঘটে চলছে একের…
বান্দরবান প্রতিনিধি রোববার (২৪ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য নিশ্চিত করেছে। আইএসপিআর জানায়, বান্দরবানের রুমা উপজেলার গহীন জঙ্গলে সেনাবাহিনী কেএনএ-এর গোপন আস্তানায় অভিযান পরিচালনা করে। অভিযানে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ কেএনএ সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়া অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করেছে সেনাবাহিনী। অভিযান এখানো চলমান রয়েছে। ২০২২ সালের এপ্রিলে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) বান্দরবানে আত্মপ্রকাশ করে। জানা যায়, কেএনএফ-এর সামরিক শাখা কেএনএ-এর শতাধিক সদস্য তিন বছর আগে গেরিলা প্রশিক্ষণের জন্য মিয়ানমারের কাচিন প্রদেশে যায়। ২০২১ সালে প্রশিক্ষণপ্রাপ্ত একটি দল ফিরে আসে। এই দলের সদস্যরাই এখন পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাইছে।
নিজস্ব প্রতিবেদক নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এস এম মো. নাসির উদ্দীন ছাড়াও চার নির্বাচন কমিশনার (ইসি) আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। রোববার (২৪ নভেম্বর) দুপুর দেড়টার পর সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এর আগে শপথ নিতে দুপুরের দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আসেন সিইসিসহ চার নির্বাচন কমিশনার। একই সময় ৪ নির্বাচন কমিশনারকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি। শপথ নেওয়া চার কমিশনার হলেন- সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমান মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমেদ ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। উল্লেখ,…
স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ : সুনামগঞ্জ – সিলেট আঞ্চলিক মহাসড়কে সদর উপজেলার নীলপুর বাজার সংলগ্ন রাবার বাড়ীর সামনের সড়কে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষেএক মহিলা নিহত এবং চার জন আহত হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) সকাল ১০ টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মহিলা হলেন, শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ইমামনগর গ্রামের মৃত আব্দুল কাহার’র স্ত্রী রাজিয়া বেগম (৫০) । প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দিরাই থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি সুনামগঞ্জের দিকে যাচ্ছিল। সিএনজিটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় রাজিয়া বেগম ঘটনাস্থলেই নিহত হয় এবং সিএনজি চালক সহ চারজন আহত হয়। এখন পর্যন্ত…
মোঃ আসাদুজ্জামান আসাদ চুয়াডাঙ্গা প্রতিনিধি: শনিবার চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনের ২য় অধিবেশন কাউন্সিলে ৩টি পদে প্রত্যক্ষ ভোট গ্রহণ করা হয়। এতে সভাপতি পদে একক প্রার্থী হওয়ায় বিএনপির জেলা আহ্বায়ক ও কেন্দ্রীয় উপ-কোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিলিমা রহমান ওরফে মিলি বিশ্বাস। সাংগঠনিক সম্পাদক পদে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মীর্জা ফরিদুল ইসলাম শিপলু , জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সফিকুল ইসলাম পিটু ও দামুড়হুদা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন নির্বাচিত হয়েছেন। এদের নিকটতম প্রতিদ্বন্দ্বী…