Author: admin

বেনাপোল প্রতিনিধি:যানজট নিরসনের লক্ষ্যে গত এক সপ্তাহ আগে যশোরের জেলা প্রশাসকের সাথে স্থানীয় সুধীসমাজ এবং পরিবহন কর্মকর্তাদের সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়।সে বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় বেনাপোল চেকপোস্ট এবং বেনাপোল বাজার থেকে যে সব পরিবহন বাসগুলি বা লোকাল বাসগুলি বেনাপোল-যশোর-ঢাকাসহ দেশের বিভিন্ন জেলাশহরে ছেড়ে যায়।সেই সব বাসগুলি এখন থেকে বেনাপোল বাজার থেকে চার কিলোমিটার দূরে পৌরবাস টার্মিনাল থেকে ছাড়তে হবে। ঢাকা থেকে রাতে ছেড়ে আসা পরিবহন বাসগুলোর যাত্রী ভোরে বেনাপোল চেকপোস্টে নামিয়ে দিয়ে সে বাসগুলি আবার টার্মিনালে চলে যাবে।হঠাৎ করে শুক্রবার (২২ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পরিবহন বাসগুলির যাত্রীদের টার্মিনালে জোরপূর্বক নামিয়ে দেওয়ায়…

Read More

(সংবাদদাতা) গাইবান্ধাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা গ্রামে এক গতকাল শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে জাহাঙ্গীর আলম জিন্নাহ নামে এক কৃষকের গাভী ছয় পা বিশিষ্ট একটি বাছুরের জন্ম দিয়েছে। সাধারণভাবে বাছুরের চার পা থাকে, সেখানে ঘাড়ের উপরে দুটি অতিরিক্ত পা দেখা যায়। এই বিরল ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। উৎসুক জনতা ভিড় জমাচ্ছে এক নজর দেখার জন্য । গরুর মালিক জাহাঙ্গীর আলম জিন্নাহ বলেন, ‘আমার গাভীটি দুপুরের দিকে ছয় পা বিশিষ্ট এড়ে বাছুর জন্ম দেয়। চারটি পা ঠিক জায়গায় থাকলেও ঘাড়ের কাছে দুটি পা রয়েছে। এমন বিরল প্রকৃতির বাছুর জন্ম দেওয়ায় প্রথমে আমি আতঙ্কিত হয়ে পড়ি। তবে পরবর্তী সময়ে চিকিৎসক জানিয়েছেন, ছয়…

Read More

বিনোদন ডেস্ক বলিউড অভিনেত্রী সানা খান বিয়ের আগেই রুপালি পর্দা থেকে বিদায় নিয়েছেন। ২০২০ সালের নভেম্বরে মুফতি আনাস সাঈদকে বিয়ে করেন এ অভিনেত্রী। এরপর শুরু করেন সংসার। গত বছরের জুলাইয়ে পুত্রসন্তানের মা হন তিনি। এবার তার নতুন সুখবরে তোলপাড় নেটদুনিয়া। প্রথম সন্তান জন্মের দেড় বছর পার না হতেই আবার মা হতে চলেছেন সানা খান। শুক্রবার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই তার ভক্ত-অনুরাগীদের জানিয়েছেন এ অভিনেত্রী। তিনি লিখেছেন— এ ধরনের উপহার দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে। আমাদের জন্য দোয়া করুন যাতে শুধু সংখ্যাতে নয়, আমাদের পরিবার গুণেও বৃদ্ধি পায়। আল্লাহ আমাদের চলার পথ মসৃণ করুন। কিছু দিন আগে রুবিনা দিলাইকের পডকাস্ট…

Read More

বরিশাল প্রতিনিধি জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, জুলাইয়ের আন্দোলনে গণহত্যাকারী খুনি হাসিনা এবং তার দোসরদের বিচারের কথা না বলে তাকে ও তার দোসরদের রাজনীতিতে পুনর্বাসনের কথা যারা বলেন, আমরা মনে করি তারাও ফ্যাসিস্টদের দোসর। হত্যাকারী খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আমরা থামবো না। শনিবার বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই-আগস্ট আন্দোলনে শহিদ পরিবারগুলোর মধ্যে সহায়তার চেক বিতরণকালে এ কথা বলেন তিনি। সারজিস বলেন, যে নবজাতক শিশু জন্ম নেওয়ার আগেই বাবা হারাল, তাকে আমরা কী জবাব দেব? আমরা সহজে সব ভুলে যাই। ১৬ বছরে অত্যাচার ভুলে যাই। গুম, খুন, হত্যা ভুলে যাই। কিন্তু এ দেশের ছাত্র-সমাজ এবার আর…

Read More

মোঃ সোহাগ আলী,কালীগঞ্জ,(ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আমবাগান নামক স্থানে ইমরান হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের আমবাগান নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত ইমরান হোসেন বরিশালের বাকেরগঞ্জ এলাকার সুলতান আলীর ছেলে। তিনি অপসোনিন কোম্পানিতে কর্মরত ছিলেন। স্থানীয়রা জানায়, বিকেলে কালীগঞ্জ শহর থেকে মোটরসাইকেলে উপজেলার বারবাজার এলাকায় পেশাগত কারণে যাচ্ছিলেন। পথিমধ্যে আমবাগান নামক স্থানে পৌঁছালে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে পড়ে যান। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হন তিনি। পরে স্থানীয়রা তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি…

Read More

রংপুর প্রতিনিধি সাংবাদিক, মানবাধিকার ও সমাজকর্মী এস কে দাশ সুমন এর উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রংপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সনাতনী জাগ্রত তরুণ সমাজ। শুক্রবার (২২ নভেম্বর) বেলা ১১ টার দিকে রংপুরের মাহিগঞ্জ কলেজ মাঠে সাংবাদিকের উপর মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়ে ‘আমরা সনাতনী’ এর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ‘সাংবাদিককে রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলায় আসামি করা হয়েছে। সাংবাদিক এস কে দাশ সুমনকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি ও মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। আগামীতে আর কোন গণমাধ্যমকর্মীকে যেন হয়রানিমূলক মিথ্যা মামলায় আসামি করা না হয় সেদিকে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস এবং আইনশৃঙ্খলা বাহিনীকে খেয়াল রাখার…

Read More

মো:আশরাফ বরিশাল প্রতিনিধি:- বরিশালের গৌরনদী পৌরসভার সাবেক মেয়র আলাউদ্দিন ভূঁইয়াকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে জনতা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ ফেরিঘাটে এ ঘটনা ঘটেছে।গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি সান্টু ভুইয়ার বড় ভাই আলাউদ্দিন ভুইয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সরকারি গৌরনদী ছাত্র সংসদের সাবেক জিএস।বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, ছাত্রদলের কিছু নেতাকর্মী মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় ছিলেন সকাল ১১টার দিকে একটি গাড়ি থেকে কয়েকজনকে নিয়ে নামে আলাউদ্দিন ভুঁইয়া। তখন ছাত্রদলের নেতাকর্মীদের দেখে একটি দোকানে গিয়ে লুকিয়ে পড়ে।ছাত্রদলের নেতাকর্মীদের সন্দেহ হলে, তারা গিয়ে দেখতে পান ৫ আগস্টের পর আত্মগোপনে থাকা গৌরনদী পৌরমেয়র আলাউদ্দিন ভুইয়া।তখন…

Read More

গোলাম রব্বানী, হরিপুর প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের হরিপুরে শীত মৌসুমে রবি ফসল বেগুন ব্যাপক আবাদ হয়েছে। স্থানীয় ভাবে চাহিদা পূরণের পাশাপাশি ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় রপ্তানি করে কৃষক ব্যাপকভাবে লাভবান হতো। প্রতিবছর ঠাকুরগাঁওয়ে শত শত হেক্টর জমিতে বেগুন চাষ হয়। মৌসুমের শুরুতে বেগুনে মোজাইক ভাইরাস আক্রান্তে ফলন বহুগুন কমে যায়। ফুল আসলেও ফল আসেনি। মোজাইক ভাইরাস সাধারণত সাদা মাছি ভাইরাসটি বহন করে। বাজার দোকান থেকে বিভিন্ন কোম্পানির কীটনাশক ক্রয় করে প্রয়োগ করলেও, কোন প্রতিকার না পেয়ে উপ-সহকারী কৃষি অফিসার ও উপজেলা কৃষি অফিসার নিকট বেগুনের পাতা হলুদ বিষয়ে অবহিত করা হয়। মহামারী পরিস্থিতি সম্পর্কে কৃষি অফিসার ও উপ-সহকারী কৃষি অফিসার ঠাকুরগাঁও জেলায়…

Read More

মো: রবিউল ইসলাম পলাশবাড়ী প্রতিনিধি: অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৫নং মহদীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেতে যাচ্ছেন ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপির সভাপতি আজাদুল ইসলাম। পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে মহদীপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যদের অভিযোগের প্রেক্ষিতে ও পরিষদের সদস্যদের রেজুলেশন এর উল্লেখিত সমর্থনে ইউনিয়ন পরিষদের আইন অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করবেন বিএনপি নেতা আজাদুল ইসলাম। অভিযোগের ভিক্তিতে ও ইউপি সদস্যদের প্রস্তাবনায় গাইবান্ধা জেলা প্রশাসনের কার্যালয়ে এক আলোচনায় জেলা বিএনপি ও জেলা জামায়াতের নেতৃবৃন্দের অংশ গ্রহনে মহদীপুর ইউপি সদস্যদের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদের সংখ্যাগরিষ্ট সদস্যদের সমর্থনপ্রাপ্ত আজাদুল ইসলাম কে ইউনিয়ন পরিষদ…

Read More

কক্সবাজার প্রতিনিধি কক্সবাজারের ঈদগাঁওতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২২ নভেম্বর) সকাল ৮টার দিকে ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের মধ্যম নাপিতখালী এলাকায় এ ঘটনা ঘটেছে। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।মৃতের নাম-পরিচয় নিশ্চিত করতে না পারলেও আনুমানিক বয়স ৫০ থেকে ৫৫ বছর বলে জানায় পুলিশ। ওসি মশিউর রহমান বলেন, ‘সকালে ঢাকা-কক্সবাজার রুটের ঈদগাঁও উপজেলার মধ্যম নাপিতখালী এলাকায় এক ব্যক্তি রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় কক্সবাজারমুখী ‘কক্সবাজার এক্সপ্রেসের’ লোকো মাস্টার লোকটিকে দেখতে পেয়ে বারবার হুইসেল বাজিয়েছিলেন। কিন্তু রেললাইনে হাঁটতে থাকা ওই লোকটি সরে না যাওয়ায় একপর্যায়ে ধাক্কা লেগে কাটা…

Read More