Author: admin

মোঃ আসাদুজ্জামান আসাদ চুয়াডাঙ্গা প্রতিনিধি:-চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন শুরু হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটে জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে এই সম্মেলনের কার্যক্রম শুরু হয়। পরে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত এবং গিতা পাঠ করা হয়।বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সম্মেলনের প্রথম অধিবেশনের উদ্বোধন করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভাচ্যুয়ালি এই সম্মলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবুর সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুল জামান দুদু, নিতাই রায় চৌধুরী, বিএনপির খুলনা বিভাগের…

Read More

মিজানুর রহমান তাহিরপুর প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা যাচাই, শিক্ষার মান উন্নয়নসহ লেখাপড়ায় উদ্বুদ্ধ করতে সুনামগঞ্জের তাহিরপুরে শেখ কামাল পাশাস্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) সকালে তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল থেকে বিকাল পর্যন্ত দুই শিফটে পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করা হয়। কামাল পাশা স্মৃতি ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা শেখ শফিকুজ্জামানের তত্ত্বাবধানে পরিক্ষা হল পরিদর্শন করেন তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো ইয়াহিয়া আহমদ,জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, সদর ইউপি সদস্য তুজাম্মেল হক নাসরুম সহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকবৃন্ধ। অভিভাবক ও…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে, কবে নির্বাচন হবে, এমন আলোচনা এখন সবখানে। কেউ দ্রুত নির্বাচন চায়, আবার কেউ চায় সংস্কারের পর। তবে কোনটা হবে তা নিয়ে অনেকেই জরিপ করছে। এমন পরিস্থিতির মধ্যে জরিপ করেছে ভয়েস অব আমেরিকাও। জরিপে দেখা গেছে, বাংলাদেশের ৬১ দশমিক ১ শতাংশ মানুষ মনে করেন এক বছরের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। জরিপে আরেকটি প্রশ্ন ছিল যেখানে ৬৫ দশমিক ৯ শতাংশ মানুষ ভোটি দিয়েছে। প্রশ্নটি ছিল অন্তর্বর্তী সরকার যা যা সংস্কার করা প্রয়োজন মনে করবে তার সবগুলো করার পরই নির্বাচন আয়োজন করা উচিত। এ ছাড়াও ১৮ দশমিক ৭ শতাংশ লোক চান…

Read More

জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি এই সময় হাটহাজারী উপজেলার নিবন্ধিত প্রাইভেট হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান, এমডি,পরিচালক ও প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন। (২১ নবেম্বর ) বৃহস্পতিবার , হাটহাজারী পৌরসভাস্থ ম্যাগপাই রেস্টুরেন্টে এসোসিয়েশনের সম্পাদক মোঃ সোহেল রানার সঞ্চালনায়, জসিম উদ্দিন বাবুলের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, অল্প খরচে হাটহাজারীতে শহরের চিকিৎসা সেবা দিতে সবাই ঐক্যবদ্ধ, হাটহাজারী থেকে ১২ কিলোমিটার দূরে গেলে চিকিৎসা সেবায় প্রচুর টাকা ব্যায় করতে হয়, যা আমরা নূন্যতম খরচে মানবিক সেবা দিয়ে যাচ্ছি, সবসময় জনগণের পাশে থেকে চিকিৎসার মানোন্নয়নে আমরা কাজ করে যাব। এসময় সকল প্রতিষ্ঠানের চেয়ারম্যান এমডি ও পরিচালকগণকে হাটহাজারীতে স্বাস্থ্য সেবার মানোন্নয়ন রিপোর্ট এর বিষয়ে…

Read More

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরান (২৮)কে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে জেলা স্বেচ্ছাসেবক দলর সহসভাপতি মনির শেখ ও তার লোকজন। শুক্রবার দুপুরে জেলা স্টেডিয়ামের সামনে এ হামলার ঘটনা ঘটে। জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুনের ছোট ভাই আল ইমরান। জানা যায়, শুক্রবার দুপুরে জেলা স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট চলছিল। গেট থেকে ঢোকা নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা মনির শেখের সাথে ছাত্রদল নেতা আল ইমরানের কথা কাটাকাটি হয়। এর জের ধরে মনির শেখ লোকজন নিয়ে স্টেডিয়ামের সমানে বসে আল ইমরানের উপর হামলার করে। এসময় লোহার পাইপ ও লাঠি দিয়ে পিটিয়ে আল ইমরানের এক হাত ভেঙে ফেলে ও গুরুতর…

Read More

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে গাছ থেকে নালসোর (লাল পিঁপড়া) ডিম পাড়তে গিয়ে নিচে পড়ে তপন কুমার মল্লিক (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২২ নভেম্বর) সকালে উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের সরাপপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।তপন কুমার মল্লিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের মেম্বার ইলিয়াছ সবুজ। নিহত তপন কুমার মল্লিক ওই গ্রামের মৃত দুলাল মল্লিকের ছেলে।এলাকাবাসী জানায়, উপজেলার সরাপপুর গ্রামের ভ্যানচালক তপন কুমার মল্লিক সকালে গাছ থেকে মাছ ধরার টোপ নালসোর (লাল পিঁপড়া) ডিম সংগ্রহ করতে বাড়ির পাশের একটি বাগানের মেহগনি গাছে ওঠেন। গাছ থেকে নালসো পিঁপড়ার ডিম পাড়ার সময় অসাবধানতাবশত নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। তার…

Read More

ইবি সংবাদদাতা: ৪৬তম ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) দিবস উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) বাদ জুম’আ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এবং হল মসজিদসহ অন্যান্য মসজিদসমূহে এ দোয়া অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মোনাজাতে অংশ নেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী, বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আলীনূর রহমান, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. শাহজাহান আলী, অধ্যাপক ড. আব্দুস সামাদ ও অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানসহ সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিশ্ববিদ্যালয় শাখা…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা কোমলমতি শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামুলক মনোভাব তৈরির লক্ষে টাঙ্গাইলের ঘাটাইলে ইকরা শিক্ষা পরিবারের আয়োজনে নূরানী বৃত্তি পরীক্ষা – ২০২৪ অনুষ্ঠিত । শুক্রবার (২২ নভেম্বর) পৌরসভার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ঘাটাইল দাখিল মাদ্রাসা কেন্দ্রে এই নূরানী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টা থেকে পরীক্ষা শুরু হয়ে সাড়ে ১১ টায় এ পরীক্ষা শেষ হয়। ঘাটাইল উপজেলা সহ পার্শ্ববর্তী উপজেলার ৫০ টি নূরানী শিক্ষা প্রতিষ্ঠান এ বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করে। প্লে থেকে তৃতীয় শ্রেণীর প্রায় ১৬শত ছাত্র ছাত্রী এ বৃত্তি পরীক্ষা অংশ গ্রহন করেন। এসময় উপস্থিত ছিলেন,ইকরা শিক্ষা পরিবার নূরানী বৃত্তি পরীক্ষার পরিচালক হাফেজ মাওলানা খলিলুর রহমান …

Read More

মানিক হোসেন, ইবি: আজ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৬ তম জন্মদিন। ১৯৭৯ সালের এই দিন থেকে আজ পর্যন্ত বিভিন্ন চড়াই উতরায়ের মধ্যদিয়ে ৪৫ টি বছর অতিক্রম করেছে দক্ষিণ পশ্চিম বঙ্গের এই শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। দীর্ঘ এ পথচলায় প্রাপ্তির থেকে অপ্রাপ্তির তালিকাটা বেশ দীর্ঘ। বড় আক্ষেপের কারণ হয়ে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের নাম বিভ্রাট নিয়ে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দফতরে ব্যবহার করা হয় ভিন্ন ভিন্ন নাম। সূচনালগ্ন থেকে রয়েছে বিশ্ববিদ্যালয়টির এ নাম বিভ্রাট। যার কারণে শিক্ষার্থী ও শিক্ষকদের বিভিন্ন ক্ষেত্রে ভোগান্তিতে পড়তে হয়। বিভিন্ন সময় শিক্ষার্থীরা দাবি জানালেও কর্তৃপক্ষের সদিচ্ছার অভাবে এ অভিশাপ থেকে মুক্তি পায়নি বিদ্যাপীঠটি। খোজ নিয়ে জানা যায়, তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের প্রকাশনায়…

Read More

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে মাদক ও কিশোর গ্যাং থেকে নতুন প্রজন্মকে ফিরিয়ে খেলাধুলার প্রতি আকৃষ্ট করার লক্ষ্যে পিরোজপুরে শুরু হয়েছে বরিশাল বিভাগীয় জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। পিরোজপুর জেলা স্টেডিয়ামে বরিশাল বিভাগের ক্রিকেটারদের নিয়ে শুক্রবার (২২ নভেম্বর) সকালে এ টি-টুয়েন্টি খেলায় লাল ও সবুজ দলে বিভক্ত হয়ে অংশ নেয় খেলোয়াড়রা। এ সময় জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক আমিনুল হক, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মেহরাব হোসেন অপি, জেলা বিএনপি’র আহবায়ক মোঃ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু ও যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা সহ বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক…

Read More