Author: admin

কেরানীগঞ্জ প্রতিনিধি গত বৃহস্পতিবার (২১ নভেম্বর ) কেরানীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে কেরানীগঞ্জ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন কর্তৃক গাইড গাইডার মৌলিক কোর্স প্রশিক্ষণ ২০২৪ এর সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রশিক্ষণটি শুরু হয় ১৭ নভেম্বর ২০২৪ এবং ২১নভেম্বর ২০২৪ সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।৫ দিনব্যাপী এই প্রশিক্ষন কর্মসূচিতে কেরানীগঞ্জ উপজেলার মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান হতে ৩৬ জন গাইড শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন করেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আনজুমান আরা, আঞ্চলিক কমিশনার, ঢাকা অঞ্চল, বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন ও যুগ্ম সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক, জনাব রিনাত ফৌজিয়া এর…

Read More

মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার আড়পাড়া এবং কাশিপুর মাঠপাড়ায় যৌথ বাহিনী ও পুলিশের পৃথক অভিযানে মাদকদ্রব্য ও অন্যান্য জিনিসসহ ৪ জনকে আটক করেছে। বৃহস্পতিবার বিকালে সেনাবাহিনী, উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) এবং কালীগঞ্জ থানা পুলিশের যৌথ একটি দল মাদক কারবারি জাহাঙ্গীর হোসেনের আড়পাড়ার বাড়িতে অভিযান চালায়।এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন পালিয়ে গেলেও তার বাড়িতে থাকা নারী দিপালী বেগম, চম্পা বেগম এবং ডলি বেগমকে আটক করে। যৌথ বাহিনী আসার খবর পেয়ে তারা নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেটের প্যাকেট বাথরুমের পেনের মধ্যে ফেলে দেয়। এ সময় তাদের ঘর ও টয়লেট তল্লাশি করে ভেজা…

Read More

বাকৃবি প্রতিনিধি: ‘মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছে বিশ^বিদ্যালয় প্রশাসন। কেবল শিক্ষার্থী ভর্তি নয়, শিক্ষক নিয়োগেও ডোপ টেস্ট আমরা বাধ্যতামূলক করবো। বিশ্ববিদ্যালয়ে মাদকের কোন স্থান নেই।’ শিক্ষার্থীদের মাঝে মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ে (বাকৃবি) আয়োজিত মাদকবিরোধী সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন। ‘মাদকমুক্ত দেশ গড়ি, মাদককে না বলি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ ময়মনসিংহ রেঞ্জের উদ্যোগে বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় বাকৃবির শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মো. আশরাফুর রহমান এবং বিশেষ আলোচক…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস টাইম ম্যাগাজিনকে দীর্ঘ এক সাক্ষাৎকার দিয়েছেন। এতে তিনি জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের নিয়ে কথা বলার পাশাপাশি আওয়ামী লীগের নির্বাচনে ফেরা নিয়ে কথা বলেছেন। ড. ইউনূস বলেন, ‘আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্বাগত জানানো হবে। তবে, তার আগে জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় জড়িত আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে। তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে। বিচারে অপরাধী প্রমাণিত না হলে তারা নির্বাচনে অংশগ্রহণের অধিকার পাবে। যারা অপরাধী নয় তারা নির্বাচনে অংশগ্রহণের জন্য অন্যদের মতোই স্বাধীন। আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক ভিত্তিতে লড়াই করব আমরা।’ বৃহস্পতিবার…

Read More

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট এর টিটোয়েন্টি খেলা উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে পিরোজপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা স্ট্রেডিয়ামে এ সংবাদ সম্মেলন করেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, সদস্য এ্যাড. আবুল কালাম আকন। প্রেস ব্রিফ্রিং এ অধ্যাক্ষ আলমগীর হোসেন জানান, সন্তানদের খেলার মাঠে ফিরিয়ে নিতেই সারাদেশে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন করা হয়েছে। এই খেলা মুল কারন হলো বাংলাদেশের ক্রিড়াঅঙ্গনকে সমৃদ্ধ করা। আগামীকাল ২২ নভেম্বর পিরোজপুর জেলা স্ট্রেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট টিটুয়েন্টি একদিনের খেলা অনুষ্ঠিত হবে। জিয়া ক্রিকেট টুর্নামেন্ট…

Read More

মো: রবিউল ইসলাম পলাশবাড়ী প্রতিনিধি: দেশের অন্যতম সেরা ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পলাশবাড়ী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) বিকালে মেসার্স আমিরুল ইসলাম এন্টারপ্রাইজ আয়োজনে আমলাগাছী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা দেখতে দর্শকের ঢল নামে। ফাইনালে পলাশবাড়ী ওয়ান স্টাের ফুটবল কোচিং একাডেমি একাদশ ও আমলাগাছী স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়। আমলাগাছী স্পোর্টিং ক্লাব একাদশকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পলাশবাড়ী ওয়ান স্টাের ফুটবল কোচিং একাডেমি। ফাইনাল খেলার প্রধান আকর্ষণ ছিলেন ওয়ালটনের সিনিয়র এক্সকিউটিভ চিত্রনায়ক আমিন খান। তাকে দেখতে দূর-দূরান্ত থেকে বিভিন্ন বয়সী নারী-পুরুষ, শিশু, কিশোর, তরুণ, যুবক, বৃদ্ধদের সমাগম ঘটে। বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স আমিরুল ইসলাম…

Read More

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ ৪৯ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, রোববার (১৭ নভেম্বর) জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে রাত ৯টার দিকে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের প্ররোচনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাঙচুর করে অফিসে আগুন লাগিয়ে দেয়। এ সময় অফিসে থাকা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি জ্বালিয়ে দেওয়া হয়। এছাড়া অফিসে থাকা প্রায় ১ লাখ টাকা, ল্যাপটপ ও টেলিভিশন চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি বাদী…

Read More

চুয়াডাঙ্গা প্রতিনিধি:-চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনী সদর উপজেলা বোয়ালমারি গ্রামে যৌথ অভিযান পরিচালনা করেছে। অভিযানে মাদক কারবারি স্বামী ও স্ত্রীকে ১ হাজার ৩৫০ পিস ট্যাপেন্টাডলসহ আটক করা হয়। বৃহস্পতিবার বেলা ২টায় এ অভিযান চালানো হয়। আটকৃতরা হলেন বোয়ালমারি গ্রামের আব্দুল মান্নানের ছেলে তারেক আজিজ (৩৫) ও তার স্ত্রী সজনী খাতুন (৩৫)।অভিযান সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সদর উপজেলার বোয়ালমারি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সহযোগিতায় যৌথ অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ওই গ্রামের অভিযুক্ত তারেক আজিজের বাড়িতে অভিযান চালিয়ে তাকেসহ তার স্ত্রীকে আটক করে। আটকের পর তাদের হেফাজতে থাকা ১ হাজার ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।…

Read More

বরগুনা প্রতিনিধি বরগুনা জেলার বিভিন্ন শ্রেণি পেশার নিম্ন আয়ের প্রান্তিক মানুষদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পুন:অর্থায়ন তহবিল কর্মসূচির আওতায় প্রান্তিক মানুষের আর্থিক অন্তর্ভূক্তি নিয়ে মতবিনিময় সভা ও ঋণ বিতরণ অনুষ্ঠানে ১০ টাকার হিসাবধারী ৬৯ জন গ্রাহকের নিকট এই ঋণের চেক হস্তান্তর করা হয়। এই অনুষ্ঠানের মূল আয়োজক এনআরবিসি ব্যাংক পিএলসি। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বরগুনার আরডিএফ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক সোহেলী আফরীন। এতে সভাপতিত্ব করেন এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং ডিভিশন ও বরিশাল-খুলনা জোনের প্রধান এসইভিপি এ কে এম রবিউল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের…

Read More

মোঃ মহাসিন, সাতক্ষীরা, প্রতিনিধি ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠভাবে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বি আর ডি বি) আওতাধীন সমবায় এ্যাসোসিয়েশন (ইউসিসিএ) লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে । চেয়ার প্রতীক নিয়ে ৫৯ ভোট পেয়ে শেখ লুৎফর রহমান সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফ হোসেন আনারস প্রতীকে ২৮ ভোট পেয়েছেন ।সহ-সভাপতি পদে রমেশ চন্দ্র বিশ্বাস তালা চাবি প্রতীকে ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ মাছ প্রতীকে ৩৪ ভোট পেয়েছেন ।৬ টি ব্লকে সদস্য পদের মধ্যে ৫ টি ব্লকের সদস্যরা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন ।একমাত্র ৪ নং গড়ুই মহল কেএসএস…

Read More