Author: admin

ছাতক সুনামঞ্জ প্রতি‌নি‌ধি সুনামগ‌ঞ্জের নাশকতা মামলার আসামী ছাতকে আওয়ামীলীগ নেতা ও দক্ষিণ খুরমা ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিককে পু‌লিশ গ্রেপ্তার করেছে। গত বুধবার সকালে উপজেলা পরিষদ সামনে থেকে তাকে গ্রেপ্তার ক‌রে পু‌লিশ। সে উপ‌জেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের সেনপুর গ্রামের মৃত আব্দুল মানিকের পুত্র। তিনি দক্ষিণ খুরমা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আবু বক্কর সিদ্দিক। এস আই আব্দুস সাত্তার ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ক‌রে ব‌লেন সুনামগঞ্জ সদর থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। এব‌্যাপা‌রে থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান এঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন গ্রেফতারকৃত ইউপি চেয়ারম্যানকে সুনামগঞ্জ সদর থানায় পাঠানো হয়। তার বিরু‌দ্ধে…

Read More

বাঙলা কলেজ প্রতিনিধি বৈষম্যবিরোধী আন্দোলনে গত জুলাই-আগস্ট মাসে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের নামে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্মরণে সভার করার নির্দেশ দিয়েছে শিক্ষা প্রশাসন। একই সঙ্গে ছাত্র-জনতার অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতেও বলা হয়েছে। শিক্ষা প্রশাসনের নির্দেশনাক্রমে ২৭ নভেম্বর (বুধবার) সকাল ১০.৩০ মিনিটে সরকারি বাঙলা কলেজের আয়োজনে কলেজ অডিটোরিয়ামে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সরকারি বাঙলা কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের স্নাতক ২০২১-২২ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী শহীদ সাগর আহম্মেদের পিতা জনাব মো.তোফাজ্জল হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বাঙলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মিটুল চৌধুরী,প্রফেসর ড.গোলাম রাব্বানী,…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক চট্টগ্রামের পর এবার রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহের গাড়িতে চাপা দিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মূখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ এ অভিযোগ করেছেন। বৃহস্পতিবার দুপুরে তিনি ফেসবুক পোস্টে এ অভিযোগ করেন। এরআগে বুধবার সন্ধ্যার দিকে হাসনাত ও সারজিসের গাড়িবহরের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। ট্রাকের সঙ্গে সংঘর্ষে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। তাদের গাড়িবহরে ১২টি মোটরসাইকেল, দুটি কার ও একটি পাজেরো ছিল। দুর্ঘটনার পর সেই ট্রাকচালককে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। আটক ট্রাকচালকের নাম মুজিবর রহমান (৪০)। তার বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলর গ্রামে।…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক চলমান ইসকন ইস্যুটি সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে মোকাবিলা করেছে সরকার, হাইকোর্টকে এমনটি জানিয়েছে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদ উদ্দিন হাইকোর্টকে বলেন, চট্টগ্রামের ঘটনায় এখন পর্যন্ত ৩টি মামলা হয়েছে। গ্রেফতার হয়েছে ৩৩ জন। এ সময় হাইকোর্ট জানান, তারা এমন তড়িৎ পদক্ষেপে সন্তুষ্ট। তবে এ তৎপরতা জারি রাখতে হবে। কোনোভাবেই যাতে জনগণের জানমালের ক্ষতি না হয়, সে জন্যে সবোর্চ্চ সতর্ক অবস্থায় থাকতে হবে। বৃহস্পতিবার সকালে বিচারপতি ফারাহ মাহাবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চে এ শুনানি হয়। এর আগে, বুধবার ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে মৌখিক আবেদন করেন আইনজীবী মো. মনির উদ্দিন। যার প্রেক্ষিতে রাষ্ট্রপক্ষের…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক অর্থ আত্মসাতের মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে জামিন দেননি আপিল বিভাগ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। একই সঙ্গে ভুয়া এলসির বিপরীতে জনতা ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা আত্মসাতের মামলার জামিন শুনানির জন্য ৩ মাস পর ফের আসতে বলা হয়েছে। আদালতে জেসমিনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আসিফ হাসান। যদিও জেসমিন ইসলামের আইনজীবী ব্যারিস্টার কাজল আদালতকে বলেন, এই মামলাটি যে আইনে করা হয়েছে তাতে সর্বোচ্চ সাজা ৭ বছর জেল। কিন্তু তিনি জেলে আছেন ৮…

Read More

কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ৯ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আছেন চ্যানেল-২৪ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইমতিয়াজ হাসান রিফাত ও সাধারণ সম্পাদক হিসেবে আছেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাভেদ রায়হান। বুধবার (২৭ নভেম্বর) সংগঠনের উপদেষ্টা ও প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক শতাব্দী জুবায়ের, উপদেষ্টা ও প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব নাহিদ ইকবাল, সদ্য সাবেক সভাপতি ইকবাল হাসান এবং সদ্য সাবেক সাধারণ সম্পাদক কাতিব হাসান মুরাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা যায়। এর আগে নতুন কমিটি ঘোষণা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে সংগঠনের সদ্য সাবেক সাধারণ…

Read More

গোলাম রব্বানী,হরিপুর (ঠাকুরগাঁও)ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে  উপজেলা নির্বাহী অফিসার মো, আরিফুজ্জামান’র সভাপতিত্বে বুধবার (২৭ নভেম্বর/২৪ ইং)   সকাল ১১:০০ ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে উৎসবমুখর পরিবেশে উপজেলা আইন-শৃঙ্খলা পরিষদের  মাসিক সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ(ওসি তদন্ত) মো,শরিফুল ইসলাম শরিফ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা, ডাঃ মোঃ, শামীমুজ্জামান, মোঃ, রায়হানুল হক মিআ,  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, মো, সেলিম রেজা তালুকদার-সভাপতি, উপজেলা দুর্নীতি দমন কমিটি, সরকারি বে-সরকারি অফিসের অফিস প্রধানগণ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ। আরও উপস্থিত ছিলেন বিজিবির কোম্পানি কমান্ডারগণ এবং  আইন শৃঙ্খলা কমিটির  সদস্যগণ ।উপজেলার আইন শৃঙ্খলা কমিটির সভায় চিকিৎসা,চোরাচালান, মাদক দ্রব্য, চুরি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির  পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা হয়।অফিসার ইনচার্জ (ওসি…

Read More

মমিনুল ইসলাম তজুমদ্দিন প্রতিনিধি। চট্টগ্রামের আদালতপাড়ায় পুলিশের সঙ্গে ইসকনের সংঘর্ষ চলাকালে শিক্ষানবিশ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে ইসকন বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তজুমদ্দিনে সাধারন শিক্ষার্থীরা। বুধবার (২৭ নভেম্বর) বেলা ১১:৩০ মিনিটে তজুমদ্দিন সরকারি কলেজ গেইট থেকে মিছিল শুরু হয়। মিছিলটি তজুমদ্দিন বাজার দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সমনে হয়ে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়। বিভিন্ন শিক্ষার্থী বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেয়। বিক্ষোভে শিক্ষার্থীদেরকে ‘ইসকনের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘উগ্রবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ইসকনের ঠিকানা,এই বাংলায় হবে না’, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ইসকনের ফাঁসি চাই’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। মিছিল…

Read More

মমিনুল ইসলাম,তজুমদ্দিন প্রতিনিধি। ভোলার তজুমদ্দিনে জুলাই আগষ্ট ছাত্র জনতার গন অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭) নভেম্বর সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি কর্মকর্তা শুভ দেবনাথের সভাপতিত্বে স্মরণসভায় বক্তৃতা করেন, তজুমদ্দিন উপজেলা বিএনপির আহবায়ক গোলাম মোস্তফা মিন্টু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাও. আব্দুর রব, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাও. আব্দুর রাজ্জাক, তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ আব্দুল্যাহ আল নোমান, প্রেসক্লাবের যুগ্ম-আহবায়ক ও দৈনিক নয়া দিগন্তের তজুমদ্দিন উপজেলা সংবাদদাতা হেলাল উদ্দিন লিটন, যুগ্ম-আহবায়ক ছাইদুল হক মুরাদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিধূ ভূষন…

Read More

উজিরপুর বরিশাল প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কাজী সমিতির উপজেলা কমিটি গঠিত হয়েছে। ২৭ নভেম্বর বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ জামে মসজিদে কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভায় পৌর সভার মুসলিম নিকাহ রেজিস্ট্রার কাজী মোঃ শাফায়াত হোসেন খান কামরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বরিশাল জেলা মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সাধারণ সম্পাদক কাজী ওয়ালিউর রহমান ওলি, জেলা সহ সভাপতি কাজী আঃ হালিম জমিদার, জেলা সহ সভাপতি কাজী ইসমাইল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আঃ কাদের, উজিরপুর উপজেলা কমিটির সভাপতি মাওলানা কাজী আঃ রহিম বেপারি, সাধারণ সম্পাদক মাওলানা রইসুল ইসলাম রায়হান, ওটরার কাজী মাও খলিলুর রহমান, সাতলার কাজী মাও…

Read More