Author: admin

আন্তর্জাতিক ডেস্ক আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে ২০ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। গত এক সপ্তাহে অভিযান চালিয়ে ওই প্রবাসীদের গ্রেপ্তার করা হয়েছে বলে রোববার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, গত ৩১ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ওই প্রবাসীদের গ্রেপ্তার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১১ হাজার ৫২৩ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৫ হাজার ৭১১ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৫৪৪ জন রয়েছেন। দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে…

Read More

বিনোদন ডেস্ক অবসাদে ভুগছেন অর্জুন কাপূর, নিজেই স্বীকার করেছেন সে কথা। রীতিমতো মনোবিদের কাছে যেতে হচ্ছে তাকে। ভাল নেই মালাইকাও! পরিস্থিতি কঠিন। কিন্তু এই কঠিন পরিস্থিতিতেই জীবনকে আরও রোমাঞ্চকর করে তুলতে নিজেকে নিত্য নতুন চ্যালেঞ্জ দিচ্ছেন অভিনেত্রী। পাঁচ বছর একে অপরের সঙ্গে ছিলেন তারা। বিচ্ছেদ নিয়ে সম্প্রতি অর্জুনই ঘোষণা করেন তিনি এখন ‘সিঙ্গেল’। তারপর থেকেই নানা আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছেন নিজেদের অবস্থা। প্রায়ই রহস্যময় পোস্ট করেছেন দু’জনে। সম্প্রতি মালাইকা নিজের পোস্টে লিখেছেন, ‘কঠিন পরিস্থিতিই জীবনে বাঁচার রসদ বাড়িয়ে তোলে। এই কঠিন পরিস্থিতিগুলো পেরিয়ে যেতে পারলেই জীবন আরও সুন্দর হয়ে ওঠে।’ সামনে শীতকাল আসছে। এই শীতে মদ থেকে দূরে থাকতে চান…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে গাইবান্ধায় প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার সকালে শহরের সার্কুলার রোডে জেলা কার্যালয়ে অবস্থান নেয় নেতাকর্মীরা। এসময় তারা নিষিদ্ধ ছাত্রলীগের বিচারের দাবিসহ বিভিন্ন স্লোগান দেন। গাইবান্ধা জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেকের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী বিভিন্ন সময়ে, বিশেষ করে বিগত ১৫ বছরের স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশ ছাত্রলীগ সারাদেশের ক্যাম্পাসগুলোতে হত্যা, নির্যাতন, নিপীড়ন, ছাত্রাবাসে সিট-বাণিজ্য, টেন্ডারবাজি,…

Read More

স্পোর্টস ডেস্ক সে অনেক দিন আগের কথা। তখন সাইম আইয়ুবের বয়স এক মাসও হয়নি, আর নাসিম শাহ তখনও পৃথিবীতে আসেননি। সেই সময় পাকিস্তান দলে খেলতেন কিংবদন্তি ওয়াসিম আকরাম, সাঈদ আনোয়াররা। ২০০২ সালের জুন মাসে প্রথমবারের মতো পাকিস্তান অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ জিতে। দীর্ঘ ২২ বছর পর আবার অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজ জেতার স্বাদ পেল পাকিস্তান। পার্থে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তান। রোববার (১০ নভেম্বর) পার্থে তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাকিস্তান দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক সিরিজ জয় অর্জন করেছে। প্রথম ম্যাচে অল্প ব্যবধানে পরাজিত হওয়ার পর পাকিস্তান…

Read More

সিলেট প্রতিনিধি সিলেটের কানাইঘাট উপজেলায় আলোচিত শিশু মুনতাহা আক্তার জেরিন (৫) হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ঘাতক গৃহশিক্ষিকা শামিমা আক্তার মার্জিয়াসহ তিন নারীর বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। রোববার (১০ নভেম্বর) সকাল ১০টার দিকে কানাইঘাট উপজেলার বীরদল ভাড়ারিফৌদ গ্রামে এ ঘটনা ঘটে। শিশু মুনতাহা হত্যার ঘটনায় শোকে ভাসছে সারা দেশ। হৃদয়বিদারক এ ঘটনায় দেশের সামাজিক, সাংস্কৃতিকসহ সব অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। ব্যথিত মনের অভিব্যক্তি অনেকেই প্রকাশ করছেন নেট দুনিয়ায়। এদিকে এ ঘটনায় শিশু মুনতাহার গৃহশিক্ষিকা শামীমা বেগম মার্জিয়া, তার মা আলিফজান বিবি ও নানি কুতুবজান বিবিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া আরও সন্দেহভাজন তিনজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধার পলাশবাড়ীতে নিখোজের ২০ দিন অতিবাহিত হলে ও উদ্ধার করা যায় নি পলাশবাড়ী উপজেলার কদমতলী উচ্চ বিদ্যালয়ের ৮ ম শ্রেনী পড়ুয়া ছাত্রী শান্তা আক্তার(১৩) কে। তথ্যানুসন্ধানে জানাযায়, গত ২১ অক্টোবর সকাল ৮ টায় প্রতিদিনের ন্যায় স্কুলে যায় ৮ম শ্রেনীর ছাত্রী শান্তা আকতার (১৩)।এরপর থেকে তাকে আর খুজে পায় নি পরিবার।সম্ভাব্য সব স্থানে খোজাখুজির এক পর্যায়ে শান্তার বাবা ৩০ অক্টোবর পলাশবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেন যাহার নম্বর ১৩০৭ তাং ৩০/১০/২০২৪ই। এদিকে ঘটনায় ২০ দিন অতিবাহিত হলে ও স্কুল ছাত্রীকে কোন সন্ধান করতে পারে নি পুলিশ। শান্তার বাবা হোসেনপুর ইউনিয়নের খাসবাড়ী গ্রামের পানা শেখের ছেলে…

Read More

শপথ নিচ্ছেন মো. মাহফুজ আলম, মোস্তাফা সরয়ার ফারুকী, শেখ বশির উদ্দিন (বাঁ থেকে)। ছবি : সংগৃহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক অন্তর্বর্তী সরকারের আরও তিনজন উপদেষ্টা শপথ নিয়েছেন। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান। এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্যান্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ নেওয়া তিন উপদেষ্টা হলেন- ১. সেখ বশির উদ্দিন, ২. মো. মাহফুজ আলম, ৩. মোস্তফা সরয়ার ফারুকী। এর আগে চার দফায় শপথগ্রহণ করেন অন্তর্বর্তী সরকারের ১৭ উপদেষ্টা। এর মধ্যে ৮ আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ উপদেষ্টা। ঢাকা ও দেশের…

Read More

ইবি সংবাদদাতা: অনতিবিলম্বে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্যাফেটেরিয়া চালু এবং ক্যাফেটেরিয়ায় সুলভ মূল্যে খাদ্য পরিবেশন করাসহ চার দফা দাবিতে প্রক্টর বরাবর স্মরকলিপি দিয়েছে কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি)। রোববার (১০ নভেম্বর) দুপুর ২টায় প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের সাথে বিশ্ববিদ্যালয়ে খাদ্য ও পণ্য সংক্রান্ত জটিলতা নিরসণের বিষয়ে আলোচনা করেন সংগঠনটির সদস্যরা। পরে তারা তাদের দাবিগুলো স্মরকলিপি আকারে জমা দেন। এসময় সিওয়াইবি সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, দপ্তর সম্পাদক ত্বকী ওয়াসীফ, সহ অর্থ সম্পাদক রউফুল্লাহ খান ও সহ ভোক্তা অধিকার সম্পাদক সুমন মিয়াসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের অন্য দাবিগুলো হলো- আবাসিক হলসমূহের ডাইনিং ও রান্নার স্থান এবং হলের বাইরের দোকানগুলোতে পরিছন্ন পরিবেশ নিশ্চিত করা,…

Read More

আব্দুল কাইয়ুম কামরুল , কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কমলগঞ্জ ৫নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হান্নানকে গ্রেপ্তার করেছে কমলগঞ্জ থানা পুলিশ। রবিবার (১০ নভেম্বর) দুপুরে ১ টার দিখে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আটক এ আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার করা হয়েছে। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেকার হোসেন বলেন, ‘আটক আব্দুল হান্নানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা বিগত ১৫ বছর শিক্ষার্থীদের নির্যাতনকারী ও ছাত্র রাজনীতিকে কলুষিত করার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সকল অপরাধীকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। ১০ নভেম্বর রোববার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে এ করেছে জেলা ছাত্রদল এ কর্মসূচির আয়োজন করে। জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন প্রমুখ। এ সময় জেলা বিএনপি, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত…

Read More