Author: admin

নিজস্ব প্রতিবেদক বঙ্গভবনের দরবার হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে বলে জানিয়েছেন সদ্য উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করা মো. মাহফুজ আলম। সোমবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দরবার হলের ছবি পোস্ট করে একটি স্ট্যাটাস দেন তিনি। ফেসবুকে পোস্টে তিনি লিখেন, দরবার হল থেকে শেখ মুজিবুর রহমান-ছবি সরানো হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার যে আমরা ৫ আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি। এ জন্য সবার কাছে ক্ষমাপ্রার্থী। মানুষের মধ্যে জুলাইয়ের চেতনা বেঁচে থাকা পর্যন্ত তাকে কোথাও দেখা যাবে না। তিনি আরও বলেন, শেখ মুজিব এবং তার কন্যা অগণতান্ত্রিক ‘৭২ এর সংবিধান থেকে শুরু করে দুর্ভিক্ষ, কোটি কোটি…

Read More

(বগুড়া) প্রতিনিধি: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ‘জিয়া ক্রিকেট’ টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচে রাজশাহী সবুজ দলকে ৩৪ রানে হারিয়েছে রাজশাহী লাল দল। আগে ব্যাট করে লাল দলের ছুঁড়ে দেওয়া ১৪০ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৮ দশমিক ৪ ওভারে ১০৫ রানেই গুটিয়ে যায় সবুজ দল। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান আসে শফিউল ইসলাম সুহাসের ব্যাট থেকে। ১৯ বলে ৪ ছক্কা ও এক চারে তিনি এই রান করেন। লাল দলের রিমন হোসেন ৩টি এবং একরামুজ্জামান ২টি উইকেট শিকার করেন। দিনের একমাত্র ম্যাচে টসে জিতে রাজশাহী সবুজ দল রাজশাহী লাল দলকে ব্যাট করতে পাঠালে লাল দল নির্ধারিত ২০…

Read More

প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া। রক্তদানের কার্যক্রমকে স্কুল শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে “তারুণ্যের সপ্নছোঁয়া যুব সমাজসেবা ব্লাড ফাউন্ডেশন” এর উদ্যোগে রবিবার (১০ নভেম্বর) সকাল ১০.ঘটিকায় মোগড়া উচ্চ বিদ্যালয়ে ৬৮৯ জন স্কুল শিক্ষার্থীদের’কে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। অনুষ্ঠান শুরুতে তারুণ্যের সপ্নছোঁয়া যুব সমাজসেবা ব্লাড ফাউন্ডেশন এর পক্ষ থেকে মোগড়া উচ্চ বিদ্যালয়কে সম্মাননা স্মারক প্রধান করা হয় । এবং প্রোগ্রামে শেষে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব গাজালা পারভীন রুহি স্যারকে সম্মাননা স্মারক প্রধান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতাঃ মোহাম্মদ রাসেল, উপদেষ্টাঃ রবিন রহমান সাগর, প্রধান সমন্বয়কঃ শামিম আহমেদ শাওন, সভাপতিঃ ফারহান মারুফ, সহ সভাপতিঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদকঃ আরাফাত ইসলাম, যুগ্ন…

Read More

রাবি প্রতিনিধি: বিজ্ঞান গবেষণায় অবদানের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস (বাস) স্বর্ণপদকে ভূষিত হয়েছেন। ২০১৬ সালে তিনি ফিজিক্যাল সায়েন্সেস ক্যাটেগরিতে সিনিয়র গ্রুপে এই পদকের জন্য মনোনীত হয়েছিলেন। শনিবার (৯ নভেম্বর) বাস আয়োজিত এক অনুষ্ঠানে এই স্বর্ণপদক প্রদান করা হয়। রোববার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। রাবির অন্য যাঁরা এবার পদক ও পুরস্কার অর্জন করেছেন তাঁদের অভিনন্দন জানিয়ে প্রফেসর সালেহ্ হাসান নকীব বলেন, তাঁরা এই বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বাড়িয়েছেন। বাস স্বর্ণপদক অর্জনে রাবি এবার শীর্ষে আছে। এটিও আনন্দের বিষয়। তাঁদের এই অর্জন আমাদের গবেষকদের ভবিষ্যত অর্জনের…

Read More

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ভর্তি পরীক্ষায় বরিশাল বিভাগকে আঞ্চলিক কেন্দ্র করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে বরিশাল ডিভিশন স্টুডেন্টস ফোরামের ব্যানারে এই মানববন্ধন আয়োজন করা হয়। এসময় ‘শিক্ষার্থীদের কষ্ট বুঝুন, বরিশালে কেন্দ্র করুন’, ‘ভর্তি পরীক্ষার ভোগান্তি কমাও, বরিশালে কেন্দ্র দাও’, ‘বরিশালে লঞ্চ আছে, রাজশাহীতে ঘাট নাই’, ‘রাবি তোমায় ভালোবাসি, সবাই মোরা বরিশালবাসী’, ‘মোগো ভাই-বোন রাবিতে পড়তে চায়, ভর্তি পরীক্ষার পথ দীর্ঘ নয়’, ‘শিক্ষার্থীদের কষ্ট হয়, বরিশালের শিক্ষার্থীদের স্বপ্নের পথে বাধা নয়’ সহ বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড হাতে দেখা যায় শিক্ষার্থীদের। মানববন্ধনে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী হাসান আহমেদ বলেন, বিভাগীয় শহরে ভর্তি…

Read More

মোঃ আসাদুজ্জামান আসাদ চুয়াডাঙ্গা প্রতিনিধি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি ইশাবুল ইসলাম ওরফে মিল্টন মোল্লা (৪৫) পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। রবিবার (১০ নভেম্বর) দুপুরে পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার মহেশপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাসপুর গ্রামের আব্দুল মালেক মোল্লার ছেলে।জীবননগর থানা পুলিশ সূত্রে জানা যায়, জীবননগর উপজেলার রাজনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে গত ১৮ অক্টোবর চুয়াডাঙ্গা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজগার টগরসহ ১২২ জনের নামে হত্যাচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে জীবননগর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার ৭নং এজাহারনামীয় আসামি হলেন ইশাবুল ইসলাম ওরফে…

Read More

কে এম রাশেদুজ্জামান ,কলাপাড়া উপজেলা প্রতিনিধি পটুয়াখালীর মহিপুরে ৬ কেজি গাঁজা ও ২ বোতল ফেনসিডিলসহ মো. সুজন (৩০) নামে এক মাদককারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১০ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে আলীপুর থ্রী পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে মহিপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সুজন চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার গ্যারাপারা গ্রামের বাসিন্দা মন্নান হাওলাদারের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭ টা থেকে ৯টা পর্যন্ত আলীপুর থ্রী পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাকে। এসময় তার কাছ থেকে একটি স্কুলব্যাগে হলুদ পলিতে মোড়ানো ৪ টি পোঁটলায় ৬ কেজি গাঁজা ও ২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।…

Read More

জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ফরিদ আহমদকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তার বিরুদ্ধে ১৫ জুলাই শিক্ষার্থীদের উপর বর্বর হামলার মদদের অভিযোগ রয়েছে। রবিবার (১০ নভেম্বর) এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি নিশ্চিত করেন ডেপুটি রেজিস্ট্রার আজিজুর রহমান মুকুল। এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৫ জুলাই ছাত্রলীগের সন্ত্রাসী হামলা ও ১৭ জুলাই পুলিশি হামলার মদদ দেওয়ার অভিযোগ রয়েছে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিনের বিরুদ্ধে। গত ১৭ জুলাই বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথন ফাঁস হলে দেখা যায়, ফরিদ উদ্দিন শিক্ষার্থীদের রাজাকার বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘আরেকটু অপেক্ষা করুন…

Read More

আব্দুল করিম গত (০৫অগাস্টে) আওয়ামী-লীগ সরকার পতনের পর কক্সবাজার সদর মডেল থানায় মিলছে নাগরিক সেবা এবং ফিরে পেয়েছে নাগরিক সেবার কার্যক্রম এমন টা জানান, সেবা গ্রহণকারীরা। এসময় সেবা গ্রহণকারী কক্সবাজার পৌরসভাস্থ আলির জাহান এলাকার নোমান উদ্দিন বলেন,বর্তমান কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুল আজিম নোমান এর ভিন্ন পুলিশ কার্যক্রম দৃশ্য চোখে দেখা দিয়েছে। হাতে করে নিয়ে আসা অভিযোগ পত্র ওসি নিজ হাতে অভিযোগ পত্র গ্রহণ করে এবং অবৈধ দখলবাজদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে। আগের তুলনায় বর্তমান পুলিশ সেবায় অনেক পার্থক্য রয়েছে।এমন পুলিশের সেবা পুরো বাংলাদেশর প্রত্যেকটি থানায় পুলিশ জনগণের বন্ধু হয়ে কাজ করে তাহলে বাংলাদেশের একটি পরিবর্তন ঘটতে…

Read More

বরগুনা প্রতিনিধি বরগুনায় বর্জ্য শোধনাগার চালুকরণের জন্য গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের ব্যবস্থাপনায় ইউকেআইডি ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় রবিবার বেলা ১১ টায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের সভাপতি চিত্তরঞ্জন শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত গোল টেবিল বৈঠকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উপপরিচালক দিপু হাফিজুর রহমান, বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মোস্তফা কাদের, বরগুনা পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রিপন ও পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ কামাল হোসেন। গোল টেবিল বৈঠকে আলোচনায় অংশগ্রহণ করেন বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, সঞ্জীব কুমার দাস, মনির হোসেন কামাল, সমাজসেবক সুখরঞ্জন শীল, বরগুনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু…

Read More