Author: admin

জাবি প্রতিনিধি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে অন্তর্ভুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার (১০ নভেম্বর) রাত সোয়া দশটায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বটতলা এলাকা থেকে শহীদ সালাম-বরকত হল ঘুরে পুনরায় বটতলায় এসে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার সমন্বয়ক তৌহিদ সিয়ামের সঞ্চালনায় শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। সমাবেশে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসান লিমন বলেন, ‘যেই মুজিব এবং মুজিববাদকে পুঁজি করে ফ্যাসিস্ট শাসন প্রতিষ্ঠা ও গণহত্যা চালানো হয়েছে সেই ফ্যাসিস্ট আদর্শের প্রতি সহানুভূতিশীল কাউকে অভ্যুত্থান পরবর্তী ছাত্র জনতার সরকারে অন্তর্ভুক্তি সরাসরি শহিদদের রক্তের সাথে বেঈমানি।’ মার্কেটিং…

Read More

মাগুরা প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও আমরা বিএনপি পরিবারের পৃষ্ঠপোষকতায় ছাত্র জনতার আন্দোলনে মাগুরায় শহীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল। আজ রবিবার (১০ নভেম্বর) বিকেলে ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদ রাব্বির বাসভবন বরুনাতোলে আন্দোলনে নিহত ও আহতের পরিবারের সাথে সাক্ষাৎ করেন আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমন সহ-সাংগঠনটি নেতৃত্বেবৃন্দ। সাক্ষাৎকালে প্রতিনিধি দলটি আন্দোলনে শহিদ পরিবার এবং আহতদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের পরিবারের খোঁজখবর নেন। কুশল বিনিময় শেষে আন্দোলনে আহত এবং নিহত ১০ পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়। এ সময় মাগুরা জেলা বিএনপি সহ এর…

Read More

মো:আশরাফ বরিশাল প্রতিনিধি বরিশালে সরকারি বিএম কলেজ ক্যাম্পাস থেকে রবিবার বেলা বারোটার দিকে সাধারণ শিক্ষার্থীরা দুইজন ছাত্রলীগ কর্মীকে আটক করে কোতোয়ালী মডেল থানা পুলিশের কাছে সোর্পদ করেছে। শিক্ষার্থীদের দাবি, সকাল থেকে আটককৃত ছাত্রলীগ কর্মীরা ক্যাম্পাসে নাশকতা চালানোর পায়তারা করছিলো। তাদের মোবাইল ফোন চেক করে প্রমানিত হয় তারা ছাত্রলীগের কর্মী।আটককৃতরা হলো-বিএম কলেজের মাস্টার্সের ছাত্র কৌশিক ইসলাম ও রাশেদ আহমেদ।পরে তাদের কে পুলিশ হেফাজতে নেয়া হয়।

Read More

রূপগঞ্জ প্রতিনিধি: রূপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব নুরুজ্জামান খাঁন বলেছেন, সাম্প্রদায়ীক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং সামাজিক সমস্যা নিরসনে ওলামা মাশায়েখদের অগ্রণী ভ‚মিকা রাখতে হবে। ১৬বছর ওলামা মাশায়েখগণ স্বাধীনভাবে ওয়াজ মাহফিলে বক্তব্য রাখতে পারেননি। ওলামাদের মূল্যায়ণ করতে হবে। ধর্ম পালন, ব্যবসা, রাজনীতি ও শিক্ষাসহ সকল ক্ষেত্রে সমান অধিকার থাকতে হবে। সম্প্রীতি সৌহার্দ সম্পর্ক বৃদ্ধি করতে হবে। স্বার্থবাদী, দুষ্কৃতকারী, সন্ত্রাস, চাঁদাবাজ ও নৈরাজ্য প্রতিরোধ করতে হবে। মানুষের কল্যাণে কাজ করতে হবে। সা¤্রাদায়ীক সম্প্রীতি না থাকলে দেশের উন্নয়ন সম্ভব নয়। গত ৯নভেম্বর শনিবার রাতে রূপগঞ্জের ভুলতা মাঝিপাড়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার উদ্যোগে দুই দিনব্যাপী ৩১তম…

Read More

খঃ ফাহিম: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে শাখা ছাত্রদলের কর্মীরা। আজ ১০ই নভেম্বর দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে মিছিল বের করে ছাত্রদলের কর্মীরা। এসময় বিতাড়িত স্বৈরাচারী সরকারপ্রধান শেখ হাসিনার ফাঁসির দাবিতে স্লোগান দেয় তারা। মিছিল নিয়ে প্রধান ফটকের বাইরে একত্রিত হয় তারা। এসময় ইবি শাখা ছাত্রলীগের আহ্বায়ক শাহেদ আহমেদ বলেন, “জুলাই আন্দোলনে দেশের সর্বস্তরের মানুষের বিপ্লবের মুখে স্বৈরাচার হাসিনা পালাতে বাধ্য হয়েছে। ছাত্রদলের কর্মীরাও এ আন্দোলনে লড়াই করেছে। কিন্তু পলাতক হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে। ভারতের সাথে আমাদের বন্দি বিনিময় প্রথা চালু আছে। সেই প্রথা অনুযায়ী হাসিনাকে দেশে ফেরত এনে তার…

Read More

ইবি সংবাদদাতা: ‘সেলিব্রেটি এক্সিলেন্স ইন ফাইনান্স’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন করা হয়েছে। বাংলাদেশ একাউন্টিং এসোসিয়েশন এবং বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের যৌথ আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে রোববার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়। র‍্যালিটি রবীন্দ্র-নজরুল একাডেমিক ভবনের সামন দিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে বিভাগের সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেনের সভাপতিত্বে উপাচার্য অধ্যাপক ড. নকীব নসরুল্লাহ, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. শেলীনা নাসরীন, বিভাগের সিনিয়র অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. আবু সিনা,…

Read More

নাসিম আহমেদ শিমুল, কালিয়াকৈর গাজীপুর প্রতিনিধি : ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর শিলাবৃষ্টি পাম্প এলাকায় শনিবার দিবাগত রাত ২:৩০ এর দিকে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকার সংর্ঘষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরেক যাত্রী।ঐ ঘটনায় যাত্রীবাহী বাস ও প্রাইভেট কার আটক করেছে পুলিশ। নিহতরা হলেন, টাঙ্গাইলের সখিপুর উপজেলার আন্দি পূর্ব পাড়া গ্রামের সবুর মিয়ার ছেলে নাসির উদ্দিন(২৩), একই এলাকার সেকান্দার আলীর ছেলে জুয়েল রানা(৩২) ও মধুপুর উপজেলার চাকন্দ গ্রামের সৈয়দ আলীর ছেলে মোসলেম উদ্দিন (৩০) । এ ঘটনায় আজিজুল হক (২০) গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন । স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়,…

Read More

জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সামাজিক সংগঠন তরীতে পড়াশুনা করা ৫০ জন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে শাখা ছাত্রদলের একদল নেতাকর্মী। রবিবার (১০ নভেম্বর) বেলা চারটার দিকে শহীদ মিনারের পাদদেশে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় শাখা ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জানা যায়, ৫০ জন সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে ছাত্রদল নেতাকর্মীরা। শিক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে একটি ব্যাগ, তিনটি খাতা, কলম, পেন্সিল ও ইরেজার। বিশ্ববিদ্যালয়ের ৪৮ ব্যাচের বাংলা বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রদল কর্মী শেখ সাদী বলেন, ‘বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পিছিয়ে পড়া শিশুদের মধ্যে আমরা প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরণ করেছি। আমরা…

Read More

রাবি প্রতিনিধি: অন্তবর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক এম আমিনুল ইসলাম। রোববার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আমিনুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। তিনি ২০০২ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের এবং ২০০৬ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর ভাইস চ্যান্সেলর-এর দায়িত্ব পালন করেন। প্রফেসর আমিনুল ইসলাম জানুয়ারি ২০১৮ থেকে আগস্ট ২০২৩ পর্যন্ত বাংলাদেশ মেডিকেল ফিজিক্স এসোসিয়েশন-এর সভাপতি ছিলেন। আগস্ট ২০১৬ থেকে অদ্যাবধি টিএমএসএস-এর এডভাইজার এবং জুলাই ২০২১ সাল থেকে টিএমএসএস ক্যান্সার কেয়ার সেন্টার বাস্তবায়নের জন্য স্টিয়ারিং কমিটির ভাইস…

Read More

নিজস্ব প্রতিবেদক নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে যুক্ত হয়েছেন শিল্পগোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নিয়েছেন তিনি। নতুন উপদেষ্টা হিসেবে সেখ বশির উদ্দিন শপথ নেওয়ার পর রাতে ছাত্র-জনতা পরিচয় দিয়ে একদল মানুষ বঙ্গভবনের সামনে মশাল মিছিল করে প্রতিবাদ করেছেন। তারা বলছেন, নতুন উপদেষ্টা বশির উদ্দিন শেখ হাসিনার উপদেষ্টা। বাংলার মাটিতে হাসিনার কোনো উপদেষ্টাকে মেনে নেওয়া হবে না। বঙ্গভবনের সামনে মশাল মিছিল নিয়ে প্রতিবাদকারীরা আওয়ামী বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা পুলিশি বাধা উপেক্ষা করে বঙ্গভবনে প্রবেশের চেষ্টা করেন। তবে পুলিশি বাধায় তা সম্ভব হয়নি। প্রতিবাদকারীদের ভাষ্য,…

Read More