- উজিরপুরে ডেঙ্গু ঠেকাতে মাঠে ইউএনও-এসিল্যান্ড
- আন্তর্জাতিক আদালতে বাবু হত্যার বিচার হবে, বড়াইগ্রামের স্মরণ সভায়: দুলু
- বিরতি ভেঙে ‘প্রবল ঘোর’ নিয়ে ফিরলেন কুসুম শিকদার
- চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
- রিয়াদ বিমানবন্দরে মিসাইল ছুড়ল হুথিরা, আহত বহু মানুষ-ফ্লাইট বাতিল
- ধনবাড়ীতে দোকানঘর ভাঙচুর, লুটপাট ও হামলায় আহত ২: থানায় লিখিত অভিযোগ
- টাঙ্গাইলে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৮, ইয়াবা-গাঁজা ও বিদেশি মদ উদ্ধার
- ভাসানী দম্পতির আদর্শ নতুন বাংলাদেশ গঠনে প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম
- প্রিয়াঙ্কার ছবি দিয়ে ছড়িয়েছে ‘বিতর্কিত’ মন্তব্য
- সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
Author: admin
দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি : চোখের আলো ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন অভিনেতা, নাট্য ও চলচিত্র নির্মাতা মাসুদ মহিউদ্দিন। বৈষম্য বিরোধী আন্দোলনে দু চোখের আলো হারিয়েছেন তিনি। নাট্যজগতে যারা কাজ করছেন মাসুদ মহিউদ্দিনকে চেনেননা এর সংখ্যা খুবই নগন্য। সদা হাস্যজ্জ্বল এ মানুষটি ছোটবেলা থেকেই ছিলেন পরোপকারী ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। পটুয়াখালী জেলার দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের রাজাখালী গ্রামে মধ্যবিত্ত পরিবারে জন্ম মাসুদ মহিউদ্দিনের। বাবা স্কুল শিক্ষক হওয়ায় পারিবারিক ভাবেই বেড়ে ওঠেন আদর্শ মানুষ হিসেবে। সৈয়দ আলতাফ হোসেন ও সেতারা বেগম দম্পতির তিন সন্তানের মধ্যে মাসুদ মহিউদ্দিন জ্যেষ্ঠ সন্তান। ভাই সৈয়দ মাহবুব মোর্শেদ ও বোন সৈয়দ বদরুন্নেছা মেরী সবার ছোট।গ্রামে জন্মগ্রহণ করলেও বেড়ে…
নিজস্ব প্রতিবেদক রাজধানীর শাহজালাল (রহ.) বিমানবন্দরে প্রবাসী শ্রমিকদের জন্য ডেডিকেটেড লাউঞ্জ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার তিনি এটির উদ্বোধন করেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী শ্রমিকদের জন্য এটিই প্রথম লাউঞ্জ। এখানে প্রবাসী শ্রমিকদের বিশ্রামের জন্য জায়গা থাকবে এবং সুলভ মূল্যে খাবার পাওয়া যাবে। খাবার পরিবেশনের জন্য ভর্তুকি দেবে সরকার। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ড. ইউনূস বলেন, আমাদের প্রবাসী শ্রমিকেরা দেশ গড়ার কারিগর। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে তারা বড় ভূমিকা রেখেছিলেন। আমরা তাদের কাছে সব সময় কৃতজ্ঞ। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই লাউঞ্জ…
ভোরের বাংলা নিউজ ডেস্ক সোশ্যাল মিডিয়ায় কুরুচিপূর্ণ তথ্য শেয়ারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সোমবার (১১ নভেম্বর) সচিবালয়ে কর্মক্ষেত্রে প্রথম দিন যোগ দিয়ে এক ব্রিফিংয়ে এ হুঁশিয়ারি দেন তিনি। মোস্তফা সরয়ার ফারুকী বলেন, অন্তর্বর্তী সরকার শিল্প-সংস্কৃতি চর্চায় বাধা হবে না। তবে যারা শিল্প চর্চা করছে তাদেরও সচেতন হতে হবে। কুরুচিপূর্ণ, জঘন্য তথ্য যদি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, তাহলে সমস্যা হবে। বিপ্লবের চেতনা বুঝতে হবে। তিনি বলেন, নাটক হচ্ছে, যাত্রা হচ্ছে কেউ তা বন্ধ করেনি। অন্তর্বর্তী সরকার শিল্প-সংস্কৃতি চর্চায় বাধা হবে না। তবে যারা শিল্প চর্চা করছে তাদেরও সচেতন হতে হবে। সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা আরও বলেন,…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রবাসীরা যেন বিমানবন্দরে অতিথির মতো সম্মান ও সেবা পায় সরকার তার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। সোমবার (১১ নভেম্বর) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসী কর্মীদের জন্য একটি ডেডিকেটেড লাউঞ্জ (প্রবাসী লাউঞ্জ) উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। প্রবাসীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনাদের যে প্রাপ্য সম্মান, সেটি যেন জাতি দিতে পারে। সেই সম্মান দেওয়ার জন্য আজকের প্রথম পদক্ষেপ হিসেবে প্রবাসী লাউঞ্জ উদ্বোধন করা হলো। আশা করি, আরও বহু রকমের পদক্ষেপ নেওয়া হবে।’ ড. ইউনূস বলেন, ‘যাতে করে আপনারা এখানে এসে মনে করতে পারেন, আপনারা শান্তিতে আছেন, বাড়িতে আছেন,…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ একটি সুষ্ঠু নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। আমরা দেখতে পাচ্ছি ‘যে লঙ্কায় যায় সেই রাবণ হয়‘। তারা ২০ বছর ধরে ক্ষমতায় থাকতে চায়। সোমবার (১১ নভেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে (ডিআরইউ) ৭ নভেম্বর আকাঙ্ক্ষা ও আজকের রাজনীতর প্রেক্ষাপট‘ শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ১৬ বছর আওয়ামী লীগের ছিল ভয়াবহ দুঃশাসন। এই দলের নেতাদের কাজ ছিল শেখ মুজিব ও তার পরিবারের গুণগান গাওয়া, অর্থ লুটপাট করা, সেটি পাচার করা। তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি জুলাই আন্দোলনের সময় গাইবান্ধায় সংঘটিত আন্দোলনের বিভিন্ন ঘটনাসমূহের আলোকচিত্রে গাইবান্ধার জুলাই আন্দোলন শীর্ষক দিনব্যাপী এক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ৯ নভেম্বর গত শনিবার বেলা ১১টার দিকে জেলা শহরের ১নং রেলগেট এলাকায় দিনব্যাপী এ প্রদর্শনীর অনুষ্ঠিত হয়। দীপান্তর ২৪ নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের আয়োজনে এ আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহানাজ আমিন মুন্নী। জয়নুল ইসলামের সঞ্চালনায় আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য রাখেন সংস্কৃতি কর্মী শাহানাজ আমিন মুন্নী, শিক্ষক রুকুনুজ্জামান ফারুক, এ্যাড. নিলুফার ইয়াসমিন শিল্পী, কাজল রেখা পিংকি, ইউনুস সরকার রনি, রিয়াদ হাসান অন্যান্যরা। এ প্রদর্শনীতে জুলাই আন্দোলনের সময় গাইবান্ধায় সংঘটিত আন্দোলনের বিভিন্ন ঘটনাসমূহের…
নিজস্ব প্রতিবেদক নারী সাফ চ্যাম্পিয়ন দলকে ছাদখোলা বাসে গণসংবর্ধনা দেওয়ার দিনই কোটি টাকা বোনাসের ঘোষণা দিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ঘোষণার ১১ দিনের মাথায় নিজেদের টাকা বুঝে পেল সাবিনা খাতুনরা। খেলোয়াড়, কোচিং স্টাফ এবং অফিসিয়ালসহ মোট ৩২ জনের মধ্যে এই এক কোটি টাকা সমবণ্টন হয়েছে। এতে সবাই ৩ লাখ ১২ হাজার ৫০০ টাকা করে পেয়েছেন। চেক হস্তান্তরের বিষয়টি আসিফ মাহমুদ নিজের অফিসিয়াল পেজে এক পোস্টে নিশ্চিত করেছেন। নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশের ফুটবলারদের স্কোয়াড ছিল ২৩ জনের। কোচিং স্টাফ, মিডিয়া ম্যানেজার, অফিসিয়াল রয়েছেন ৯ জন। এই দলের টিম লিডার ছিলেন বাফুফে সদস্য টিপু সুলতান। নির্বাচনের জন্য তিনি দলের…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যার অভিযোগে রাজধানীতে করা মামলায় সাবেক মন্ত্রী শাজাহান খান ও রাশেদ খান মেননসহ পাঁচজনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। গ্রেফতার দেখানো অন্যরা হলেন- সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও সাবেক এমপি আব্দুস সোবহান গোলাপ। সোমবার (১১ নভেম্বর) কারাগার থেকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর তাদের এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাদের এসব মামলায় গ্রেফতার দেখান। এরপর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এদিন পল্টন থানার যবলীগ নেতা শামীম হত্যা মামলায় শাজাহান খান,…
স্পোর্টস ডেস্ক লা লিগায় ছুটতে থাকা বার্সেলোনার টানা সাত ম্যাচের জয়যাত্রা থামাল রিয়াল সোসিয়েদাদ। চলতি মৌসুমে দুর্দান্ত খেলতে থাকা বার্সেলোনাকে সোসিয়েদাদ তাদের নিজস্ব মাঠ রিয়ালে অ্যারেনায় ১-০ ব্যবধানে হারিয়েছে। এই জয়টি স্প্যানিশ লিগের শীর্ষস্থানীয় দল বার্সেলোনার বিপক্ষে রিয়াল সোসিয়েদাদের জন্য বিশেষ, কারণ এটি ছিল ১৭ বারের দেখায় তাদের মাত্র দ্বিতীয় জয়, যা ২০২৪-২০২৫ মৌসুমের লা লিগায় সোসিয়েদাদের একটি উল্লেখযোগ্য সাফল্য। ম্যাচের শুরুতে আক্রমণাত্মক মেজাজে ছিল বার্সেলোনা। রবার্ট লেভানডভস্কি একটি গোল করলেও তা বিতর্কিত অফসাইডের কারণে বাতিল করা হয়। তবে রিয়াল সোসিয়েদাদ দ্রুতই পাল্টা আক্রমণে নামে। ব্রায়িস মেন্ডেজ এবং তাকেফুসা কুবো বার্সেলোনা গোলরক্ষক ইন্যাকি পেনাকে বেশ কয়েকবার পরীক্ষা করেন। ম্যাচের ৩৩তম…
নিজস্ব প্রতিবেদক জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে করা আবেদন) মঞ্জুর করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে খালেদা জিয়াকে দেওয়া ১০ বছরের সাজা স্থগিত করেছেন আপিল বিভাগ। সোমবার (১১ নভেম্বর) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। রোববার (১০ নভেম্বর) দুর্নীতি দমন কমিশন (দুদক) বলেছিল জিয়া অরফানেজে কোনো অর্থ আত্মসাৎ হয়নি। গত ৪ নভেম্বর খালেদা জিয়ার আবেদনের প্রেক্ষিতে দুটি লিভ টু আপিলের ওপর শুনানির জন্য ১০ নভেম্বর দিন ঠিক করেছিলেন আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি মো. রেজাউল হক। ২০১৯ সালের ১৪…