Author: admin

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধা জেলা পরিষদের পুকুর ভরার করে অবৈধভাবে স্থাপনা নির্মান ও গাছ কাটার প্রতিবাদে শতবর্ষী পুকুর রক্ষা নাগরিক আন্দোলনের উদ্যোগে আজ সোমবার সকাল ১১ জেলা পরিষদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশ শেষে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রনালয় বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় নেতা মনজুর আলম মিঠু,জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক এ্যাঃ সিরাজুল ইসলাম বাবু,বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের জেলা আহবায়ক গোলাম রব্বানী, সাংবাদিক হেদায়েতুল ইসলাম বাবু, প্রগতী লেখক সমিতির নেতা কবি দেবাশীষ দাশ দেবু,পরিবেশ আন্দোলনের নেতা ওয়াজির রহমান রেফেল,কমিউনিস্ট পার্টির জেলা সদস্য গোলাম রব্বানী মুসা,বাসদ মার্কসবাদী জেলা নেতা নিলুফার ইয়াসমিন শিল্পী,বাংলাদেশের সাম্যবাদী…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি দখল নিতে একটি বাগানের তিন লাখ টাকার গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। গত শুক্রবার (৮ নভেম্বর) বিকালে এ ঘটনায় নাকাই ইউনিয়নের খুকশিয়া গ্রামের জমির মালিক আব্দুল কাদের প্রধানের স্ত্রী সুলতানা দৌলতন নাহার (৫৫) বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এতে নাকাই ইউনিয়নের খুকশিয়া গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে আবুল কাশেম (৫৫), আবুল কাশেমের স্ত্রী ছকিনা বেগম (৫৫), এনতাজ আলীর ছেলে মালেক মিয়া (৪৫), রফিকুল ইসললামের ছেলে আল আমিন (২৫),আজল হকের ছেলে রেজাউল (২৮), মহিদুল ইসলামের ছেলে রনজু মিয়া (৩০), ছামছুল হকের ছেলে জিল্লুর রহমানের (৪৫) নাম উল্লেখ ও অজ্ঞাত…

Read More

নিজস্ব প্রতিবেদকঃ শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ওষুধ ক্রয়ের ঠিকাদার নিয়োগে অনিয়মের অভিযোগের ব্যাপারে তথ্য সংগ্রহ করতে গিয়ে শিকার হয়েছেন সময় টিভির শেরপুরের স্টাফ রিপোর্টার শহিদুল ইসলাম হিরা ও চিত্র সাংবাদিক বাবু চক্রবর্তী। নিজ রুমে সাংবাদিক হিরার দিকে আঙুল তুলে তেড়ে গিয়ে গলা চেপে ধরেন শেরপুর হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. সেলিম মিঞা। নিজ রুমে সাংবাদিক হিরার দিকে আঙুল তুলে তেড়ে গিয়ে গলা চেপে ধরেন শেরপুর হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. সেলিম মিঞা। সোমবার (১১ নভেম্বর) দুপুর ২টায় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেলিম মিঞা বিষয়টি নিয়ে খবর না করার জন্য হুঁশিয়ার করেন। এসময় ক্যামেরা পার্সন ভিডিও করতে গেলে তার ক্যামেরা ছিনিয়ে নেন সেলিম মিঞা।…

Read More

সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধি জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল সোমবার ভোরে ছাতারিয়া বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় অর্ধ কোটি টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। উপজেলা ফায়ার সার্ভিসও ক্ষতিগ্রস্ত ব্যবস্থা প্রতিষ্ঠানের মালিকদের সূত্রে জানা গেছে, উপজেলার ছাতারিয়া বাজার এলাকার গতকাল সোমবার ভোরে বৈদ্যুতিক ছট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে আলম মিয়ার মনিহারী দোকান, রঞ্জু মিয়ার ডেকারেটরর দোকান ও আলতাব হোসেনের মনিহারী দোকান ভস্মীভূত হয়েছে। খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা পরিশ্রম করে আগুন আয়ত্তে আনে। মনিহারি দোকানে আলম মিয়া বলেন, আমার দোকানের ১০ লাখ টাকার মালামাল পুইরা ছাই হয়ে গেছে। …

Read More

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিতে প্রেমিকার আনা নুডুলস খাওয়ার পর প্রেমিকের রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে।ঝালকাঠি সরকারি কলেজের একাদশ শ্রেণির মৃত কলেজছাত্রের নাম সজল দেবনাথ (১৯)। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ সোমবার সকালে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সজলের মৃত্যু হয়। সজল ঝালকাঠি সদরের জেলেপাড়া এলাকার বাসিন্দা সনাতন দেবনাথের ছোট ছেলে। সজলের পরিবার জানায়, রবিবার রাতে জগদ্ধাত্রী পূজার উৎসবে অংশ নিয়ে সজল বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক দেড়টার দিকে হঠাৎ অস্বাভাবিক আওয়াজ পেয়ে পরিবারের সদস্যরা তার কক্ষে গিয়ে দেখেন, সজলের পা বাঁধা অবস্থায় এবং তার কথিত প্রেমিকা তিথিকে লুকানো অবস্থায় খাটের নিচে পাওয়া যায়। অসুস্থ সজলকে দ্রুত তাকে…

Read More

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকা‌ঠির নল‌ছি‌টি উপজেলার হাইস্কুল রো‌ডে নিষিদ্ধ পলিথিন ব্যবহার করার দায়ে ৩ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ১১ কেজি ৭০০ গ্রাম পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১১ নভেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমা‌প্তি রা‌য় এর নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার মধ্যে ব্যবসায়ী হা‌নিফ হাওলাদার‌কে ৩ হাজার টাকা, শ‌্যামল‌কে ৫০০ টাকা, নাঈম‌কে ১৫০০ টাকা জরিমানা করা হয়। এ সময় নল‌ছি‌টি থানার সাব ইন্স‌পেক্টর হেমা‌য়েত ও তার সহ‌যোগী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকা‌রি ক‌মিশনার (ভূ‌মি) সমা‌প্তি রায় জানান, নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও বিক্রি করায় পরিবেশ সংরক্ষন আইনে ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে। ব‌্যবসায়‌ীদের…

Read More

মোঃকামাল উদিন বালিয়াডাংগী উপজেলা প্রতিনিধ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে প্রথমবার চাষাবাদ হওয়া আমন ধানের নতুন জাত ব্রি ধান-১০৩ এর নমুনা শস্য কর্তন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার প্রকল্পের আওতায় বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এ শস্য কর্তন উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লতিফুল হাসান, উপসহকারী কৃষি কর্মকর্তা সাকেরিনা ইসলামসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন। বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল জানান, এবারেই প্রথমবার আমন মৌসুমে পার্টনার প্রকল্পের আওতায় ২টি প্রদর্শনীতে ১২ বিঘা জমিতে আবাদ হয়েছে ব্রি ধান ১০৩। আমন মৌসুমে এ ধানটি বীজতলা থেকে ধান কেটে ফসল…

Read More

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিগত সাড়ে পনেরো বছরে ঘটে যাওয়া নির্যাতন, যৌন হয়রানি, র‌্যাগিং, ইভটিজিং, গেষ্ট রুমে নির্যাতন, সিট বাণিজ্য এবং চাঁদাবাজির বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগ দাখিলের সময়সীমা ১৬ নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বাকৃবির তদন্ত কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার। এর আগে, বিগত ৯ অক্টোবর থেকে সরেজমিনে এবং ১০ অক্টোবর থেকে অনলাইনের মাধ্যমে বাকৃবির নির্যাতিত শিক্ষার্থীদের কাছ থেকে অভিযোগ গ্রহণ শুরু করেছিলো তদন্ত কমিশন। অভিযোগ দাখিলের শেষদিন নির্ধারণ করা হয়েছিল ১০ নভেম্বর, যা বর্তমানে বর্ধিত করে ১৬ নভেম্বর করা হয়েছে। অভিযোগ দাখিলের সময়সীমা বর্ধনের বিষয়ে বাকৃবির তদন্ত কমিশনের…

Read More

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ওই মামলায় অজ্ঞাতনামা ১৫০ জনকেও আসামি করা হয়েছে। গত রবিবার ১০নভেম্বর পঞ্চগড় সদর থানায় এই মামলা করেন পঞ্চগড় সদর উপজেলা দর্জিপাড়া এলাকায় বাসিন্দা মনু মিয়া। মামলার অপর আসামিরা হলেন: পঞ্চগড়-১ আসনের আওয়ামী লীগের সাবেক সাংসদ নাঈমুজ্জামান ভূঁইয়া, একই আসনের সাবেক সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব, জেলা ছাত্রলীগের সভাপতি আবু নোমান হাসান, সাধারণ সম্পাদক সাদমান সাদিক প্লাবন পাটোয়ারী, পঞ্চগড় পৌরসভার সাবেক কাউন্সিলর আশরাফুল ইসলাম, হাসনাত মো.…

Read More

কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাহিত্য বিষয়ক সংগঠন ‘চিত্তনামার’ উদ্যোগে ‘জুলাই গণ- অভ্যুত্থানের স্মরণে’ কার্টুন প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। রোববার ( ১১ নভেম্বর) সকাল ৯ থেকে শুরু হয়ে বিকেল ৫ টা পর্যন্ত ব্যবসা শিক্ষা অনুষদের সামনে এই প্রদর্শনী চলমান থাকে। উক্ত প্রদর্শনীতে জুলাই অভ্যুত্থানের বিভিন্ন সময়ের ধারণ করা ছবি এবং কার্টুন প্রদর্শন করা হয়। এর মধ্যে রয়েছে ‘জুলাই গণহত্যা’, ‘কিলার হাসিনা’, ‘নো মোর মাফিয়া’, ‘দেশ কারো বাপের না’, ‘হাল ছেড়ো না বন্ধু’, ‘গতি’, ‘রক্তাক্ত জুলাই’ ইত্যাদি। এই বিষয়ে ‘চিত্তনামা’ সংগঠনের সভাপতি মারুফ শেখ বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস যাতে বিলীন না হয়ে পড়ে সে কারণে বারবার আমাদের সে স্মৃতি সামনে…

Read More