
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি উপজেলার হাইস্কুল রোডে নিষিদ্ধ পলিথিন ব্যবহার করার দায়ে ৩ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ১১ কেজি ৭০০ গ্রাম পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১১ নভেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায় এর নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার মধ্যে ব্যবসায়ী হানিফ হাওলাদারকে ৩ হাজার টাকা, শ্যামলকে ৫০০ টাকা, নাঈমকে ১৫০০ টাকা জরিমানা করা হয়। এ সময় নলছিটি থানার সাব ইন্সপেক্টর হেমায়েত ও তার সহযোগী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) সমাপ্তি রায় জানান, নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও বিক্রি করায় পরিবেশ সংরক্ষন আইনে ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে। ব্যবসায়ীদের সতর্ক করার পরেও পলিথিন পেলে জরিমানা ও শাস্তি ভোগ করিতে হইবে। দূষণ প্রতিরোধে এ ধরনের অভিযান চলমান থাকবে।
বিকল্প ব্যবস্থা না করে এ ধরনের অভিযান ও জরিমানা করায় ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়া ব্যাবসায়ীরা। অনেকে বলেছেন উপজেলা পর্যায়ে কেন জরিমানা করা হয়। যেখান থেকে উৎপাদন হয় সেখানে বন্ধ করলে তো হয়।