Author: admin

প্রতিকি ছবি সংগ্রহীত ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা মডেল মসজিদের ইমাম নিয়োগে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ঝালকাঠি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন নলছিটি উপজেলা পরিষদ জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব মাওঃ রেজাউল করিম। অভিযোগে মাওলানা রেজাউল করিম বলেন, বিগত আওয়ামী লীগের আমলে বৈষম্যমূলক ভাবে নলছিটি উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সংস্কৃতির কেন্দ্রের ইমাম নিয়োগের ইন্টারভিউ বোর্ডে অনান্যদের মধ্যে উক্ত পদে নিয়োগ প্রাপ্ত ব্যাক্তির আপন বড় ভায়রা ও তাদের দু’জন ঘনিষ্ট ব্যাক্তি সরাসরি জড়িত ছিলেন। তার বিধি মোতাবেক প্রয়োজনীয় সকল যোগ্যতা ও অগ্রাধিকার থাকা সত্ত্বেও উল্লেখিত ব্যাক্তিদের যোগসাজশে পূর্ব পরিকল্পিত ও অন্যায় ভাবে তাকে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালতে এ অভিযোগ দায়ের করা হয়। শনিবার (৯ নভেম্বর) এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক মানবজমিন। এতে বলা হয়েছে, লন্ডনে অবস্থানরত সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এ অভিযোগ দায়ের করেন। গত ৫-৮ আগস্ট পর্যন্ত ‘বাংলাদেশে ছাত্র আন্দোলনের নামে’ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী, বাংলাদেশে বসবাসরত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এবং বাংলাদেশ পুলিশের ওপর ‘গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ’ সংগঠিত হয়েছে বলে অভিযোগ আনা হয়। ড. ইউনূস ছাড়া অন্য অভিযুক্তের মধ্যে…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক গোপন বৈঠকের অভিযোগে কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেল থেকে জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) ১৯ সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার কক্সবাজার শহরের কলাতলী ইউনি রিসোর্টের ৫ম তলার হল রুম থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা জেলার ৯টি উপজেলার ইউপি সদস্যদের নিয়ে গঠিত সংগঠন মেম্বারস অ্যাসোসিয়েশনের আলোচনা সভা করছিল। এসময় পুলিশ ও অর্ধ-শতাধিক সমন্বয়ক তাদের হল রুম ঘেরাও করে। এরপর পুলিশ ও সমন্বয়ক পরিচয়ধারীরা এসে তল্লাশি ও যাচাই-বাছাই শুরু করে। পুলিশ বলছে, আওয়ামীপন্থি ইউপি সদস্যরা গোপনে বৈঠক করছে— এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ওই বৈঠকে ৭০ জন ইউপি সদস্য ছিল। বাকিদে ছেড়ে…

Read More

বিশেষ প্রতিনিধি:- ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহবায়ক খন্দকার এনামুল হক এনাম ও সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে রেকর্ড সংখ্যক ৫০ হাজারেরও অধিক নেতাকর্মী নিয়ে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত শুক্রবার (৮নভেম্বর) র‍্যালিতে অংশগ্রহণের মধ্য দিয়ে বিএনপি আয়োজিত এই কর্মসূচিতে যুবদল ঢাকা মহানগর দক্ষিণ এক নতুন ইতিহাস সৃষ্টি করল। রাজনৈতিক বিশ্লেষক ও সুশীল সমাজের অনেকেই এটিকে একটি সফল নেতৃত্বের সুফল বলে মনে করেন।

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক ফান্সের প্যারিসে অবস্থানরত লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্যের সঙ্গে দেখা করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এসময় তাদের হাস্যোজ্জ্বল দেখা যায়। বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে বিষয়টি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন পিনাকী ভট্টাচার্য। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আসিফ আসছে প্যারিসে, আমার সঙ্গে দেখা করতে। পোস্টে তিনি ভালোবাসার ইমোজিও যুক্ত করেছেন। এদিকে, ফেসবুকে দুইটি ছবি পোস্ট করে আসিফ মাহমুদ লিখেছেন, ‘ফ্রান্সের প্যারিসে প্রবাসীদের সংগঠিত করে আমাদের পাশে দাঁড়ানো বিপ্লবীদের সাথে’। সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থায় (আইএলও) একটি অনুষ্ঠানে যোগ দিতে সেখানে যান আসিফ মাহমুদ। জানা…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক কদিন পর পরই ফাঁস হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও কল রেকর্ড। সেখানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে দেশের নানা বিষয় নিয়ে কথা বলতে শোনা যায় তাকে। সেখানে ছুড়ে দিচ্ছেন নানা হুমকিও। শুক্রবার (৮ নভেম্বর) আবারও শেখ হাসিনার ‘কণ্ঠে’ নতুন একটি ফোনালাপ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এই ফোনালাপে শেখ হাসিনার কণ্ঠের মতো একজনকে দলীয় নেতাকর্মীদের ডোনাল্ড ট্রাম্পের ছবি হাতে মিছিল বের করার পরামর্শ দেওয়া হয়। অডিওতে নূর হোসেন দিবসে নেতাকর্মীদের মিছিল করতে বলা হয়েছে। অডিওতে বলা হয়, মিছিলে তাদের হাতে ট্রাম্পের ছবি থাকবে। এতে যদি কেউ যদি বাধা দেয়, কোনো হামলা করে। তাহলে তো সেটা ট্রাম্পের ছবিতে হামলা…

Read More

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর দুমকিতে দু‘বছর আগের বিএনপি’র কার্যালয়ে হামলা ও ভাংচুরের মামলায় উপজেলা আ‘লীগের নেতা ও ইউপি সদস্য হুমায়ুন কবির মৃধাসহ অন্তত: ৪নেতা-কর্মীকে গ্রেপ্তাতার করেছে পুলিশ। বুধবার দিবা গত রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর ও লেবুখালী ইউনিয়নে অভিযান চালিয়ে দুমকি থানা পুলিশ তাদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তাতারকৃতরা হলেন শ্রীরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য ও উপজেলা আ‘লীগ সদস্য মো: হুমায়ুন কবির মৃধা (৪৫), লেবুখালী ইউনিয়ন আ‘লীগের সহ-সভাপতি মো: ছিদ্দিকুর রহমান আকন (৬৫), একই ইউনিয়ন আ‘লীগের সদস্য মো: শহিদুল আকন (৪৫) মো: সাইদুল ইসলাম টিটু আকন (৩৫)। থানা পুলিশ সূত্র জানায়, ২০২২ সালের ৫ই মার্চ বিএনপি’র বিক্ষোভ কর্মসূচিতে হামলা, বিএনপি’র কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ…

Read More

আমতলী (বরগুনা) প্রতিনিধি ভাবী রাশিদা (৪৫) ধর্ষণে ব্যর্থ হয়ে দেবর শহীদুল ইসলাম তিনজনকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পায়ো গেছে। স্বজনরা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছেন। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার নাচনাপাড়া গ্রামে বৃহস্পতিবার রাতে। জানাগেছে, উপজেলার নাচনাপাড়া গ্রামের শহীদুল ইসলাম তার বড় ভাবী রাশিদাতে গত ছয় মাস ধরে কু-প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু তার কু-প্রস্তাবে ভাবী রাজি হয়নি। বৃহস্পতিবার রাতে ভাবীকে ঘরে একা পেয়ে শহীদুল ইসলাম ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ভাবী ডাক চিৎকার দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ভাবীকে শহীদুল ইসলাম দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর…

Read More

নরসিংদী প্রতিনিধি : অনুষ্ঠিত হলো নরসিংদীর ইতিহাসে সবচেয়ে বেশি দৌড়বিদের অংশ গ্রহনে রায়পুরা ম্যারাথন। শুক্রবার (৮ নভেম্বর) ভোর সাড়ে চারটা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত ম্যারাথনে তিন ক্যাটাগরিতে অংশ নেন দেশ-বিদেশের ৭০০ জন দৌড়বিদ। উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিটি যৌথ ভাবে আয়োজন করে রায়পুরা ম্যারাথনের। চীন, জাপান, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ড, রাশিয়া ও চেক রিপাবলিকের ১৫ জন নাগরিকসহ দেশের বিভিন্ন অঞ্চলের ৭০০দৌড়বিদ অংশ নিয়েছেন এ প্রতিযোগিতায় । তিন ক্যাটাগরিতে অনুষ্ঠিত ফুল ম্যারাথন ৪২ কিলোমিটার, হাফ ম্যারাথন ২১ কিলোমিটার ও ১০ কিলোমিটার ম্যারাথনে অংশ নেন ৭০০ জন দৌড়বিদ। শুক্রবার শীতের ভোরে রায়পুরা উপজেলা পরিষদ মাঠে একত্রিত হন আগে থেকেই রেজিস্ট্রেশন করা এসব…

Read More

রূপগঞ্জ প্রতিনিধি : রূপগঞ্জে দুই কেজি গাঁজা ও ১৫ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে রূপগঞ্জ থানা পুলিশের এসআই শেখর চন্দ্র মল্লিক, সংগীয় ফোর্স মোঃ শাহাদত হোসেনের অভিযানে মাদকসহ ( গাঁজা, ইয়াবা) নাওড়া এলাকা থেকে তাদের আটক করেন। আটককৃতরা হলেন, উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের বাড়িয়াছনি গ্রামের মনির খন্দকার এর ছেলে হৃদয় খন্দকার (২৭) ও খিলক্ষেত থানাধীন ডুমনি এলাকার তারা মিয়ার ছেলে শাহিন মিয়া (২৭)। এস আই শেখর চন্দ্র মল্লিক জানান,আসামীরা দীর্ঘদিন যাবত ওই এলাকায় মাদক ব্যবসা করতো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হই।এ সময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা…

Read More