
দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর দুমকিতে দু‘বছর আগের বিএনপি’র কার্যালয়ে হামলা ও ভাংচুরের মামলায় উপজেলা আ‘লীগের নেতা ও ইউপি সদস্য হুমায়ুন কবির মৃধাসহ অন্তত: ৪নেতা-কর্মীকে গ্রেপ্তাতার করেছে পুলিশ।
বুধবার দিবা গত রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর ও লেবুখালী ইউনিয়নে অভিযান চালিয়ে দুমকি থানা পুলিশ তাদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তাতারকৃতরা হলেন শ্রীরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য ও উপজেলা আ‘লীগ সদস্য মো: হুমায়ুন কবির মৃধা (৪৫), লেবুখালী ইউনিয়ন আ‘লীগের সহ-সভাপতি মো: ছিদ্দিকুর রহমান আকন (৬৫), একই ইউনিয়ন আ‘লীগের সদস্য মো: শহিদুল আকন (৪৫) মো: সাইদুল ইসলাম টিটু আকন (৩৫)।
থানা পুলিশ সূত্র জানায়, ২০২২ সালের ৫ই মার্চ বিএনপি’র বিক্ষোভ কর্মসূচিতে হামলা, বিএনপি’র কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ ও ভাংচুর করে আ‘লীগ ও সহযোগী সংগঠনের উচ্ছৃঙ্খল নেতা-কর্মীরা। এঘটনায় যুবদল নেতা মো: মোর্তুজা বিল্লাহ বাদী হয়ে আ’লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ৮৮ জন নেতাকর্মীর নাম উল্লেখ করেছেন। অজ্ঞাতনামা ২০০/২৫০ জনের নামে মামলা দায়ের করা হয়। (মামলা নম্বর -০১/২৪, তাং ৭/১১/২৪)। ওই মামলায় ৪ জনকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে পটুয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে সোপর্দ্দ করা হয়।
দুমকি থানার ওসি ফিরোজ আহম্মদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিৎ করে বলেন, আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।