Author: admin

নিজস্ব প্রতিবেদক বিগত ১৭ বছরে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ দেশের সব রাজনৈতিক কাঠামো ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আওয়ামী লীগ দেশকে করেছিল একটি মাফিয়া রাষ্ট্র। তারা তাদের সহযোগীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ব্যবস্থা ফোকলা করে দিয়েছে। ওরা আমাদের অনেক নেতাকর্মীকে হত্যা, গুম করেছে। ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছিল পতিত আওয়ামী লীগ।’ শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি করছে বিএনপি। র‌্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘আজকের র‌্যালি প্রমাণ করবে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি। ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশপ্রেমিক সৈনিক ও জনতার…

Read More

রাবি প্রতিনিধি:রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রথম বর্ষের (২০২৩-২৪ সেশন) শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। শুক্রবার (৮ নভেম্বর) সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ ও দুপুর ২টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা অনুষদ এর অন্তর্ভুক্ত শিক্ষার্থীদের দুটি পর্বে বরণ করেছে রাবি শাখা ছাত্রশিবির। রাজশাহী মহানগরীর বিনোদপুরে তাদের নিজস্ব ওয়েলফেয়ার ভবনে এ নবীনবরণ অনুষ্ঠান আয়োজিত হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির সভাপতি আব্দুল মোহাইমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন – যদি প্রশ্ন করি আজ থেকে ৩০ বছর আপনার অবস্থান কোথায় হবে চিন্তা করেছেন? বাংলাদেশের মানুষের গড় আয়ু ৬০ বছর।…

Read More

নিজস্ব প্রতিবেদক ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা শুরু করেছে বিএনপি। এদিন খাঁচায় বন্দি অবস্থায় প্রতীকী শেখ হাসিনাকে প্রদর্শন করেছেন দলটির নেতাকর্মীরা। শুক্রবার (৮ নভেম্বর) বিকেল ৩টা ৩৫ মিনিটে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে থেকে একটি র‍্যালি শুরু হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে র‍্যালির উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। র‍্যালিটি মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে। র‍্যালি শুরু হওয়ার আগে বিএনপির শোভাযাত্রায় খাঁচায় বন্দি অবস্থায় প্রতীকী শেখ হাসিনাকে প্রদর্শন করা হয়। এরই মধ্যে এ সম্পর্কিত একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, একটি খাঁচার ভেতরে বন্দি রয়েছেন প্রতীকী শেখ হাসিনা।…

Read More

বশেমুরবিপ্রবি প্রতিনিধি:- গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( বশেমুরবিপ্রবি) এর স্বাধীনতা দিবস হল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার হওয়ার ৩০ দিন অতিবাহিত হলেও শুরু হয়নি বিচার প্রক্রিয়া। এমতাবস্থায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঘটনা সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর স্বাধীনতা দিবস হলের ৩০২ নং কক্ষে অবস্থানরত এক শিক্ষার্থীকে কয়েকজন এসে নিজেদেরকে ছাত্রদলের কর্মী পরিচয় দিয়ে বলেন এই সিট থেকে নেমে যেতে হবে। আজ থেকে ছাত্রদলের রাকিব ভাই থাকবেন। এসময় তাদের সাথে সাধারণ শিক্ষার্থীদের উত্তেজনা ও ঘন্টাব্যাপী বাগবিতণ্ডা হয়। উত্তেজনার একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর আক্রমণ করার চেষ্টা করে। এই ঘটনার পর প্রোভোস্ট হলে আসলে…

Read More

এস এম মিজানুর রহমান তাহিরপুর( সুনামগঞ্জ) : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তাহিরপুর উপজেলা বি এনপি নেতা কর্মীরা পৃথক পৃথক বর্ণাঢ্য শোভাযাত্রা পালন করেছে। শুক্রবার (৮ নভেম্বর) বিকেল ৩টায় কামরুজ্জামান কামরুল সমর্থীত নেতা কর্মীরা দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের করে। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হন। এসময় বক্তব্য রাখেন বাদাঘাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক চান মিয়া মাষ্টার, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামীম আহমেদ, বালিজুরি ইউনিয়ন বি এনপির সাধারণ সম্পাদক জমিল মিয়া, উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, আলী আহমেদ, দ্বীন মাহমুদ, শাহীন মিয়া, উপজেলা ছাত্রদল আহ্বায়ক আবু…

Read More

মোঃ মহাসিন, সাতক্ষীরা, প্রতিনিধি সাতক্ষীরা কালিগঞ্জে ধলবাড়িয়া ইউনিয়নে খুব্দীপুর গ্রামের জি এম রুহুল আমিন (৪৯) সে মৃত আবেদার রহমানের বড় পুত্র।তার স্ত্রী ও তার দুই ছেলে মিলে তার মা এবং দুই ভাইদের পিটিয়ে জখম করেছে। ২ নভেম্বর সকাল আনুমানিক ১০ ঘটিকার দিকে বাড়ির জমি ভাগ করা নিয়ে রুহুল আমিনের সাথে তার মায়ের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে রুহুল আমিন, তার মায়ের গলার উপর পা দিয়ে হত্যার চেষ্টা করে। তখন তার দুই ভাই ঠেকাতে গেলে তাদেরও মেরে মাথা ফাটিয়ে দেয় ও জখম করে। পরে প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এদিকে এই রুহুল আমিন দীর্ঘদিন এসিল্যান্ড অফিসে মাস্টার রোল…

Read More

চট্টগ্রাম মীরসরাইয়ের মহামায়া ইকো পার্কে প্রেমিকের সঙ্গে ঘুরতে এসে এক কিশোরী (১৭) সংঘবদ্ধ ধর্ষণ হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার মহামায়া ইকোপার্ক এলাকার গহীন পাহাড়ে এ ঘটনা ঘটে। মীরসরাই থানার ওসি আবদুল কাদের বলেন, বৃহস্পতিবার দুপুরে ফেনী থেকে মহামায়া ইকোপার্কে ঘুরতে আসেন প্রেমিক যুগল। এ সময় পার্কের ভেতর একটি পাহাড়ে একান্ত সময় কাটানোর সময় তাদের অনুসরণ করে তিন বখাটে। একপর্যায়ে তারা প্রেমিককে ধরে রেখে ওই কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে।তিনি আরও জানান, পরে প্রেমিক যুগল বিষয়টি মহামায়া লেকের টিকিট কাউন্টারে জানালে তারা পুলিশকে খবর দেয়। ঘটনার সঙ্গে জড়িতদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে ও একটি মোটরসাইকেল জব্দ করা…

Read More

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফ্যাসিবাদ বিরোধী শিক্ষক সমাজের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কমপ্লেক্সে ‘ফ্যাসিবাদ মোকাবেলায় ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ শীর্ষক আলোচনা সভায় মূলবক্তব্য পাঠ করেন বাকৃবি তদন্ত কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. মো আসাদুজ্জামান সরকার। ফিশারিজ বায়োলজি এন্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের সম্মিলিত পেশাজীবি পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. শাহজাহান। এ সময় আরো উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক…

Read More

লালমনিরহাট প্রতিনিধি: দক্ষ চিকিৎসকেরাই অসুস্থ মানুষের আশা-ভরসা। আর এই আশা-ভরসার অন্যতম স্বাস্থ্যসেবা প্রদানকারি প্রতিষ্ঠান লালমনিরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল। দেশের উত্তরের সীমান্তবর্তী এ লালমনিরহাট জেলার ৫টি উপজেলা ও পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলাসহ প্রায় ১৬ লাখ মানুষ এই চিকিৎসা প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল। ১০০ শয্যা থেকে লালমনিরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল হিসেবে উন্নীতকরণ করা হলেও সেবার মান এখনও সন্তোষজনক নয় বলে অভিযোগ ভুক্তভোগীদের। রোগীদের দুর্ভোগ কমাতে ২০১৭ সালে নভেম্বর মাসে প্রায় ৩৭ কোটি টাকা ব্যয়ে লালমনিরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ভবনটির নির্মাণ কাজ শুরু হয়। ২০১৯ সালে ভবনটির কাজ শেষ হওয়ার কথা থাকলেও কয়েকবার সময় বাড়ানোর পর ২০২৩ সালে প্রাথমিকভাবে ভবনের…

Read More

আরিফ হাসান গজনবী রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাগেরহাটের রামপালে আবুল কালাম ডিগ্রি কলেজসহ আশপাশের এলাকায় পোস্টারিং কার্যক্রম পরিচালনা করেছে রামপাল উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সকালে আবুল কালাম ডিগ্রি কলেজ ক্যাম্পাসসহ আশেপাশে পোস্টারিং করেন ছাত্রদলের নেতৃবৃন্দরা। এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাঠানো ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ এবং মিছিল করেন ছাত্রদলের নেতৃবৃন্দরা। পরবর্তীতে কলেজে অডিটোরিয়ামে শিক্ষার্থীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ মুন্না।আলোচনা সভায় বক্তৃতারা ৭ই নভেম্বরের ইতিহাস ও পটভূমি তুলে ধরেন এবং শহীদ জিয়ার জীবনআর্দশ মানবিক সমাজ গঠনে জিয়ার অবদান তুলেধরেন বক্তৃতার একই…

Read More