- প্রিয়াঙ্কার ছবি দিয়ে ছড়িয়েছে ‘বিতর্কিত’ মন্তব্য
- সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
- ধর্ষণের পর গলায় গামছা পেঁচিয়ে তাজমিনকে হত্যা করা হয়: পুলিশ
- সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা স্থগিত: প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে জরুরি সিদ্ধান্ত
- দাদার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো তাজমিন
- মানসিক স্বাস্থ্য নিয়ে ভয়, লজ্জা ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর
- ডেসকোর নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ
- গণঅভ্যুত্থানে ইন্টারনেট শাটডাউনে জড়িত মির্জা কামালের পদোন্নতি
- চৌদ্দগ্রামে মাদক বিরোধী সচেতনতামূলক মিছিল
- পাথরঘাটায় দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা
Author: admin
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সাবেক গণপূর্ত ও গৃহায়ণমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের জন্য বিচার ও ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী গ্রেফতারের খবর শুনে বৃহস্পতিবার মধ্যরাতে আনন্দ মিছিল করেছেন মাদরাসার শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুমার নামাজের পর বেলা আড়াইটার দিকে জেলা শহরের আব্দুল কুদ্দুস মাখন (পৌর মুক্তমঞ্চ) থেকে তৌহীদি জনতা ব্রাহ্মণবাড়িয়ার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের ঘোড়াপট্টি সেতু, টি এ রোড কালীবাড়ি মোড় প্রদক্ষিণ শেষে একই রাস্তায় ফিরে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে শেষ হয়। মিছিল থেকে ‘মোকতাদিরের ফাঁসি চাই’…
নিজস্ব প্রতিবেদক গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, বিএনপির সঙ্গে আমাদের রাজপথের একটা আন্দোলন-সংগ্রামের সম্পর্ক রয়েছে। বিএনপির সিনিয়র নেতারা দায়িত্বশীলতার সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। কিন্তু বিএনপির তৃণমূলের কিছু নেতাকর্মী অতি-উৎসাহী হয়ে গণঅভ্যুত্থানের আন্দোলন-সংগ্রামের যারা ছিলেন, তাদের সঙ্গেও ঝামেলার সৃষ্টি করছেন। তাদের উদ্দেশে বলতে চাই, সেনাশাসন ডেকে আনবেন না। কোথাকার আগুন কোথায় যায়, কোন ঘটনায় কী হয়, সেটা কিন্তু বলা যায় না। শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকায় গণঅধিকার পরিষদের জেলা ও মহানগর কমিটির উদ্যোগে এক গণসমাবেশে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারকে দেশ সংস্কারের সময়…
চট্টগ্রাম প্রতিনিধি অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইমামরা সমাজের চালিকা শক্তি। সবার সঙ্গে ইমামদের ভালো সম্পর্ক রয়েছে। অবক্ষয়মুক্ত সমাজ, ধর্মীয় অনুশাসন ও মানুষকে জনসম্পদে রূপান্তর করতে ইমামদের যথেষ্ট ভূমিকা রয়েছে। তাই ইমামরা সঠিকভাবে প্রশিক্ষিত হলে সমাজের আর্থসামাজিক উন্নয়নের ধারা অব্যাহত রাখা সম্ভব হবে। শুক্রবার (১ নভেম্বর) চট্টগ্রামে পাহাড়তলীস্থ ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমিতে ১ হাজার ১৬১ প্রশিক্ষণার্থীর সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ইমামদেরকে আত্মনির্ভরশীল হতে হবে উল্লেখ করে ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠালগ্ন থেকে ইমামদের বিশুদ্ধ কোরআন তেলাওয়াত, কোরআন তাফসির,…
নিজস্ব প্রতিবেদক প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সংস্কারের মাধ্যমে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ গ্রহণ করেছে। শনিবার (২ নভেম্বর) ‘জাতীয় সমবায় দিবস-২০২৪’ উপলক্ষ্যে শুক্রবার (১ নভেম্বর) দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। – খবর বাসস ড. ইউনুস বলেন, ‘ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে ৫৩তম ‘জাতীয় সমবায় দিবস-২০২৪’ পালিত হচ্ছে। এ উপলক্ষ্যে আমি দেশের সকল সমবায়ীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।’ প্রধান উপদেষ্টা বলেন, অর্থনীতিকে গতিশীল করে গড়ে তোলার জন্য সমবায় অঙ্গনেও সংস্কার প্রয়োজন। আমাদের সমাজে উদ্যোক্তা সৃষ্টির জন্য দক্ষ ও টেকসই সমবায় ব্যবস্থা গড়ে তোলা জরুরি। এ লক্ষ্যকে সামনে রেখে এবারের জাতীয় সমবায় দিবসের…
চট্টগ্রাম প্রতিনিধি সংগঠনকে না জানিয়ে সনাতন ধর্মবিশ্বাসী সংগঠন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী এবং চট্টগ্রামের হিন্দু জাগরণ মঞ্চের সমন্বয়ক অজয় দত্তসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা করায় বিএনপি নেতা ফিরোজ খানকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সকালে এক চিঠির মাধ্যমে তাকে বহিষ্কার করেন চট্টগ্রামের চান্দগাঁও থানার সভাপতি মোহাম্মদ আজম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন ভুঁইয়া। চিঠিতে উল্লেখ করা হয়, দলের নীতি ও আদর্শের পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে বুধবার (৩০ অক্টোবর) রাতে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহ আইনে বাদী হয়ে…
রূপগঞ্জ প্রতিনিধি নারায়ণগঞ্জের ডেমরা-রূপগঞ্জ-কালিগঞ্জ সড়ক নামে পরিচিত পরশি-মুড়াপাড়া জিসি ভায়া রূপগঞ্জ সড়ক ১৪ দশমিক ২৭০ কিলোমিটার দৈর্ঘ্যরে ও লিংক রোড হিসেবে ফজুরবাড়ি থেকে কাঞ্চন সেতু পর্যন্ত ৪ দশমিক ৩৫০ কিলোমিটার সড়ক মোট ১৮ দশমিক ৬২০ কিলোমিটার সড়ক নির্মাণে ধীরগতি থাকায় জনমানুষের দুর্ভোগ বেড়েই চলছে। এলজিইডির এ প্রকল্পের বাঘবের থেকে ফজুরবাড়ি পর্যন্ত নির্মাণ কাজ এগিয়ে গেছে। কিন্তু মুশুরী থেকে কাঞ্চন সেতু পর্যন্ত সড়কটি চলাচলে একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। সরেজমিনে গিয়ে জানা গেছে, এ সড়কের হাবিবনগর, ভিংরাবো, ফজুরবাড়ি, নবগ্রাম, ইছাখালী এলাকার বেহাল দশার কারণে ভোগান্তি এখন চরমে। তবে সড়ক নির্মাণে জমির জটিলতা, সড়কের মাঝখানে ৩০/৩২টি বৈদ্যুতিক খুঁটি থাকায়, বাঘবের এলাকার বিএনপি নেতাকর্মীদের…
মানিক হোসেন ইবি প্রতিনিধি আড়ম্বরপূর্ণ পরিবেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামাপূজা ও দীপাবলি উৎসব উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের থানা গেইট সংলগ্ন স্থানে স্থাপিত অস্থায়ী পূজা মণ্ডপে প্রতিমা স্থাপনের মধ্য দিয়ে পূজা শুরু হয়। পরে পূজার পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় সংগীত পরিবেশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। পূজা ছাড়াও সেখানে দীপাবলি উপলক্ষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে প্রদীপ প্রজ্বলন করা হয়। এছাড়াও আতশবাজি ফুটানো ও ফানুশ উড়িয়ে এ উৎসব উদযাপন করে বিশ্ববিদ্যালয়ের হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। পূজা উদযাপনকালে আয়োজনস্থল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান। অনুষ্ঠানে তিনি প্রদীপ জ্বালিয়ে…
নওগাঁ প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার নব নির্বাচিত আমির হিসেবে আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন খন্দকার আব্দুর রাকিব। নওগাঁর মহাদেবপুরে জেলা আমিরের শপথ গ্রহণ উপলক্ষে আয়োজিত রুকন সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যক্ষ শাহাবুদ্দিন নব নির্বাচিত আমিরকে শপথবাক্য পাঠ করান। মান্দা উপজেলার কৃতি সন্তান জনাব রাকিব সদ্য বিলুপ্ত নওগাঁ জেলা পূর্ব জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন, এছাড়াও ছাত্র জীবনে ইসলামী ছাত্রশিবিরের নওগাঁ জেলা সভাপতি এবং পরবর্তীতে বৃহত্তর নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করেন। উল্লেখ্য গত ১৯ শে অক্টোবর নওগাঁ নওজোয়ান মাঠে জেলা রুকন সম্মেলনে নওগাঁর সকল পুরুষ…
হাবিপ্রবি প্রতিনিধি: সিমাগো ইনস্টিটিউশনস র্যাঙ্কিংয়ে চলতি বছরের বিষয়ভিত্তিক তালিকায় গণিতে চতুর্থ স্থান অর্জন করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। গবেষণা, সামাজিক প্রভাব ও উদ্ভাবন- এ তিনটি সূচকের ফলাফল পর্যালোচনা করে ২০০৯ সাল থেকে স্পেনভিত্তিক এই প্রতিষ্ঠানটি শিক্ষা ও গবেষণা সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোর এই র্যাঙ্কিং প্রকাশ করে আসছে। প্রতিষ্ঠানটি তিনটি সূচকের ফলাফল অনুযায়ী আলাদা র্যাঙ্কিং এবং একসঙ্গে মিলিয়ে সার্বিক র্যাঙ্কিং প্রকাশ করে থাকে। সার্বিক র্যাঙ্কিং করার জন্য তারা গবেষণায় ৫০ শতাংশ, উদ্ভাবনে ৩০ শতাংশ এবং সামাজিক প্রভাবে ২০ শতাংশ পয়েন্ট দিয়ে থাকে। র্যাঙ্কিং অনুযায়ী গবেষণা, সামাজিক প্রভাব ও উদ্ভাবন- এই তিন সূচকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি…
তাজকীর আহসান তামিম, নোবিপ্রবি প্রতিনিধি গত ৩০ অক্টোবর ২০২৪ নবীন বিতার্কিক বরণ অনুষ্ঠান উপলক্ষে আয়োজন করা হয়েছে রম্য বিতর্ক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক। রম্য বিতর্কের মোশন ছিলো : গণতন্ত্রের নাম মিছে ভার, আমিই সেরা স্বৈরাচার! বিচারক হিসেবে উপস্থিত ছিলেন নাজমুল ইসলাম, সাবেক সভাপতি, নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি। রম্য বিতর্কটি নবীনদের মাঝে আনন্দের জোয়ার ভয়ে আনে। এতে স্বেরাচারী বিভিন্ন চরিত্রে বিতর্ক করেন নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির সিনিয়র বিতার্কিকগণ। স্বৈরাচারী চরিত্রগুলো হলো হিটলার, ভ্লাদিমির পুতিন, নরেন্দ্র মোদি, রাণী এলিজাবেথ, কিম জং উন ও শেখ হাসিনা। সকল চরিত্র তাদের নিজেরকে সেরা স্বৈরাচার প্রমাণ করতে নানান কর্মকাণ্ডের নজির নিয়ে আসে।…