Author: admin

ঝালকাঠি প্রতিনিধিঃ “ দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজন করেন। আজ ০১ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে একটি র‌্যালি বের হয়ে। পরে আলোচনা সভা, সনদ বিতরণ, উদ্যোগতাদের যুব ঋণ বিতরণ ও সমাজিক বনায়নের জন্য যুব সংগঠনের সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় দাস। এ সময় উপস্থিত ছিলেন, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম, উপজেলা মৎস্য অফিসার মোঃ রুহুল আমিন, কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের…

Read More

কয়রা উপজেলা প্রতিনিধি: ফরহাদ হোসাইন খুলনার কয়রায় জাতীয় যুব দিবসে তোপের মুখে পড়লেন কয়রার যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম শুক্রবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদে মিলনায়তনে র‍্যালি উত্তর আলোচনা সভায় এই ঘটেনা ঘটে। জানাগেছে, কয়রায় দক্ষ যুব গড়বে দেশ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে রালি উত্তর আলোচনা সভায় কোরআন তেলাওয়াতের পর শপথ বাক্য পাঠ করার জন্য যুব উন্নয়ন কর্মকর্তা কথা বলার জন্য মাইক্রোফোন ধরলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়রা প্রতিনিধি গোলাম রাব্বানী যুব উন্নয়ন কর্মকর্তার উদ্দেশ্যে বলেন গত ৪ আগষ্ট আপনার নিজস্ব ফেসবুক টাইমলাইনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা করে” জনে জনে খবর দে,এক দফারে কবর…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিরীহ মানুষের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, শিক্ষা ভাতাসহ বিভিন্ন সরকারি অনুদানের অর্থ গ্রাহকের মোবাইল ব্যাংকিং এ্যাকাউন্ট হ্যাক করে হাতিয়ে নেয়ার অভিযোগে ৪ জন হ্যাকারকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন – উপজেলার দরবস্ত ইউনিয়নের রহলা গ্রামের আবুল কালামের পুত্র সজীব (২০), নায়েব আলীর পুত্র রাকিব মিয়া (২০), ডালিম মিয়ার পুত্র শামিম মিয়া (২১), আব্দুর রউফের পুত্র হাসান আলী (২২) ও জাহাঙ্গীর আলমের পুত্র মারুফ মিয়া (২৪)। গ্রাহকের কাছে ফোন করে মোবাইল অপারেটর অথবা মোবাইল ব্যাংকিংয়ের লোক সেজে কৌশলে ওপিটি, পিন নাম্বারসহ নানা তথ্য সংগ্রহ করে। পরে এসব গ্রাহকের বিকাশ, নগদ, রকেট…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক আগামীকাল শনিবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে জাতীয় পার্টি। শুক্রবার (১ নভেম্বর ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে জাতীয় পার্টি। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ২৯ ধারার ক্ষমতাবলে (সভাস্থল) পাইওনিয়ার রোডের ৬৬ নম্বর ভবন, কাকরাইলসহ আশপাশের এলাকায় যেকোনো সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। জাতীয় পার্টি আইনের প্রতি শ্রদ্ধা রেখে সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি সাময়িকভাবে স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী কর্মসূচি জাতীয় পার্টির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। এর আগে শনিবার দুপুর ২টায় রাজধানীর কাকরাইলে মিছিল ও সমাবেশের ঘোষণা দেয় দলটি।…

Read More

মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে ঝিনাইদহের কালীগঞ্জে লিফলেট বিতরণ করা হয়েছে। জাতির সামনে উত্থাপিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত এ লিফলেট বিতরণ করা হয়। শুক্রবার সকাল থেকে কালীগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় এ লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় ছাত্রদল, জেলা ও উপজেলা ছাত্রদলের নেতাদের সমন্বয়ে গঠিত একটি দল। এসময় কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ তাদের সাথে যোগ দেন। লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি এস এম মুসা,সহ-সাধারণ সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদলের রাশেদুজ্জামান তুফান, বাংলা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাজেদুর রহমান সবুজ,জেলা ছাত্রদলের সাধারণ…

Read More

নাসিম আহমেদ শিমুল, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ ” এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলা থেকে শুরু করে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফজলুর রহমান। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাওারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা…

Read More

মোঃ সাইফুল্লাহ, ইবি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কাম ফর রোড চাইল্ড (সিআরসি) স্কুলের ২০২৪-২৫ অর্থবছরের উদ্বোধনী ক্লাস বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার (০১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় উক্ত উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ক্লাসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআরসি ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি ইমদাদুল হক, সাবেক সভাপতি ও প্রথম স্কুল পরিচালক মো. শাহীদ কাওসার, সাবেক সিনিয়র স্কুল শিক্ষিকা মোহসিনা খাতুন, সাবেক স্কুল পরিচালক ও বর্তমান সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান, বর্তমান স্কুল পরিচালক মো. সাইফুল ইসলাম এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। সিআরসি স্কুলের সিনিয়র শিক্ষিকা মোহসিনা খাতুন ক্লাস উদ্বোধন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সিআরসি শাখার বর্তমান সহ-সভাপতি মো. মোরছালিন ইসলাম। অনুষ্ঠানে সাবেক…

Read More

লাইফস্টাইল ডেস্ক ঋতুচক্রের হিসেবে চলছে হেমন্ত কাল। কিন্তু প্রকৃতিতে এর যেনো অস্তিত্বই নেই। বাতাসে শীতের হিম হিম ভাব যেনো শীত কালের আগমনী বার্তা জানান দিচ্ছে। প্রাক শীতের এই সময়টা তাই ত্বকের জন্য দরকার একটু বেশিই যত্ন। হিম হিম বাতাস ত্বকে ক্রমশ টান পরছে। ধীরে ধীরে শুষ্কতার পরিমাণও বোঝা যাচ্ছে। তাছাড়া শীত মানেই নানান ধরনের ত্বকের সমস্যার সূত্রপাত। এই সময়ে ত্বক এতই শুষ্ক হয়ে যায় যে, এতে লাল ছোপ এবং শীতের প্রভাবে ফেটে যেতে পারে। এই সমস্যা থেকেই কিন্তু ত্বকের পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকে। শীতের আগে বা শীতের শুরুতে এমন পরিস্থিতি হলে ত্বকের যত্ন নিতে পারেন ঘরোয়া পদ্ধতিতে। আর সেই…

Read More

বিনোদন ডেস্ক দেশীয় টেলিভিশন মিডিয়ার জনপ্রিয় মডেল – অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। যদিও তার শুরুটা মডেলিংয়ের মাধ্যমে। মডেলিংয়ে জনপ্রিয়তা অর্জনের পর নাটকে অভিনয় শুরু করেন লাস্যময়ী এই অভিনেত্রী। রূপের দ্যুতি আর অভিনয়ের প্রতিভা প্রভা দর্শকদের কাছে মধ্যমণি হয়ে ওঠেন। বর্তমানে তিনি আগের মতো অভিনয় করছেন না, শুধু বেছে বেছে কাজ করছেন তিনি। বেশকিছু দিন ধরে লাইট – ক্যামেরা – অ্যাকশন থেকে দূরে আছেন প্রভা। তবে এই সময়টায় প্রভা কিন্তু বসে ছিলেন না। জানা গেছে, বর্তমানে মার্কিন মুলুকে অবস্থান করছেন প্রভা। সেখানে ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে মেকআপের ওপর একটি কর্মশালা করেছেন তিনি। সফলভাবে সেই কোর্সটি তিনি শেষও করেছেন। আর নিজের কাজের…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক সুপারশপের পর এবার কাঁচাবাজারেও নিষিদ্ধ হলো পলিথিন ব্যাগের ব্যবহার। একই সঙ্গে পলিথিন ও পলিপ্রোপাইলিন উৎপাদনকারী কারখানাগুলোর বিরুদ্ধে অভিযান শুরু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শুক্রবার (০১ নভেম্বর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর আগে গত ১ অক্টোবর থেকে সুপারশপে পলিথিন ও পলিপ্রোপাইলিনের তৈরি ব্যাগের ব্যবহার বন্ধে ব্যবস্থা নেওয়া হয়। যা অনেক ফলপ্রসূ হয়েছে বলে দেখা গেছে। বেশিরভাগ সুপারশপে এখন পলিথিনের পরিবর্তে পাট, কাগজ ও কাপড়ের ব্যাগ ব্যবহার করা হচ্ছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছিলেন, আগামী ১ নভেম্বর থেকে পলিথিন জাতীয় সব ধরনের ব্যাগ নিষিদ্ধ এবং কোনো ক্রেতাকে এ ব্যাগ দেয়া যাবে…

Read More