Author: admin

জাহেদুল আলম তন্ময়, রাবি: গত ১০ মাস পূর্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মাস্টার্সের পরীক্ষা অনুষ্ঠিত হলেও ফল প্রকাশ না হওয়ায় বিভাগে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল ১০টার দিকে বিভাগের সভাপতির কক্ষ ও অফিস কক্ষে তালা দিয়ে এ কর্মসূচি পালন করছেন তাঁরা। শিক্ষার্থীরা বলছেন, কয়েকবছর ধরে বিভাগে নানা অনিয়ম চলছে। জানুয়ারি মাসে পরীক্ষা শেষ করে দশ মাস পার হয়েছে অথচ আমাদের ফলাফল দিচ্ছে না। শিক্ষকরা বারবার আশ্বাস দিয়েই যাচ্ছেন। রেজাল্ট না দেওয়ার ফলে অনেক চাকরি পরীক্ষাতেও অংশগ্রহণ করতে পারছে না। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত বিভাগের সব কার্যক্রম বন্ধ রাখার…

Read More

মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে মটর সাইকেলের ধাক্কায় এক স্কুল ছাত্রী ফাতেমা খাতুন(১০) নিহত হয়েছে।মঙ্গলবার বিকাল ৩ টার দিকে স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে রাস্তা পার হওয়ার সময় একটি মটর সাইকেল তাকে ধাক্কা দিলে সড়কের পাশে ছিটকে পড়ে। এলাকাবাসি তাকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তার মৃত্যু ঘোষনা করেন। নিহত ফাতেমা নলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনির ছাত্রি ও নলডাঙ্গা হঠাত পাড়ার নয়ন মিয়ার মেয়ে। এলাকাবাসি জানায় বিকাল ৩ টারদিকে স্কুল ছুটি হওয়ার পর শিক্ষার্থীরা একসাথে বাড়ি ফিরছিল। এ সময় নলডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌছালে সে রাস্তা পার হওয়ার সময় বেপরোয় গতিতে একজন মটর সাইকেল…

Read More

টেকনাফ (কক্সবাজার) কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফ ২ বিজিবি অভিযানে চালিয়ে ৩ জন ডাকাতদলের সদস্যসহ ১টি দেশীয় তৈরী এলজি এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে। আটককৃত ডাকাত দলের সদস্য হলেন, উখিয়া থানা ১৫ নং জামতলি এফডিএমএন ক্যাম্প , আবু আহমেদ পুত্র এনায়েতুল্লাহ (২৬), একই এলাকার আব্দুল জব্বার পুত্র মোহাম্মদ আলম (২৩), ২২ নং ক্যাম্পের নুর মোহাম্মদের পুত্র মোহাম্মদ ইয়াছিন। টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ বিকাল ৩ টা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (৩০ অক্টোবর) ২ টেকনাফ ব্যাটালিয়ন অধীনস্থ লেদা বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-১১ হতে আনুমানিক ৫০০ গজ দক্ষিণ-পূর্ব দিকে নাফ নদীর কিনারায় বাংলাদেশ পার্শ্বে…

Read More

নাসিম আহমেদ শিমুল, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গনতন্ত্রের প্রর্বতক, আধুনিক বাংলাদেশের স্থপতি জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প বসিয়ে পথচারী অসহায় দুস্থ ও জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণের মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার সকালে উপজেলার বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করে দুই শতাধিক অসহায় দুঃস্থ,অসুস্থ নারী পুরুষ এবং শিশুদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয় । এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত…

Read More

মানিকগঞ্জ প্রতিনিধি মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমসহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের ৮৬ নেতাকর্মীর বিরুদ্ধে হরিরামপুর থানায় মামলা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন দুলাল বাদী হয়ে মামলা করেন। রাত সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বাশার সবুজ (৫৫), উপজেলার ছয়আনী গালা গ্রামের হারুন অর রশিদ (৫৮), কালই গ্রামের নিত্য সরকার (৪৫) ও মতিয়ার রহমান মতি (৬৫)। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয় বলে থানা সূত্রে…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদন দেশের ৬টি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে সংশ্লিষ্ট জেলার নামে নামকরণ করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে যে ৬টি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে সেগুলো হলো— শেখ হাসিনা মেডিকেল কলেজ, নোয়াখালী; শেখ হাসিনা মেডিকেল কলেজ, টাঙ্গাইল; বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুর; কর্ণেল মালেক মেডিকেল কলেজ, মানিকগঞ্জ; আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ নোয়াখালী; এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর। এগুলোর পরিবর্তিত নাম হলো- নোয়াখালী মেডিক্যাল কলেজ, টাঙ্গাইল মেডিক্যাল কলেজ, ফরিদপুর মেডিক্যাল কলেজ, মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ, নোয়াখালী মেডিক্যাল কলেজ,…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আশুলিয়ায় ৪৬ জনকে গুলি করে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনার মাস্টারমাইন্ড পুলিশ কর্মকর্তা এএফএম সায়েদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আশুলিয়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিলেন। বুধবার (৩০ অক্টোবর) রাতে কক্সবাজার থেকে সায়েদকে গ্রেপ্তার করে ঢাকায় পাঠানো হয়। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। বর্তমানে সায়েদকে শাহবাগ থানায় রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) তাকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাজির করা হবে। জানা গেছে, এতদিন গ্রেপ্তার আতঙ্কে গা ঢাকা দিয়ে ছিলেন পুলিশের এই কর্মকর্তা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন তিনি। পুলিশ সূত্র জানায়, নিজেকে আড়াল করতে নানা কৌশল খাটিয়েও শেষ রক্ষা…

Read More

জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অর্থনীতি বিভাগের প্রফেসর ড.খন্দকার মুস্তাহিদুর রহমান মেমোরিয়াল আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) বিকাল চারটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ৫১ তম আবর্তন ও ৫২ তম আবর্তনের মধ্যে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় বিজয় অর্জন করে ৫১ তম আবর্তন এবং ৫২ তম আবর্তন ২ গোল খেয়ে পরাজিত হয়। খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, সহোযোগী অধ্যাপক রনি হোসাইন। ফার্মেসী বিভাগের অধ্যাপক তাসমিনা রহমান। সহোযোগী অধ্যাপক রনি হোসাইন বলেন, আমাদের অর্থনীতি বিভাগের ফুটবল খেলা নিয়ে একটা সুনাম রয়েছে। আজকে খেলা দেখে মনে হলো আমাদের বিভাগে অনেক…

Read More

(বগুড়া) প্রতিনিধি: আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বগুড়া জেলা শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার দিনব্যাপী শাজাহানপুরের শাহনগর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। চোপীনগর ইউনিয়নের প্রায় ৫০০ জন এ মেডিকেল ক্যাম্পের চিকিৎসা সেবা গ্রহণ করেন। সংসদের জেলা শাখার সভাপতি ও জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাজ্জাদুজ্জামান সিরাজ জয়ের সভাপতিত্বে মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও বগুড়া-৭(শাজাহানপুর-গাবতলী) আসনের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। সংসদের জেলা শাখার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম দারুনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি বজলুর রহমান নিলু, উপজেলা বিএনপি নেতা এমরান হোসেন,আরাফাত রহমান…

Read More

প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মজুত থাকার পরও অ্যান্টিভেনম না পেয়ে শিশু ঈসাদের মৃত্যুর ঘটনা তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। বুধবার (৩০ অক্টোবর) কমিশনের জনসংযোগ কর্মকর্তা ইউশা রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, গত ২৯ অক্টোবর ‘অ্যান্টিভেনম থাকলেও পেল না ঈসাদ, পথে গেল প্রাণ’ শীর্ষক প্রচারিত সংবাদ প্রতিবেদনটি জাতীয় মানবাধিকার কমিশনের নজরে এসেছে। স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অ্যান্টিভেনম থাকা সত্ত্বেও সেবাপ্রার্থীর চিকিৎসা না পেয়ে মারা যাওয়ার এ অভিযোগটি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। এ ঘটনা জাতীয় মানবাধিকার কমিশন বিবেচনায় নিয়ে স্বঃপ্রণোদিত অভিযোগ (সুয়োমটো) গ্রহণ করেছে। একটি দৈনিকে প্রকাশিত সংবাদ…

Read More