Author: admin

মারুফ আহম্মেদ, খুবি প্রতিনিধি; খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের সাবেক শিক্ষার্থী, বাংলাদেশি সামাজিক উদ্যোক্তা এবং রিফ্লেকটিভ টিনস (আরটি) এর প্রতিষ্ঠাতা ইউসুফ মুন্না সম্প্রতি জার্মানভিত্তিক অলাভজনক সংস্থা দ্য পসিবিলিস্টস কাউন্সিলের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। ইউরোপ, আফ্রিকা, এশিয়া, উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের ১২ জন উদ্ভাবনীর মধ্যে একজন হিসেবে তিনি এক শক্তিশালী বৈশ্বিক নেটওয়ার্কের অংশ হলেন, যেখানে আশোকা, ডায়ানা অ্যাওয়ার্ড, ওবামা ফাউন্ডেশন, ওয়ান ইয়াং ওয়ার্ল্ড, ইউনুস অ্যান্ড ইয়ুথের মতো ২০টিরও বেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব রয়েছে। দ্য পসিবিলিস্টস কাউন্সিলের সদস্য হিসেবে ইউসুফ তার অভিজ্ঞতা ও দিকনির্দেশনা প্রদান করবেন এবং বৈশ্বিক অংশীদারদের সাথে পরামর্শ বিনিময় করবেন। এছাড়া তিনি একটি গবেষণা প্রতিবেদন প্রস্তুতিতে অংশ নেবেন…

Read More

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে ঝালকাঠি বরিশাল মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় সড়কে মাদ্রাসা ছাত্র মোঃ জুয়েল খন্দকার (১৬) বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। এঘটনায় মোটরসাইকেলে থাকা সোহান (২২) নামে আরো একজন আহত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নারকেলবাড়ী আকসুর ক্লাব (বারবাকপুর ভাঙ্গল) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুয়েল কাটিপাড়া এলাকার লোকমান খন্দকারের ছোট ছেলে এবং শুক্তাগড় মাহমুদিয়া দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণীর ছাত্র। আহত শোহান শুক্তাগড় এলাকার মৃতঃ সোহাগ হোসেন এর ছেলে।নিহত জুয়েল রাজাপুর প্রেসক্লাবের সদস্য সোহেল খন্দকারের ছোট ভাই। পুলিশ ও স্থানীয়রা জানান, আকসুর ক্লাব স্টান থেকে বারবাকপুর যাওয়ার পথে সুজুকি জিক্সার কালো রঙের মোটরসাইকেল বরিশাল…

Read More

জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রকাশ্যে গাঁজা সেবনরত অবস্থায় দুই নারী শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়টির প্রক্টরিয়াল টিম। বুধবার (৩০ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র সংলগ্ন লেকের পাশে তাদের আটক করা হয়। পরবর্তীতে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। আটককৃতদের একজন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী এবং অপরজন একই ব্যাচের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র সংলগ্ন লেকের পাড়ে প্রকাশ্যে মাদক সেবন করছিলেন ওই দুই নারী। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম সেখানে উপস্থিত হয়ে তাদের আটক করে প্রক্টর অফিসে নিয়ে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদের তারা ‘গাঁজা’ সেবনের বিষয়টি স্বীকার করলে তাদের সতর্ক করে মুচলেকা…

Read More

বিকাশ বিশ্বাস শ্রীমঙ্গল প্রতিনিধি: গত মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তরা ১০ নম্বর সেক্টরের নিজ বাড়ি থেকে পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য ড. আব্দুস শহীদ গ্রেফতার হওয়ার খবরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মহসিন মিয়া মধুর ডাকবাংলা পুকুর পাড়ের বাসভবনের সামনে থেকে আনন্দ মিছিল বের করে শহরের স্টেশন রোড, ভানুগাছ রোড, হবিগঞ্জ রোড, কলেজ রোড প্রদক্ষিণ করে চৌমুনায় এসে আলোচনা সভায় অংশ নেন সবাই। বাংলাদেশ…

Read More

মোঃ গোলাম রব্বানী খুলনা প্রতিনিধি খুলনার রূপসায় যৌথ অভিযানে বোমা, অস্ত্র-গুলি ও মাদকসহ সক্রিয় ডাকাত চক্রের সদস্য সাব্বির হোসেন (৩৪)সহ তার ৩ জন সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড। বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান, ২ রাউন্ড তাজা কার্তুজ, ২ রাউন্ড তাজা বুলেট, ৩টি দেশীয় হাত বোমা, ১শ’ পিস ইয়াবা এবং ৩টি দেশীয় ধারালো অস্ত্রসহ সক্রিয় ডাকাত চক্রের ৪ সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লেঃ মাহবুবুর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৩০ অক্টোবর (বুধবার) রাত সোয়া ১২টার দিকে খুলনা জেলার রূপসা উপজেলার…

Read More

মোঃ গোলাম রব্বানী খুলনা প্রতিনিধি: রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু এর সাথে ৩০ অক্টোবর সকালে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি আ. রাজ্জাক শেখ, সাধারণ সম্পাদক খান মোঃ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো.মোয়াজ্জেম হোসেন, কোষাধ‍্যক্ষ মো. মামুন শেখ, সাংগঠনিক সম্পাদক তৌহিদ উদ্দিন শেখ, প্রচার সম্পাদক ফিরোজ শেখ, দপ্তর সম্পাদক ফাল্গুনী দাস, ক্রীড়া সম্পাদক গোলাম হোসেন ডালিম, নির্বাহী সদস্য গোলাম রব্বানী, মোয়াজ্জেম হোসেন মিন্টু, কুরবান শেখ, রাণী খাতুন প্রমূখ। আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাব রূপসার সভাপতি রাজু আহমেদ খান শহীদ, সিনিয়র সাংবাদিক ফ ম আইয়ুব আলী।

Read More

স্পোর্টস ডেস্ক দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের শ্রেষ্ঠত্ব আবারও প্রমাণ করল বাংলাদেশের নারী ফুটবল দল। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করল সাবিনা খাতুনের দল। প্রথমার্ধে দুই দলই বেশ কয়েকবার আক্রমণে ওঠে। তবে বিরতি পর্যন্ত কোন দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে ম্যাচে গতি বাড়ায় বাংলাদেশ। ৫১ মিনিটে ফরোয়ার্ড তহুরা ও অধিনায়ক সাবিনার দারুণ সমন্বয়ে বল পেয়ে যান মনিকা চাকমা। তার নিখুঁত প্লেসিংয়ে বল জালে জড়ালে ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে ৫৪ মিনিটে মধ্যমাঠ থেকে থ্রু পাসে আমিশা কার্কি গোল করে নেপালকে সমতায় ফেরান। এ গোলের পর প্রায় ২০ হাজার…

Read More

লালমনিরহাট প্রতিনিধি লালমনিরহাট সদর হাসপাতালের দরপত্র (টেন্ডার) জমাদানে বাঁধা দেয়ার অভিযোগে পৌর যুবদল আহবায়ক জাহাঙ্গীর আলম জুলহাসকে (৪০) আটক করেছে পুলিশ। বুধবার(৩০ অক্টোবর) দুপুরে সদর হাসপাতাল চত্ত্বর থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে সেনা সদস্যরা। আটক জাহাঙ্গীর আলম জুলহাস লালমনিরহাট শহরের টিউমলপাড়া এলাকার বাসিন্দা। তিনি লালমনিরহাট পৌর যুবদলের আহবায়ক ও জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি। প্রত্যক্ষদর্শীরা জানান, আড়াইশত শয্যা বিশিষ্ট লালমনিরহাট সদর হাসপাতালে ২০২৪-২৫ইং অর্থ বছরের রোগীদের পথ্য সামগ্রী সরবরাহসহ ৩টি গ্রুপে সরঞ্জাম সরবরাহের জন্য দরপত্র আহবান করে হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. আব্দুল মোকাদ্দেম। বিজ্ঞাপ্তি অনুযায়ী বুধবার সকাল ৯টা থেকে বেলা ১২ টার মধ্যে তত্ত্বাবধায়কের কার্যালয়ের নিদিষ্ট দরবক্সে দরপত্র জমা…

Read More

রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনিক কম্পোজিট নামক একটি শিল্প কারখানার বিষাক্ত বর্জ্য, ধোয়া ও কারখানার দূষিত পানি ফেলে সরকারি খাল দখল করে জলাবদ্ধতা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী । বুধবার বেলা সাড়ে ১১ টারদিকে উপজেলার ঢাকা সিলেট – মহাসড়কের বলাইখা এলাকায় শতাধিক ভুক্তভোগী এ মানববন্ধন কর্মসূচি পালন করে । মানববন্ধন বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অনিক কম্পোজিট কারখানা কর্তৃপক্ষ অপরিকল্পিতভাবে কারখানার বিষাক্ত বর্জ্য, ধোয়া ও কারখানার দুষিত পানি সরকারী খাল ফেলায় আউখাবোসহ আশেপাশের ৫ গ্রামের বিভিন্ন বয়সের প্রায় কয়েকশ মানুষ শ্বাস কষ্ট, হাঁপানিসহ বিভিন্ন চর্ম রোগে আক্রান্ত হয়েছে । এসমস্যা থেকে দ্রুত মুক্তি পেতে তারা যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

Read More

জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রকাশে এসেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শিবিরের আত্মপ্রকাশ ঘটনার প্রতিবাদ জানিয়ে মধ্যরাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়টির প্রগতিশীল শিক্ষার্থীদের একটি দল। তাদের এই বিক্ষোভ মিছিলকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার অফিসিয়াল ফেসবুক পেজে প্রগতিশীল শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলের প্রতিক্রিয়ায় তারা জানান, “ছাত্রশিবিরের গণতান্ত্রিক রাজনীতির বিরোধিতায় অনুষ্ঠিত মিছিলকে আমরা স্বাগত জানায়। আমরা সকল রাজনৈতিক সংগঠনের সহাবস্থানে বিশ্বাসী। সৌহার্দপূর্ণ পরিবেশ তৈরি করতে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে আগ্রহী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।” এর আগে, মঙ্গলবার (২৯ অক্টোবর) মধ্যে রাতে প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন…

Read More