Author: admin

ঢাবি প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদদীন হল আবৃত্তি সংসদের নবনির্বাচিত কমিটির সভাপতি হয়েছেন মোঃ ইমরান হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মেহেদী হাসান। আজ(৩০ অক্টোবর, ২০২৪) সংগঠনটির সদ্য সাবেক সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আলমগীর কবির সোহান এবং প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল হাসান স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে উক্ত কমিটি ঘোষিত হয়েছে। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সংগঠনটির কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

Read More

ঝালকাঠি প্রতিনিধিঃঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় ১৯০৯ সালের ব্রিটিশ এ স্কুলটির দোতলা ভবন নির্মাণ করা হয় ১৯৭২ সালে। বর্তমানে ভেতর কিংবা বাইরের অবকাঠামো দেখে যে কেউ বলবে এটা কোনোভাবেই স্কুলের পরিবেশ হতে পারে না। ছাদের পলেস্তারা ভেঙে পড়ছে পুরো ভবন থেকে। জীবনের ঝুঁকি নিয়ে বিধ্বস্ত ভবনে চলছে শিক্ষার্থীদের পড়াশোনা। কর্তৃপক্ষ বলছে, সাধ্যমতো সংস্কার কাজ চলছে। তবে প্রক্রিয়াধীন একটি ছয় তলা ভবন নির্মাণের কাজ শুরু হলেই সব সমস্যার সমাধান হবে। ৫০ বছরের পুরাতন এ ভবনটির সবগুলো ক্লাসরুম এখন জরাজীর্ণ হয়ে চরম হতশ্রী পরিবেশ সৃষ্টি হয়েছে। ফলে কোমলমতি শিক্ষার্থীদের মানুষিক বিকাশও বাধাগ্রস্ত হচ্ছে। এদিকে সন্তানকে স্কুলে পাঠিয়ে অভিভাবকরা থাকেন দুশ্চিন্তায়। শিক্ষক-কর্মচারীদের মুখে একই…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল গোপালপুরে আশা শিক্ষা কর্মসূচীর আওতায় (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণীর) শিক্ষার্থীর অভিভাবকদেরকে নিয়ে অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) সকালে ভেঙ্গুলা বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জুলফিকার হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশার সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো: দেলোয়ার আলম, আশা শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম,গোপালপুর মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ শেখ মোঃ জোবায়েরুল হক,সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম সহ অভিভাবক কমিটির সদস্য, শিক্ষা সুপার ভাইজার ও অভিভাবকবৃন্দ। বক্তব্যে আশা’র সংশ্লিষ্ট কর্মকর্তারা…

Read More

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান। বুধবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়। অফিস আদেশ সূত্রে, পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত চারুকলা বিভাগের সভাপতি হিসেবে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসানকে নিয়োগ দেওয়া হলো। এ পদে দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক সুযোগ-সুবিধা পাবেন। নবনিযুক্ত সভাপতি অধ্যাপক ড. কামরুল হাসান বলেন, ‘আমি দায়িত্ব গ্রহণ করেছি। এটি আমার জন্য একটি নতুন চ্যালেঞ্জ। এছাড়া চারুকলা বিভাগে যেসব শিক্ষকরা রয়েছেন তারা সবাই খুবই ট্যালেন্ডেট এবং সৃষ্টিশীল…

Read More

কেশবপুর (যশোর) প্রতিনিধি যশোরের কেশবপুর উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতৃবৃন্দ কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদের দিকনির্দেশানায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের সাথে মত বিনিময় করেন। গত মঙ্গলবার (২৯ অক্টোবর) ওই সংগঠনটির নেতৃবৃন্দ উপজেলার সদর ইউনিয়নের মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়, নতুল মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়, মূলগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়, দোরমুটিয়া মাধ্যমিক বিদ্যালয়, সাতবাড়িয়া ইউনিয়নের কোমরপোল মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কড়িয়াখালি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বেগমপুর মাধ্যমিক বিদ্যালয়, সাতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় এিমোহিনী ইউনিয়নের এিমোহিনী মাধ্যমিক বিদ্যালয়সহ ওই তিন ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক ও নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের সাথে মত বিনিময় করেন। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী…

Read More

মোঃ নুরনবী হোসাইন উপজেলা প্রতিনিধি শ্রীবরদী জামালপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার সময় আবুল হায়াত (৩৮) নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (৩০ অক্টোবর) বিকেল ৩টার দিকে জেলা পুলিশ লাইনসের ১ নম্বর গেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবুল হায়াত পার্শ্ববর্তী শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়ন চিথলিয়া পাড়া এলাকার মৃত মলুম উদ্দিনের ছেলে। জানা গেছে, জামালপুরে ২৯ অক্টোবর থেকে তিন দিনব্যাপী কনস্টেবল নিয়োগ পরীক্ষা চলছে। এই নিয়োগ পরীক্ষায় জামালপুর পৌরসভার তেঁতুলিয়া পাড়ার সালাহ উদ্দিনের ছেলে কামরুল হাসান শাহেদকে (১৯) ১০ লাখ টাকার বিনিময়ে পুলিশে নিয়োগ দেওয়ার জন্য চুক্তি করেন শেরপুরের আবুল হায়াত। চুক্তি…

Read More

জাহেদুল আলম তন্ময়, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সেন্টার ফর হেরিটেজ স্টাডিজ কর্তৃক ‘ন্যায়সঙ্গত এবং গণতান্ত্রিক জাতীয় শিক্ষা নীতির উপাদান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। সেন্টার ফর হেরিটেজ স্টাডিজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক প্রফেসর ড. ইফতেখারুল আলম মাসউদ এর সভাপতিত্বে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক গোলাম কিবরিয়া মেশকাত চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী প্রফেসর ড. সলিমুল্লাহ খান । আলোচনা সভায় প্রফেসর ড. সলিমুল্লাহ খান বলেন, ‘অনেকে মনে করেন শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশ পিছিয়ে আছে এর কারণ হলো…

Read More

জাহেদুল আলম তন্ময়, রাবি: ২০২২ সালের ১ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ট্রাক চাপায় নিহত হোন গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহবুব হাবিব হিমেল। এদিন রাতে বিভিন্ন দাবিতে তুমুল আন্দোলন গড়ে তুলেন শিক্ষার্থীরা। তাদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে শিক্ষার্থীদের সাথে উন্মুক্ত আলোচনায় আর্থিকভাবে সহযোগিতা করে হিমেলের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন রাবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। কিন্তু হিমেলের পরিবারকে দেওয়া সেই আশ্বাস এখনো পূরণ করতে দেখা যায়নি রাবি প্রশাসনকে। ফলে অর্থ কষ্টে মানবেতর জীবনযাপন করছে হিমেলের পরিবার। বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, তৎকালীন রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেছিলেন, ‘হিমেলের…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে কিশোরীদের হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা দেওয়ার পর একটি বিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থী অসুস্থ্য হয়ে পড়েছে। বুধবার (৩০ অক্টোবর/২৪) দুপুরে উপজেলার হরিরামপুর ইউনিয়নের ডা. নুরুল হক প্রি-ক্যাডেট স্কুৃলে এ ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফাহাদ আল আসাদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান অসুস্থ্য শিক্ষার্থীরা হলো পঞ্চম শ্রেণির ছাত্রী মাড়িয়া খাতুন (১৩), ঝড়না খাতুন (১৩); ষষ্ঠ শ্রেণির রুবাইয়া খাতুন (১৩), সাদিয়া খাতুন (১৪), শারমিন (১০) ও পাপড়ি মোহন্ত (১৩); সপ্তম শ্রেণির ছাত্রী মোমু খাতুন (১৪), ঝিনুক খাতুন (১৪), জিনিয়া খাতুন (১৩), ছন্দা খাতুন (১৪), বিথি (১৪),…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জে মেহেরুননেছা বৃদ্ধাশ্রম থেকে গভীর রাতে এক বৃদ্ধকে বের করে নিয়ে অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন চেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ৩টার দিকে ঘটনাটি ঘটে উপজেলার ফুলবাড়ী ইউপির ছোট সোহাগী গ্রামে অবস্থিত মেহেরুননেছা বৃদ্ধাশ্রমে। ঐ রাতে আশ্রিত শারীরিক ও মানসিক প্রতিবন্ধী মুনসুর আলী (৬৫) কে অজ্ঞাতদের সহযোগিতায় আশ্রম থেকে বের করে নিয়ে যায়। বিষয়টিতে গোবিন্দগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন বৃদ্ধাশ্রমের সভাপতি মো. আপেল মাহমুদ। অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তদ্বয় হিংসাপরায়ণ হয়ে এবং প্রতিষ্ঠানটির অপূরণীয় ক্ষতির উদ্দেশ্যে বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে অজ্ঞাতদের সহযোগিতায় বৃদ্ধাশ্রম থেকে কৌশলে মুনসুর আলীকে বের করে নেয়। তাকে আশ্রম…

Read More