- দাদার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো তাজমিন
- মানসিক স্বাস্থ্য নিয়ে ভয়, লজ্জা ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর
- ডেসকোর নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ
- গণঅভ্যুত্থানে ইন্টারনেট শাটডাউনে জড়িত মির্জা কামালের পদোন্নতি
- চৌদ্দগ্রামে মাদক বিরোধী সচেতনতামূলক মিছিল
- পাথরঘাটায় দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা
- সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন কবিরের সাফল্য
- ফেইসবুকে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে কণ্ঠশিল্পী দম্পতির প্রতিবাদ
- অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরবে না: রাশেদ খাঁন
- জমির রেকর্ড সংশোধনে ২০ লাখ টাকার ঘুষ! দুদকের জালে রাঙ্গাবালীর বিতর্কিত ভূমি কর্মকর্তা সোবাহান
Author: admin
নিজস্ব প্রতিবেদক বৈষম্যবিরোধী আন্দোলনে দায়ের করা হত্যা মামলার আসামি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সাবেক উপ-কমিশনার (ডিসি) জসিম উদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রংপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট আবদুল্লাল আল নোমান জানান, জুলাই গণহত্যার আসামি মিরপুরের সাবেক ডিসি জসিমকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। এই প্রথম জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে গ্রেপ্তার কাউকে ট্রাইব্যুনালে নেওয়া হচ্ছে। গত ১৩ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে মো. জসীম উদ্দীনকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়।
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন জামায়াতের ইসলামীর উদ্যোগে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) বিকালে উপজেলার হাসনাবাদ তাঁতী বাজার মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। আমিরগঞ্জ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুল্লাহ সুলায়মানের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের পেশাজীবি বিভাগের সভাপতি ফয়সাল আহমেদ এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল লতিফ খান। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তরের মিরপুর অঞ্চলের কর্মপরিষদ সদস্য মোঃ মিজানুর রহমান মিজান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা সাইফুদ্দিন, রায়পুরা পশ্চিম সাংগঠনিক থানা আমীর মাওলানা আদিল ভূইয়া, বিশিষ্ট…
ইবি সংবাদদাতা: এবার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারির পরিচয় প্রকাশ্যে এসেছে। সোমবার (২৮ অক্টোবর) সংগঠনটির ঐতিহাসিক পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে তাদের পরিচয় জানা যায়। সংগঠনটির সভাপতি এইচ এম আবু মুসা ও সেক্রেটারি মাহমুদুল হাসান। জানা যায়, সভাপতি এইচ এম আবু মুসা বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি পাবনা জেলার দোগাছী ইউনিয়নে। অন্যদিকে সেক্রেটারি মাহমুদুল হাসান ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায়। এদিকে আজ সোমবার সন্ধ্যায় ‘ইসলামী বিশ্ববিদ্যালয় শিবির’ নামে একটি ফেইসবুক পেইজ থেকেও তাদের নাম প্রকাশ করে…
জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ তিন দশক পর প্রকাশ্যে এলো ইসলামি ছাত্র শিবির। মঙ্গলবার (২৯ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ্যে আসার ঘোষণা দেন তারা। এতে প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী হারুনুর রশিদ রাফিকে সভাপতি এবং বাংলা বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী মহিবুর রহমান মুহিবকে সেক্রেটারি হিসেবে ঘোষণা করা হয়। যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণতান্ত্রিক সংস্কৃতিতে সুস্থ ধারার রাজনীতিকে এগিয়ে নিতে ছাত্রশিবির সর্বদা প্রস্তুত। আবাসিক হলগুলোতে কোন ধরনের দখলদারিত্ব, চাঁদাবাজি, মাদকের বিস্তার রোধে ছাত্রশিবির অঙ্গীকারবদ্ধ। বিশ্ববিদ্যালয় অঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ আনয়ন, গবেষণামুখী শিক্ষাব্যবস্থার বাস্তবায়ন, সুস্থ ধারার সংস্কৃতির বিকাশ ও নারীদের জন্য নিরাপদ…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর বালিকা দাখিল মাদরাসার জমি দখলের চেষ্টা ও প্রতিষ্ঠানে ভাঙচুর করার অভিযোগ উঠেছে। স্থানীয় সুমন মিয়া গং এর বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। জমি দখলের চেষ্টা ও প্রতিষ্ঠানে ভাঙচুর করার প্রতিবাদে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলসহ মানববন্ধন কর্মসূচি পালন করে।২৯ অক্টোবর মঙ্গলবার দুপুরে সাদুল্লাপুর শহীদ মিনার সংলগ্ন সড়কের পাশে মানববন্ধনে বক্তব্য রাখেন সাদুল্লাপুর বালিকা দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার খাইরুজ্জামান, ইবতেদায়ী প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনশাদ আলী, তরফ বাজিত দাখিল মাদরাসার সুপার ফারায়েজ আলী অন্যান্যরা।
জাবি প্রতিনিধি ‘ছাত্রশিবিরকে আদর্শিক ভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে নিষিদ্ধে বয়ান তৈরি করেছে’ বলে দাবি করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইসলামি ছাত্র শিবির। মঙ্গলবার (২৯ অক্টোবর) প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সাকি স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে শাখার সভাপতি হারুনুর রশিদ রাফি ও সেক্রেটারি মহিবুর রহমান মুহিব এ দাবি জানান। যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি ও গোষ্ঠী ছাত্রশিবিরকে আদর্শিক ভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে নিষিদ্ধের একটি বয়ান তৈরি করে এসেছে। আদতে এই বয়ানের কোনো সত্যতা নেই। ১৯৮৯ সালের ১৫ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের ১৪২তম সভায় শিবির নিষিদ্ধের প্রস্তাবনা আসলেও এরকম কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। বরং সভার সিদ্ধান্ত ছিল ‘বিশ্ববিদ্যালয়ের আওতাবহির্ভূত বিধায়…
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একমাত্র নাট্য সংগঠন থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ও সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসট্যান্সের (সিসিডিএ) সহায়তায় অন্তঃ বিশ্ববিদ্যালয় কালচারাল ফেস্ট-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ছয়টায় র্যালির মাধ্যমে এই আয়োজন শুরু হয়। যা মুক্তমঞ্চে এসে শেষ হয়। এরপর প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক সন্ধ্যা শুরু হয়। সাংস্কৃতিক সন্ধ্যা শেষে বিচারকদের রায়ে প্রতিযোগিতার ৫ টি অংশের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার জয়ীদের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে কবিতা আবৃতিতে প্রথম হয়েছেন রুবায়াত, দ্বিতীয় হয়েছেন অন্তর রায় এবং তৃতীয় হয়েছেন ফাহমিদা সুলতানা। লোকগীতিতে প্রথম হয়েছেন সোহেল রানা, দ্বিতীয় হয়েছেন আল আরাফাত আমিন রাফি এবং তৃতীয়…
নীলফামারী প্রতিনিধি সরকারী ভাবে আর্থিক সহায়তা পেয়ে শস্তির শ্বাষ নিতে পারছেন সড়ক দুর্ঘটনায় নিহত নীলফামারীর দুই পরিবারের সদস্যরা। সম্প্রতি জেলা প্রশাসক কার্যালয় থেকে দু’জনের পরিবারকে পাঁচলাখ টাকা করে মোট ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), নীলফামারী এর পক্ষ থেকে নীলফামারীতে প্রথম বারের মত নিহত আবু তাহের ও ওসমান গণির পরিবারকে এ আর্থিক সহায়তা করা হয়। এসময় নীলফামারী বিআরটিএ’র সহকারী পরিচালক শফিকুল আলম সরকার, জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (শহর ও যানবাহন) জ্যোতির্ময় রায়, জেলা সড়ক পরিবহন গ্রুপের সভাপতি মো. আরেফ রব্বানী মানিক, জেলা শ্রমিকদলের সভাপতি নূর আলম ও সাধারণ সম্পাদক জামিয়ার…
রূপগঞ্জ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার সুজাপুর এলাকার বাবুল মিয়ার ছেলে ইসমাইল হোসেন (২৫) ও সোহেল মিয়া। তারা রূপগঞ্জ উপজেলার ডহরগাঁও এলাকার ফকির ফ্যাশন নামের একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে, নিহতদের চাচা মঙ্গল মিয়া বলেন, গত ২৫ অক্টোবর রাতে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাও এলাকায় ভাড়াটিয়া বাড়িতে কয়েলের আগুন থেকে গ্যাস লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় আমার ভাই মোহাম্মদ বাবুল, ভাইয়ের স্ত্রী…
(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়ায় নকল স্বর্ণমূর্তি সহ ৩ প্রতারক গ্রেপ্তার। ২৮ অক্টোবর সোমবার দিবাগত রাতে দুপচাঁচিয়া থানাধীন গুনাহার ইউনিয়নে তালুচ এলাকা হতে নকল স্বর্ণমূর্তিসহ ৩ জনকে গ্রেপ্তার করে দুপচাঁচিয়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিরা দুপচাঁচিয়া থানাধিন ঝাঝিরা গ্রামের মৃত-আব্দুর রাজ্জাকের ছেলে হেলাল প্রামানিক (৪৩), ঝাঝিরা গ্রামের মৃত-জইমুদ্দিনের ছেলে জহুরুল ইসলাম (৩৩), লক্ষ্মীমন্ডব গ্রামের মৃত-আনছার আলীর ছেলে লুৎফর রহমান কিনা (৫৮), আসামিদের নিকট হইতে ১.২০৮ গ্রাম ধাতব পদার্থের নকল স্বর্ণেরমূর্তি জব্দ করা হয়। সোনাতলা থানার পূর্ব তেকানি গ্রামের জুলফিকার হায়দারের স্ত্রী মোসাম্মৎ লেবু বেগম (৫০) জানান, তার স্বামী কুড়িগ্রাম জেলায় একটি এনজিওতে চাকুরী করার সুবাদে ২নং-আসামী লুৎফর রহমানের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে…