
রূপগঞ্জ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার সুজাপুর এলাকার বাবুল মিয়ার ছেলে ইসমাইল হোসেন (২৫) ও সোহেল মিয়া। তারা রূপগঞ্জ উপজেলার ডহরগাঁও এলাকার ফকির ফ্যাশন নামের একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে, নিহতদের চাচা মঙ্গল মিয়া বলেন, গত ২৫ অক্টোবর রাতে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাও এলাকায় ভাড়াটিয়া বাড়িতে কয়েলের আগুন থেকে গ্যাস লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় আমার ভাই মোহাম্মদ বাবুল, ভাইয়ের স্ত্রী মোছাম্মৎ সেলিনা, ভাতিজা ইসমাইল, সোহেল, ভাতিজি মোছাম্মৎ তাসলিমা, ও মুন্নী দগ্ধ হয়। মঙ্গলবার সকালে ভাতিজা ইসমাইল ও সোহেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করে। বাকিদের অবস্থাও সংকটাপন্ন। নিহতদের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।
এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান মিজান বলেন, শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইসমাইল ও সোহেল নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ###
”রূপগঞ্জে মামলা তুলে নিতে বাদীকে হত্যার হুমকি
“তোর ভাইকে যেই ভাবে খুন করছি তোরেও এই ভাবেই খুন করমো”
রূপগঞ্জ প্রতিনিধি ঃ মামলা তুলে না নিলে “তোর ভাইকে যেই ভাবে খুন করছি তোরেও এই ভাবেই খুন করমো” এভাবেই মামলার বাদীকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল হাট সংলগ্ন কাঠপট্টি এলাকায় প্রকাশ্য দিবালোকে রাকিব হাসান (২১) নামের কিশোরকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামিদের বিরুদ্ধে।
নিজের এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে গত সোমবার রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন নিহত রাকিব হাসানের বোন ও মামলার বাদী আখি আক্তার বাদী হয়েছে। রাকিব হাসান রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকার হারুন মিয়ার ছেলে।
বাদী আখি আক্তার অভিযোগ করে জানান, ২০২২ সালের ২১ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে প্রকাশ্য দিবালোকে দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে আসামি শ্রমিকলীগ নেতা দেলোয়ার হোসেন, সজীব মিয়া, হামজালা, আফজাল, জাকির হোসেন ও মিল্লাতসহ কয়েকজন মিলে ধারালো অস্ত্র দিয়ে রাকিব হাসানের বাম হাতটি বিচ্ছিন্ন করে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে হত্যা করে। মামলাটি সিআইডিতে তদন্তাধীন রয়েছে। দেলোয়ার, সজীব, হানজালা ও আফজসহ মামলার আসামি পক্ষের সন্ত্রাসীরা গত ২৩ অক্টোবর বিকেলে গোলাকান্দাইলের বাড়ীতে এসে মামলা তুলে না নিলে
“তোর ভাইকে যেই ভাবে খুন করছি তোরেও এই ভাবেই খুন করমো” এভাবেই মামলার বাদী আখি আক্তারকে হত্যার হুমকি দেয়। হুমকির পর থেকে মামলার বাদী আখি আক্তার চরম নিরাপত্তা হীনতায় ভুগছেন।
এ বিষয়ের উপর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) লিয়াকত আলী বলেন, হত্যা মামলার বাদীকে আসামিরা হত্যার হুমকি দেওয়রি বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছ।