- দাদার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো তাজমিন
- মানসিক স্বাস্থ্য নিয়ে ভয়, লজ্জা ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর
- ডেসকোর নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ
- গণঅভ্যুত্থানে ইন্টারনেট শাটডাউনে জড়িত মির্জা কামালের পদোন্নতি
- চৌদ্দগ্রামে মাদক বিরোধী সচেতনতামূলক মিছিল
- পাথরঘাটায় দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা
- সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন কবিরের সাফল্য
- ফেইসবুকে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে কণ্ঠশিল্পী দম্পতির প্রতিবাদ
- অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরবে না: রাশেদ খাঁন
- জমির রেকর্ড সংশোধনে ২০ লাখ টাকার ঘুষ! দুদকের জালে রাঙ্গাবালীর বিতর্কিত ভূমি কর্মকর্তা সোবাহান
Author: admin
চবি প্রতিনিধি চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) এর উদ্যোগে আয়োজিত হয়েছে জাতীয় বিতর্ক উৎসব -২০২৪ । শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদ মিলনায়তনে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মো. শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, ক্লাবটির মোডারেটর অধ্যাপক এবিএম আবু নোমান, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান প্রেসিডেন্সি ইউনিভার্সিটির রেজিস্ট্রার সাব্বির হোসেন, আবুল খায়ের গ্রুপের ম্যানেজার আ ন ম ওয়াজেদ আলী। এছাড়া ক্লাবের সভাপতি মারজুক ই ইলাহী, এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইমন উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে চবি…
টেকনাফ ( কক্সবাজার) প্রতিনিধি। টেকনাফের হ্নীলায় দীর্ঘ ২১ বছর পূর্বে ভারসাম্যহীন হয়ে চলে আসা যুবক সিরাজ কে অবশেষে তার আপন ঠিকানায় ফেরত পাঠিয়েছে এক সংবাদ কর্মী। জানাযায়, সিরাজ দীর্ঘ ২১ বছর পূর্বে হ্নীলায় আসলে হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার মিয়া হোছনের ছেলে শ্রমিক আবুল শামার তত্ত্বাবধানে থেকে আপন সহোদরের মত চলা ফেরা করে জীবন অতিবাহিত করে আসছিল। ভারসাম্যহীন এই যুবককে নিয়ে সম্প্রতি কিছু দিন আগে হঠাৎ হ্নীলার সাংবাদিক জসীম উদ্দিন টিপু তার ফেইসবুক পেইজে সিরাজের ছবি সংম্বলিত আবেগঘন স্ট্যাটার্স দিয়ে তার মোবাইল ফোনের মাধ্যমে তার পরিবারের কেউ ছবিটা ছিনে থাকলে যোগাযোগ করার জন্য আবেদন জানায়। ২৬ অক্টোবর বিকেলে সিরাজ কে তার…
রানীনগর প্রতিনিধি প্রায় দশ বছর পর নওগাঁ জেলার রাণীনগর উপজেলায় দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রানীনগর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় একটি সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে ভোট গ্রহণ করে কমিটি গঠন করা হয়। ভোট গ্রহণ শেষে সভাপতি নির্বাচিত হন এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন , ১ম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মেজবাউল হক লিটন,২য় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন শাখাওয়াত হোসেন। উক্ত সম্মেলনে উপজেলা বিএনপির সদস্য মোখলেছুর রহমান বাবুর সভাপতিত্বে আব্দুল মজিদের সঞ্চালনায় এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য লে.কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল লতিফ খান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত…
সিলেট প্রতিনিধি বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকার তাদের ব্যক্তি স্বার্থের উদ্দেশ্যে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। আমাদেরকে বীর সন্তানরা জীবন দিয়ে ফ্যসিষ্ট আওয়ামী সরকারকে বিতাড়িত করছে। তাই দেশের মেধাবী শিক্ষার্থীদের আকাঙ্খা পূরণে শিক্ষার মানোন্নয়নে কাজ করতে হবে। শনিবার(২৬ অক্টোবর) দুপুরে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে সিলেট নগরীর সারদা হলে আয়োজিত সিলেট বিভাগীয় শিক্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. এনামুল হক চৌধুরী বলেন, শিক্ষকরা হচ্ছেন আমাদের সমাজের জাতীয় সম্পদ। আর এই জাতীয় সম্পদ রক্ষার দায়িত্ব রাষ্ট্রের। দেশের দীর্ঘস্থায়ী টেকসই উন্নয়নে মানসম্পন্ন শিক্ষার বিকল্প নাই। তাই…
ভোরের বাংলা নিউজ ডেস্ক রাজধানীর মোহাম্মদপুরের হাউজিংগুলোতে বাংলাদেশ সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প বসছে। ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি ছাড়াও যেকোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে এ ক্যাম্প বসানো হচ্ছে। রোববার (২৭ অক্টোবর) থেকে এসব ক্যাম্প বসিয়ে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বক্ষণিক কাজ করবেন সেনাসদস্যরা। শনিবার (২৬ অক্টোবর) রাত ১টার দিকে মোহাম্মদপুরে যৌথ অভিযান শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ২৩ ইস্ট বেঙ্গল ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর নাজিম আহমেদ। তিনি জানান, মোহাম্মদপুর এলাকায় ২৭ থেকে ২৮টি কিশোর গ্যাংয়ের তথ্য পেয়েছে সেনাবাহিনী। দু-তিনটি হাউজিং এলাকার মধ্যে একটি করে এমন অস্থায়ী ক্যাম্প তৈরি করা হবে, যেখান থেকে সেনাবাহিনীর সদস্যরা পুরো এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবেন।…
নিজস্ব প্রতিবেদক যুবদল নেতা ও মিরপুরের বাঙালিয়ানা ভোজ রেস্তোরাঁর সহকারী বাবুর্চি হৃদয় মিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে মিরপুর মডেল থানায় দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে ৫ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (২৭ অক্টোবর) ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালত এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল হালিম মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত সুমনকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এসময় আসামির জামিন চেয়ে শুনানি করেন তার পক্ষের আইনজীবী মোর্শেদ হোসেন শাহীন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর…
নিজস্ব প্রতিবেদক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, কোনো গণমাধ্যম বন্ধ হবে না। অন্তর্বর্তী সরকার চায়, বাংলাদেশের সাংবাদিকতা প্রাতিষ্ঠানিক রূপ নিক। শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ফ্যাসিবাদের বয়ান বনাম গণমানুষের গণমাধ্যম বিষয়ক আলোচনাসভায় এ কথা বলেন তিনি। প্রেস সচিক বলেন, আগের সরকারের মতো গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে যাতে কোনো চাপ সৃষ্টি করা না হয় সেটি নিশ্চিত করা হয়েছে। কোনো কিছু চাপিয়ে দিতে চায় না বর্তমান সরকার। সচিব শফিকুল আলম আরও বলেন, দীর্ঘদিন ভালো সাংবাদিকতা হয়নি। গত সরকারের সময়ে দেশের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে রিপোর্ট করা হয়নি। দেশে ফ্যাসিজম সৃষ্টিতে গণমাধ্যমের ব্যর্থতাও দায়ী। এর আগে, ২৪ অক্টোবর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ‘চট করে ঢুকবেন, ফট করে জেলে যাবেন’ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, ‘চট করে ঢুকবেন, ফট করে জেলে যাবেন। গর্ব করে তিনি বলতেন, “শেখ হাসিনা পালায় না।” শেখ হাসিনা মাথা নিচু করে পালিয়ে গেছেন।’ শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আয়োজিত খেলাফত মজলিসের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সম্মেলনে প্রধান অতিথি তার বক্তব্যে আহমদ আবদুল কাদের আরও বলেন, ‘বিগত সময়ে আমাদের কথা বলার সুযোগ দেওয়া হয়নি। গ্রেফতার, হয়রানি, গুম– সব করা হয়েছে। গত ১৬ বছরে অত্যাচারের ১৬ কলা পূর্ণ হওয়ার পর শেখ…
নোয়াখালী প্রতিনিধিনোয়াখালীর কোম্পানীগঞ্জে এক নারীও তার মেয়েকে গণধর্ষণের অভিযোগে ২জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ অক্টোবর) রাতে এ ঘটনায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হচ্ছে। এর আগে, গত রোববার রাতে উপজেলার চর এলাহী ইউনিয়নের দুর্গম চরে এই ঘটনা ঘটে। আটকরা হলেন, হাসান (৩৬) ও হারুন (৩২)। তারা ওই ইউনিয়নের বাসিন্দা। পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, নির্যাতনের শিকার নারীর (৩৫)। তার স্বামী চট্রগ্রামে গাড়ি চালান। উপজেলার চরএলাহী ইউনিয়নের এক দুর্গম চরে ওই নারী তার এক ডির্ভোসী মেয়েকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন। তার এক দূর সম্পর্কের দেবর প্রায় তাদের বাড়িতে আসা যাওয়া করতেন। এ…
নিজস্ব প্রতিবেদক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাদের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ করার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি বিএনপি। শনিবার (২৬ অক্টোবর) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ৭ নেতার সঙ্গে বৈঠকে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির কয়েকজন নেতা। বৈঠক শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এ কথা জানান। তিনি বলেন, আমাদের সব কথা শুনেছে বিএনপি। তারা জানিয়েছে আমাদের বার্তা নিয়ে দলীয় ফোরামে আলোচনা করবে, তারপর তাদের সিদ্ধান্ত জানাবে। তিনি বলেন, এখন ফ্যাসিবাদ ব্যবস্থার পূর্ণাঙ্গ বিলোপের ক্ষেত্রে আমাদের সামনে বাধা হিসেবে দাঁড়িয়েছে চুপ্পু (রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন)…