Author: admin

চট্টগ্রাম প্রতিনিধি চট্টগ্রামের সবজি বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ পড়েছে বিপাকে। অসাধু সিন্ডিকেটের কারণে কৃষক যেমন ন্যায্য মূল্য পাচ্ছেন না, তেমনি ভোক্তাদেরও অতিরিক্ত দামে সবজি কিনতে হচ্ছে। এই সংকটময় সময়ে এক অসাধারণ উদাহরণ সৃষ্টি করেছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন। চাঁন্দগাওয়ের বহদ্দার বাড়ি পুকুর পাড়ে তারা স্থাপন করেছে একটি অস্থায়ী সবজি বিক্রয় কেন্দ্র, যেখানে সবজি বিক্রি হচ্ছে বাজারের তুলনায় অনেক কম দামে। এখানে লাউ বিক্রি হচ্ছে কেজি ১৭ টাকায়, পেঁপে ২৫ টাকায়, বরবটি ৪৫ টাকায়, বেগুন ৫৫ টাকায়, শসা ২৫ টাকায় এবং মিষ্টি কুমড়া ৪০ টাকায়। ফাউন্ডেশনের চেয়ারম্যান নাসির উদ্দিন বলেন, “যতদিন বাজারের মূল্য সহনীয় পর্যায়ে আসবে না, ততদিন আমরা…

Read More

মোঃ সোহাগ আলী ,কালীগঞ্জ ( ঝিনাইদহ) প্রতিনিধি : শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনাকে উপেক্ষা করে ঝিনাইদহের কালীগঞ্জে শিক্ষক সমিতি শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষার্থী ও অভিভাবকদের জিম্মি করে অবৈধ নোট গাইড ও প্রশ্ন বাণিজ্য করে আসছে দীর্ঘদিন ধরে।একই ধারাবাহিকতায় বিগত দিনের ন্যায় চলতি বছরেও বিধিবহির্ভূতভাবে প্রশ্ন বাণিজ্যের উদ্দেশ্যে সমিতিভুক্ত মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রশ্ন বিক্রি করা হয়েছে। ২০ অক্টোবর থেকে দশম শ্রেণী নির্বাচনী পরীক্ষা শুরু হয়েছে। উক্ত পরীক্ষায় অর্থনীতি, ব্যবসায় উদ্যোগ,কৃষিশিক্ষা ও খ্রিষ্টান ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয় ব্যতীত সকল বিষয়ের প্রশ্ন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সরবরাহ করছে। বাকি বিষয়ের প্রশ্নগুলো নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষক দ্বারা প্রণয়ন করে সেই প্রশ্নে পরীক্ষা নিতে সরকারিভাবে…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি আজ শনিবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় গোবিন্দগঞ্জ উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে পৌর শহরে অবস্থিত জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা ইঞ্জিঃ মাইনুর রাব্বী চৌধুরী রুমান। গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অধ্যক্ষ কাজী মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা দপ্তর সম্পাদক নুরুল ইসলাম নাদুয়া এবং জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা সভাপতি সরওয়ার হোসেন শাহিন। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সহ-সভাপতি হাসান কবির তোতা, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম লেবু, যুগ্ন সম্পাদক এ.কে.এম.…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধায় স্ত্রী মনজিলা খাতুনের হাতে দুই সন্তানের জনক স্বামী ফিরোজ মিয়া (৩২) খুন হয়েছে। ঘাতক স্ত্রীকে পুলিশ গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে। ঘাতক মনজিলার ফাঁসির দাবিতে শনিবার দুপুরে বৃষ্টি উপেক্ষা করে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছে। মামলা সুত্রে জানা গেছে, গাইবান্ধা শহরতলির পশ্চিম কোমরনই দশানী এলাকার টিন ব্যবসায়ী আব্দুল হানিফের ছেলে ফিরোজ মিয়ার সাথে প্রায় ৮ বছর আগে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের হাসেম বাজার গ্রামের মোর্শেদের মেয়ে মনজিলার বিয়ে হয়। তাদের ঘরে দুই কন্যা সন্তানের জন্ম হয়। বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। এরই জের ধরে গত ২২ অক্টোবর মঙ্গলবার রাতে স্ত্রী মনজিলা নেশা…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি মাছ চাষ প্রকল্পে মন্দির থেকে বৈদুতিক লাইন নেয়ার বিরোধের জেড়ে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় শ্রীধাম নামে এক মাছ ব্যবস্যায়ী কে পিটিয়ে হত্যা করেছে । গত ২৪ অক্টোবর বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার টার দিকে বোনারপাড়া বাজারের মাছের আড়তে এ ঘটনা ঘটেছে। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সোহেল রানা এ হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। এঘটনার প্রতিবাদে হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে গত ২৫ অক্টোবর শুক্রবার দুপুরে গাইবান্ধা- সাঘাটা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা ও স্থানীয় ব্যবসায়িরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে । স্থানীয়রা জানান, বোনারপাড়া হাটের সাবেক ইজারাদার মিলন মিয়া ও সাবেক…

Read More

গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগ‌ঞ্জে প্রায় আড়াই লাখ জাল টাকা, নগদ প্রায় ৪ লাখ টাকা ও একটি প্রাইভেটকারসহ দুই জাল টাকা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৫ অক্টোবর) রাতে গোপালগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের প্রেসক্লাব সংলগ্ন গোপালগঞ্জ টেলিকম এর সামনে এবং সদর হাসপাতালের কাছ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, গোপালগঞ্জ সদর থানার হরিদাসপুর গ্রামের হিরু শেখের ছেলে ও তুরাগ থানা এলাকার ডাচ্ বাংলা ব্যাংকের বুথ ভেঙ্গে ১১ কোটি টাকা লুট মামলার প্রধান আসামি মো. হাবিবুর রহমান (৪০) ও একই গ্রামের ফকিরকান্দি এলাকার নওশের আলী শেখের ছেলে রিপন শেখ বাটু (৩৭)। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর…

Read More

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি আন্তর্জাতিক শিশু অধিকার দিবস উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ শনিবার দুপুরে ভাটারা অবকাশ পাবলিক লাইব্রেরি ও উৎকর্ষ কেন্দ্র মিলনায়তনে আলোচনা সভা ও শিশুদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অবকাশ পাবলিক লাইব্রেরি ও উৎকর্ষ কেন্দ্রের উদ্যোগে এ আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সরিষাবাড়ি কলেজের সহকারী অধ্যাপক শেখ হোসেন জামাল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান ওরফে বাদল। আরো বক্তব্য দেন সরিষাবাটি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন, বিশিষ্ট নাট্যকার ফজলুল হক আকাশ, অবকাশ পাবলিক লাইব্রেরী ও উৎকর্ষ কেন্দ্রের সদস্য সাইফুল ইসলাম ভূঁইয়া প্রমুখ। …

Read More

একে আজাদ রানীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের মাঝে খাদ্য সরবরাহ(পথ্য),ষ্টেশনারী মালামাল সরবরাহ ও লিলেন ধোলাই কাজের দরপত্র আহবান করার পর। তা নিয়মনুযায়ী বাস্তবায়নে অকারনে কালক্ষেপণ করার অভিযোগ উঠেছে ঠাকুরগাঁও সিভিল সার্জন চিকিৎসক নুর নেওয়াজ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাচিকিৎসক আব্দুস সামাদের বিরুদ্ধে। এ নিয়ে ৬জন ঠিকাদার স্বাস্থ্য পরিচালক রংপুরসহ বিভিন্ন দপ্তরের গত ২০ অক্টোবর লিখিত অভিযোগ করেছেন। অভিযোগকারীরা হলেন, মাসুদ রানা,মনির হোসেন, আব্দুল করিম, মোখলেসুর রহমানসহ মোট ৬ জন। অভিযোগ সুত্রে জানা যায়, গত ১৮ আগষ্ট ২০২৪-২৫ অর্থ বছরে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পথ্য,স্টেশনারী,লিলেন ধোলাইয়ের দরপত্র আহবান করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক…

Read More

নওগাঁ প্রতিনিধি:নওগাঁয় মাহিন্দ্রা ট্রাক্টরের মেগা ফ্রি সার্ভিস ক্যাম্প ও মতবিধিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দিন ব্যাপী ফ্রী সার্ভিস ক্যাম্প ও মতবিনিময় সভার সঙ্গে সাংকৃতিক অনুষ্ঠানও করা হয়। বুধবার সদর উপজেলার গোয়ালী বাজারের শিকারপুর মাঠে এই মেগা সার্ভিস ক্যাম্পে সকল মাহিন্দ্রা পুরাতন ট্রাক্টর সার্ভিস করানো হয়। পাশাপাশি ট্রাক্টর মালিক ও চালকদের স্বাস্থ্য পরীক্ষা ও করা হয়। এসময় উপস্থিত ছিলেন র‍্যানকন এগ্রো মেশিনারীজ লিমিটেড এর সিও মোনায়েম শাহরীয়ার, মাহিন্দ্রার কান্ট্রি ম্যানেজার (সার্ভিস) মো. আসিফ, আবু আল ইমরান, জেড এম মানিরুল ইসলাম, রিজিওনাল ম্যানেজার শেখ রিয়াদুল ইসলাম, সার্ভিস কো-অর্ডিনেটর মিজানুর রহমানসহ মাহিন্দ্রা ট্রাক্টরের ডিলার, অফিসার, ইঞ্জিনিয়ার ও মেকানিকবৃন্দ। মেগা ফ্রি সার্ভিস ক্যাম্পে যন্ত্রাংশের উপর…

Read More

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে কিশোরীকে ধর্ষনের অভিযোগে মো. হৃদয় হাওলাদার (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৬অক্টোবর) রাতে উপজেলার কুশংগল ইউনিয়নের জামুরা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. হৃদয় হাওলাদার কুশঙ্গল ইউনিয়নের জামুরা গ্রামের মো. ফরিদ হাওলাদারের ছেলে। সে জামুরায় অবস্থিত আবাসনের ৩৬ নং ঘরে বসবাস করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ওসি (তদন্ত) মো. আশ্রাব আলী। এজাহার সূত্র জানা গেছে, গত ২৩ অক্টোবর রাত আনুমানিক নয়টার দিকে কুশঙ্গল ইউনিয়নের বাসিন্দা ওই কিশোরী তার ঘর থেকে অন্য ঘরে যাওয়ার সময় হৃদয় হাওলাদার তাকে ঝাপটে ধরে জোরপূর্বক ধর্ষন করে। এ ঘটনায় কিশোরীর মা নলছিটি থানায় বাদী হয়ে গত…

Read More