- অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরবে না: রাশেদ খাঁন
- জমির রেকর্ড সংশোধনে ২০ লাখ টাকার ঘুষ! দুদকের জালে রাঙ্গাবালীর বিতর্কিত ভূমি কর্মকর্তা সোবাহান
- কোটচাঁদপুরে পৃথক অভিযানে কৃষক লীগ ও ছাত্রলীগের দুই নেতাসহ গ্রেপ্তার ৩
- তরুণ উদ্যোক্তাদের খুঁজছে বাংলাদেশ ব্যাংক, চলছে উদ্যোক্তা অনুসন্ধান কর্মসূচি
- কোটচাঁদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে প্রস্তুতিমূলক সভা
- উজিরপুর রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন
- শারদীয় দুর্গাপুজা উপলক্ষে ডিমলায় ৭৮ মণ্ডপে নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি
- প্রবাস থেকে ফিরে চায়ের দোকান, ঋণের চাপে থেমে গেল পুলিনের জীব
- যবিপ্রবিতে পাবনা ছাত্র কল্যাণ পরিষদের নতুন নেতৃত্ব, সভাপতি আলফি ও সম্পাদক মহাদির
- মধুপুরে পারিবারিক কলহের জেরে পুত্রবধূর ধাক্কায় বৃদ্ধ শ্বশুর আহত,থানায় অভিযোগ
Author: admin
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (২৬ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সাক্ষাৎ করেন। বৈঠকে জেনারেল ওয়াকার উজ জামান প্রধান উপদেষ্টাকে তার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও কানাডা সফর সম্পর্কে অবহিত করেন। এর আগে যুক্তরাষ্ট্র ও কানাডা সফর শেষে শুক্রবার দেশে ফিরেন সেনাপ্রধান। আইএসপিআর জানায়, সফরকালে সেনাপ্রধান জাতিসংঘ সদর দপ্তরে শান্তিরক্ষা মিশনের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তি, যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক…
জকিগঞ্জ প্রতিনিধি সুরমা ব্লাড ফাউন্ডেশন জকিগঞ্জ’র প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর,মঙ্গলবার আটগ্রামস্থ লতিফিয়া ইসলামিক আইডিয়াল একাডেমিতে ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে প্রায় তিন শতাধিক শিক্ষার্থীকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেয়া হয়। লতিফিয়া একাডেমির প্রিন্সিপাল মাওলানা ইয়াহইয়া আহমদ চৌধুরী আয়োজকদের প্রশংসা করে বলেন, “তরুণরা ইচ্ছা করলে দেশ পাল্টে দিতে পারে। রক্তদান একটি মহৎ কাজ, এবং তিনি আশা করেন সুরমা ব্লাড ফাউন্ডেশনের মাধ্যমে এই মহৎ উদ্যোগ অব্যাহত থাকবে।” ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন সাংবাদিক এনামুল হক মুন্না, সুরমা ব্লাড ফাউন্ডেশনের সদস্য হাসিব তাপাদার, মোফাজ্জল আহমদ,ময়ফুল আলম মাহি, মো:জাহিদ হাসান মিলন, হাবিব আহমদ, অলিউর রহমান, নাঈম উদ্দিন, সাইদুল…
টেকনাফ (কক্সবাজার)। কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে পাহাড় কে সন্ত্রাসী ও অপহরণ কারীচক্রের আয়নাঘর মুক্ত করার দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এই অপহরণ ও মুক্তিপণ বাণিজ্যে বন্ধের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এতে পাহাড়ি গ্রামের বিভিন্ন পেশার মানুষ অংশ নিয়েছেন। তাঁরা সবুজ পাহাড়কে অপহরণ থেকে রক্ষাসহ অপহরণের পর তিনজনকে হত্যা ঘটনায় প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিতের পাশাপাশি মসজিদের ইমাম সহ নিরাপরাধ ব্যাক্তিদের মিথ্যা মামলা থেকে মুক্তির দাবি তুলেছেন। শুক্রবার ২৫ অক্টোবর বিকাল ৩ টায় টেকনাফ সদর হাবিবছড়া সড়কে সাধারণ নাগরিক সমাজের উদ্দ্যোগে মানববন্ধন পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, টেকনাফ সদর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ, ইউপি সদস্য মো. রশিদ মিয়া, শাহ্ আলম, মো.…
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির নলছিটি উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার দ্বায়ে এক জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।দণ্ডপ্রাপ্ত জেলে বরিশাল রুপাতলি বটতলা এলাকার মুজাহার খলিফার ছেলে রবিউল।২৫ অক্টোবর শুক্রবার সন্ধায় নলছিটি ফেরিঘাট সংলগ্ন সুগন্ধা নদী থেকে তাকে আটক করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলছিটি উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবংনলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নজরুল ইসলাম।এসময় তাদের কাছ থেকে তিন হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে তা বিনস্ট করা হয় এবং একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করে কারাগারে প্রেরন করা হয়।এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা রমনী কুমার মিস্ত্রি এবং নলছিটি থানা পুলিশের একটি টিম।ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মৎস রক্ষা…
উজিরপুর বরিশাল প্রতিবেদকঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর গ্রামে শুক্রবার গভীর রাতে প্রবাসী নান্নু হাওলাদারের নির্মানাধীন ভবনের প্রাচীর ভেঙে দোতলায় উঠে মেইন দরজা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। পরিবারের লোকজন দাবী করেন চুরি নয় রীতিমতো দোতলার মেইন দরজা ভেঙে তিনজন সশস্ত্র ডাকাত আমাদেরকে জিম্মি করে ডাকাতি করে স্বর্নঅলঙ্কার সহ কয়েক লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ঘরে থাকা প্রবাসী স্ত্রীর ভাইয়ের মেয়ে মুন্নি খানম (২৮) জানান রাত দেড়টার দিকে তিন সদস্যের একটি সশস্ত্র ডাকাত দল নির্মাণাধীন ভবনের নিচতলার প্রাচীর ভেঙে দোতলার মেইন দরজা শাবল দিয়ে ভেঙে ভিতরে প্রবেশ করে তখন আমি টের পেয়ে চোর চোর চিৎকার করলে ডাকাত দলের…
স্পোর্টস ডেস্ক লিওনেল মেসির ইন্টার মায়ামি ২০২৪ মেজর লিগ সকারের (এমএলএস) কাপ প্লে-অফের যাত্রা দুর্দান্তভাবে শুরু করেছে। প্লে-অফের প্রথম ম্যাচে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছে মেসি-সুয়ারেজরা। প্রথম পর্বের এই রাউন্ডটি সেরা তিন ম্যাচের একটি সিরিজে অনুষ্ঠিত হচ্ছে যেখানে প্রথম লেগে লিওনেল মেসির দল লুইস সুয়ারেজ এবং জর্দি আলবার গোলে তিন ম্যাচের সিরিজে ১-০ গোলে এগিয়ে গেল। এখন যদি তারা ২ নভেম্বর আটলান্টার মার্সিডিজ বেনজ স্টেডিয়ামে জয় পায়, তবে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে পারবে। কিন্তু জয় না পেলেও তৃতীয় ও ভাগ্য নির্ধারণের ম্যাচটি আবারও ফোর্ট লডারডেলে অনুষ্ঠিত হবে। শনিবার (২৬ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর ৬.৪৫ এ শুরু হওয়া…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠক স্থগিত করা হয়েছে। আগামী মাসে ভারতে এ বৈঠক হওয়ার কথা ছিল। ভারতের বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, বাংলাদেশের পরিকল্পনা পরিবর্তনের কারণে বৈঠকটি স্থগিত করা হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে বৈঠক স্থগিতের তথ্য জানানো হয়েছে। একইসঙ্গে বৈঠকটির জন্য দ্রুতই নতুন আরেকটি সময় ঠিক করা হবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। প্রতি বছর দুবার বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের বৈঠক হয়ে থাকে। এবারের বৈঠকটি আগামী ১৮ থেকে ২২ নভেম্বর পর্যন্ত ভারতের রাজধানী নয়াদিল্লিতে হওয়ার কথা ছিল। বিএসএফ ও বিজিবির মহাপরিচালক পর্যায়ের এই বৈঠক ছিল ৫৫তম। ভারতের সংবাদমাধ্যম ইকনোমিক…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর ভাই ও কৃষক লীগের কেন্দ্রীয় সদস্য মঈন আব্দুল্লাহকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বরিশালে বিস্ফোরক দ্রব্য আইনসহ বিভিন্ন আইনে একাধিক মামলা রয়েছে। মঈন আব্দুল্লাহ ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক ছিলেন। তার বাবা বরিশাল-১ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই। শনিবার (২৬ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, শেখ পরিবারের সদস্য হাসানাত আব্দুল্লাহর ছেলে মঈনউদ্দিন…
প্রতিনিধি, পানছড়ি, খাগড়াছড়ি : পার্বত্য খাগড়াছড়ি জেলার পানছড়িতে দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামী র কর্মীও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৪ অক্টোবর ২০২৪, শুক্রবার বিকাল ৩ ঘটিকায় পানছড়ি হাকিম আলী মার্কেটের সামনে বাংলাদেশ জামায়াতে ইসলামী পানছড়ি উপজেলা শাখা সভাপতি মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন। প্রধান অতিথি জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, মানবতার সেবা ও দেশ পরিচালনায় যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি লাভ করাই হচ্ছে আমাদের কাজ। অন্যায় কখনো বেশিদিন টিকে থাকতে পারে না। দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে দলমত – জাতিধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে…
ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে যুক্তরাজ্য এক প্রবাসীর তালাবদ্ধ বাসায় দূধূর্ষ চুরির ঘটনায় দুই পেশাদার চোরকে গ্রেফতার করেছে পুলিশ। সিসি ক্যামেরার ফুঁটেজের মাধ্যমে চোরদের সনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হয় থানা পুলিশ। সেই সাথে গ্রেফতারকৃতদের কাছ থেকে চোরাইকৃত কিছু মালামালও উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন ছাতক পৌরসভার চরেরবন্ধ এলাকার আমির উদ্দিনের ছেলে জামিরুল ইসলাম (২৭) ও পূর্ব নোয়ারাই এলাকার কাহার মিয়ার ছেলে রনি মিয়া (৪৫)। শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে তাদেরকে আদালকের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জানা যায়, গত ১২ অক্টোবর রাতে পৌরসভার মন্ডলীভোগ এলাকার ইমন মঞ্জিল নামের যুক্তরাজ্য প্রবাসী আজমত আলীর তালাবদ্ধ বাসায় দূধূর্ষ চুরি সংঘটিত হয়। সংঘবদ্ধ চোরেরা…