Author: admin

(বগুড়া) প্রতিনিধি : চাল সংরক্ষণে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় শাজাহানপুরে এক অটোরাইস মিল মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার ওমরদিঘী এলাকার নর্দান অটোরাইস মিলে চাল সংরক্ষণে প্লস্টিকের বস্তা ব্যবহার করায় এই অর্থদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম। ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউশন কর্মকর্তার দায়িত্ব পালন করেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে শাজাহানপুর থানা পুলিশ।

Read More

নোয়াখালী প্রতিনিধিনোয়াখালী-নোয়াখালী জেলা বিএনপি’র সাবেক কোষাধ্যক্ষ, জেলা মুক্তিযোদ্ধা দলের সাবেক সভাপতি, নোয়াখালী পৌর বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী মো.গোলাম মোস্তফার ২২তম মৃত্যুবার্ষিকী শনিবার (২৬ অক্টোবর)। এ উপলক্ষে মরহুমের প্রতিষ্ঠিত বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় তাঁর পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়া ও এতিমদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে। পরিবারের সদস্যরা তাঁর জন্য দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন। তাঁর ছোট ছেলে কাজী রাকিব হোসেন মামুন জানিয়েছেন, নিবেদিতপ্রাণ বিএনপি নেতা কাজী গোলাম মোস্তফা রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে যুক্ত ছিলেন। ছিলেন একজন দক্ষ সংগঠক। জীবদ্দশায় তিনি নোয়াখালী সমবায় ব্যাংকের চেয়ারম্যান, নোয়াখালী হকার্স মার্কেটের সেক্রেটারি, মাইজদী পৌর বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি, কৃষ্ণরামপুর…

Read More

আন্তর্জাতিক ডেস্ক ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা ইসরায়েলের হামলা সফলভাবে ঠেকিয়ে দিয়েছেন। রাজধানী তেহরানের আশেপাশের আকাশসীমায় প্রতিপক্ষের লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করেছে ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। খবর ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার। একাধিক ভিডিও ফুটেজ শেয়ার করে বার্তা সংস্থাটি জানিয়েছে, ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী তেহরানের উপর দিয়ে এন্টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে এবং সেগুলো ধেয়ে আসা প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্রগুলো মাঝ আকাশেই ধ্বংস করে দিয়েছে। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে তেহরানের আকাশে একের পর এক আলোর ঝলকানি। ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইল গুলো ধেয়ে আসা শত্রুর ক্ষেপণাস্ত্রগুলোকে আঘাত করার ফলে সেগুলো মাঝ আকাশেই বিষ্ফোরিত হয়েছে। আর একারণেই দেখা গেছে আলোর ঝলকানি। শুক্রবার রাতে…

Read More

আমতলী (বরগুনা) সংবাদদাতা। “শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” শ্লোগান লেখা ক্রেস্ট শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে বিতরন করা হয়েছে। তালতলী উপজেলা নিবার্হী অফিসার উম্মে সালমা এ ক্রেস্ট বিতরন করেছেন। বৃহস্পতিবার জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনের পায়রা সম্মেলন কেন্দ্রে এ ক্রেস্ট বিতরন করা হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে বিতরনকৃত ক্রেস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে নিন্দার ঝড় ওঠে। এ ঘটনার সঙ্গে জড়িত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও সংশ্লিষ্ট কর্মকতার্দের শাস্তি দাবী করেছেন সাধারণ মানুষ। জানাগেছে, গত মার্চে মাসে জাতীয় শিক্ষা সপ্তাহ অনুষ্ঠান শেষ হয়। কিন্তু তালতলী উপজেলায় ওই অনুষ্ঠানের বিজয়ী শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে…

Read More

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কৃষি গুচ্ছভুক্ত কৃষি, মাৎস্যবিজ্ঞান ও অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি অনুষদের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের গুচ্ছ/সমন্বিত ভর্তি পরীক্ষায় ৪৪৮টি আসনের বিপরীতে ৪ হাজার শিক্ষার্থী এ ভর্তি পরীক্ষায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশগ্রহণের জন্য আবেদন করেন। শুক্রবার বেলা ১১ টায় একযোগে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে পবিপ্রবি’র মূল ক্যাম্পাসে একাধিক ভেন্যুতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ৯১ টি কেন্দ্রে ৪০০০ পরিক্ষার্থীর মধ্যে ২০১১ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করে, অনুপস্থিত ছিল ১৯৮৯ জন। অংশগ্রহণের হার ছিল ৫০.৫৮%। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম…

Read More

সুনামগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মো. ফখরুল ইসলাম বলেছেন, ফ্যাস্টিস্ট সরকারের আমলে স্বাধীনভাবে দেশের মানুষ কথা বলতে পারেনি। নিজের ঘরে মানুষ নিরাপদে থাকতে পারেনি।মানুষের মৌলিক অধিকারকে ভূলন্ঠিত করেছিল খুনি হাসিনা। টাকা পাচার, খুন গুম, বিচার বহির্ভূত হত্যাকান্ড সহ অপরাধের সকল রাজ্য ছিল তাদের দখলে। ২৮ অক্টোবর লগি বৈঠার মাধ্যমে প্রকাশ্যে পিটিয়ে মানুষ হত্যা করে তার উপর নৃত্যল্ল্যস করেছে আওয়ামী জঙ্গিরা। শাপলা চত্বরে অসংখ্য আলেমকে খুন করেছে। পিলখানায় ৫৭ জন দেশ প্রেমিক সেনা অফিসারকে হত্যা করেছে এই আওয়ামীলীগ। অনেককে অন্যায়ভাবে গুম করে রেখেছে। ভূয়া ট্রাইব্যাল দিয়ে জামায়াতের নেতাদের খুন করা হয়েছে। এদেশের মাটিতে সকল…

Read More

ক্রাইম রিপোর্টার,টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে রওশন আরা(৫০)নামের এক গৃহবধূকে শারীরিক নির্যাতনের পর বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী জাহাঙ্গীর আলম(৫৫)এর বিরুদ্ধে। এ ঘটনায় আজ শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে মা’কে হত্যার অভিযোগ এনে বাবার বিরুদ্ধে মামলা দায়ের করেছে ছেলে রুবেল মিয়া(৩৫) ঘটনাটি ঘটেছে উপজেলার কাকড়াজান ইউনিয়নের শ্রীপুর মধ্যপাড়া এলাকায়। অভিযুক্ত জাহাঙ্গীর ওই এলাকার জাফর মিয়ার ছেলে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ৩৫ বছর আগে উপজেলার শ্রীপুর মধ্যপাড়া এলাকার জাহাঙ্গীরের সাথে দাঁড়িপাকা গ্রামের ঈমান আলীর মেয়ে রওশন আরার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। এরই জের ধরে গত মঙ্গলবার (২২ অক্টোবর) জাহাঙ্গীর আলম স্ত্রী রওশন আরাকে…

Read More

ঝালকাঠি প্রতিনিধি :বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা ও মহানগরী পর্যায়ের নতুন নেতৃত্ব ঘোষণা করেছেন।এতে ঝালকাঠি জেলায় এডভোকেট হাফিজুর রহমান পুনরায় ঝালকাঠি জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন।(পুন:নির্বাচিত) । আগামী ২০২৫-২০২৬ সেশনের জন্য তার এই পুনর্নির্বাচন হয়েছে।বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকার মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে এ ঘোষণা দেয়া হয়। অ্যাডভোকেট হাফিজুর রহমান ২০০১-২০০২ সাল পর্যন্ত জেলা জামায়াতের সেক্রেটারী হিসেবে কাজ করেছেন এবং ২০০৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনিই জেলা জামায়াতের আমিরের দায়িত্ব পালন করেছেন। অ্যাডভোকেট হাফিজুর রহমান জানান, রুকনদের দেয়া ভোটের ফলাফলে সর্বোচ্চ ভোট পাওয়া ব্যক্তিই নির্বাচিত হন। জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী, নেতৃত্ব নির্বাচনে প্রার্থিতা নেই। যারা পদপ্রত্যাশী…

Read More

শিবচর উপজেলা প্রতিনিধি মাদারীপুরঃ মাদারীপুর জেলার শিবচরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মা ও ছেলেকে গাছের সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আহতাবস্থায় আছুরা বেগম(৪৩) ও তার ছেলে সাজ্জাদ মাতুব্বর(২২) শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শিবচর থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীরা। জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে জেলার শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের চরকামারকান্দি গ্রামে মৃত আনোয়ার মাতুব্বরের স্ত্রী আছুরা বেগম ও ছেলে সাজ্জাদ মাতুব্বরকে ঘর থেকে বের করে বেধড়ক পিটিয়ে আহত করে প্রতিবেশী রশিদ মাতুব্বর ও তার লোকজন। গত সোমবার(২১ অক্টোবর) রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে। শিবচর থানা ও স্থানীয়…

Read More

খুবি প্রতিনিধি, খুলনা বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাশ একাডেমী ভবনের সংস্কার কাজের জন্য শিক্ষার্থীরা ঠিকমতো ক্লাস করতে পারছে না দীর্ঘদিন ধরে।প্রায় দশ১০ মাস এই সংস্কার কাজ চলছে।সংস্কার কাজের মধ্যে অন্যতম দেওয়ালের পুরনো প্লাস্টার উঠিয়ে নতুন করে প্লাস্টার এবং রং করা। পুরোনো প্লাস্টার উঠাতে ব্যবহৃত হয় হাতুড়ি ,ছেনি এবং ড্রিলমেশিন। ড্রিলমেশিনের উচ্চ শব্দে শিক্ষার্থীদের ক্লাস করতে অসুবিধা হচ্ছে । ক্লাস করার সময় উচ্চ শব্দের কারণে শিক্ষার্থীরা তাদের ক্লাসে মনোযোগ মনোনিবেশ করতে পারছে না । ক্লাস চলাকালীন সময়ে ড্রিল মেশিনের উচ্চ শব্দের কারণে শিক্ষার্থীরা শিক্ষকদের লেকচার লিখতে ও শুনতে অসুবিধায় পড়ছে। এমনকি শিক্ষকরাও ক্লাস করাতে অসুবিধায় পড়ছে। শব্দদূষণ সম্পর্কে ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের ইহসানুল হক অয়ন বলেন,’আমরা দীর্ঘদিন ধরে এই সমস্যার সম্মুখীন হয়ে আসছি।এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া উচিৎ বলে আমি মনে করি’।এ বিষয়ে মাহফুজ আহম্মেদ বলেন, ‘অতিরিক্ত শব্দদূষণের কারণে আমরা ক্লাসের নোট ঠিকমতো তুলতে পারি না।এছাড়া শিক্ষকদের উচ্চস্বরে ক্লাস নিতে হয়’। এই সমস্যা নিয়ে প্রজেক্টের দায়িত্বপ্রাপ্ত কন্ট্রাক্টার আব্দুল মোত্তালেবের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ‘প্লাস্টারের কাজ সমাপ্ত করতে এক মাসের বেশি সময় লাগবে। প্লাস্টার কাজে প্রতিদিন তিন থেকে সাত জন নিয়োজিত থাকে’ । কাজের ধীরগতির কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন ‘বৈষম্য বিরোধী ছাত্র এবং ভিসির পরিবর্তন বিল্ডিয়ের সংস্কার কাজে জটিলতা সৃষ্টি করেছে’। কন্ট্রাকটার কে সমস্যা উত্তরণের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন,’বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলগণ যদি আমাদের আদেশ দেন তবে অধিক লোকবল নিয়োগ করে আমরা কাজটি অতি শীঘ্রই সমাপ্ত করতে পারব’। সমস্যাটি নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল কামরুজ্জামান কে জানালে তিনি বলেন, ‘প্লাস্টারের কাজ প্রায় সমাপ্ত। আর মাত্র ১০ থেকে ১৫ দিন লাগতে পারে। সমস্যা নিরসনের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন আমরা কাজটি ছুটির ভিতর অথবা ক্লাস টাইম বাদ দিয়ে সকালে অথবা বিকেলে প্লাস্টারের কাজ করবো’।

Read More