- অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরবে না: রাশেদ খাঁন
- জমির রেকর্ড সংশোধনে ২০ লাখ টাকার ঘুষ! দুদকের জালে রাঙ্গাবালীর বিতর্কিত ভূমি কর্মকর্তা সোবাহান
- কোটচাঁদপুরে পৃথক অভিযানে কৃষক লীগ ও ছাত্রলীগের দুই নেতাসহ গ্রেপ্তার ৩
- তরুণ উদ্যোক্তাদের খুঁজছে বাংলাদেশ ব্যাংক, চলছে উদ্যোক্তা অনুসন্ধান কর্মসূচি
- কোটচাঁদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে প্রস্তুতিমূলক সভা
- উজিরপুর রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন
- শারদীয় দুর্গাপুজা উপলক্ষে ডিমলায় ৭৮ মণ্ডপে নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি
- প্রবাস থেকে ফিরে চায়ের দোকান, ঋণের চাপে থেমে গেল পুলিনের জীব
- যবিপ্রবিতে পাবনা ছাত্র কল্যাণ পরিষদের নতুন নেতৃত্ব, সভাপতি আলফি ও সম্পাদক মহাদির
- মধুপুরে পারিবারিক কলহের জেরে পুত্রবধূর ধাক্কায় বৃদ্ধ শ্বশুর আহত,থানায় অভিযোগ
Author: admin
ঝালকাঠি প্রতিনিধিঃঝালকাঠির নলছিটি উপজেলার সুগন্ধা নদীর ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে বহরমপুর গ্রাম। ইতিপূর্বে বিলীন হয়ে গেছে কয়েক শত বসতবাড়ী ও শত শত বিঘা ফসলী জমি, বহরমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, বহরমপুরের কয়েকটি জামে মসজিদ, লক্ষ টাকার গাছের বাগান, পুকুরের মাছসহ নানান স্থাপনা। এতে গত কয়েক বছরে নি:স্ব হয়েছেন কয়েক হাজার নদীর তীরের বাসিন্দা। বাপের ভিটামাটি ও বাপ দাদার কবরের চিহ্নটুকো হারিয়ে নি:স্ব হয়েগেছে। নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নিতে বারবার সরকারি বিভিন্ন দপ্তরের দারস্থ হলেও এখনো মেলেনি কোনো টেকসই সমাধান। গত ২০২৩ সালে ৫ অক্টোবার জয়নাল আবেদীন মৃধার বাড়ী ঘর ভেঙে নদীতে চলে যায়, তখন তার বাড়ীর সামনে জরুরি ভিত্তিতে কিছু…
ঝালকাঠি প্রতিনিধিঃঝালকাঠি পৌর শহরে জলাবদ্ধতায় নাকাল পৌর নাগরিকগন।বৃষ্টির পানিতে রাস্তা ডুবে গিয়ে চলাচল ব্যাহত হয়। একটু বৃষ্টি হলেই ঝালকাঠি পৌর শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। পৌর শহরের ভিতর দিয়ে সাতটি খাল বিদ্যমান থাকলেও বাস্তব পরিস্থিতি ভিন্ন । এর দু’একটির অস্তিত্ব থাকলেও অন্য খালগুলো কালের গর্ভে হারিয়ে গেছে। খাল সচল না থাকায় শহরবাসীর চরম ভোগান্তিতে পড়তে হয়। বিভিন্ন সময় খাল খননের দাবী করে আসছে পৌরবাসী। বিগত দিনে পৌরসভার যারা মেয়র ছিলেন তারা নজর দেননি খাল খনন কাজে। ফলে দিনে দিনে খাল গুলো ময়লায় ভরাট হয়ে গিয়েছে। খাল দিয়ে শহরের ময়লা আবর্জনা দ্রুত নেমে যেত, কোন রকম জলাবদ্ধতা ছিল না। কিন্তু আস্তে আস্তে…
আমতলী (বরগুনা) সংবাদদাতা বরগুনার আমতলী পৌরসভার উদ্যোগে শুক্রবার বিকেলে পৌরভবনের সামনের লেকে ওয়াকওয়ে তৈরীর কাজের উদ্বোধন করেছেন পৌর প্রশাসক ও আমতলী উপজেলা নির্বাহি অফিসার মুহাম্মদ আশরাফুল আলম। জানা গেছ, বিশ্বব্যাংকের অর্থায়নে ১২ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন ওয়াকওয়েটি নির্মান করবে ঠিকাদারি প্রতিষ্ঠান ইসলাম কনস্ট্রাকশন। ওয়াকওয়ে নির্মান কাজের ভিস্তি প্রস্তর উন্মোচনের সময়ে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) তারেক হাসান ।
(বগুড়া) প্রতিনিধি: বাংলাদেশ মানবাধিকার ব্যুরো বগুড়া জেলা শাখার সভাপতি সিনিয়র আইনজীবী আব্দুল বাছেদ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মনোনীত হওয়ায় সংগঠনটির পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা জানানো হয়েছে। মানবাধিকার ব্যুরো’র বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দ গতকাল বৃহস্পতিবার দুপুরে আইনজীবী সমিতির গওহর আলী ভবনে অ্যাডভোকেট আব্দুল বাছেদের চেম্বারে গিয়ে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ সিনিয়র আইনজীবী আব্দুল বাছেদকে মানবাধিকারের একজন পরীক্ষিত কর্মী উল্লেখ করে বলেন, আব্দুল বাছেদের নেতৃত্বে বাংলাদেশ মানবাধিকার ব্যুরো বিগত কয়েক দশক ধরে বগুড়ায় অসহায়, শোষিত, নিপীড়িত ও বঞ্চিত নারী-পুরুষকে তাদের প্রয়োজন অনুযায়ী আইনী সহায়তা দিয়ে মানবাধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। মানবাধিকার…
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাজনীতিতে বলা হয় ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। কিন্তু বাংলাদেশের ৫৩ বছর ইতিহাসে রাজনীতিবিদরা এ স্লোগান প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। বর্তমান প্রজন্ম আর এ ব্যর্থতা দেখতে প্রস্তুত নয়। তারা চায় যে, রাজনীতিবিদদের সফল হতেই হবে। জাতির সঙ্গে দেওয়া সমস্ত কমিটমেন্ট অবশ্যই তাদেরকে রক্ষা করতে হবে। এজন্য আমাদের বার্তা পরিষ্কার। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, জাতীয় ঐক্যের ভিত্তি হবে ২৪ এর গণবিপ্লব। তিনি বলেন, এই গণবিপ্লবের চেতনাকে পাশ কাটিয়ে আমাদের দল এবং কোন দল যেন ভিন্ন পথে হাঁটার চিন্তা না করে। যারাই হাঁটবেন তাদেরকেই স্বৈরাচারের রাস্তা ধরতে হবে। শফিকুর…
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, পৃথিবীর কোনো বিপ্লব সংবিধান মেনে হয়নি, হয় না। বাংলাদেশেও জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে অর্জিত বিপ্লব সংবিধান মেনে হয়নি। বিদ্যমান সংবিধানে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন না হলেই জনগণ বিপ্লবের মাধ্যমে জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়। বিপ্লবের মাধ্যমে কোনো সরকার পদত্যাগ করে না বরং ক্ষমতাচ্যুত হয়। পদত্যাগ সংবিধান মেনে হয় কিন্তু ক্ষমতাচ্যুত সংবিধান মেনে হয় না, বিপ্লবের মাধ্যমে হয়। শুক্রবার (২৫ অক্টোবর) সকালে রাজধানীর ধানমন্ডি জোন জামায়াতে ইসলামীর অগ্রসর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের হলরুমে ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদের…
আন্তর্জাতিক ডেস্ক মধ্যপ্রাচ্যের অন্যতম ক্ষমতাশালী দেশ ইরান যুদ্ধের প্রস্তুতি সম্পন্ন করেছে। যেকোনো সময় শত্রুপক্ষকে জবাব দিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে দেশটি। নিউইয়র্ক টাইমসের এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যমটির উদ্ধৃতি দিয়ে দ্য টাইমস অব ইসরায়েল জানায়, ইসলামিক প্রজাতন্ত্র তার সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইসরায়েলের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছে। ইরান ইসরায়েলকে মোকাবিলায় যুদ্ধের জন্য প্রস্তুত। একই সাথে ইরানের নেতারা সম্ভাব্য যুদ্ধ এড়াতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। কিন্তু তা এড়াতেও চেষ্টা করছে। এ জন্য বাহিনীগুলোকে সর্বোচ্চ নেতার আদেশ ছাড়া কোনো উত্তেজনামূলক কাজ না করতে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ছাত্র-জনতার গণআন্দোলনে গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তার অবস্থান নিয়ে নানা গুঞ্জন চলে আসছিল। এবার তার অবস্থান জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। শুক্রবার (২৫ অক্টোবর) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দিল্লির ইন্ডিয়া গেট এবং খান মার্কেটের খুব কাছেই একটি বাংলোতে বাস করছেন শেখ হাসিনা। দ্য প্রিন্টের বরাতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সংবাদমাধ্যমে এক প্রতিবেদনে বলা হয়েছে, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভারতের রাজধানী নয়াদিল্লির একটি সেফ হাউসে দুই মাসের বেশি সময় পার করেছেন শেখ হাসিনা। দ্য প্রিন্ট জানিয়েছে, নয়াদিল্লির লুটিয়েন্স বাংলো জোনে…
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লার নাঙ্গলকোটে তাহাজ্জুদের নামাজ আদায় করে ফজরের নামাজের প্রস্তুতিকালে মাস্টার আবুল খায়ের (৯০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) ভোরে পৌরসভার ২নং ওয়ার্ডের দৌলতপুর জামে মসজিদে তার মৃত্যু হয়। তিনি ওই গ্রামের মরহুম সংশের আলীর ছেলে। মৃত্যুকালে ৫ পুত্রসন্তান ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আবুল খায়ের কর্মজীবনে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। সর্বশেষ নাঙ্গলকোট বাজার আফসারুল উলুম কামিল মাদ্রাসার ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। দৌলতপুর জামে মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ রবিউল হোসেন বলেন, মাস্টার আবুল খায়ের এ মসজিদের নিয়মিত মুসল্লি ছিলেন। প্রতিদিন তাহাজ্জুদের নামাজ আদায় করে ফজরের নামাজ পড়তেন তিনি। আজ ফজরের…
পিরোজপুর প্রতিনিধি:- সিভিল সার্জন অফিস পিরোজপুর জেলার আয়োজনে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় করিমুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন মোহাম্মদ আশরাফুল আলম খান, জেলা প্রশাসক পিরোজপুর । এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন পিরোজপুর ডাক্তার মোঃ মিজানুর রহমান, এবং বিশ্বস্বাস্থ্য সংস্থার সারভিইল্যন্স ও ইমুনাইজেসন মেডিকেল অফিসার ডাঃ সাজিয়া নওশীন ও মোঃ আসাদুজ্জামান, প্রশাসক, পিরোজপুর পৌরসভা। ডাঃ মোঃ মিজানুর রহমান বলেন,জরায়ুমুখে ক্যান্সারের প্রতিরোধের জন্য এইচপি ভি টিকা বিশ্বব্যাপী পরীক্ষীত, প্রতিরোধ ও কার্য়কর। এই টিকা জরায়ুমুখ ক্যান্সার রোগের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। এই টিকা তে কোন পার্শ্ব প্রতিক্রিয়া ব্যবহারের কারণ নেই।…