Author: admin

জাবেদ হোসাইন হাটহাজারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ভিপি মোহাম্মদ নাজিম উদ্দিন ইন্তেকাল করেছেন। তিনি গতরাতে রাজধানীর কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। প্রথম নামাজে জানাজা আজ বৃহস্পতিবার (২৪/১০/২০২৪) বাদে জোহর জামিয়াতুল ফালাহ (ওয়াসা, চট্টগ্রাম) মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।দ্বিতীয় নামাজে জানাজা আগামীকাল জুমার নামাজের পর ফতেপুর মেহের নেগা উচ্চ বিদ্যালয় আনুষ্ঠিত হবে এবং জানাজার পারিবারিক কবরস্থানে দাপন করবে।

Read More

রাবি প্রতিনিধি: আজ ২৪ অক্টোবর জাতিসংঘ দিবস। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ( রাবি) রাজশাহী বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড ন্যাশনস এসোসিয়েশন ( আরইউমুনা) কর্তৃক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জাতিসংঘ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে একটি আনন্দ র‍্যালি শুরু হয় যা প্যারিস রোড হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। জাতিসংঘ দিবস উপলক্ষে আলোচনা সভায় আরইউমুনার ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান বাঁধন বলেন, ২০১৩ সালে সংগঠন টি প্রতিষ্ঠাতা থেকে শুরু করে প্রতি বছর ২৪ অক্টোবর এই বিশ্ব জাতিসংঘ দিবস উদযাপন করে আসছেন এবং সংগঠনটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জাতিসংঘ ছায়া সংসদের চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের কূটনৈতিক দক্ষতা বৃদ্ধি, আন্তর্জাতিক রাজনৈতিক অবস্থা সম্পর্কে অবহিত করণ,…

Read More

জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখার বিষয়ে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতায় সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে। হাটহাজারী কলেজ গেইটস্থ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সামনে প্রতিদিন বিকেল ৩টা থেকে স্টক থাকা সময় পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে। আজ ২৩ অক্টোবর বুধবার বিকেলে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান কর্মসূচির উদ্বোধন করেন। এসময় পিআইও নিয়াজ মোরশেদ, পৌর নির্বাহী প্রকৌশলী বেলাল আহমেদ খাঁন, উপজেলা প্রাণিসম্পদ এবং কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Read More

(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির অফিসে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ সংক্রান্ত নাশকতা মামলায় পুলিশ উপজেলার সদর ইউনিয়ন যুবলীগ নেতা আমিনুল ইসলাম ওরফে আমিন (৩৪) কে গ্রেফকার করেছে। গ্রেফতারকৃত যুবলীগ নেতা উপজেলা সদরের তালশন গ্রামের আব্দুল জোব্বার প্রামানিকের ছেলে। গত বুধবার (২৩ অক্টোবর) সকাল ১০ টায় তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে এ মামলায় আওয়ামীলীগের ৮জন নেতাকর্মীকে গ্রেফতার করা হলো।  মামলা সুত্রে জানাযায়, গত ৪ আগষ্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঠেকাবার জন্য আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের প্রায় ২৫০ জন নেতাকর্মি ককটেল, পেট্রোল সাবল ও লাঠি সোডাসহ ধারালো অস্ত্রে সজ্জিত দলবদ্ধ হয়ে উস্কানিমুলক স্লোগান দিয়ে আদমদীঘি সদরে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপির…

Read More

আরিফ হাসান গজনবী বিশেষ প্রতিনিধিঃরামপাল (বাগেরহাট) প্রকৃতিতে শেষের পথে কার্তিক মাস কার্তিক ও অগ্রহায়ণ মিলেই চীরচেনা হেমন্তকাল। শীতের আগমনী বার্তা নিয়ে ধীর পায়ে পায়ে প্রকৃতিতে আসে হেমন্ত। তবে এরই মধ্যে প্রকৃতিতে শুরু হয়েছে উত্তরে বাতাসের হালকা কাঁপুনি। যে কাঁপুনি একসময় তীব্র হয়ে জানান দিবে শীতের উপস্থিতি। তবে শহরে এখনও উত্তরে বাতাসের তীব্র কাঁপুনি না হলেও দক্ষিনবঙ্গে কিন্তু শুরু হয়ে গেছে। হেমন্তে কুয়াশা ভেদ করে লাল আভা বেয়ে পূর্ব আকাশে উঁকি দিতে খানিকটা বেগ পেতে হলেও মায়াবী আলোয় ভরে থাকা চারপাশ সজিবতা ফিরিয়ে আনে মনে। দৃষ্টিসীমায় কুয়াশার প্রলেপ জমলেও সূর্যের আলো ফোটার আগেই আড়মোড়া ভেঙে ঘরের বাইরে বেরিয়ে পড়েন গ্রামের মানুষজন।…

Read More

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বুধবার (২৩ অক্টোবর) বিকালে ভ্রাম্যমান বিদ্যুৎচালিত মটর দিয়ে পুকুর পানি সেচ দিতে গিয়ে মনিরুল ইসলাম (৪০) নামে এক কৃষকের মৃ*ত্যু ঘটেছে। তিনি উপজেলার শাখাহার ইউনিয়নের খুরশাল গ্রামের বাসিন্দা হাফিজার রহমানের ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতের ভাই শফিউল ইসলাম জানান, গত বুধবার দুপুর ১২ টার দিকে বাড়ির পাশের মজা পুকুরটি শুকানোর জন্য প্রতিবেশী মৃত আব্দুল মজিদ মন্ডলের ছেলে মাহামুদ মন্ডলের ভাড়ায় চালিত বিদ্যুতের মটর ভাড়া করে আনা হয়। বেলা ৩ টার দিকে ভাড়া নেয়া মটর দিয়ে শুকানোর জন্য পুকুর থেকে পানি সেচ দেওয়ার চেষ্টা করছিল। মটরে পানি না উঠায় মটর মালিক মাহামুদ স্থান পরিবর্তনের জন্য…

Read More

(নগরকান্দা,ফরিদপুর প্রতিনিধি) রাতের আঁধারে পূর্ব পরিকল্পিতভাবে চুরি করার উদ্দেশ্যে, কাচারি ঘরে আগুন লাগিয়ে দেয়া হয়েছিলো এমনটি-ই মনে করছেন আগুনে ক্ষতিগ্রস্ত ভুক্ত-ভোগী পরিবার। ফরিদপুরের,নগরকান্দা উপজেলার, কোদালিয়া শহীদনগর ইউনিয়নের, আটকোনিয়া গ্রামের, মৃত মজিবুর রহমান টুকু মৌ-রির বাড়িতে ২১ অক্টোবর,রবিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।। মুজিবুর রহমান টুকু মহোরির ছেলেরা সবাই ব্যবসায়িক সূত্রে দীর্ঘদিন যাবত ঢাকা-তেই অবস্থান করায়,এই মুহূর্তে গ্রামের বাড়িতে তাদের মা ৬০-উর্ধ্ব ফাতিমা বেগম একাই বসবাস করছেন।। আর এর-ই সুযোগ কে কাজে লাগিয়ে চুরি করার উদ্দেশ্যে, কাচারি ঘরে আগুন দিয়েছিল চোর চক্র এমন-টি মনে করছেন- সে সময় বাড়িতে অবস্থান করা,মৃত মজিবুর রহমানের নাতি ও স্ত্রী ফাতিমা বেগম।। আগুন লাগার খবর পেয়ে নগরকান্দা…

Read More

রাজশাহী প্রতিনিধি সোমবার (২১ অক্টোবর) থেকে শুরু হয়েছে বৈষ্ণব ধর্মের মহাপুরুষ নরোত্তম দাস ঠাকুরের তিরোভাব তিথি মহোৎসব। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার খেতুরীধামে প্রতিবছর সারা দেশ থেকে প্রায় পাঁচ লাখ নরোত্তম ভক্ত এ উৎসবে যোগ দেন। নরোত্তম ঠাকুরের তিরোভাব তিথি উপলক্ষে এবার ৪৯০তম মহোৎসবের আয়োজন করা হয়েছে। প্রতিবছর লক্ষ্মী পূর্ণিমার পাঁচদিন পর পঞ্চমী তিথিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সারা দুনিয়ায় বৈষব ধর্মের অনুসারীদের পাঁচটি ধাম রয়েছে। এরমধ্যে চারটিই ভারতবর্ষে। বাংলাদেশের একমাত্র ধাম এই খেতুরে। তাই বাংলাদেশের সনাতন বৈষ্ণব ধর্মের অনুসারীদের কাছে এর গুরুত্ব অনেক। দেশের আর কোথাও বৈষ্ণব ধর্মের অনুসারীদের এত বড় জমায়েত হয় না। সোমবার থেকে শুরু হচ্ছে এ বছরের…

Read More

মোঃ গোলাম রব্বানী খুলনা প্রতিনিধি: খুলনার রূপসায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজিত র‌্যালি, আলোচনা সভা ও হাতধোঁয়া প্রদর্শনী বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অপ্রতীম চক্রবর্তী। এনজিও জেজেএস এর সার্বিক সহযোগিতায় সভা পরিচালনা করেন রূপসা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রাসেল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহান উদ্দিন, সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা, জেজেএস ম্যাক্স বিআইডব্লিএসি উপজেলা শাখা ম্যানেজার ফারুক আল মাসুদ, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আল-আমিন শেখ, জলিল শেখ, রমেন্দ্র নাথ পোদ্দার, নীলা বিশ্বাস, সুমিত্রা হালদার, মুরাদ শেখ, রুকাইয়া আফরিন…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় পৌর শহীদ মিনার চত্বরে এক গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন রংপুর বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাড. এম. হাছিবুল ইসলাম।ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি প্রভাষক মুহাম্মদ আব্দুল মাজেদের সভাপতিত্বে গণ সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলন জেলা সভাপতি মুফতি সৈয়দ তৌহিদুল ইসলাম, ইসলামী আন্দোলন সদর উপজেলা সভাপতি মুহাম্মদ আনওয়ার উল ইসলাম আরিফ, সেক্রেটারী মুফতি শেখ হেলাল উদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলন জেলা সভাপতি মো.…

Read More