Author: admin

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি মাদারীপুর জেলার শিবচরের পদ্মানদী থেকে গত ৮ দিনে ৪৬ লক্ষ ৯২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস ও চরজানাজাত নৌপুলিশ। জব্দকৃত নিষিদ্ধ কারেণ্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। শিবচরের চরজানাজাত নৌপুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, মা ইলিশ সংরক্ষণে গত ১৩ অক্টোবর ভোর হতে শিবচরের পদ্মানদীতে উপজেলা মৎস্য অফিস ও নৌপুলিশের যৌথ অভিযান চলমান রয়েছে। রোববার(২০ অক্টোবর) পদ্মায় অভিযান চালিয়ে ৪ জেলেকে আটক করে নৌপুলিশ। পরে প্রত্যেককে ৫ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আটককৃতরা হলেন, মুন্সীগঞ্জের সিরাজদিখান এলাকার বিপ্লব(২৮), শরিয়তপুরের নড়িয়ার মো. বিজয়(১৮), জাজিরা স্বপন(১৮) এবং ফরিদপুরের সদরপুর উপজেলার মো.উজ্জ্বল। আটককৃত জেলেরা…

Read More

পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, বিডি নিউজ ও দিগন্ত টিভির পঞ্চগড় প্রতিনিধি সাইফুল আলম বাবু (৪৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে মৃত্যুবরণ করেছেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনী, হৃদরোগ, ডায়াবেটিকসহ বিভিন্ন রোগ ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি পঞ্চগড় পৌরসভার নিউ মার্কেট এলাকার মৃত. আব্দুল হালিমের ৩য় পুত্র। বৃহস্পতিবার বাদ মাগরিব পঞ্চগড় কেন্দ্রীয় গোরস্থানের মাদ্রাসা মাঠে নামাজে জানাযা শেষে তার মরদেহ দাফন করা হয়। সাংবাদিকতা জীবনে তিনি কালের কণ্ঠ, যায়যায়দিন, খোলাকাগজ, আজকের পত্রিকা, বিডি নিউজে কাজ করেছেন। দিগন্ত টিভির শুরু থেকে বন্ধ হওয়া পর্যন্ত তিনি পঞ্চগড়…

Read More

সালমান ইস্পাহানী সাইমন, নোবিপ্রবি প্রতিবেদক। নবীন শিক্ষার্থীদের পদচারণায় আবার মুখরিত হয়ে উঠেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ক্যাম্পাস। নানা আয়োজন আর আনন্দঘন পরিবেশে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। মঙ্গলবার ( ২২ অক্টোবর ) পৃথকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। ১০১ একরের এই ক্যাম্পাস সারা বছর নানা ধরনের সাংস্কৃতিক উৎসবে মুখরিত থাকলেও সেই সৌন্দর্যের মাত্রাটা আরো একধাপ বেড়েছে নবীন শিক্ষার্থীদের পদচারণায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা হাজার হাজার নবীনের পদচারণায় মুখর এখন দেশের অন্যতম এই বিদ্যাপীঠ। নবীন শিক্ষার্থীদের উচ্ছ্বাসে প্রাণের আরেক মাত্রা যোগ…

Read More

চবি প্রতিনিধি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) দক্ষতা উন্নয়নমূলক ক্লাব ‘প্রেজেন্টেশন প্রো’ এর ২০২৪-২৫ সেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সুজয় সাহা ও সাধারণ সম্পাদক মো. শাহনুর ইসলাম আদিব। মঙ্গলবার (২২অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ অডিটোরিয়ামে ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নবীন বরণ অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেজেন্টেশন প্রো-এর উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ মোয়াজ্জাম হোসেন ও বিদায়ী সভাপতি তাসমিয়া মোস্তফা। এছাড়া অনুষ্ঠানে ক্লাবের সদস্য, শিক্ষক এবং অতিথিরা উপস্থিত ছিলেন।

Read More

ভোলা প্রতিনিধি তজুমদ্দিন উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ওসির কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুরুতেই উপস্থিত সকল সাংবাদিকদের সাথে পরিচয় প্রদানের মাধ্যমে মতবিনিময় সভা শুরু হয়। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, তজুমদ্দিন প্রেসক্লাবের আহ্বায়ক ফখরে আজম (পলাশ), সাবেক সভাপতি রফিক সাদী, যুগ্ম আহ্বায়ক এমএ হালিম, সাইদুল হক মুরাদ, মোঃ ফারুক, আকতার হোসেন। এছাড়াও খন্দকার নিরব, মোঃ আল মামুন, কিশোর মনির, মোঃ কবির, সাইফুল ইসলাম সাকিবসহ অন্যান্য সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন…

Read More

রাজশাহী প্রতিনিধি রাজশাহীতে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরে বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। সোমবার (২১ অক্টোবর) বেলা ১১টার দিকে নগরীর ভোলাবাড়ি স্কুল সংলগ্ন ফসলি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহতের পরিচয় জানা যায়নি। নগরীর এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন বলেন, গোদাগাড়ী উপজেলার স্থানীয়রা কয়েকজনের সন্দেহজনক আচরণ দেখে তাদের আটকে জিজ্ঞাসাবাদ করেন। পরে তারা ওই অটোচালককে মারপিট করে মাটিতে পুঁতে রেখে যাওয়ার বিষয়টি স্বীকার করে। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, আমরা এখনো ঘটনাস্থলে আছি। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। বিস্তারিত…

Read More

সরিষাবাড়ী( জামালপুর) প্রতিনিধি জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল মঙ্গলবার রাতে (২২ অক্টোবর) পৌরসভার মুলবাড়ি এলাকায় উপজেলা সিএনজি চালক দলের উচ্চলির সদস্যবিশিষ্ট ৮ কমিটি ঘোষণা করা হয়। উপজেলা শ্রমিক দলের উদ্যোগে সিএনজি চালক সমাবেশের আয়োজন করা হয়। সিএনজি চালক ইউসুফ আলীকে আহ্বায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায় কমিটি ঘোষণা করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান আদম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদ,উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ তালুকদার, সহ-সভাপতি খোরশেদ আলম, সহ-সভাপতি ইউসুফ আলী, সুহামিয়া, যুগ্ম সম্পাদক বুলবুল মিয়া,…

Read More

একে আজাদ রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জনস্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে বুধবার (২৩ অক্টোবর) সকাল ১০ টায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবস টি উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। র‍্যালি শেষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখে জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার আব্দুস সামাদ প্রধান,মৎস্য কর্মকর্তা আব্দুল জলিল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী।আরো উপস্থিত ছিলেন সহ:সমন্বয়কারী শয়ের কোরবান, মোছা: সাবিনা ইয়াসমিন ফিল্ড সুপার ভাইজার স্বাস্থ্য। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ নিয়ে কয়েকদিন ধরেই আলোচনা চলছে। এবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি তুলে ধরা হয়, যা নিয়ে আলোচনাও হয়েছে। রাষ্ট্রপতির থাকা না–থাকার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে। দলগুলোর সঙ্গে আলোচনা করে সমঝোতার ভিত্তিতেই বিষয়টাতে সিদ্ধান্ত নেবে সরকার। গতকাল বুধবার বিএনপির শীর্ষপর্যায়ের তিন নেতা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে দেখা করে তাদের অবস্থান জানিয়েছেন।…

Read More

মো.ফরহাদ হোসাইন,জবি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (জেএনইউসিসি) ২০২৪-২৫ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মার্কেটিং বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী শাহরিয়ার ইমনকে সভাপতি এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মো. ইরফান হোসাইনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) ক্লাবের চীফ মডারেটর অধ্যাপক ড. মো. মহিউদ্দিন এবং মডারেটর মো. শফিকুল ইসলাম ও মো. আল আমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটিতে সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পান আবরার জাহিন রাফি, মুহাম্মদ মাহমুদুল হাসান, শাহেদ মাহমুদ ফাহিম, শান্ত চন্দ্র শীল, তোফায়েল ইসলাম ও বিকাশ ঘোষ। এ ছাড়া কোষাধ্যক্ষ হিসাবে সমাপ্তি ইসলাম সোমা এবং যুগ্ম-সাধারণ সম্পাদক হিসাবে…

Read More