Author: admin

নিজস্ব প্রতিবেদক গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৩ আসামিকে অব্যাহতি এবং ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকার বিশেষ আদালত-৩ এর বিচারক আবু তাহের শুনানি শেষে এ আদেশ দেন। অব্যাহতি পাওয়া অন্য আসামিরা হলেন- সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। খালেদা জিয়ার আইনজীবী হান্নান ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী চার দলীয় জোট সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা করেন।…

Read More

ঝালকাঠি প্রতিনিধি : বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘুর্নিঝড় দানার প্রভাবে উপকুলীয় জেলা ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল থেকে ঝড়ো হাওয়াসহ ভারী থেকে অতিভারী বর্ষণ শুরু হয়েছে। ঝড়ে চাম্বল ও মেহগনি গাছ উপরে পরে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ছিটকী নেছারিয়া সিনিয়র মাদ্রাসার টিন সেট ভবন বিধ্বস্ত হয়েছে। এছাড়াও উপজেলার সদরের বড় কাঠালিয়া গ্রামের মৎস্যজীবী আলতাফ হোসেন জমাদ্দারের বসত ঘর এবং গাছ পড়ে একই গ্রামের কৃষক আবু হানিফের একটি গরু মারা গেছে। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় গাছ পালা ঘর বাড়ী বিধ্বস্ত হয়েছে। শীতকালীন শাক সবজীর ক্ষতির আশংকা করছে কৃষি বিভাগ। ঘুর্নিঝড়ের প্রভাবে বিষখালী নদী তীরবর্তী আমুয়া, হেতালবুনিয়া, মশাবুনিয়া, চিংড়াখালী, জয়খালী, কাঠালিয়া সদর,…

Read More

কয়রা উপজেলা প্রতিনিধি ঃ ফরহাদ হোসাইন খুলনার কয়রা উপজেলায় সন্ত্রাসী ছাত্রলীগ ও রাষ্ট্রপতি চপ্পুর পদত্যাগের দাবিতে কয়রা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় ।তারিখ: ২৩ অক্টোবর, বিকাল( ৪) ঘটিকার সময় , কয়রা আবুবকর জামে মসজিদ সংলগ্ন মেইন রোড হতে বিক্ষোভ মিছিলটি কয়রা বাজার মধুর মোড়ে অবস্থান করে রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন এর পদত্যাগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবিতে কয়রা উপজেলা বিক্ষোভ সমাবেশ হয়েছে সরজমিনে গিয়ে দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বিকাল চারটা থেকে কয়রা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হন সেখানে বিকাল চারটার দিকে বিভিন্ন স্লোগান দিতে থাকেন পরে কিছুক্ষণের মধ্যে কয়েশ শিক্ষার্থী…

Read More

(বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলার  দুপচাঁচিয়ায় বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে গতকাল সোমবার রাতে বিষ্ণু মূর্তি উদ্ধারসহ ফিরোজ প্রামানিক (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, ঘটনার রাতে বিজিবিও-৩১৪ সহকারী পরিচালক রবিউল ইসলামের নেতৃত্বে বিজিবির বিশেষ টহল দল উপজেলার তালোড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করছিলেন। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি, দুপচাঁচিয়া থানা পুলিশ, বগুড়া জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হকসহ কইল চকপাড়ার কোরবান আলীর বাড়িতে অভিযান চালায়। বিজিবি ও পুলিশের উপস্থিতি টের পেয়ে কইল চকপাড়া গ্রামের মৃত ছুনু প্রামানিকের ছেলে ফিরোজ পালানোর চেষ্টা করলে তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নাম ঠিকানাসহ…

Read More

জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি হাটহাজারীর চৌধুরীহাট বাজার মনিটরিং করে ভোক্তা অধিকার আইনে বিভিন্ন প্রতিষ্ঠান মালিককে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সর্বমোট নয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার ২৩ অক্টোবর দুপুরের দিকে উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনার সময় বাজারের বিভিন্ন দোকানে পণ্যের মূল্যতালিকা প্রদর্শিত না থাকা ও পণ্যের ক্রয় ভাউচার প্রদর্শন করতে না পারাসহ একাধিক অপরাধ প্রমান হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ দোকান মালিক আব্দুল শুক্কুর পনেরশত টাকা, মো:সুমন কে পনেরশত টাকা, মো. রাশেদ মিয়াকে পনেরশত টাকা, মোহাম্মদ ইকবালকে পনেরশত টাকা, মো.এরশাদ পনেরশত টাকা, মো.মুর্শেদ , পনেরশত টাকা সহ মোট নয়হাজার টাকা…

Read More

মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি : জলবায়ু সহিষ্ণু এবং কার্যকারী কৃষি কৌশল নির্ভরশীল পানি সাশ্রয়ী প্রকল্পের আওতায় কৃষকদের দুই দিনের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বুধ ও বৃহস্পতিবার সোনার বাংলা ফাউন্ডেশনের আয়োজনে সংগঠনের ট্রেনিং সেন্টারে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কালীগঞ্জের জামাল ইউনিয়নের ২৫ জন কৃষক এ প্রশিক্ষণে অংশগ্রহন করেন। সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাসের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালাটির উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন আলম। ভেজা শুকনা (অডউ) পদ্ধতিতে কৃষকরা কিভাবে চাষাবাদ করবেন সে বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন, কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আক্তারুজ্জামান মিয়া, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমদাদুল হাসান, জীবননগর কৃষি অফিসের সহকারি…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক সচিবালয়ে ঢুকে শিক্ষার্থীদের বিক্ষোভ করার ঘটনায় আটক ৫৭ জনের মধ্যে ২৬ জনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। বাকি ৩১ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি এ কে এম শাহাবুদ্দিন শাহিন। পুলিশ জানায়, এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনরায় মূল্যায়নের দাবিতে বুধবার দুপুরে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সেখানে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রথমে তাদের সরে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু তারা সরে না যাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেন। পরে সেখান থেকে ৫৭ জনকে আটক করা হয়। শাহবাগ থানার ওসি শাহাবুদ্দিন শাহিন বলেন, সচিবালয়ে ঢুকে বিশৃঙ্খলার অভিযোগে…

Read More

নিজস্ব প্রতিবেদক সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা দুই বছর বাড়িয়েছে সরকার। এখন থেকে ৩২ বছর বয়স পর্যন্ত সরকারি চাকরিতে আবেদন করতে পারবেন প্রার্থীরা। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানিয়ে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়। সেখানে বলা হয়, ‘সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন- ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে নিম্নরূপ আলোচনার মাধ্যমে ওই অধ্যাদেশটি অনুমোদন করা হয়- # বাংলাদেশ সিভিল সার্ভিসের সব ক্যাডারের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২…

Read More

মোকাব্বেল শেখ -ববি প্রতিনিধি আওয়ামী ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, রাষ্ট্রপতির কাণ্ডজ্ঞানহীন বক্তব্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ছাত্রলীগের নগ্ন হামলার প্রতিবাদে আজ ২৩শে অক্টোবর সন্ধ্যায় মশাল মিছিল ও প্রতিবাদী সভার আয়োজন করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মিছিলটি বঙ্গবন্ধু হল থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মূল ফটকে গিয়ে প্রতিবাদী সভার মাধ্যমে শেষ হয়।অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান জুলাই বিপ্লবে নতুন স্বাধীন দেশে আমরা সিস্টেমের দোহাই দেখতে চাইনা।আমরা আওয়ামী ফ্যাসিবাদের মূলোৎপাটন চায়। তাছাড়া কথা বলেন অনুষ্ঠানের অন্যতম আয়োজক ও আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিরাজুল ইসলাম।তিনি জানান হাজারো ভাইদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও বৈষম্যহীন সমাজ গড়ার আকাঙ্খা থেকেই আমার ভাইয়েরা রাজপথে নেমে…

Read More

এস এম মিজানুর রহমান তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা সুনামগঞ্জের তাহিরপুরে শীর্ষ সন্ত্রাসী, চোরাকারবারী, মাদক ব্যাবসায়ী খন্দকার রাজ্জাক আহমদ ওরফে রাজু আহমেদকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। ২১ অক্টোবর বিকালে টেকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিশু দত্ত বড়ছড়া এলাকা থেকে গ্রেফতার করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার ভুক্তভোগী অনেকেই জানান, রাজু তাহিরপুর সীমান্ত এলাকায় চাঁদাবাজি, পতিতা ব্যাবসা, ইয়াবা, গাঁজা, মাদক সেবন ও অনৈতিক ব্যাবসা পরিচালনার মূল গডফাদার। আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে শীর্ষ সন্ত্রাসী রাজু এসকল অপকর্ম পরিচালনা করতো বলে জানিয়েছেন তারা। তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।

Read More