- অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরবে না: রাশেদ খাঁন
- জমির রেকর্ড সংশোধনে ২০ লাখ টাকার ঘুষ! দুদকের জালে রাঙ্গাবালীর বিতর্কিত ভূমি কর্মকর্তা সোবাহান
- কোটচাঁদপুরে পৃথক অভিযানে কৃষক লীগ ও ছাত্রলীগের দুই নেতাসহ গ্রেপ্তার ৩
- তরুণ উদ্যোক্তাদের খুঁজছে বাংলাদেশ ব্যাংক, চলছে উদ্যোক্তা অনুসন্ধান কর্মসূচি
- কোটচাঁদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে প্রস্তুতিমূলক সভা
- উজিরপুর রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন
- শারদীয় দুর্গাপুজা উপলক্ষে ডিমলায় ৭৮ মণ্ডপে নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি
- প্রবাস থেকে ফিরে চায়ের দোকান, ঋণের চাপে থেমে গেল পুলিনের জীব
- যবিপ্রবিতে পাবনা ছাত্র কল্যাণ পরিষদের নতুন নেতৃত্ব, সভাপতি আলফি ও সম্পাদক মহাদির
- মধুপুরে পারিবারিক কলহের জেরে পুত্রবধূর ধাক্কায় বৃদ্ধ শ্বশুর আহত,থানায় অভিযোগ
Author: admin
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনায় মামলা -২ আসামীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। উজিরপুর সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প ও পুলিশ সূত্রে জানা যায়, ২৩ অক্টোবর বুধবার দুপুর ১ টার উজিরপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মোঃ মাহফুজুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম ২ জনকে আটক করেন। আটক কৃতরা হলেন মশাং ইউনিয়নের মোঃ রিয়াজ খান(৩০) ও ইয়ার হোসেন(৩৬) আটক কৃতদের উজিরপুর মডেল থানায় সোপর্দ করা হয়েছে। উজিরপুর মডেল থানার ওসি মোঃ মিজানুর রহমান জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনায় একটি নিয়মিত মামলার আসামী ছিলেন এ দুজন। সেনাবাহিনী গ্রেফতার করে আমাদের কাছে সোপর্দ করেছে। আসামীদের জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে…
ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বরাদ্দকৃত কক্ষ ব্যবহার করার সুযোগ না পেয়ে মানববন্ধন করেছে চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। বুধবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন করেন তারা। এতে বিভাগটির শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে, ‘বরাদ্দকৃত কক্ষ ব্যবহারের সুযোগ দিন’, ‘আর নয় প্রতিশ্রুতি, এবার চাই বাস্তবায়ন’, ‘শ্রেনিকক্ষ সংকট দূর হোক, রোদ-বৃষ্টিতে ক্লাস পরীক্ষা চাই না’, ‘স্বাধীন এই বাংলায়-বৈষম্যের ঠাঁই নাই’ ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে বর্তমানে চারটি ব্যাচের শ্রেণি কার্যক্রম চালু থাকলেও এখনও নির্দিষ্ট শ্রেণিকক্ষ নাই বিভাগটিতে। গত ৮ অক্টোবর কলা অনুষদের ডিন বিভাগটিকে রবীন্দ্র-নজরুল কলা ভবনের ৪০৬-৪২৮ এবং…
নওগাঁ প্রতিনিধিঃ ছাত্র শিক্ষক কৃষক ভাই-ইঁদুর দমনে সহযোগিতা চাই’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁ জেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নওগাঁর উপপরিচালক মোঃ আবুল কালাম আজাদ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক, মোহাম্মদ আব্দুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নওগাঁ’র অতিরিক্ত উপপরিচালক, মোঃ খলিলুর রহমান, কৃষিবিদ মোঃ রেজাউল করিম, মোঃ মেহেদুল ইসলাম সহ আরো অনেকেই। ইঁদুর নিধন কর্মসূচির এবারকার প্রতিপাদ্য ছিল- ছাত্র, শিক্ষক, কৃষক ভাই ভাই, ইঁদুর দমনে সহযোগিতা চাই। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ডিসপ্লে বোর্ডে ইঁদুর সংক্রান্ত…
মানিক হোসেন, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসনিক তিন পদে নতুন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। আইসিটি সেলের পরিচালক হিসেবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহজাহান আলী, প্রেস প্রশাসক হিসেবে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এ কে এম মফিজুল ইসলাম এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমুদ্দিন। অফিস আদেশ সূত্রে, তাদের উভয়কে আগামী এক বছরের জন্য উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ নিয়োগ প্রদান করেছেন। এ অতিরিক্ত দায়িত্ব…
ঝালকাঠি প্রতিনিধিঃ জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের লক্ষ্যে সারাদেশের ন্যায় ২৪ অক্টোবর থেকে ঝালকাঠি জেলায় অনুষ্ঠিত হবে মাসব্যাপী জাতীয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন। বুধবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার বড়ইয়া ইউনিয়নের আদাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আদাখোলা মাধ্যমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত অধ্যায়নরত ছাত্রীদের মাঝে স্বাস্থ্য বিভাগ ও ইউনিসেফ এর আয়োজনে স্বেচ্ছাসেবি সংগঠন ইয়ুথ অ্যাকশন সোসাইটি-ইয়াস এর সদস্য মরিয়ম আক্তার অনু, আছিয়া ইয়াসমিন তিথি, মো. নাঈম হাসান ঈমন, মো. রবিউল, মো. রায়হান, মো. মাহিন খান রোমান জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে টিকা গ্রহণ ও নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে অবগত করেন। এরআগে সোমবার লেবুবুনিয়া দারুছ ছালাম হামিদিয়া দাখিল মাদ্রাসা, মাহমুদিয়া দাখিল মাদ্রাসা, সাউথপুর সিনিয়র…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৌর হাট-বাজারে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে অভিযানকালে ৩ সবজি দোকানদারকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। গত বুধবার (২৩ অক্টোবর, ২০২৪) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে পৌর বাজারে অভিযান পরিচালনা করেন। এসময় অতিরিক্ত দাম নেওয়ায় ভাই ভাই সবজি ভান্ডার ও রিফাত রিয়াদ সবজি ঘরের মালিক এবং অপর এক দোকানদারকে ২’শ টাকা করে জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা সাংবাদিকদের জানান, বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আজকের এ অভিযান। সব দোকানে পণ্যমূল্যের তালিকা টাঙ্গাতে হবে। অতিরিক্ত দামে পণ্য বিক্রি করলে অভিযোগ পেলে…
রুপগঞ্জ প্রতিনিধিঃ সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য, মাদক ও ভুমি দস্যুদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সদর ইউনিয়ন যুবদলের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার পূর্বাচল ৩ নম্বর সেক্টরের সমু মার্কেট এলাকায় ইউনিয়ন যুবদলের সভাপতি মানসুর মিয়ার সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারন সম্পাদক জিন্নত আলী, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মোল্লা, যুবদলের সাধারন সম্পাদক মিজানুর রহমান । এ সময় আরো উপস্থিত ছিলেন,১ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি রাসেল ভুঁইয়া, ইউনিয়ন সহ সভাপতি সুজন,মৃদুল হাসান, রমজান, রানা, খোকন মিশর, আনোয়ার,কালাম,মোবারক মোল্লা,কবির,বাবু, সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম,দপ্তর সম্পাদক সজিব মোল্লা,রাজীব,সারফরাজ,আবুল, শামীম, মজুরউদ্দিন,রাসেল,নবী হোসেন,তাইজুল ইসলাম,মুক্তার ,ইয়াকুব,মোশারফ,নুরালম,জাকির, দীন ইসলামসহ অনেকে। এসময় বক্তারা বলেন,…
ঝালকাঠির প্রতিনিধি :ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় রয়েল ক্যাফ হলরুমে ২৪ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাজাপুর ইয়ুথ পিস এম্বাসেডর (ওয়াই পি এ জি) গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। পিএফজির কো-অর্ডিনেটর ও উন্নয়ন সংগঠন সাইডোর নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামাল এর সঞ্চালনায় পিএফজি সদস্য ও উপজেলা যুবদল আহবায়ক মাসুম বিল্লাহ পারভেজ এর সভাপাতিত্বে সভায় উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি এবং পিএফজি এম্বাসেডর কামরুল ইসলাম দুলাল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আসাদ্দুজামান পনির, আবুল হাসান, সাংবাদিক আলমগীর শরীফ, উপজেলা ছাত্রদল সদস্য গোলাম রব্বানী, হাসিব মাহমুদ, রাকিব, আশিক, গালুয়া ইউপি ছাত্রদল সাধারণ সম্পাদক মো:…
দুমকী(পটুয়াখালী) প্রতিনিধিঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হৃদয় তরুয়া’র বোন মিতু তরুয়া পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) চাকরি পেয়েছেন। বৃহস্পতিবার (২৪অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাজী রফিকুল ইসলাম তাঁর হাতে লাইব্রেরি অ্যাটেনডেন্ট পদের নিয়োগপত্র তুলে দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক হেমায়েত জাহান ও কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের প্রধান মোহাম্মদ ইমদাদুল হক প্রিন্স, মিতু তরুয়াকে লাইব্রেরি অ্যাটেনডেন্ট (স্থায়ী) পদের বিপরীতে লাইব্রেরি অ্যাটেনডেন্ট পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। উপাচার্য কাজী রফিকুল ইসলাম বলেন, শুধু রাস্ট্রের দায়বদ্ধ না ২৪ এ গণঅভ্যুত্থানে নিহত…
জাহেদুল আলম তন্ময়, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক সভাপতি অব্যাহতিপ্রাপ্ত অধ্যাপক ড. মুসতাক আহমেদের বিরুদ্ধে একই বিভাগের এক কর্মকর্তাকে ল্যান্ডফোনে প্রাণনাশের হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই কর্মকর্তা নিরাপত্তার জন্য গতকাল রাতে নগরের মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সাধারণ ডায়েরি দায়ের করা ওই কর্মকর্তার নাম মো. রেজাউল করিম হাওলাদার (৫৮)। তিনি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উপ-রেজিস্ট্রার পদে কর্মরত আছেন। সাধারণ ডায়েরিতে রেজাউল করিম হাওলাদার উল্লেখ করেছেন, ‘গতকাল বুধবার দুপুর ১২ টার দিকে অধ্যাপক মুসতাক আহমেদ-এর স্ত্রী নুসরাত পারভীন শান্তা ভাবী বিভাগের…