- অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরবে না: রাশেদ খাঁন
- জমির রেকর্ড সংশোধনে ২০ লাখ টাকার ঘুষ! দুদকের জালে রাঙ্গাবালীর বিতর্কিত ভূমি কর্মকর্তা সোবাহান
- কোটচাঁদপুরে পৃথক অভিযানে কৃষক লীগ ও ছাত্রলীগের দুই নেতাসহ গ্রেপ্তার ৩
- তরুণ উদ্যোক্তাদের খুঁজছে বাংলাদেশ ব্যাংক, চলছে উদ্যোক্তা অনুসন্ধান কর্মসূচি
- কোটচাঁদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে প্রস্তুতিমূলক সভা
- উজিরপুর রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন
- শারদীয় দুর্গাপুজা উপলক্ষে ডিমলায় ৭৮ মণ্ডপে নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি
- প্রবাস থেকে ফিরে চায়ের দোকান, ঋণের চাপে থেমে গেল পুলিনের জীব
- যবিপ্রবিতে পাবনা ছাত্র কল্যাণ পরিষদের নতুন নেতৃত্ব, সভাপতি আলফি ও সম্পাদক মহাদির
- মধুপুরে পারিবারিক কলহের জেরে পুত্রবধূর ধাক্কায় বৃদ্ধ শ্বশুর আহত,থানায় অভিযোগ
Author: admin
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধায় ১০ হাজার ২’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাহাদত হোসেন মন্ডল ওরফে ছায়দার নামের ১ ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের একটি চৌকস দল। মঙ্গলবার (২২ অক্টোবর) দিবাগত রাতে এক অভিযান চালিয়ে গাইবান্ধার সাঘাটা উপজেলার আমদির পাড়া গ্রাম হতে ইয়াবা ট্যাবলেটসহ সাহাদত হোসেন মন্ডল ওরফে ছায়দারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাহাদত হোসেন মন্ডল ওরফে ছায়দার আমদির পাড়া গ্রামের মৃত মোসলেম উদ্দিন মন্ডল এর ছেলে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের চৌকস দল আমদির পাড়া গ্রামের সাহাদত হোসেন মন্ডল ওরফে ছায়দারের বাড়িতে অভিযান চালায়। এসময় বিক্রয়ের উদ্দেশ্যে বসতঘরে রক্ষিত ১০…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছিরুল আলম স্বপনের বিরুদ্ধে আনীত দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় তার চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়েছে। গত ২১ অক্টোবর স্থানীয় সরকার বিভাগের উপসচিব ড. মাসুরা বেগমের স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বোনারপাড়া ইউপির ৯ জন ইউপি সদস্য চেয়ারম্যান স্বপনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ আনেন। সাঘাটা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মনোরঞ্জন বর্মণ অভিযোগের তদন্তে নামেন এবং তদন্তে অভিযোগগুলো প্রমাণিত হয়। তদন্তের পর ইউপি সদস্যরা নাছিরুল আলম স্বপনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেন। এ প্রস্তাবের বিষয়ে গোপন ভোটের আয়োজন করা…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধা পলাশবাড়ীতে প্রতারনা মামলায় তাসলিমা আকতার হিরা (৩০) নামে এক নারীর ১ বছরের কারাদণ্ড ও ১০ লক্ষ টাকা অর্থদণ্ড করেছে অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত। গত ২১ অক্টোবর সোমবার মামলার দীর্ঘ শুনানি শেষে গাইবান্ধা যুগ্ম জেলা জজ ও দায়রা ২য় আদালত এর বিচারক কুদরাত ই খোদার আদালত এ রায় প্রদান করেন।এর আগে ২০২৩ সালে সাংবাদিক সিরাজুল ইসলাম রতন বাদী হয়ে তার বিরুদ্ধে ১০ লক্ষ টাকা আত্নাসাৎ একটি মামলা দায়ের করেন।যাহার মামলা নং ৬৮৭/২৩ পলাতক তাসলিমা আকতার হীরা পলাশবাড়ী পৌর শহরের গৃধারীপুর গ্রামের বিশিষ্ট চামড়া ব্যবসায়ী মৃত আব্দুল কুদ্দুস মিয়ার মেয়ে ও সনির স্ত্রী। মামলাটি…
কক্সবাজার প্রতিনিধি ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে টেকনাফ-সেন্টমার্টিন রুটে সবধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি উপজেলার সব আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানান, ঘূর্ণিঝড় দানার প্রভাবে টেকনাফ উপকূলে বৈরী আবহাওয়া বিরাজ করছে। ফলে টেকনাফ ও সেন্টমার্টিন থেকে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। এদিকে বুধবার (২৩ অক্টোবর) সারাদিন গুমোট আবহাওয়ার পর সন্ধ্যা থেকে ঝোড়ো হাওয়ার সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। প্রসঙ্গত, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘দানা’ আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) মধ্যরাতে দেয়া আবহাওয়ার…
জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি মহান মুক্তিযুদ্ধের ৩নং সেক্টরের সাব-সেক্টর কমান্ডার এবং ১৯৭১ সালের কে হানাদারমুক্ত ঘোষনার নায়ক বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন অব. মোহাম্মদ সাঈদ নামাজে জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বিকেল ২ টায় সুলতান নশরত শাহ জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। এতে হাজারো মানুষের ঢল নামে। অনেকেই বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন অব. মোহাম্মদ সাঈদ শেষ বারের মতো এক নজর দেখার জন্য জেলার প্রত্যন্ত এলাকা থেকে ছুটে আসেন। রাষ্ট্রের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মশিউজ্জামন। এর আগে ১টার দিকে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন অব. মোহাম্মদ সাঈদ মরদেহ সুলতান নশরত শাহ নূরানী ও ইবতেদায়ী…
মানিক হোসেন, ইবি: অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম ছাত্রসংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধের ঘোষণায় আনন্দ মিছিল করছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। বুধবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১০টায় উল্লসিত শিক্ষার্থীরা ক্যাম্পাসের জিয়া মোড় থেকে এ আনন্দ মিছিল বের করেন। মিছিলে শিক্ষার্থীরা ‘এই মুহূর্তে খবর এলো, ছাত্রলীগ নিষিদ্ধ হলো’, ‘এই মুহূর্তে খবর এলো, সন্ত্রাসী লীগ নিষিদ্ধ হলো’, ‘হৈ হৈ রৈ রৈ, সন্ত্রাস লীগ গেলি কই’, ‘এই মুহূর্তে খবর এলো, ক্যাম্পাস সন্ত্রাসমুক্ত হলো’সহ বিভিন্ন স্লোগান দেয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক এবং ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া বাজার পদক্ষিণ করে। পরে প্রশাসন ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, প্রতিটি…
নারায়ণগঞ্জ প্রতিনিধি নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের করা ধর্ষণ মামলায় বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হককে বেখসুর খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম এই রায় ঘোষণা করেন। খালাসের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন।
নিজস্ব প্রতিবেদক কৃষকের পণ্যে সরাসরি ভোক্তাদের কাছে পৌঁছে দিতে এবং সিন্ডিকেট ভাঙতে অন্তর্বর্তী সরকার কৃষিবাজার তৈরির উদ্যোগ নেবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেগুনবাড়িতে ঢাকা শহরের ৫০টি স্থানে ভ্রাম্যমাণ ট্রাকে সাধারণ ভোক্তাদের কাছে ভর্তুকি মূল্যে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বন্যাসহ আরও কিছু কারণে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে। সিন্ডিকেট কিংবা ফরিয়াদের মজুতসহ কারসাজির কারণে বাজারে দ্রব্যমূল্য ও জনদুর্ভোগ বাড়ে। এর বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে থাকবে। কৃষক থেকে গ্রাহক পর্যায়ে পণ্য পৌঁছানোর কাজ চলছে জানিয়ে তিনি বলেন, যারা এটি করবে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক উপকূলের আরও কাছে চলে এসেছে প্রবল ঘূর্ণিঝড় ‘দানা’। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ৯ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘দানা’ আরও উত্তর- উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় (১৮.৪° উত্তর অক্ষাংশ এবং ৮৮.০° পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। বিশেষ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘূর্ণিঝড়টি আজ সকাল ৬টায় (২৪ অক্টোবর) চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫৯৫ কি.মি. দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৫৫ কি.মি. দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৪৮৫ কি.মি. দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৪৭৫ কি.মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।…
নিজস্ব প্রতিবেদক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে দায়ের করা পৃথক তিন রিভিউ আবেদনের শুনানি আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বিভাগ এ দিন ধার্য করেন। আদালতে রাষ্ট্রপক্ষে সময় আবেদন করে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, বিষয়টি জাতীয় গুরুত্বপূর্ণ। এ কারণে যথাযথ প্রস্তুতির জন্য চার সপ্তাহ সময় প্রয়োজন। এ সময় আদালত আবেদনকারী আইনজীবীদের মতামত নিয়ে শুনানির জন্য ১৭ নভেম্বর দিন ধার্য করেন। আদালতে রিভিউ আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ড. শরীফ ভুঁইয়া, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।…