
জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি
মহান মুক্তিযুদ্ধের ৩নং সেক্টরের সাব-সেক্টর কমান্ডার এবং ১৯৭১ সালের কে হানাদারমুক্ত ঘোষনার নায়ক বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন অব. মোহাম্মদ সাঈদ নামাজে জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার বিকেল ২ টায় সুলতান নশরত শাহ জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। এতে হাজারো মানুষের ঢল নামে। অনেকেই বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন অব. মোহাম্মদ সাঈদ শেষ বারের মতো এক নজর দেখার জন্য জেলার প্রত্যন্ত এলাকা থেকে ছুটে আসেন।
রাষ্ট্রের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মশিউজ্জামন।
এর আগে ১টার দিকে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন অব. মোহাম্মদ সাঈদ মরদেহ সুলতান নশরত শাহ নূরানী ও ইবতেদায়ী মাদ্রাসায় আনা হলে মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
পরে জানাজার নামাজ শেষে সুলতান নশরত শাহ জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
গত শনিবার বিকাল ৪ টায় নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে ঘরে যেতে উল্টো দিক হতে একটি মাক্রো বাস এসে মারি দেয় মসজিদের মুসল্লি সহ উপস্থিত লোকজন চট্রগ্রাম সিটি এম হসপিটালে ভর্তি করেন দীর্ঘ ৪ দিন মৃত্যু সাথে পাঞ্জা লড়ে বুধবার সি এম এ হসপিটালে মৃত্যু বরন করেন। তার মৃত্যুতে চট্রগ্রাম জেলা জুড়ে শোকাবহ পরিবেশ নেমে আসে।
