- কোটচাঁদপুরে পৃথক অভিযানে কৃষক লীগ ও ছাত্রলীগের দুই নেতাসহ গ্রেপ্তার ৩
- তরুণ উদ্যোক্তাদের খুঁজছে বাংলাদেশ ব্যাংক, চলছে উদ্যোক্তা অনুসন্ধান কর্মসূচি
- কোটচাঁদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে প্রস্তুতিমূলক সভা
- উজিরপুর রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন
- শারদীয় দুর্গাপুজা উপলক্ষে ডিমলায় ৭৮ মণ্ডপে নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি
- প্রবাস থেকে ফিরে চায়ের দোকান, ঋণের চাপে থেমে গেল পুলিনের জীব
- যবিপ্রবিতে পাবনা ছাত্র কল্যাণ পরিষদের নতুন নেতৃত্ব, সভাপতি আলফি ও সম্পাদক মহাদির
- মধুপুরে পারিবারিক কলহের জেরে পুত্রবধূর ধাক্কায় বৃদ্ধ শ্বশুর আহত,থানায় অভিযোগ
- দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই গোপালপুরে আয়নালের মৃত্যু
- ঢাকা কাস্টমস হাউসে রাকিব ফরিদের বিরুদ্ধে ৩৩ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ
Author: admin
ভোরের বাংলা নিউজ ডেস্ক দুর্নীতি প্রতিরোধে প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক লেনদেনে ডিজিটাল প্রযুক্তি চালু করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সোমবার বিভিন্ন সরকারি দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এই গুরুত্ব আরোপ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, বিভিন্ন ডিজিটাল প্রযুক্তি চালু করতে দ্রুত কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে বৃহত্তর ঢাকা অঞ্চলের সব সরকারি কর্মকর্তাদের ই-রিটার্ন পোর্টালের মাধ্যমে ট্যাক্স জমা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। বৃহৎ শিল্প গ্রুপগুলোকেও ই-রিটার্ন জমা দেওয়ার বিষয়ে উৎসাহিত করার সিদ্ধান্ত হয়। সরকারি সেবা কার্যক্রমে ডিজিটাইজেশনের পদ্ধতির প্রসারে দেশব্যাপী সচেতনতা বৃদ্ধির একটি প্রচারাভিযান চালু করা হবে বলেও সভায়…
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলায় “চকউলী বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, নিয়োগ বাণিজ্য, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সঙ্গে অসদাচরণের প্রতিবাদে তার স্থায়ী পদত্যাগের দাবিতে ঝাড়ু মিছিল করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা”। রোববার (২০ অক্টোবর) সকালে প্রতিষ্ঠানের এলাকাবাসীর আয়োজনে এ ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, সহকারী শিক্ষক খায়রুল আলম, শিক্ষার্থী ইশরাত হিমেল রিমা ও আয়েশা সিদ্দিকা। এছাড়াও স্থানীয় আব্দুস সালাম, গিয়াস উদ্দিন সরদার, রোস্তম আলী, সাইফুল ইসলাম, ইয়াছিন আলী, মমতাজ বেগম প্রমুখ। এ সময় বক্তারা বলেন, অধ্যক্ষ নজরুল ইসলাম স্কুলে আওয়ামী লীগের দলীয় প্রভাব খাঁটিয়ে নিজের…
স্পোর্টস ডেস্ক দেশের ক্রিকেটাঙ্গনে সাকিব আল হাসানকে নিয়ে আলোচনা তুঙ্গে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে সাদা পোশাকে অবসর নিতে চাইলেও সে ইচ্ছেপূরণ হয়নি তার। নিরাপত্তায় শঙ্কায় দেশে ফেরেননি সাকিব। তাই শুরুতে স্কোয়াডে রাখলেও পরে তাকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে করে সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট হয়ে থাকছে গত মাসে বাংলাদেশ-ভারতের মধ্যকার কানপুর টেস্ট। তবে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চাওয়া, সাকিব যেন দেশের মাটিতে খেলেই অবসর নেন। অন্যদিকে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বলছেন, বর্তমান পরিস্থিতি আমলে নিয়ে কানপুর টেস্ট দিয়ে অবসর নিলেই ভালো করতেন সাকিব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনেও সাকিব…
বিনোদন ডেস্ক ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। দীর্ঘদিন ধরেই নতুন সিনেমার খরায় ভুগছেন এই নায়িকা। সিনেমা সংকটের মধ্যেই সম্প্রতি তার হাতে থাকা মোহাম্মদ ইকবালের ‘বিট্রে’ ও জসিম উদ্দিন জাকিরের ‘মায়া-দ্য লাভ ২’ সিনেমা দুটি থেকে বাদ পড়েছেন তিনি। নতুন করে বুবলী বেশ কিছু দিন ধরেই আলোচনায় আওয়ামী এক নেতার সিনেমা ঘিরে। সম্প্রতি এক আওয়ামী লীগ নেতার নতুন সিনেমাতে চুক্তিবদ্ধ হয়ে শুটিংয়ে নামার প্রস্তুতি নিচ্ছেন। সিনেমার নাম ‘নীল টিপ’। ছবিটির পরিচালনায় রয়েছেন মেহেদী হাসান। প্রযোজনা করছেন ওয়ারী থানা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য সৈয়দ মোহাম্মদ সোহেল। এর আগে তিনি ‘শেষ বাজি’ সিনেমাটি প্রযোজনা করেছিলেন। তবে সিনেমাটি প্রেক্ষাগৃহে দর্শক টানতে…
আব্দুল কাইয়ুম কামরুল কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাব ভবন নির্মাণে আর্থিক অনুদান প্রদান করেছেন ভানুগাছ বাজার পৌর বনিক সমিতির সহ-সভাপতি কাজী মামুনুর রশিদ মামুন। রোববার (২০ অক্টোবর) রাত ৮ টার দিকে কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে প্রেসক্লাব নেতৃবৃন্দের হাতে ৫০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করেন। কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলুর সভাপতিত্বে ও সদস্য সচিব আহমেদুজ্জামান আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গ্লোবাল টেলিভিশনের সাবেক জেলা প্রতিনিধি এড.জুয়েল আহমেদ, সাংবাদিক প্রণীত রঞ্জন দেবনাথ, অলক দেব, মোক্তাদির আহমেদ, মোস্তাফিজুর রহমান, পিন্টু দেবনাথ, আশহাবুজ্জামান শাওন, নির্মল এস পলাশ, মোনায়েম খাঁন,সালাহউদ্দিন শুভ, আশরাফ সিদ্দিকী পারভেজ, আব্দুস সালাম,ব্যবসায়ী নাজমুল হাসান…
হাবিপ্রবি প্রতিনিধিঃ- দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক এম. এনামুল্লাহ। সোমবার (২১শে অক্টোবর) বিকেলে শিক্ষা মন্ত্রণালেয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদক্রমে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন,২০০১ এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক এম. এনামুল্লাহ,রসায়ন বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা-কে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ করা হলো।
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি নাতির বউয়ের লাঠির আঘাতে দাদার মৃত্যু গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ কাঠগড়া গ্রামে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে নাতি ও নাতির বউয়ের হাতে দাদা আব্দুল খালেক ভোলার (৭০) মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দাদা-নাতির মধ্যে বেশ কিছুদিন ধরেই বিরোধ চলছিল। গতকাল অন্য বিষয় নিয়ে কথা কাটাকাটির জের ধরে নাতি আলম মিয়া (৩৫) ও তার স্ত্রী রেখা বেগম (৩০) লাঠি দিয়ে আব্দুল খালেকের মাথায় আঘাত করেন। আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয়রা উত্তেজিত হয়ে অভিযুক্ত আলম…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধার পলাশবাড়ীর বাহিরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে ভূয়া শিক্ষার্থী দেখাইয়া কাগজে-কলমে পরিচালনা হয়ে আসছে বিদ্যালয়। সংশ্লিষ্ট বিভাগে সু-দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী। সরেজমিনে গিয়ে জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের বাহিরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নামমাত্র শিক্ষার্থী। আরা কিছু ভূয়া শিক্ষার্থী দেখাইয়া কাগজে-কলমেই পরিচালনা হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। এব্যাপারে গত ০২/০৮/২০২৪ইং তারিখে বেলা ১.৩০ মিনিটে গিয়া জানা যায়, ওই বিদ্যালয়ে ৬৬ জন শিক্ষার্থী উপবৃত্তির আওতায় রয়েছে। তবে ওইদিন তৃতীয় শ্রেণীতে ১ জন, চতুর্থ শ্রেণীতে ২ এবং পঞ্চম শ্রেণীতে ৪ জন শিক্ষার্থী উপস্থিত পাওয়া যায়। গত ০৬/০৯/২০২৪ইং তারিখে ১.১৫ মিনিটে বিদ্যালয়ে গিয়া তৃতীয় শ্রেণীতে ০ জন,…
ইবি সংবাদদাতা: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ও যুবলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। এসময় ছাত্রলীগ ও যুবলীগকে নিষিদ্ধ করা সহ আগামী ১২ ঘন্টার মধ্যে চবি শিক্ষার্থীদের উপর হামলাকারীদের গ্রেফতারের আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। সোমবার (২১ অক্টোবর) বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিলটি বের করেন শিক্ষার্থীরা। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহ-সমন্বয়কসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর সশস্ত্র হামলা চালিয়েছে। এই হামলার সাথে জড়িতদেরকে আগামী ১২ ঘন্টার…
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে পল্লী বিদ্যুৎ সমিতির ১০ এমভিএ বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। প্রায় ১ ঘন্টা চেষ্টা পর আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সোমবার দিনগত রাত ১টার দিকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পল্লী বিদ্যুৎ এর ইনর্চাজ মোঃ শহিদুল ইসলাম জানান, বিদ্যুৎ কেন্দ্রের আন্ডার গ্রাউন্ড ক্যাবলের মাথায় শর্টসার্কিটে ২টি লাইন পুড়ে গেছে। এ অবস্থায় পুরো কাউখালীতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। তবে ফায়ার সার্ভিস ও আমাদের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন যত তাড়াতাড়ি সম্ভব আমরা মেরামত করে পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু করবো। তবে অগ্নিকান্ড কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই নিরূপণ করা যাচ্ছে না। আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে…