- তরুণ উদ্যোক্তাদের খুঁজছে বাংলাদেশ ব্যাংক, চলছে উদ্যোক্তা অনুসন্ধান কর্মসূচি
- কোটচাঁদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে প্রস্তুতিমূলক সভা
- উজিরপুর রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন
- শারদীয় দুর্গাপুজা উপলক্ষে ডিমলায় ৭৮ মণ্ডপে নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি
- প্রবাস থেকে ফিরে চায়ের দোকান, ঋণের চাপে থেমে গেল পুলিনের জীব
- যবিপ্রবিতে পাবনা ছাত্র কল্যাণ পরিষদের নতুন নেতৃত্ব, সভাপতি আলফি ও সম্পাদক মহাদির
- মধুপুরে পারিবারিক কলহের জেরে পুত্রবধূর ধাক্কায় বৃদ্ধ শ্বশুর আহত,থানায় অভিযোগ
- দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই গোপালপুরে আয়নালের মৃত্যু
- ঢাকা কাস্টমস হাউসে রাকিব ফরিদের বিরুদ্ধে ৩৩ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ
- বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
Author: admin
আন্তর্জাতিক ডেস্ক বেশ কিছু দিন বন্ধ থাকার পর ফের গাজার আকাশ থেকে ৮০ টন খাদ্যসামগ্রী ফেলে সংযুক্ত আরব আমিরাত। রোববার (২০ অক্টোবর) এসব ত্রাণসামগ্রী ফেলার সময় গাজা উপত্যকার সব বয়সী মানুষ আনন্দে আত্মহারা হয়ে পড়েন। বিশেষ করে শিশুদের উল্লাস ছিল চোখে পড়ার মতো। বিমান থেকে একের পর এক ত্রাণের বক্স ফেলা হচ্ছে। সেসব যখন মাটিতে আছড়ে পড়ছে তখন অবুঝ শিশুরা আনন্দে চিৎকার করে উঠছে। যুদ্ধের ভয়াবহ ভুলে কিছু সময়ের জন্য তাদের মুখে হাসি ফুটে। দেখে মনে হবে, যেন চাঁদের মুখে ফুটে উঠেছে হাসি। ভিডিও ফুটেজে দেখা যায়, আবুধাবি থেকে উড্ডয়নের আগে আমিরাতের বিমান বাহিনীর বিমানে ত্রাণ বোঝাই করা হচ্ছে। একটু…
মোঃ মহাসিন, সাতক্ষীরা, প্রতিনিধি আজ বেলা বারোটার দিকে সুরত আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোরপূবক বিদ্যালয়ে প্রবেশ করতে চাইলে শিক্ষার্থীরা তাকে বিদ্যালয় থেকে বের করে দেয়। খবর পেয়ে যৌথ বাহিনী ও পুলিশ এসে তাকে উদ্ধার করে কালিগঞ্জ থানায় নিয়ে গেছে। গত ২৫ আগস্ট প্রধান শিক্ষক মোঃ হযরত আলীর পদত্যাগের দাবিতে আন্দোলন কর্মসূচি পালন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী সহ এলাকাবাসী। তিনি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের থেকে বিভিন্ন কৌশলে মোটা অংকের টাকা আত্মসাৎ করেন। স্কুলের গাছ কেটে লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। সেশন ফি,প্রশ্ন ফি,ফরম ফিলাপের টাকাসহ স্কুলের সরকারের বরাদ্দকৃত টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ রয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের মারধর করা ও তাদের মতামতকে প্রাধান্য না দিয়ে…
একে আজাদ রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ- কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে কৃষি অফিস প্রাঙ্গণে ৮টি ইউনিয়নের আটটি গ্রুপের মাঝে কৃষি কাজে ব্যবহারের জন্য প্রায় ২ লক্ষ টাকা মূল্যের এসব সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক উদ্ভিদ সংরক্ষণ’র আলাউদ্দিন শেখ, কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম,বিএনপি সম্পাদক ওয়াদুদ বিন আলিফ, জামায়াতের সেক্রেটারি মাওলানা রজব আলী, প্রেস ক্লাব সভাপতি সফিকুল ইসলাম শিল্পী, সাবেক সভাপতি ফারুক আহমেদ সরকার সহ উপ সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ। এসময় ইউনিয়নের কৃষক সমিতির কাছ থেকে কিছু…
নিজস্ব প্রতিবেদক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর ড. মুহাম্মদ ইউনূসের মামলা তড়িঘড়ি করে প্রত্যাহার কতটা আইন সঙ্গত ছিলো এ বিষয়ে বৃহত্তর শুনানির জন্য আপিলের অনুমতি দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সোমবার (২১ অক্টোবর) ড. ইউনূসের আবেদনের প্রেক্ষিতে তিন যুক্তিতে এই আদেশ দেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ। এ বিষয়ের পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ১৯ নভেম্বর। এর আগে গত ৩ অক্টোবর বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ ড. ইউনূসের এ রায় প্রত্যাহার করে নেন। সেই সঙ্গে প্রধান বিচারপতির কাছে মামলাটির নথি পাঠানো হয়। জানা গেছে, গত…
দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) জিএসটি গুচ্ছভুক্ত স্নাতক পর্যায়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রথমবারের মতো ডোপ টেস্টের (মাদক গ্রহণ নির্ণয়কারী পরীক্ষা) মাধ্যমে চূড়ান্ত ভর্তির উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রবিবার(২০ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত ভর্তি কার্যক্রমে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সহায়তায় শিক্ষার্থীদের ডোপ টেস্টের উদ্বোধণ করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে সিনিয়র শিক্ষক প্রফেসর মোঃ হামিদুর রহমান, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ জিল্লুর রহমান, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, রেজিস্ট্রার প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান, ছাত্র বিষয়ক উপ-উপদেষ্টা ড. এবিএম সাইফুল ইসলাম, চীফ মেডিকেল অফিসার ডাঃ মোঃ মিজানুর…
(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন টাইব্যুনাল-২ এর স্পেশাল পিপি আশেকুর রহমান সুজনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আজ রোববার (২০ অক্টোবর) দুপুরে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে ওই মামলায় জামিন চাইলে আদালতের বিচারক এ এস এম তাসকিনুল হক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত জিল্লুর সরদার হত্যা মামলায় তাকে আসামী করা হয়। এই মামলায় তিনি ইতোপূর্বে হাইকোর্ট থেকে আগাম জামিন নেন। রোববার হাইকোর্টের নির্দেশে নিম্ন আদালতে হাজির হলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট দুপুর সাড়ে ১২টার…
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আবুল বাশার কাজী আওয়ামী লীগ ছেড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন। রবিবার (২০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস। তিনি বলেন, আবুল বাশার পেশায় একজন কাজী। তিনি স্থানীয় নেতাকর্মীদের চাপে পড়ে দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি স্বেচ্ছায় গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে ইসলামী আন্দোলনে যোগদান করেছেন। আওয়ামী লীগ নেতা আবুল বাশার কাজী বলেন, আমি দীর্ঘ ১০ বছর ধরে উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক পদে ছিলাম। কিন্তু কিছুই করতে পারিনি। অনেক নেতারা দুর্নীতি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। মানুষ কয়দিন বাঁচেন। তাই…
চুয়াডাঙ্গা প্রতিনিধি চুয়াডাঙ্গার সদর উপজেলার দৌলতদিয়াড় দক্ষিণপাড়া তারা মসজিদ সংলগ্ন নিজ বাড়িতে অঞ্জলি রাণী বিশ্বাস (৫৫) নামে এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে শহরতলীর দৌলতদিয়াড় দক্ষিণপাড়ায় একটি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত অঞ্জলি রাণী দৌলতদিয়াড় দক্ষিণপাড়ার নরসুন্দর গনেশ প্রামাণিকের স্ত্রী ও চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামের মৃত মেঘনা চন্দ্র প্রামাণিকের মেয়ে। ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ অঞ্জলী রাণী বিশ্বাসের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। জানা গেছে, চুয়াডাঙ্গা দৌলতদিয়াড় দক্ষিণপাড়ায় স্বামীর সাথে দীর্ঘ ৩০ বছর ধরে নিজ বাড়িতে বসবাস করে আসছিলেন অঞ্জলী রাণী বিশ্বাস। সঞ্জিতা রাণী বিশ্বাস নামে তাদের একটি মেয়ে…
টেকনাফ ( কক্সবাজার) প্রতিনিধি। কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলা চৌধুরী পাড়া সীমান্ত পয়েন্ট থেকে ৩০ হাজার ইয়াবা সহ এক রোহিঙ্গা মাদক কারবারী কে আটক করেছে বিজিবি। ২০ অক্টোবর ২০২৪ তারিখ টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ লেদা বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-১১ হতে আনুমানিক ৩০০ গজ উত্তর-পূর্ব দিকে নাফ নদীর বাংলাদেশের জলসীমায় খরেরদ্বীপ এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে লেদা বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধ টহলদল খরেরদ্বীপ এলাকায় গমন করতঃ কৌশলগত অবস্থান গ্রহণ করে। আনুমানিক ১৪১০ ঘটিকায় টহলদল একজন সন্দেহভাজন ব্যক্তিকে নাফ নদী দিয়ে মায়ানমার জলসীমা পার হয়ে খরেরদ্বীপে আসতে দেখে। উক্ত ব্যক্তির গতিবিধি সন্দেহ…
বান্দরবান প্রতিনিধি পাহাড়ে অস্থিরতায় নিরাপত্তা বিবেচনায় সাময়িক বন্ধ থাকা পর্যটন পরিস্থিতি স্বাভাবিক হলেই খুলে দেওয়া হবে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন, শান্তিশৃঙ্খলাসহ সামগ্রিক বিষয়গুলো নিয়ে কাজ করছেন। রোববার বেলা সাড়ে ১১টার বান্দরবান জেলা মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণের জন্য সম্ভাব্য স্থানগুলো পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এসব কথা বলেন। পরিদর্শনকালে ধর্ম উপদেষ্টা আরও বলেন, দীর্ঘদিন ধরে বান্দরবান জেলা মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণের জন্য কয়েকটি সম্ভাব্য স্থান চিহ্নিত করা হলেও কোথায় নির্মাণ করা হবে তা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছিল জেলার…