- কোটচাঁদপুরে পৃথক অভিযানে কৃষক লীগ ও ছাত্রলীগের দুই নেতাসহ গ্রেপ্তার ৩
- তরুণ উদ্যোক্তাদের খুঁজছে বাংলাদেশ ব্যাংক, চলছে উদ্যোক্তা অনুসন্ধান কর্মসূচি
- কোটচাঁদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে প্রস্তুতিমূলক সভা
- উজিরপুর রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন
- শারদীয় দুর্গাপুজা উপলক্ষে ডিমলায় ৭৮ মণ্ডপে নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি
- প্রবাস থেকে ফিরে চায়ের দোকান, ঋণের চাপে থেমে গেল পুলিনের জীব
- যবিপ্রবিতে পাবনা ছাত্র কল্যাণ পরিষদের নতুন নেতৃত্ব, সভাপতি আলফি ও সম্পাদক মহাদির
- মধুপুরে পারিবারিক কলহের জেরে পুত্রবধূর ধাক্কায় বৃদ্ধ শ্বশুর আহত,থানায় অভিযোগ
- দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই গোপালপুরে আয়নালের মৃত্যু
- ঢাকা কাস্টমস হাউসে রাকিব ফরিদের বিরুদ্ধে ৩৩ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ
Author: admin
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা দীর্ঘ ২৬ বছর পর প্রকাশ্যে টাঙ্গাইলের বাসাইলে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মি সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে কেন্দ্রিয় শহীদ মিনার চত্বরে উপজেলা আমীর মোঃ আফজাল হোসেনের সভাপতিত্বে এই সন্মেলন অনুষ্ঠিত হয়।বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন,স্বৈরাচারী হাসিনা সরকার ক্ষমতায় আসার পর এদেশের চৌকস ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে।হাসিনার প্রভু প্রতীবেশী রাষ্ট্র মতিউর রহমান নিজামীকে, জামায়াতের রাজনীতীকে টার্গেট করেছিলো কারণ প্রতীবেশী রাষ্ট্র ধারণা করেছিল দেশের সীমানা রক্ষার জন্য দেশে জামায়াতে ইসলামপন্থীরাই আগে জীবন দেবে।তিনি আরো বলেন আওয়ামীলীগ শুধু আগামী…
বিশেষ প্রতিনিধি : জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন-২০২৪ উপলক্ষে প্রেস ব্রিফিং করেছেন পিরোজপুরের সিভিল সার্জন। সোমবার বেলা ১১টায় সিভিল সার্জন কার্যালয়ে প্রেস ব্রিফিং করেছেন পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো: মিজানুর রহমান। প্রেস ব্রিফিং এ সিভিল সার্জন বলেন, আমাদের দেশে প্রতিবছর প্রায় ৮ হাজার নারী জরায়ু ক্যান্সারে আক্রান্ত হয় তাদের মধ্যে ৫ হাজার কিশোরী। জরায়ু ক্যান্সারের মূল কারন হলো এইচপিভি নামের একটি ভাইরাস। বাংলাদেশ সরকার ইউনিসেফ বিনা মূলে এদেশের কিশোরীদের এইটিকার আওতায় নিয়ে আসতে চাচ্ছে। তাই পঞ্চম থেকে নবম শ্রেণীর কিশোরীদের নিজ নিজ স্কুলে এই টিকা দেয়া হবে এবং যারা স্কুলে যাচ্ছে না তাদের বিভিন্ন কমিউনিটিতে দেয়া হবে। আগামী ২৪ অক্টোবর থেকে…
বিশেষ প্রতিনিধি: সাবধানে চালাব গাড়ি “নিরাপদে ফিরব বাড়ি “এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় পিরোজপুরেও পালিত হচ্ছে ট্রাফিক সপ্তাহ ২০২৪। ট্রাফিক সপ্তাহ উপলক্ষে সোমবার (২১ অক্টোবর ) সকালে জেলা পরিষদ পিরোজপুরের সামনে থেকে বর্ণাঢ্য রেলি শুরু হয়ে সিও অফিস চত্বরে এসে শেষ হয়। রেলী শেষে সিও অফিস চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সার্জেন্ট শায়লা শারমিনের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রাফিক সপ্তাহ ২০২৪ শুভ উদ্বোধন করেন পিরোজপুর জেলার পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের,এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)মোঃ মোস্তাফিজুর রহমান শেখ,অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপারেশন্স…
(বগুড়া) প্রতিনিধি: বগুড়ায় ৭ বস্তা ভেজাল হলুদ মরিচ ও জিরার গুড়া জব্দ করে ধ্বংস করা হয়েছে। মানবদেহের জন্য মারাত্মক হুমকি স্বরূপ এই সব মসলা বাজারজাত করার অপরাধে রাজা বাজারের ‘রিয়াদ হলুদ মিলের মালিকের লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও অন্য দুই দোকানীর ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে বগুড়া জেলা প্রশাসন “বিশেষ টাস্কফোর্স” কমিটি গঠন করে বাজার মনিটরিং শুরু করেছে। এরই অংশ হিসেবে আজ রোববার (২০ অক্টোবর) শহরের রাজাবাজারের ‘রিয়াদ হলুদ মিল’ নামক একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে বিভিন্ন ধরনের অপদ্রব্য (কাঠের গুড়া, ইটের গুড়া, রং মিশ্রিত গুড়া) মিশ্রিত হলুদ, মরিচ ও…
ঝালকাঠিতে নিষেধাজ্ঞা অমান্যকরে মা ইলিশ নিধন করছেন অসাধূ জেলেরা ঝালকাঠি প্রতিনিধিঃসারাদেশে ইলিশ নিধন, বিক্রি ও পরিবহনে নিষেধাজ্ঞা থাকলেও ঝালকাঠিতে চিত্র ভিন্ন।গত ১৩ অক্টোবর থেকে শুরু হওয়া ২২ দিনের জন্য এই নিষেধাজ্ঞা দেয় সরকার।খোদ মৎস্য অফিসের যোগসাজসে নিষেধাজ্ঞা উপেক্ষা করে অনেক জেলেরা নদীতে মা ইলিশ নিধন অব্যাহত রেখেছে। এদের মধ্যে মৌসুমী জেলের সংখ্যাই বেশি।নদীতে চিত্র দেখলে মনে হবে যেন মৎস্য নিধনের উৎসব। নিষেধাজ্ঞা শুরু থেকে গেলো এক সপ্তাহে সরজমিন অনুসন্ধানে যা পাওয়াযায় বিষখালী নদীর ভবানীপুর, চাঁদপুরা, হদুয়া লঞ্চঘাট, পুরান হদুয়া বাজার, নলবুনিয়া,, ইসলামপুর, তেতুলবাড়িয়া লঞ্চঘাট,বড়ইয়া,পালট ও সুগন্ধা নদীর মগড় জাঙ্গালিয়া ইটভাটা, অনুরাগ, দপদপিয়া, মাটিভাঙা এলাকায় শতাধিক মানুষ সুগন্ধা ও বিষখালী নদীতে…
নিজস্ব প্রতিবেদক রাজধানীর কাফরুল থানার হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারকে। পাশাপাশি তাকে কারাবিধি অনুযায়ী চিকিৎসা ও ডিভিশনের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২১ অক্টোবর) সকালে কাফরুল থানায় দায়ের করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ হত্যা মামলায় ৩ দিনের রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নেওয়া হয় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে। আদালতে ইকরামুল হত্যা মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ মামলার তদন্ত সমাপ্ত না হওয়ার পর্যন্ত আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় আসামির শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে জামিন আবেদন করেন আসামিপক্ষের…
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে এক মাদক কারবারি পলিথিনে মোড়ানো ইয়াবা ট্যাবলেটের দুইটি পোঁটলা গিলে ফেলে। এসময় রোজি আক্তার (২৬) নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়। রবিবার (২০ অক্টোবর) বিকেলে ঝালকাঠি শহরের পালবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের কাছে থেকে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে পোটলাগুলো বের করতে তুহিনকে সদর হাসপাতালে নেওয়া হয়। এরপর তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তুহিন হাওলাদারকে ১ বছর ও রোজি আক্তারকে ৭ দিনের কারাদণ্ড দেন ঝালকাঠি সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম। কারাদণ্ড প্রাপ্ত তুহিন হাওলাদার শহরের পালবাড়ি…
চবি প্রতিনিধি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চবি শাখা ছাত্রশিবির নেতাকর্মীরা। এ ছাড়া হামলার ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবিও জানিয়েছে সংগঠনটি। সোমবার (২১ অক্টোবর) চবি শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক সাঈদ বিন হাবিব স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে শাখা ছাত্রশিবিরের সভাপতি নাহিদুল ইসলাম ও সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিম বলেন, ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে যেসব চক্র সক্রিয় রয়েছে, অবিলম্বে তাদের মূল হোতাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সন্ত্রাসমুক্ত করে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ ও কার্যকর ভূমিকা পালন করার আহ্বান…
ভোরের বাংলা নিউজ ডেস্ক জ্যেষ্ঠ সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সিনিয়র সচিব পদমর্যাদায় তিন বছর মেয়াদে তাকে এ নিয়োগ দেওয়া হয়। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মুশফিকুল ফজল আনসারীকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে সিনিয়র সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগপূর্বক বিদেশস্থ বাংলাদেশ মিশনে রাষ্ট্রদূত পদে পদায়নের নিমিত্ত তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো। সমালোচনামূলক সাংবাদিকতার কারণে ২০১৫ সালের জানুয়ারিতে মুশফিকুল ফজল আনসারীকে নির্বাসিত করা হয়।…
(বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলার বিভিন্ন আবারদি ফসলের মাঠে কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে সেক্স ফেরোমন ফাঁদ। বিভিন্ন উপজেলায় শীতকালীন সবজি ক্ষেতে কীটপতঙ্গ দমনে কৃষকপ্রিয় হয়ে উঠেছে সেক্স ফেরোমন ফাঁদ পদ্ধতি। এই পদ্ধতিতে বিষমুক্ত সবজি চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। সবজি ক্ষেতে একদিকে কমছে কীটনাশকের ব্যবহার, অন্যদিকে দিকে উৎপাদন হচ্ছে স্বাস্থ্যসম্মত সবজি। খরচও কম, ফলে দিন দিন কৃষকের কাছে প্রিয় হয়ে উঠছে সেক্স ফেরোমন ফাঁদ। স্থানীয় সূত্রে জানা যায় আগে কৃষকেরা পোকা দমনে জমিতে কীটনাশক ব্যবহার করতেন। এতে তাদের খরচ বেশি হতো। পাশাপাশি সবজিতে বিষ ঢুকত, যা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ফলনও তুলনামূলক কম হতো। কিন্তু কয়েক বছর আগে কৃষি বিভাগের…