- তরুণ উদ্যোক্তাদের খুঁজছে বাংলাদেশ ব্যাংক, চলছে উদ্যোক্তা অনুসন্ধান কর্মসূচি
- কোটচাঁদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে প্রস্তুতিমূলক সভা
- উজিরপুর রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন
- শারদীয় দুর্গাপুজা উপলক্ষে ডিমলায় ৭৮ মণ্ডপে নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি
- প্রবাস থেকে ফিরে চায়ের দোকান, ঋণের চাপে থেমে গেল পুলিনের জীব
- যবিপ্রবিতে পাবনা ছাত্র কল্যাণ পরিষদের নতুন নেতৃত্ব, সভাপতি আলফি ও সম্পাদক মহাদির
- মধুপুরে পারিবারিক কলহের জেরে পুত্রবধূর ধাক্কায় বৃদ্ধ শ্বশুর আহত,থানায় অভিযোগ
- দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই গোপালপুরে আয়নালের মৃত্যু
- ঢাকা কাস্টমস হাউসে রাকিব ফরিদের বিরুদ্ধে ৩৩ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ
- বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
Author: admin
নিজস্ব প্রতিবেদক অন্তর্বর্তীকালীন সরকারের তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্ট দুপুর পর্যন্ত আন্দোলনকারী ছাত্র-জনতার উপর স্নাইপার দিয়ে গুলি চালানো হয়েছে। সেদিন শেখ হাসিনা তার সব নেতা কর্মী এবং পুলিশ বাহিনীকে মাঠে থাকার নির্দেশ দিয়ে কাউকে না জানিয়ে দেশ থেকে পালিয়ে যায়। তার এই সিদ্ধান্তের কারণে সেদিন অনেক পুলিশ সদস্য মারা যায়। এ আন্দোলনে যত পুলিশ মারা গেছে তার দায় শেখ হাসিনার। রোববার (২০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, আমরা বাংলাদেশের গণমাধ্যম এবং সাংবাদিকদের বিভিন্ন লড়াই সংগ্রামের কথা জানি আবার এর উল্টোদিকে বিভিন্ন ফ্যাসিবাদ ও স্বৈরাচারের দালালির কথাও জানি। আমরা…
আন্তর্জাতিক ডেস্ক ইসরায়েলের সব ধরনের সামরিক লক্ষ্যবস্তুকে শনাক্ত করা হয়েছে। ইসরায়েল যদি ইরানে হামলা চালায়, তাহলে সেসব লক্ষ্যবস্তুকে নিশানা বানাবে তেহরান। রোববার ইরানের শীর্ষ এক কূটনীতিক এই হুঁশিয়ারি দিয়েছেন বলে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে। তেহরান বলেছে, ইসরায়েলের সমস্ত সামরিক লক্ষ্যবস্তুকে চিহ্নিত করেছে তেহরান। ইরানের ওপর ইসরায়েল হামলা চালালে ইসরায়েলি সামরিক সব স্থাপনাকে নিশানা বানিয়ে হামলা করবে তেহরান। তুরস্কের টেলিভিশন চ্যানেল এনটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ‘‘ইরানের বিরুদ্ধে কোনও হামলা হলে আমরা তার জবাব দেব। ইসরায়েল আনুপাতিক প্রতিক্রিয়া পাবে। আমরা সেখানে আমাদের সব লক্ষ্যবস্তু শনাক্ত করেছি এবং তাদের লক্ষ্যবস্তুতে একই ধরনের হামলা চালানো হবে।’’ তবে…
এস এম মিজানুর রহমান তাহিরপুর( সুনামগঞ্জ) প্রতিনিধি : আজ ২০অক্টোবর২০২৪ রোজ রবিবার বিকাল ৩ ঘটিকায় তাহিরপুর বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে বাজার মনিটরিং করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যাতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে চাল,ডাল, তেল, সব্জির দোকান সহ প্রয়োজনীয় বাজার মনিটরিং করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় উপস্হিত ছিলেন তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার( ভুমি) শামস শাহাদত মাহমুদ উল্লাহ। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইেনর( ৩৯) ধারায় এক জনকে ২০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রতিটি দোকান মালিক কে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা প্রদর্শন করে রাখার জন্য আদেশ করা হয় । এসময় সার্বিক সহযোগিতা করেন,তাহিরপুর বাজার বণিক সমিতির…
মারুফ আহম্মেদ, খুবি প্রতিনিধি আজ থেকে শুরু হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীণ শিক্ষার্থীদের প্রথম ক্লাস। তারা নিজেদের স্বপ্নের ক্যাম্পাসে পা রেখে খুবই প্রফুল্ল। যেখানে চান্স পেতে কত পরিশ্রম করতে হয় তা কল্পনা করাও কঠিন। তাদের স্বপ্ন পূরণ হলো আজ। এইদিনে ক্যাম্পাস নতুন ভাবে সেজে উঠেছে নতুনদের পদচারণায় । নবীন শিক্ষার্থীদের অনুভূতি সত্যিই অন্যরকম। ক্যাম্পাস ঘুরতে গিয়ে ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের ২৪ ব্যাচের এক শিক্ষার্থী মো.সোহান হোসেন বলেন, ‘ক্যাম্পাসের প্রতিটি কোণে ইতিহাসের ছাপ আর প্রতিটি মুখে ভবিষ্যতের আশাবাদ সবকিছু যেন এক মনোরম দৃশ্য। আমরা নব উদ্যমে এগিয়ে যাচ্ছি, স্বপ্ন দেখছি একটি সুন্দর ভবিষ্যতের। দিনটি কেবল একটি শুরু…
আব্দুল কাইয়ুম কামরুল কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের অভিযানে সুমন আহমেদ নামে ৫ বছরের সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেপ্তার হয়েছে। রোববার (২০অক্টোবর) দুপুর ১টার দিকে মৌলভীবাজার জেলা সদরে অভিযান চালিয়ে আসামি সুমন আহমেদকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত সুমন আহমেদ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের মৃত মৃত নিজাম উদ্দিন ছেলে। পুলিশ সুত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি সুমন আহমেদ দীর্ঘদিন থেকে পতালক ছিল। কমলগঞ্জ থানার এসআই জিয়াউল ইসলাম এর নেতৃত্বে জেলা সদর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালত ৫ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন…
চবি প্রতিনিধি কোটা সংস্কার আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে গণহত্যার সমর্থন দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করায় পরীক্ষা বর্জন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) বাংলা বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থীরা। রোববার (২০ আক্টোবর) সকাল সাড়ে ১০ টায় বিপক্ষে অবস্থান নেওয়া শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস মুন্নি ১ম বর্ষের ১০১ নাম্বার কোর্সের ফাইনাল পরীক্ষায় উপস্থিত হলে পরীক্ষার হল থেকে বের হয়ে যায় তার সহপাঠীরা। এ সময় বিভাগের সভাপতির কক্ষের সামনে অবস্থান নেয় তারা। এর আগে শিক্ষার্থীরা প্রক্টর বরাবর গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি প্রদান করে। শিক্ষার্থীরা জানান, জুলাই-আগস্টের বিপ্লবে গণহত্যাকারীদের পক্ষে এবং আন্দোলনের বিপক্ষে সে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে গণহত্যাকারীদের দোসর হিসেবে কাজ করে। আন্দোলন পরবর্তী সময়ে তার…
বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- দখলদার ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ার শহীদ হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬.৩০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন মাঠে এ গায়েবানা জানাজার আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি; ইজরায়েল নিপাত যাক, প্যালেস্টাইন মুক্তি পাক; ফিলিস্তিনের স্মরণে, ভয় করি না মরণে ইত্যাদি স্লোগান দেন। কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা বলেন, দখলদার ইসরায়েল হামাস প্রধানের ওপর নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে। ইসরায়েল দীর্ঘ সময় ধরে নিরীহ ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালাচ্ছে। আমরা এই দখলদার…
সুলতান আহমেদ জেলা (নওগাঁ) প্রতিনিধি। বন্ধ হলো নিয়ম বহির্ভূতভাবে গড়ে ওঠা” নিউ আত্রাই ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার”। নওগাঁ জেলার আত্রাই উপজেলা সদরে দীর্ঘদিন ধরে নিয়ম নীতির তোয়াক্কা না করেই চলতে থাকে এই নিউ আত্রাই ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার। নামে ক্লিনিক হলেও এখানে ছিল না কোন সেবা দানের উপযুক্ত পরিবেশ। যেখানে প্রতিনিয়তই ঘটেছে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা, এমনকি ঘটেছে মানুষ মারা যাওয়ার মত ঘটনাও। অনিয়ম ও অসঙ্গতির নানা অভিযোগের ভিত্তিতে,গত সেপ্টেম্বর মাসের ১০ তারিখে নওগাঁ জেলা সিভিল সার্জন ডাঃ নজরুল ইসলাম ও আত্রাই উপজেলা স্বাস্থ্য অফিসার ডাঃ রোকসানা হ্যাপির উপস্থিতিতে ক্লিনিকটিতে অভিযান চালানো হয়। এ সময় তিনি অনিয়ম ও অভিযোগের সত্যতা পান।এছাড়াও অস্বাস্থ্যকর…
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় গাছ থেকে পড়ে মো. টিপু হাওলাদার (৩৮) নামের এক যুবক মারা গেছে।উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডেআজ রবিবার (২০ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মো. টিপু হাওলাদারের আওরাবুনিয়া গ্রামের আলম হাওলাদারের ছেলে ও গাছ কাটা শ্রমিক ছিলেন।আওরাবুনিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো:পনির হাওলাদার ওপরিবার সূত্রে জানা যায়, আজ রবিবার সকাল ১০টার দিকে তিনি নিয়মিত কাজের অংশ হিসেবে ৫ নং ওয়ার্ড এর জাঙ্গালিয়া গ্রামের বড় বাড়ি মাদ্রাসার কাছে অবস্থিত একটি বাড়িতে গাছ কাটতে যান।গতকাল একই গাছের ডাল কাটেন এবং আজকে অবশিষ্ট ডাল গাছে উঠে কাটার সময় হঠাৎ করে তিনি পা পিছলে গাছ থেকে নিচে পড়ে…
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদকদ্রব্য নিষিদ্ধের দাবিতে ছাত্রদলের মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। আজ (২০অক্টোবর) রবিবার সকাল ১১টার সময় উপজেলা’র শাহজাদপুর প্রেসক্লাব চত্বরে শাহজাদপুর ছাত্রদলের আয়োজনে শাহজাদপুর ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা শাহজাদপুরে মাদকদ্রব্য নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আব্দুল্লাহ-মামুন-জুয়েল, যুগ্ম-আহবায়ক মোঃ ইউনুস আলী,মির্জা স্বপন,ছাত্রদল নেতা আব্দুল্লাহ -আল সাফায়েত আদিব,অনিক আহমেদ, বিশাল আহমেদ,প্রমুখ। এসময় বক্তারা বলেন হযরত মখ্দুম শাহ দৌলা শহীদ ইয়ামেনী (রহঃ)এর পূর্ণভূমি ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপুর এবং হযরত শাহ হাবিবুল্লাহ (রহঃ) এর পবিত্র মাটিতে কোন রকমের মাদক দ্রব্য বিক্রি হতে আমরা দিব না,এ বিষয়ে প্রশাসন যদি কোন…