
ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় গাছ থেকে পড়ে মো. টিপু হাওলাদার (৩৮) নামের এক যুবক মারা গেছে।
উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে
আজ রবিবার (২০ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মো. টিপু হাওলাদারের আওরাবুনিয়া গ্রামের আলম হাওলাদারের ছেলে ও গাছ কাটা শ্রমিক ছিলেন।
আওরাবুনিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো:পনির হাওলাদার ও
পরিবার সূত্রে জানা যায়, আজ রবিবার সকাল ১০টার দিকে তিনি নিয়মিত কাজের অংশ হিসেবে ৫ নং ওয়ার্ড এর জাঙ্গালিয়া গ্রামের বড় বাড়ি মাদ্রাসার কাছে অবস্থিত একটি বাড়িতে গাছ কাটতে যান।গতকাল একই গাছের ডাল কাটেন এবং আজকে অবশিষ্ট ডাল গাছে উঠে কাটার সময় হঠাৎ করে তিনি পা পিছলে গাছ থেকে নিচে পড়ে যান। পরে তার ভাই ও স্থানীয় লোকজনের সহযোগিতায় হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে মৃত্যু হয়।
টিপু নিয়মিত গাছ কাটার শ্রমিক ছিল। ব্যক্তিগত জীবনে সে দুই সন্তানের জনক।