- তরুণ উদ্যোক্তাদের খুঁজছে বাংলাদেশ ব্যাংক, চলছে উদ্যোক্তা অনুসন্ধান কর্মসূচি
- কোটচাঁদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে প্রস্তুতিমূলক সভা
- উজিরপুর রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন
- শারদীয় দুর্গাপুজা উপলক্ষে ডিমলায় ৭৮ মণ্ডপে নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি
- প্রবাস থেকে ফিরে চায়ের দোকান, ঋণের চাপে থেমে গেল পুলিনের জীব
- যবিপ্রবিতে পাবনা ছাত্র কল্যাণ পরিষদের নতুন নেতৃত্ব, সভাপতি আলফি ও সম্পাদক মহাদির
- মধুপুরে পারিবারিক কলহের জেরে পুত্রবধূর ধাক্কায় বৃদ্ধ শ্বশুর আহত,থানায় অভিযোগ
- দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই গোপালপুরে আয়নালের মৃত্যু
- ঢাকা কাস্টমস হাউসে রাকিব ফরিদের বিরুদ্ধে ৩৩ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ
- বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
Author: admin
নিজস্ব প্রতিবেদক বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদ সদস্যদের হাতে এনে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করে দেওয়া আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন নিষ্পত্তি করেছেন আপিল বিভাগ। ফলে ষোড়শ সংশোধনী বাতিলের রায় বহাল থাকবে বলে জানিয়েছেন আইনজীবী। এখন থেকে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে থাকবে। রোববার (২০ অক্টোবর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন। এ রায়ের ফলে দীর্ঘ আট বছর পর নিষ্পত্তি হলো গুরুত্বপূর্ণ এ রিভিউ আপিলের। বহুল আলোচিত বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদ সদস্যদের হাতে এনে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করে দেওয়া আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে…
স্পোর্টস ডেস্ক ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশের নারী সাফ শুরু হচ্ছে আজ। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। যেই ম্যাচে জয় পেলে আবার সেমিফাইনালের টিকিটও কাটা হয়ে যাবে বাংলাদেশের। এমন সমীকরণের ম্যাচে সন্ধ্যা ছয়টায় নেপালের দশরথ স্টেডিয়ামে মাঠে নামছে সাবিনা খাতুনের দল। সাফে ‘এ’ গ্রুপে তিন দলের লড়াইয়ে প্রথম ম্যাচে পাকিস্তানকে ৫-২ গোলে হারিয়েছে ভারত। তাতে তিন পয়েন্ট ভারতের। ফলে আজ বাংলাদেশ পাকিস্তানকে হারালে ভারত ও বাংলাদেশ উঠে যাবে সেমিফাইনালে। তবে কোনো কারণে বাংলাদেশ ম্যাচটি হেরে বসলে ভারত-বাংলাদেশ ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে তিন দলকেই। অবশ্য গতবার পাকিস্তানকে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। যদিও সেই পাকিস্তান আর এই পাকিস্তানে কিছুটা পার্থক্য রয়েছে। বাংলাদেশের…
স্পোর্টস ডেস্ক র্দীঘদিন ইনজুরিতে থাকার পর মাঠে নেমে দারুণ সময় পার করছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। চার দিন আগেই জাতীয় দলের হয়ে পেয়েছিলেন হ্যাটট্রিকের দেখা। আর এবার সেই ছন্দ ধরে রাখলেন ক্লাবের হয়েও। মেজর লিগ সকারে নিউ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে হ্যাটট্রিক করলেন ৩৬ বছর বয়সী এই তারকা। তার এমন অসাধারণ পারফরম্যান্সে ভর করে নতুন রেকর্ড গড়েছে ফ্লোরিডার ক্লাবটি। শনিবার (১৯ অক্টোবর) স্থানীয় সময় রাত ৮টায় ঘরের মাঠ ফ্লোরিডার চেস স্টেডিয়ামে নিউ ইংল্যান্ডকে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছে মায়ামি। দলের জয়ে হ্যাটট্রিকসহ মেসি করেছেন তিন গোল, সুয়ারেজ দুইটি ও বেঞ্জামিন ক্রিমাচি একটি করে গোল করেন। মায়ামি এমএলএসের রেগুলার সিজন শেষ করল ৩৪…
আন্তর্জাতিক ডেস্ক চীন তাইওয়ানের মধ্যে ক্রমেই বাড়ছে উত্তেজনা। দীর্ঘদিন ধরেই দুই অঞ্চলের মধ্যে বেশকিছু ইস্যুতে মতভেদ ছিল। সম্প্রতি সেই মতপার্থক্য আরও বেড়েছে। আবার আগামী বছর তাইওয়ানের বিরুদ্ধে চীন যুদ্ধ শুরু করতে পারে বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে সেনাদের যুদ্ধের প্রস্তুতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার (১৯ অক্টোবর) টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, চলতি সপ্তাহে সেনাদের যুদ্ধের প্রস্তুতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিচেন। বেইজিং তাইওয়ানের চারপাশে বিরাট মহড়ার পর তিনি এ নির্দেশ দিয়েছেন। চীনের সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানানো হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই সপ্তাহে যুদ্ধের জন্য তাদের…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ছিলো উৎসুক জনতার উপছে পড়া ভিড়। গতকাল শুক্রবার বিকেলে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী যুব সমাজের আয়োজনে বালাসীঘাটের ব্রহ্মপুত্র নদীতে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করে যমুনা এক্সপ্রেস বগুড়া, দ্বিতীয় স্থান অধিকার করে শেরে বাংলা জামালপুর, তৃতীয় স্থান অধিকার করে চাঁদের আলো কুড়িগ্রাম নামের নৌকা দল। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতার উপভোগ করার জন্য দূরদূরান্ত থেকে হাজারো নারী-পুরুষ ও শিশু কিশোরসহ সর্বস্তরের লোকজন ভিড় জমান। এছাড়া নৌকা খেলাকে ঘিরে বসে ছিল হরেক রকমের অস্থায়ী দোকান। এই নৌকা…
টেকনাফ(কক্সবাজার)। কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে চলতি মৌসুমে পাকা সুপারি বাজারে আসছে। অতিবৃষ্টি ফলে অন্যান্য বছরের চেয়ে এই বছর সুপারি বাগানগুলোতে ফলন কম হয়েছে । বাজারে সুপারির দাম কম হওয়ার কারণে হতাশা ভোগ করেছে বিক্রেতারা স্থানীয় সুপারী ব্যবসায়ীরা জানান, টেকনাফ থানার রোড পৌরসভার সুপারি বাজার, শামলাপুর বাজার, জাহাজপুরা বাজার, সুপারি দেশের বিভিন্ন আড়তে চালান হয়। সুপারি বিক্রি করে গত বছরের ব্যবসায়ীরা লাভবান হলেও এই বছর হতাশ হয়েছে বিক্রেতারা। তাদের মতে, সুপারি বাগান মালিকরা তাদের উৎপাদিত সুপারি বাজারজাত করে এই বছরের লাভবান হয়নাই। অর্থকরী এই ফসল হিসেবে সুপারী চাষ করে অনেক দীনহীন পরিবার আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে পারত। কিন্তু এইবছর তার বিপরীত…
(বগুড়া) প্রতিনিধি: বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও তার ভাইকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। শনিবার (১৯ অক্টোবর) সকাল সাতটার দিকে কদিম পাড়া নিজ বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার মানিক এবং তার ভাই লিটন। এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার। পুলিশের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কদিমপাড়া নিজ বাসা থেকে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার মানিক ও তার ভাই লিটনকে গ্রেপ্তার করা হয়েছে। মানিকের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরকসহ তিনটি এবং…
বিকাশ বিশ্বাস শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলার ছোট বড় ৪৫ জন মৎস্য চাষীদের মধ্যে মাছের পোনা বিতরণ করা হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে ২০২৪-২৫ আর্থিক সালে রাজস্ব বাজেটের আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক মৎস্য চাষীদের মধ্যে রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা বিতরণ করা হয়। শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ২১ জন মৎস্য চাষীকে ২০ কেজি, ২৩ জনকে ১০ কেজি এবং ১ জনকে ১২ কেজিসহ মোট ৬১২ কেজি মাছের পোনা বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. শাহনেওয়াজ সিরাজী, জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আরিফ হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমার…
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষা মন্ত্রণালয় ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত প্রকল্পের অধীনে অনুষ্ঠিত “নিরাপদ মাংস ও ডিম উৎপাদন কৌশল” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী কর্মশালায় ৩০ জন লেয়ার ও ব্রয়লার উৎপাদনকারী খামারিকে আধুনিক পদ্ধতিতে নিরাপদ মাংস ও ডিম উৎপাদনের প্রশিক্ষণ প্রদান করা হয়। শনিবার (১৯ অক্টোবর) বাকৃবি অ্যানিম্যাল হাজবেন্ড্রি অনুষদের সম্মেলন কক্ষে কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৮ টায় থেকে ময়মনসিংহ সদর ও ত্রিশালে অবস্থিত ৩০ জন লেয়ার ও ব্রয়লার উৎপাদনকারী খামারিকে দিনব্যাপী নিরাপদ মাংস ও ডিম উৎপাদনের উপর প্রশিক্ষণ দেওয়া হয়। খামারিদের প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক…
কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সমন্বিত গুচ্ছ পর্যায়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম আগামীকাল ২০ অক্টোবর থেকে শুরু হবে। চলবে ২৪ অক্টোবর পর্যন্ত। আজ (১৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: মজিবুর রহমান মজুমদার। তিনি বলেন, “চূড়ান্ত ভর্তি কার্যক্রম আগামীকাল থেকে ২৪ তারিখ পর্যন্ত চলবে। ব্যাংকে নির্ধারিত টাকা জমা দিয়ে প্রত্যেকের স্ব স্ব বিভাগেই ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবে।” কোটায় ভর্তি প্রসঙ্গে তিনি বলেন, “কোটার ফলাফল প্রকাশিত হয়ে গেছে। ফলে স্বাভাবিক শিক্ষার্থীদের সাথেই তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে।” উল্লেখ্য, আগামী ২৭ অক্টোবর থেকে শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।