- তরুণ উদ্যোক্তাদের খুঁজছে বাংলাদেশ ব্যাংক, চলছে উদ্যোক্তা অনুসন্ধান কর্মসূচি
- কোটচাঁদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে প্রস্তুতিমূলক সভা
- উজিরপুর রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন
- শারদীয় দুর্গাপুজা উপলক্ষে ডিমলায় ৭৮ মণ্ডপে নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি
- প্রবাস থেকে ফিরে চায়ের দোকান, ঋণের চাপে থেমে গেল পুলিনের জীব
- যবিপ্রবিতে পাবনা ছাত্র কল্যাণ পরিষদের নতুন নেতৃত্ব, সভাপতি আলফি ও সম্পাদক মহাদির
- মধুপুরে পারিবারিক কলহের জেরে পুত্রবধূর ধাক্কায় বৃদ্ধ শ্বশুর আহত,থানায় অভিযোগ
- দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই গোপালপুরে আয়নালের মৃত্যু
- ঢাকা কাস্টমস হাউসে রাকিব ফরিদের বিরুদ্ধে ৩৩ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ
- বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
Author: admin
জাহেদুল আলম তন্ময়, রাবি প্রতিনিধি: অ্যালপার ডগার সায়েন্টিফিক ইনডেক্স র্যাঙ্কিং-২০২৫ এ দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সম্মিলিতভাবে তৃতীয় হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। যার বৈশ্বিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ১ হাজার ৬৫৬তম। আজ (১৯ অক্টোবর) সকালে আন্তর্জাতিক গবেষক ও বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং প্রকাশকারী এ সংস্থা থেকে প্রকাশিত তালিকা থেকে এ তথ্য পাওয়া গেছে। এ বছর বাংলাদেশের ১৫৮টি বিশ্ববিদ্যালয় এ র্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে। প্রকাশিত তালিকা থেকে জানা যায়, র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দেশসেরা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, যার বৈশ্বিক অবস্থান ১ হাজার ২৬৬তম। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বৈশ্বিক র্যাঙ্কিং ১ হাজার ৪৭৫তম), চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বৈশ্বিক র্যাঙ্কিং…
মানিক হোসেন, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে এসে তোপের মুখে পড়েছেন শাখা ছাত্রলীগের এক নেতা। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনে এ ঘটনা ঘটে। পরে তাকে ইবি থানায় সোপর্দ করা হয়। তোপের মুখে পড়া ছাত্রলীগ নেতা হলেন বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল আলীম। তিনি শাখা ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক। জানা যায়, বেলা সাড়ে ১১ টায় বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হয়। ছাত্রলীগ নেতা আব্দুল আলীম বিভাগেকে না জানিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন। তার ক্যাম্পাসে আসার খোঁজ পেয়ে সাধারণ শিক্ষার্থীরা বাংলা বিভাগের সামনে জড়ো হয়ে ছাত্রলীগ ও আওয়ামীলীগ বিরোধী শ্লোগান দিতে থাকে। পরে…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি মাদকের কালো থাবায় আক্রান্ত সারা বিশ্ব। মাদকের বিস্তার এখন শুধু শহরেই নয়, গ্রামেও ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে। এর বিষাক্ত ছোবল শেষ করে দিচ্ছে তারুণ্যের অমিত সম্ভাবনাকে। মূল্যবোধের অবক্ষয়, প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির অসামঞ্জস্যতা, এবং নানাবিধ হতাশার সুযোগ নিয়ে মাদক তার কালো হাত প্রসারিত করেছে তরুন সমাজের প্রতি। বাংলাদেশ আমার অহংকার এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের রিরুদ্ধে নিয়মিত অভিযান করে আসছে। র্যাব-১৩, সিপিসি ৩, গাইবান্ধা। র্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের গত ১৮ (অক্টোবর) শুক্রবার রাত আটটার দিকে গাইবান্ধা পলাশবাড়ি উপজেলার রংপুর টু ঢাকা মহাসড়কে বাঁশকাটা এলাকায় পাকা…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধার সাদুল্লাপুরের ইদিলপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে শান্তি ঐক্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ১৮ অক্টোবর বিকাল তিনটার দিকে ইদিলপুর ইউনিয়নের মহিপুর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শান্তি, ঐক্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে ইদিলপুর ইউনিয়নের জাতীয়তাবাদ দল বিএনপির আহবায়ক,আবু সাঈদ মোঃ সাহারুল হুদার সভাপতিত্বে ও সদস্য সচিব,জাহিদ রেজা স্বপন মানিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা মইনুল হাসান সাদিক,জেলা বিএনপির উপদেষ্টা এ্যাড,আব্দুল হালিম প্রামানিক, সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহবায়ক সামছুল হাসান সামছুল,বিশেষ অতিথি, সদস্য সচিব,আব্দুস সালাম,উপজেলা বিএনপির উপদেষ্টা কৃষি বিদ সামিউর রহমান,গাইবান্ধা জেলা তাঁতীদলের আহবায়ক…
নিজস্ব প্রতিবেদক আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে নিজের শেষ টেস্টে খেলার জন্য ১৭ অক্টোবর রাতে দেশে ফেরার কথা ছিল সাকিব আল হাসানের। তবে শেষ মুহূর্তে তার দেশে ফেরা বাতিল করা হয়। দেশ সেরা এই অলরাউন্ড বিদায়ী টেস্ট হিসেবে পরিকল্পিত ছিল এই ম্যাচ, কিন্তু নানা নাটকীয়তার পর সিদ্ধান্তটি বদলাতে হয়। ফলে, সাকিবের টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ হিসেবে কানপুরের টেস্টই থেকে গেল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) সাকিবকে দেশে ফিরতে নিরুৎসাহিত করার পরামর্শ দিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি সেই পরামর্শের কারণ ব্যাখ্যা করেছেন এবং নিজের বিরুদ্ধে ওঠা ইন্ধনের অভিযোগও উড়িয়ে দিয়েছেন। আসিফ বলেন, ‘আমি সাকিবের…
নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যারা হয়রানিমূলক মামলা দায়ের করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাম্প্রতিক সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। যারা নিরীহ লোকের বিরুদ্ধে মামলা করছে, টাকা হাতিয়ে নেওয়ার জন্য মামলার ভয়ভীতি দেখাচ্ছে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত অ্যাকশন নেওয়া হবে। শনিবার (১৯ অক্টোবর) রাজশাহী বিজিবি সেক্টর সদর দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। পুলিশ পুরোদমে কাজ করতে পারছে না বলে জনগণের মধ্যে গুঞ্জন রয়েছে– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ৫ আগস্টের পর পুলিশের যে অবস্থা হয়েছে, সে অবস্থা থেকে অনেকটা উত্তরণ ও উন্নতি ঘটেছে। জাহাঙ্গীর আলম…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে কোনো অর্থ ব্যয় না করেই গত দুই মাসে দেড় বিলিয়ন ডলার (১১৯ টাকা হিসেবে ১৭ হাজার ৮৭০ কোটি টাকা) দেনা পরিশোধ করেছে। আর এর ফলে পণ্য আমদানিতে অনিশ্চয়তা কাটতে শুরু করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি সংবাদমাধ্যমকে বলেন, ডিসেম্বরের মধ্যে সব দায় মেটানো শেষে আরও ইতিবাচক ধারায় ফিরবে দেশের অর্থনীতি। বিনিয়োগ, প্রবৃদ্ধি নিয়ে এই মুহূর্তে চিন্তা না করে, ধৈর্য ধরার পরামর্শ দেন তিনি। ড. আহসান এইচ মনসুর বলেন, জ্বালানি তেল, গ্যাস, কয়লাসহ যাবতীয় পেট্রোলিয়াম পণ্যের প্রায় পুরোই আমদানি করতে হয় বিভিন্ন উৎস থেকে। যার পেছনে সর্বশেষ অর্থবছরে…
মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়াই আমাদের বড় চ্যালেঞ্জ,,,,,,,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা
রূপগঞ্জ প্রতিনিধি ঃ সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়াই অন্তবর্তীকালীন সরকারের বড় চ্যালেঞ্জ। মানুষের আকাঙ্ক্ষিত ইচ্ছাকে প্রাধান্য দিয়ে আমরাও চাচ্ছি দ্রুত নির্বাচন শেষ হোক। কিন্তু পারিপার্শ্বিক পরিবেশ ঠিক না হওয়া পর্যন্ত নির্বাচনে আসা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক)। শনিবার (১৯ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জে রূপগঞ্জের পূর্বাচল উপশহরের ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগকালে অনুসন্ধান, উদ্ধার অভিযান পরিচালনা এবং জরুরি যোগাযোগের জন্য যন্ত্রপাতি সংগ্রহ” শীর্ষক প্রকল্পের আওতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরকে সরবরাহের জন্য ক্রয়কৃত মোট ১১টি এরিয়াল প্লাটফর্ম ল্যাডার হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো…
ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. জাকির হোসেন। শনিবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে এ তথ্য জানা যায়। আগামী এক বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক সুযোগ সুবিধা পাবেন। নব নিযুক্ত পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন বলেন, আমাকে নিয়োগ প্রদানের জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। আমি টিএসসিসির সার্বিক উন্নয়নের জন্য কাজ করবো। অডিটোরিয়ামকে প্রোগ্রামের জন্য উপযোগী করে গড়ে তোলা চেষ্টা করবো। এছাড়া দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ক্যাফেটেরিয়াকে পুনরায় চালু করার চেষ্টা করবো।
নিজস্ব প্রতিবেদক বাড্ডা থানার আল-আমিন হত্যা মামলায় ২ দিনের রিমান্ড শেষে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আনিসুল হককে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. আহসান হাবীব। এ সময় তিনি মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্তকাজ শেষ না হওয়া পর্যন্ত আসামিকে জেলহাজতে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আবেদনে বলা হয়- আসামিকে জিজ্ঞাসাবাদে মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। দেশের বর্তমান বাস্তবতায় আওয়ামী লীগের নেতৃত্ব পর্যায়ের আসামিরা বিভিন্ন উপায়ে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন। আনিসুল হকও…