Author: admin

উজিরপুর বরিশাল প্রতিনিধি ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর সরকারি শেরেবাংলা ডিগ্রী কলেজে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর বিকেল চারটায় সরকারি শেরে বাংলা ডিগ্রী কলেজ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে ইন্টার মায়ামি সমর্থক একাদশ বনাম বার্সেলোনা সমর্থক একাদশ। খেলায় ইন্টার মায়ামি সমর্থক একাদশ চার এক গোলে বিজয় লাভ করেন।উল্লেখ্য ফুটবল টুর্নামেন্টে মোট চারটি দল অংশগ্রহণ করেছিলেন।সরকারি শেরে বাংলা ডিগ্রি কলেজের প্রভাষক শরিফুল আজম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শেরে বাংলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান শরীফ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষা অনুরাগী…

Read More

আন্তর্জাতিক ডেস্ক লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। এরপর একের পর এক সেনা হতাহত হয়েছে ইসরায়েলে। তবে এবার তারা জানিয়েছে, লেবানের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর ১৫০০ যোদ্ধাকে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষ অব্যাহত রয়েছে। সংঘর্ষ জোরদার হওয়ার পর হিজবুল্লাহর ১৫০০ সেনা হত্যা করার দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান জেনারেল হার্জে হালেভি বলেন, আমরা যতটা শক্তি দিয়ে সম্ভব হিজবুল্লাহর ওপর হামলা চালাব। আমরা তাদের কমান্ডারদের হত্যা করেছি। আপনারা তাদের অবকাঠামো ধ্বংস করছেন। তিনি বলেন, হিজবুল্লাহ প্রতিনিয়ত আরও ডুবছে। তারা হতাহতের…

Read More

জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি সমাজের সর্বক্ষেত্রে সংস্কার করে বৈষম্য দূরীভূত করতে পারলে সমৃদ্ধ দেশ বির্নিমান সহজ হবে’ হাটহাজারীতে চট্টগ্রাম জেলা তথ্য অফিস গনযোগাযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নারী সমাবেশ ও মত বিনিময় সভার আয়োজনে একথা বলেন বক্তারা। উপজেলার বুড়িশ্চর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা তথ্য কর্মকর্তা আয়শা সিদ্দিকা। প্রধান অতিথি ছিলেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া। জেলা তথ্য অফিসের স্টাফ মোহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী প্রেস ক্লাব এর যুগ্ম সম্পাদক খোরশেদ আলম শিমুল। ইউনিয়ন পরিষদের সচিব কৌশিক চক্রবর্তী, সংরক্ষিত মহিলা সদস্য শাহীনা আকতার, ইউপি সদস্য মোহাম্মদ ইলিয়াস ও…

Read More

লোহাগাড়া প্রতিনিধি: লোহাগাড়ায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান। শুক্রবার (১৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বটতলী  স্টেশনে এ অভিযান চলে। এসময় মূল্য তালিকা প্রদর্শন না করা, বেশিদামে বিক্রি এবং মালামাল ক্রয়ের চালানপত্র দেখাতে না পারায় সাতটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানাপ্রাপ্ত দোকানের মধ্যে রয়েছে মাংসের দোকান, মুরগীর দোকান, ডিমের দোকান, সবজির দোকান এবং পাইকারি মুদি দোকান। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান বলেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং করা হয়েছে । পাশাপাশি মূল্য তালিকা প্রদর্শন…

Read More

একে আজাদ রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী শিক্ষক সমাবেশ করেছে আদর্শ শিক্ষক ফেডারেশন রাণীশংকৈল উপজেলা শাখা। ডিগ্রি কলেজ হলরুমে এ শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা শাখার সভাপতি মিন্নাতুল্লাহ পাঠান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও ফেডারেশনের উপদেষ্টা ড.মো.খায়রুল আনাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলার উপদেষ্টা অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান। অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য দেন , বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সেক্রেটারি অধ্যাপক ফিরোজ বিশ্বাস, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রাণীশংকৈল উপজেলা শাখার উপদেষ্টা, উপাধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, উপদেষ্টা মাওলানা মো.রজব…

Read More

নিজস্ব প্রতিবেদক দেশের ঐতিহ্যবাহী তাওহীদি সংগঠন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের একমাত্র যুব ও অঙ্গ সংগঠন জমঈয়ত শুব্বানে আহলে হাদিস বাংলাদেশ এর উদ্যোগে প্রথম বারের মতো “কর্মী সম্মেলন ২০২৪” অনুষ্ঠিত হয়েছে। গতকাল ঢাকার ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, এর কাউন্সিল হলে সকাল ১০ ঘটিকায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে উক্ত প্রোগ্রামটি শুরু হয়ে দুটি পর্বে অনুষ্ঠিত হয়েছে। অত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জনাব, মুহা. আব্দুল্লাহ আল-ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক সালাফি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, মাস্কো গ্রুপের মাননীয় চেয়ারম্যান জনাব, আলহাজ্ব এম. এ. সবুর। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের…

Read More

নিজস্ব প্রতিবেদক রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ শনিবার আবারও আলোচনায় বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এবারে ৭টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবেন তিনি। রাজনৈতিক দলগুলো হলো- গণফোরাম, এলডিপি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দল, লেবার পার্টি, জাতীয় পার্টিকে (আন্দালিব রহমান পার্থ) ও জাতীয় মুক্তি কাউন্সিল। মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ তথ্য জানান। প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব বলেন, সংস্কারকে কীভাবে এগিয়ে নেওয়া যায় তা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ চলছে। এর ধারাবাহিকতায় আগামী শনিবার ৭টি রাজনৈতিক দলের সঙ্গে আবার সংলাপ হবে। আরও দুই-একটি দলকে এই…

Read More

টেকনাফ ( কক্সবাজার)। চারদিকে হাঁহাকার,মাদক,অপহরণ, চুরি,ডাকাতি খুন,রাহাজনি তে ভরা আমাদের টেকনাফ উপজেলা টি শুধু বদনাম আর বদনামে ভরা। এমন একটি প্রতিকূলতাকে পাশকাটিয়ে এই অবহেলিত ও ধীকৃত এই সমাজ থেকে উত্তরণের জন্য হ্নীলা মঈনউদ্দীন মেমোরিয়াল কলেজ প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বিগত ২০১২ সালে প্রতিষ্ঠিত এই কলেজ থেকে এইচ এস সি পরীক্ষায় অংশ গ্রহন করে প্রতিবারই ফলাফলে জেলার ১ম,২য়,ও ৩য় অবস্থান ধরে রেখেই চলেছে। চলতি ২০২৪ইং সালের ঘোষিত এইচ এস সির ফলাফলে ও বরাবরের মতই জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আবারো ১ম স্থান ধরে পুরো টেকনাফ উপজেলাবাসীর মূখ কে বিশ্ব দরবারে স্ব গৌরবে উজ্জ্বল করেছেন।কলেজ টির ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বরত…

Read More

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পড়াশোনার পাশাপাশি নিজ বাড়িতে ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কলেজ পড়ুয়া শিক্ষার্থী মোঃ মাঈনুল ইসলাম। প্রতিমাসে ভার্মী কম্পোস্ট সার ও কেঁচো বিক্রি করে আয় করেন গড়ে ৪০ হাজার টাকা। তার সার ও কেঁচো নিজ এলাকা ছাড়াও বিভিন্ন জেলা, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ বিভিন্ন জেলার কৃষকরা ক্রয় করে নিয়ে যায়। মাঈনুলের ভার্মি কম্পোস্ট সার ও কেঁচো উৎপাদন খামারে দেখা যায় দোচালা টিনের সেমি পাকা ঘরে বিশেষ প্রক্রিয়ায় পাকা বেশ কিছু হাউস তৈরি করা হয়েছে। আলো বাতাস যুক্ত ঘরের হাউস গুলোতে গোবর, কচুরিপানা, কলা গাছসহ পচনশীল বিভিন্ন…

Read More

নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ : হাতে হাতে পলিথিন ব্যাগ। মাছের বাজার থেকে শুরু করে বড় বড় শপিংমলেও দোকানীরা পণ্য ক্রয়ের পর ক্রেতার হাতে পলিথিন ব্যাগ ধরিয়ে দিচ্ছেন। ক্রেতা সাধারনও নির্ধিদায় তা নিয়ে নিচ্ছেন। মুড়াপাড়া বাজারে কথা হয় আবুল হোসেনের সাথে। তিনি বলেন, কি করব , মাছ কেনার পর দোকানী পলিথিনে ভরে দিল, আমিও নিলাম, সবায় নিচ্ছেন এমনভাবেই। মাছের দোকানি রফিক মিয়া বলেন, আমরা কি করব, পলিথিন সহজলভ্য, কম দামে পাওয়া যায়, সহজে পরিবহন যোগ্য। অন্য ব্যাগ দাম বেশি।  আমাগো পোষাবে না। মাংসের দোকানি শরিফ মিয়া বলেন, ওয়ান টাইম পলিথিন ছাড়া উপায় নাই। বেশি দামের পাটের ব্যাগ আমরা দিতে পারব না,…

Read More