- তরুণ উদ্যোক্তাদের খুঁজছে বাংলাদেশ ব্যাংক, চলছে উদ্যোক্তা অনুসন্ধান কর্মসূচি
- কোটচাঁদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে প্রস্তুতিমূলক সভা
- উজিরপুর রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন
- শারদীয় দুর্গাপুজা উপলক্ষে ডিমলায় ৭৮ মণ্ডপে নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি
- প্রবাস থেকে ফিরে চায়ের দোকান, ঋণের চাপে থেমে গেল পুলিনের জীব
- যবিপ্রবিতে পাবনা ছাত্র কল্যাণ পরিষদের নতুন নেতৃত্ব, সভাপতি আলফি ও সম্পাদক মহাদির
- মধুপুরে পারিবারিক কলহের জেরে পুত্রবধূর ধাক্কায় বৃদ্ধ শ্বশুর আহত,থানায় অভিযোগ
- দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই গোপালপুরে আয়নালের মৃত্যু
- ঢাকা কাস্টমস হাউসে রাকিব ফরিদের বিরুদ্ধে ৩৩ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ
- বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
Author: admin
আন্তর্জাতিক ডেস্ক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে একটি ড্রোন হামলা হয়েছে। নেতানিয়াহুর মুখপাত্র খবরটি নিশ্চিত করে জানিয়েছেন, এতে একটি ভবন ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর রয়টার্স ও আল জাজিরার। ইসরায়েলের সামরিক সূত্র রয়টার্সকে জানায়, শনিবার উত্তর ইসরায়েলের শহর সিজারিয়াতে প্রধানমন্ত্রীর বাসভবন লক্ষ্য করে একটি ড্রোন হামলা হয়। ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) দাবি করেছে, ড্রোনটি লেবানন থেকে এসেছে। একইসঙ্গে আরও দুটি ড্রোন ইসরায়েলের সীমান্ত অতিক্রম করেছিল। সেগুলো ধ্বংস করতে সমর্থ হয়েছে তারা। উপকূলীয় শহর সিজারিয়াতে নেতানিয়াহুর একটি অবকাশ যাপনের বাসভবন রয়েছে। আল জাজিরা জানায়, আজকের ড্রোন হামলায় এই বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে নেতানিয়াহু বা তার পরিবারের কেউ…
নিজস্ব প্রতিবেদক সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে অংশ নিয়ে আগামী জাতীয় নির্বাচন কবে হবে তা জনিয়েছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেছিলেন, ২০২৫ সালের মধ্যে নির্বাচন হতে পারে। এবার সেই বক্তব্যের ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল। তিনি বলেন, নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ পলিসি ডিসিশন। এর সময় (নির্বাচনের) সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঠিক হবে। তিনিই একমাত্র এটা ঘোষণা দেওয়ার এখতিয়ার রাখেন। শনিবার (১৯ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব জানান। বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি একটি টিভি আলোচনায় আমি বলেছি, নির্বাচন হয়তো আগামী বছরের মধ্যে সম্ভব হতে পারে, তবে এ ক্ষেত্রে অনেক ফ্যাক্টর রয়েছে। সেখানে এসব ফ্যাক্টর পুরোপুরি ব্যাখ্যা…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল শহরে নির্মাণাধীন একতা টাওয়ারের শ্রমিকদের উপর হামলা-মারপিট,ভাঙচুর ও চাঁদা দাবির প্রতিবাদে ভবন মালিকরা মানববন্ধন করেছে। ১৯ অক্টোবর শনিবার দুপুরে শহরের ময়মনসিংহ রোড সাবালিয়া এলাকায় অবস্থিত একতা টাওয়ারের সামনে টাওয়ারের শেয়ার হোল্ডার,নির্মাণ শ্রমিক ও সচেতন নাগরিকের ব্যানারে এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। এর আগে এঘটনায় ১০/১২ জনকে আসামী করে একতা টাওয়ারের পরিচালক টাঙ্গাইল মডেল থানায় একটি অভিযোগ দ্বায়ের করেন। মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন, একতা টাওয়ারের সভাপতি মঞ্জুরুল হাসান,সাধারণ সম্পাদক আব্দুল লতিফ। তারা বলেন,আমরা টাঙ্গাইল অঞ্চলের ৯৭ জন বিভিন্ন পেশার কর্মজীবী একত্রে ময়ময়নসিংহ রোড সাবালিয়া এলাকায় একতা টাওয়ার নামের একটি বহুতল ভবন নির্মাণ করিতেছি। সম্প্রীতি…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানাজেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকের গার্ড অব অনার না দেওয়ার জন্য আন্দোলন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। আজ শনিবার দুপুরে থেকে তারা টাঙ্গাইল জেলা প্রশাসকের বাস ভবনের সামনে অবস্থান নেয়। এসময় আন্দোলনকারীরা বলেন,টাঙ্গাইলের মাটিতে কোন খুনির গার্ড অব অনার দেওয়া যাবে না। আমরা এই খুনির গার্ড অব অনার দিতে দিবনা। এসময় উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধি আল আমিন, কামরুল ইসলাম, আল আমিন সিয়াম, ফরাশ খান, ফাহাদ মিয়া,ফাতেমা রহমান বিথি।
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি উপজেলার মানুষের বহুল আকাঙ্খিত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অধিভুক্ত সৃজনীবিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন পীরতলা বাজার খালের ময়লা অপসারণের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সহযোগিতায় শনিবার সকাল ৯টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। উল্লেখ্য, এই খাল দীর্ঘদিন যাবৎ ময়লা আবর্জনা ফেলে ময়লার স্তুপে পরিণত হয়। এনিয়ে সাংবাদিকরা দীর্ঘদিন পর্যন্ত একাধিকবার সংবাদ প্রকাশ করে। অবশেষে পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও উপজেলা প্রশাসন যৌথ উদ্যোগে ময়লা অপসরণের কাজ শুরু করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিন মাহমুদ,…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক (৮০) ইন্তেকাল করেছেন। শনিবার সকাল সাড়ে ৯ টা ৪০ মিনিটের দিকে নিজ বাস ভবনে শহরের থানা পাড়ায় তিনি মৃত্যু বরণ করেন৷ তিনি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলা মামলার প্রধান আসামি ছিলেন৷ তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার সূত্রে জানা যায়, ফজলুর রহমান খান ফারুক দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন । শুক্রবার সন্ধ্যা থেকে তিনি কথা বলতে পারছিলেন না। পরে শনিবার সকালে তার কোন সাড়া শব্দ না পেলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে…
ইবি প্রতিনিধি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পথ শিশুদের নিয়ে কাজ করা সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন কাম ফর রোড চাইল্ড (সিআরসি) এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইমদাদুল হক সভাপতি এবং দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের একই বর্ষের মশিউর রহমান সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে সিআরসি’র কেন্দ্রীয় কার্যালয় থেকে অনলাইনে এই কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি মো. রাসেল মিয়া। নবগঠিত কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি মোরছালিন ও সাঈদ আকতার সাকিব, যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জেরিন আক্তার উর্মি, অর্থ সম্পাদক ফাহিম মাহমুদ, সহকারী অর্থ সম্পাদক মুমতাহিনাহ্ রহমান, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন,…
নিজস্ব প্রতিবেদক অন্তর্বর্তী সরকার গঠনের পর একের পর এক দাবি নিয়ে শাহবাগ অবরোধ করছেন আন্দোলনকারীরা। এবার চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনে নেমেছেন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের হাজারেরও বেশি আউটসোর্সিং কর্মীরা। শনিবার (১৯ অক্টোবর) সকালে বিভিন্ন ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে শাহবাগে অবস্থান নেন তারা। এ সময় বিভিন্ন দাবিতে শাহবাগে যোগ দেন পানি উন্নয়ন বোর্ড, বড়পুকুরিয়া কয়লা খনি, কর্ণফুলী গ্যাস ট্রান্সমিশন কোম্পানির কর্মচারীরা। জানা যায়, সকাল ১০টার দিকে কয়েকশ কর্মচারী শাহবাগে জড়ো হয়ে আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ করে দেন। এ সময় অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে যেতে দেখা যায়। তাদের অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে আশপাশের সড়কের তীব্র যানজট…
নিজস্ব প্রতিবেদক রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আওয়ামী লীগ সমর্থিত একটি লেখক সংগঠনের নেতাকর্মী এবং বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৯ অক্টোবর) দুপুর ১২ টায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঐতিহাসিক ৭ মার্চ এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে আওয়ামী লীগ সমর্থিত সংগঠন ‘ক্রিয়েটিভ রাইটার্স অ্যাসোসিয়েশন’ ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের চেষ্টা করলে বিএনপির ১০ থেকে ১৫ জন নেতাকর্মী তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। এ সময় আওয়ামী লীগের একজন কর্মীকে বিএনপি সমর্থিত ৪ থেকে ৫ জন বেধড়ক মারধর করেন। এর একটি ভিডিও তাৎক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, বিএনপির নেতাকর্মীরা…
(বগুড়া) প্রতিনিধি: বগুড়ায় শীর্ষ সন্ত্রাসী সাগর ও তার সহযোগী স্বপন হত্যাকাণ্ডের অন্যতম আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (১৮ অক্টোবর) বিকাল পৌণে চারটার দিকে শহরের কলোনী করতোয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতর নাম পান্না তালুকদার। তিনি সাবরুল হাটখোলাপাড়া এলাকার বাসিন্দা এবং জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার দুই নম্বর আসামি। শুক্রবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মনোয়ার হোসেন চৌধুরী। এর আগে, গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আশেকপুর ইউনিয়নের সাবরুল ছোটমন্ডলপাড়ায় একটু পোল্ট্রি ফার্মের সামনে রাস্তার পাশ থেকে শাবরুল এলাকার শীর্ষ সন্ত্রাসী স্বেচ্ছাসেবকলীগ কর্মী সাগর বাহিনীর প্রধান সাগর তালুকদার ও…