
জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি
হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখার বিষয়ে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতায় সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে।
হাটহাজারী কলেজ গেইটস্থ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সামনে প্রতিদিন বিকেল ৩টা থেকে স্টক থাকা সময় পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে।
আজ ২৩ অক্টোবর বুধবার বিকেলে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান কর্মসূচির উদ্বোধন করেন। এসময় পিআইও নিয়াজ মোরশেদ, পৌর নির্বাহী প্রকৌশলী বেলাল আহমেদ খাঁন, উপজেলা প্রাণিসম্পদ এবং কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।