
ঝালকাঠি প্রতিনিধি :বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা ও মহানগরী পর্যায়ের নতুন নেতৃত্ব ঘোষণা করেছেন।
এতে ঝালকাঠি জেলায় এডভোকেট হাফিজুর রহমান পুনরায় ঝালকাঠি জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন।(পুন:নির্বাচিত) । আগামী ২০২৫-২০২৬ সেশনের জন্য তার এই পুনর্নির্বাচন হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকার মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে এ ঘোষণা দেয়া হয়।
অ্যাডভোকেট হাফিজুর রহমান ২০০১-২০০২ সাল পর্যন্ত জেলা জামায়াতের সেক্রেটারী হিসেবে কাজ করেছেন এবং ২০০৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনিই জেলা জামায়াতের আমিরের দায়িত্ব পালন করেছেন।
অ্যাডভোকেট হাফিজুর রহমান জানান, রুকনদের দেয়া ভোটের ফলাফলে সর্বোচ্চ ভোট পাওয়া ব্যক্তিই নির্বাচিত হন। জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী, নেতৃত্ব নির্বাচনে প্রার্থিতা নেই। যারা পদপ্রত্যাশী হন, তারা অযোগ্য বিবেচিত হন। তিনি জেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীদেরকে যেকোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।