Author: admin

মোঃ সোহাগ আলী ,কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহ কালীগঞ্জে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীতে কালীগঞ্জের মন্ডপ গুলোতে সিঁদুর খেলায় মেতে উঠেছিল নারীরা।সিঁদুর খেলা শেষেই শুরু হয় দেবী দুর্গাকে বিদায় দেওয়ার প্রস্তুতি। দুপুরের পর থেকেই কালীগঞ্জের বিভিন্ন এলাকায় চিত্রা নদীতে প্রতিমা বিসর্জন শুরু হয়। পাঁচ দিনব্যাপী শারদ উৎসবের শেষ দিন রোববার কালীগঞ্জ শহরের বিভিন্ন পূজা মন্ডপে ঘুরে দেখা যায়, ঢাকের তালে তালে সিঁদুর খেলায় মেতে উঠেছে বিবাহিত নারীরা।একজন অপরজনের সিঁথিতে সিঁদুর তুলে দিচ্ছিলেন তারা।অনেকে একজন আরেকজনের গালেও লাগিয়ে দিচ্ছিলেন সিঁদুরের রঙ। স্বামীর মঙ্গল কামনায় দেবীর পা ছোঁয়ানো এ সিঁদুর নিয়ে খেলায় মেতে ওঠেন তারা। এ বিষয়ে সিঁদুর খেলতে আসা বৃষ্টি দাশ বলেন, স্বামীর…

Read More

নিজস্ব প্রতিবেদক মেট্রোরেলের মিরপুর-১০ নম্বর স্টেশনের প্রয়োজনীয় মেরামতকাজ সম্পন্ন হয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে পুনরায় মেট্রোর এ স্টেশনটির কার্যক্রম শুরু হবে। সোমবার (১৪ অক্টোবর) উত্তরায় মেট্রোরেলের প্রশাসনিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা আবদুর রউফ। যেখানে বলা হয়েছে, মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশনের প্রয়োজনীয় মেরামত ও পরীক্ষা-নিরীক্ষার কাজ শেষ হয়েছে। প্রস্তুত করা হয়েছে ক্ষতিগ্রস্ত টিকিট কাটার মেশিন, ইলেকট্রনিক সরঞ্জামসহ পুরো অবকাঠামো। এর আগে শনিবার (১২ অক্টোবর) ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, নিরাপত্তা নিশ্চিতে যে বিষয়গুলো দরকার তা দেখছি। বিষয়গুলো সচিব থেকে উপদেষ্টাকে জানানো হয়েছে। আশা করছি খুব শিগগির চালু করে দিতে পারবো। উল্লেখ্য, বৈষম্যবিরাধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গত…

Read More

অনলাইন ডেস্ক ফেক আইডি খুলে স্বামীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন স্ত্রী। প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে ধরা পড়েন স্বামী। প্রেমিকা ভেবে যার সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেম করে আসছেন গিয়ে দেখেন সেই তার স্ত্রী। রোববার (১৩ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুকে প্রেম করে দেখা করতে গিয়েই বিপাকে পড়েন স্বামী। সেখানে গিয়ে দেখেন হাজির স্বয়ং তার স্ত্রী। নিজের কুকীর্তির বিষয়ে হাতেনাতে ধরা পড়ে যান স্বামী। অতপর বেদম মারধরের শিকার হন স্ত্রী। ভারতের মুর্শিদাবাদের ডোমকল বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটেছে। ধরা পড়া ওই ব্যক্তির নাম বিক্রম মণ্ডল। তার বাড়ি ডোমকলের মোমিনপুরে। তিনি মাছের…

Read More

আরিফ হাসান গজনবী রামপাল (বাগেরহাট) প্রতিনিধি ১৪ অক্টোবর সোমবার বাগেরহাটের রামপাল উপজেলার বাঁশতলী ইউনিয়নের গিলাতলা বাজার , কালিগঞ্জ বাজার , বাইনতলা ইউনিয়নের চাকশ্রী বাজার ,উজলকুড় ইউনিয়নের ফয়লা হাট বাজার সহ বিভিন্ন ইউনিয়নের বাজার ঘুরে দেখা যায় পূর্বের থেকে অনেক চড়া দামে নিত্যপণ্য ক্রয় করতে হচ্ছে ক্রেতাদের I এ সময় খুচরা মূল্যে আলু পতি কেজি ৭০ টাকা , বেগুন প্রতি কেজি ১২০ টাকা ,পেঁপে পতি কেজি ৬০ টাকা , শসা প্রতি কেজি ১২০টাকা , পেঁপে প্রতি কেজি ৫০ টাকা , জিংগা প্রতি কেজি ৫০ টাকা, দোন্দল প্রতি কেজি ৫০ টাকা , ভেন্ডি প্রতি কেজি ৫০ টাকা , মিষ্টি কুমড়া প্রতি কেজি…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় পাস করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ। সোমবার (১৪ অক্টোবর) বিকেলে এনটিআরসিএর ওয়েবসাইটে নিবন্ধন পরীক্ষার লিখিত ফলাফল প্রকাশ করা হয়। এতে ফলাফলে দেখা গেছে, শহীদ আবু সাঈদ ইবতেদায়ি সহকারী শিক্ষক হিসেবে লিখিত পরীক্ষায় পাস করেছেন। ফলাফল প্রকাশের পর ফেসবুকে আবেগঘন পোস্ট দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শামসুর রহমান সুমন। তিনি পোস্টে লেখেন, ১১ তারিখ ক্যাম্পাসে মিছিল করার পর ১২ তারিখ ছিল আবু সাঈদ ভাইয়ের নিবন্ধন লিখিত পরীক্ষা। আমরা ওইদিন সকালে মিটিং করব। তো আবু সাঈদ ভাই…

Read More

নিজস্ব প্রতিবেদক পূজার ছুটি শেষে গার্মেন্টস খুলতেই বিক্ষোভ নেমেছেছে ঢাকার মিরপুরের শ্রমিকরা। বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মিরপুর-১৪ নম্বর কচুক্ষেত এলাকার কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা। সোমবার (১৪ অক্টোবর) সকাল ৯টা থেকে কয়েক হাজার শ্রমিক মিরপুর-১৪ এলাকার রাস্তা অবরোধ করে রাখেন। এতে মিরপুর-১৪ থেকে কচুক্ষেত পর্যন্ত দীর্ঘ যানজট তৈরি হয়। দুর্গাপূজার সরকারি ছুটি শেষ হওয়ার পর সোমবার প্রথম কর্মদিবসে এই আন্দোলনের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। সড়ক অবরোধের ফলে মিরপুর-১৪ থেকে কচুক্ষেত পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শ্রমিকদের দাবি, গত ৫ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে তাদের ৩ মাসের বেতন বকেয়া রয়েছে। তাই তাদের বেতন পরিশোধ না করা পর্যন্ত এই…

Read More

আন্তর্জাতিক ডেস্ক ইসরায়েলি সেনাবাহিনীর ক্যাম্পে হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। এতে ইসরায়েলের চার সেনা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন। সোমবার (১৪ অক্টোবর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি সেনা ক্যাম্পে এ হামলা চালানো হয়েছে। ড্রোন দিয়ে এ হামলা চালানো হয়। আইডিএফ আরও জানিয়েছে, ইসরায়েলের হাইফা শহর থেকে ৩৩ কিলোমিটার দক্ষিণে বিনইয়ামিনা ঘাঁটির পাশেও হামলা হয়েছে। এতে ইসরায়েলের অন্তত সাত সেনা গুরুতর আহত হয়েছে। বিবিসি জানিয়েছে, হিজবুল্লাহ এ হামলার দায় স্বীকার করেছে। তারা জানিয়েছে, তেল আবিব এবং হাইফার মাঝামাঝি এলাকায় আইডিএফের গোলানি ব্রিগেডের একটি প্রশিক্ষণ শিবিরকে…

Read More

(বগুড়া) প্রতিনিধি : সবুজ-শ্যামল ছায়াঘেরা চত্ত্বরে নারীদের উপচে পড়া ভিড়। ধুনটে ‘বউমেলা’ মেলাকে কেন্দ্র করে নারীদের এমন ভিড়। শত বছরের পুরোনো এই মেলাতে শুধু যে বউ এসেছেন তা নয়। এখানে অংশ নিয়েছেন শাশুড়ি, ননদ, জা-ঝিসহ শিশু-কিশোরীরা। গত রোববার রোববার (১৩ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বগুড়ার ধুনট পৌর এলাকার সরকারপাড়া ইছামতি নদীর তীরে বসেছে একদিনের এই বউমেলা। মেলায় নারীদের পাশাপাশি বাহারী সব কাঁচের চুরি, রঙিন ফিতা, লিপস্টিক, কানের দুল, ঝিনুকের মালার পসরা সাজিয়ে রেখেছেন পুরুষরাও। মেলায় এসে শাশুড়ি,ননদ, জা-ঝিসহ নারীরা এসব অলঙ্কার কিনতে দামাদামি করছেন। দামে মিলে গেলে কিনছেন অলঙ্কারগুলো। তবে বউমেলায় পুরুষদের সক্রিয় অংশগ্রহণ নিষিদ্ধ থাকায় দৃষ্টির সীমানাজুড়ে শুধুই নারীদের…

Read More

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি। কক্সবাজারের টেকনাফে প্রতিমা বিসর্জন উপলক্ষে টেকনাফ সমুদ্র সৈকত পয়েন্ট হাজারো মানুষের ঢল নেমেছে। রবিবার (১৩ অক্টোবর) বিকেলে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার শেষ দিন বিজয়া দশমীতে টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন সমুদ্র সৈকত পয়েন্টে এক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা পূজা উদযাপন পরিষদ। আয়োজকরা জানান, শুধুমাত্র টেকনাফ মেরিন ড্রাইভ সমুদ্র সৈকতে নয় এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪টি মন্দিরের ৬টি প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এছাড়া একই সময় উপজেলার হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নের তিন’টি প্রতিমা নাফ নদীতে বিসর্জন ও বাহারছড়া শামলাপুরের একটিসহ মোট ৪টি স্থানে পৃথক প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। টেকনাফ কেন্দ্রীয় বিষ্ণু মন্দিরের পুরোহিত শুভ ভট্টাচার্য…

Read More

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ ১৪ জনকে আরও ৪৭ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বৈষম্যবিরোরধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতের ঘটনায় ভুক্তভোগীরা এসব মামলা দায়ের করেন। এর মধ্যে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা রয়েছে। সোমবার (১৪ অক্টোবর) সকালে তাদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তারা ১৪ আসামিকে আরও ৪৭ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা তাদের এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। সালমান এফ রহমানকে…

Read More