- তরুণ উদ্যোক্তাদের খুঁজছে বাংলাদেশ ব্যাংক, চলছে উদ্যোক্তা অনুসন্ধান কর্মসূচি
- কোটচাঁদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে প্রস্তুতিমূলক সভা
- উজিরপুর রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন
- শারদীয় দুর্গাপুজা উপলক্ষে ডিমলায় ৭৮ মণ্ডপে নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি
- প্রবাস থেকে ফিরে চায়ের দোকান, ঋণের চাপে থেমে গেল পুলিনের জীব
- যবিপ্রবিতে পাবনা ছাত্র কল্যাণ পরিষদের নতুন নেতৃত্ব, সভাপতি আলফি ও সম্পাদক মহাদির
- মধুপুরে পারিবারিক কলহের জেরে পুত্রবধূর ধাক্কায় বৃদ্ধ শ্বশুর আহত,থানায় অভিযোগ
- দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই গোপালপুরে আয়নালের মৃত্যু
- ঢাকা কাস্টমস হাউসে রাকিব ফরিদের বিরুদ্ধে ৩৩ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ
- বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
Author: admin
ভোরের বাংলা নিউজ ডেস্ক আইন মন্ত্রণালয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান হিসেবে হাইকোর্টের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। সোমবার (১৪ অক্টোবর) রাতে আইন সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ (১৯৭৩ সালের আইন নং ২১)-এর ধারা ৬-এ প্রদত্ত ক্ষমতাবলে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান এবং হাইকোর্ট বিভাগের বিচারপতি শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরীকে ওই ট্রাইব্যুনালের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হলো। ট্রাইব্যুনালের সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী হাইকোর্ট বিভাগে কর্মরত একজন বিচারপতির…
নিজস্ব প্রতিবেদক মেট্রোরেলের মিরপুর-১০ নম্বর স্টেশনের প্রয়োজনীয় মেরামত কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার থেকে পুনরায় মেট্রোর এ স্টেশনটির কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রউফ এ তথ্য জানান। তিনি বলেন, আজ মঙ্গলবার সকাল থেকে মিরপুর-১০ মেট্রো স্টেশন চালু করা হয়েছে। জানা যায়, মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশনের প্রয়োজনীয় মেরামত ও পরীক্ষা-নিরীক্ষার কাজ শেষ হয়েছে। প্রস্তুত করা হয়েছে ক্ষতিগ্রস্ত টিকিট কাটার মেশিন, ইলেকট্রনিক সরঞ্জামসহ পুরো অবকাঠামো। এর আগে গত শনিবার (১২ অক্টোবর) ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, নিরাপত্তা নিশ্চিতে যে বিষয়গুলো দরকার তা দেখছি। বিষয়গুলো সচিব থেকে উপদেষ্টাকে জানানো হয়েছে। আশা করছি খুব শিগগির চালু…
নিজস্ব প্রতিবেদক এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলপ্রকাশিত হয়েছে। এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। আর এইচএসসি নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৫৬ শতাংশ। মঙ্গলবার (১৫ অবেক্টাবর) বেলা ১১টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে এ ফলাফল প্রকাশ করা হবে। গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। প্রথম প্রকাশিত রুটিন অনুযায়ী—৮ দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর তিন দফায় পরীক্ষা স্থগিত করে সরকার। সূচি…
মোঃ মহাসিন, সাতক্ষীরা, প্রতিনিধি ভারতে ধর্মপ্রাণ মুসলমানদের মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তি করার প্রতিবাদে কালীগঞ্জে ইত্তেহাদুল ওলামা পরিষদের আয়োজনে উপজেলার বিভিন্ন এলাকার সর্বস্তরের হাজার হাজার মানুষের অংশ গ্রহণে একটি বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) বেলা ১১ টায় বিভিন্ন সড়ক মহাসড়কের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এর আগে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে উত্তর কালিগঞ্জ শহীদ সামাদ স্মৃতি ময়দানে সমাবেশ স্থলে বিভিন্ন প্লাকাড নিয়ে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত হন। এ সময় তারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বিশ্বনবীর অপমান, সইবে নারে মুসলমান, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, রামগিরির ফাঁসি চাই, পূরোহিতির দুই গালে, জুতা মারো…
মানিক হোসেন, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রী বহিরাগত কর্তৃক হেনস্তার শিকার হয়েছেন। সোমবার (১৪ অক্টোবর) রাত ৮ টার দিকে কুষ্টিয়া থেকে বিশ্ববিদ্যালয়ে আসার পথে ভাড়া বাসে এ ঘটনা ঘটে। পরে ইবি থানায় মুচলেকা দিয়ে তাকে ছাড়া হয়। অভিযুক্ত জুয়েল আহমেদ রাজু (৪২) ঝিনাইদহ সদর উপজেলার আরাপপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন ইজিবাইক চালক। জানা যায়, ভুক্তভোগী ছাত্রী কুষ্টিয়া থেকে ভাড়ন বাসে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে আসছিলেন। বাসের মধ্যে অভিযুক্ত রাজু তাকে বিভিন্ন ভাবে হেনস্তা করেন। এসময় ঐ ছাত্রীর কাছে টিকিট দেখতে চান রাজু। ভুক্তভোগী টিকিট দেখাতে অস্বীকৃতি জানালে রাজু তাকে হিজাব খোলার জন্য জোর করেন। একটা সময় অভিযুক্ত…
রূপগঞ্জ প্রতিনিধিঃ কাঞ্চন পৌরসভার চান টেক্সটাইল – কাঞ্চন বাজার সড়কের বেহাল দশায় প্রতিনিয়তই ভোগান্তি পোহাচ্ছেন হাজারো মানুষ। দিন যাচ্ছে আর ছোট বড় গর্তে পরিনত হচ্ছে সড়কটি। বর্তমানে চলাচলে অনুপযোগী হওয়ায় বিকল্প সড়ক ব্যবহার করছে অটো-অটো রিকশা চালক ও পথচারীরা। জনগনের দুর্ভোগ লাগবে সড়কটি সংস্কারের উদ্যোগ নেয় রূপগঞ্জ থানা জামায়াত, পৌর বিএনপি ও সামাজিক সংগঠনের সেচ্ছাসেবীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ জন। সোমবার (১৪-১০-২৪) সকাল থেকে সড়কটি সংস্কারে কাজ করেন তারা। এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ থানা (উত্তর শাখা) আমির আব্দুল মজিদ, পৌর জামায়াতের আমির দেওয়ান আমজাদ হোসেন, সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম, জামায়াত নেতা আবুল হোসেন, আব্দুস সাত্তার, বিএনপির সেচ্ছাসেবকদলের নেতা সোহেল মাহমুদ,…
ছবি: মৃত গরুর ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলার আঙ্গারিয়া গ্রামে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে একটি খামারের ৬টি গাভি গরুর মৃত্যু হয়েছে। সোমবার, ১৪ অক্টোবর উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আঙ্গারিয়া গ্রামের মো. নজরুল ইসলামের (৫৬) খামারে এ ঘটনা ঘটে। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা হবে বলে জানান গরুর মালিক। এ ছাড়া খামারটির আরও ২টি বাছুর গরু অসুস্থ রয়েছে। ঘটনার বর্ণনা দিয়ে খামারের মালিক মো. নজরুল ইসলাম বলেন, খড়কুটো নাই তাই দুপুরে আমার ছেলে পুকুরের পাশ থেকে কাঁচা ঘাস কেটে এনে গরুকে খেতে দেয়। পরদিন সকালে খামারে গিয়ে দেখি গরু শুয়ে আছে অসুস্থ কিছু খায় না। এরপর রাজাপুর উপজেলা…
খুবি প্রতিনিধি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথম থেকেই অংশগ্রহণ করেছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের প্রভাষক হাসান মাহমুদ সাকী। সেই সময়ে অন্যান্য গুটিকয়েক শিক্ষকদের ন্যায় তিনিও প্রথম থেকেই শিক্ষার্থীদের পাশে ছিলেন। শিক্ষার্থীদের এই আন্দোলনকে বেগবান করতে তিনি নানাভাবে অনুপ্রাণিত করেছেন। জুলাই আন্দোলনের সেই সময়গুলোর স্মৃতিচারণ করতে গিয়ে মাহমুদ সাকী বলেন, “শিক্ষার্থীদের এই আন্দোলনে পাশে থাকার জন্য স্বাভাবিকভাবেই আমাকে অনেক বাধা-বিপত্তির সম্মুখীন হতে হয়েছে। তাদের এই যৌক্তিক আন্দোলন থেকে বিরত থাকার জন্য বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ থেকে যেমন সতর্ক করা হয়েছে তেমনি রাষ্ট্রীয় প্রশাসন থেকেও হয়রানি করা হয়ছে। দেখা গেলো গ্রেফতার কিংবা জীবন নাশের ভয়ে প্রতিটা রাতই আমাকে অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্য…
জাহেদুল আলম তন্ময়, রাবি প্রতিনিধি: গত ৫ আগস্ট স্বৈরাচারী সরকার পতনের পর বিকেলে জহিরুল ইসলাম নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী শহীদ হোন। নিহত হওয়ার দুই মাস পর আজ প্রকাশ্যে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা। জানা যায়, নিহত জহিরুল বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাসা গাজিপুরের কাপাশিয়া থানার ঘাগটিয়া ইউনিয়নের পূর্ব পাড়া গ্রামে। তার বাবা তাজুল ইসলাম ও মাতা শাহনাজ পারভীন। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। আজ সোমবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমিরুল ইসলাম জহিরুলের মৃত্যুর বিষয়ে ফেসবুকে পোস্ট করলে মৃত্যুর বিষয়টি সবার সামনে আসে। যদিও ওই বিভাগের সভাপতি…
এক আজাদ রাণীশংকৈল প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সোমবার (১৪ অক্টোবর) সকালে কুলিক নদীতে ভাষমাণ অবস্থায় রেজিয়া (৬০) নামে এক বৃদ্ধার লাশ পাওয়া গেছে। স্থানীয়রা জানাযা,উপজেলার বাচোর ইউনিয়নের বাকশা সুন্দরপুর বগুড়াপাড়া এলাকায় কুলিক নদীতে ভাসমাণ অবস্থায় ওই বৃদ্ধার লাশ দেখতে পেয়ে থানা পুলিশ কে খবর দেয়।খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে পরিচয় শনাক্ত করে। এ প্রসঙ্গে থানার এস আই সেকেন্দার আলী জানায়,নিহত রেজিয়া একই উপজেলার নন্দুয়ার ইউনিয়নের সন্ধ্যারই সাতঘরিয়া গ্রামের মৃত আব্দুস সামাদের স্ত্রী।নিহত রেজিয়ার ছেলে রফিকুল ইসলাম জানায় তার মা দীর্ঘদিন থেকে মানষিক ভারসাম্যহীন রোগী এবং সে দীর্ঘদিন দিন থেকেই এলাকায় ভারসাম্যহীন ভাবেই…