Author: admin

দুমকী(পটুয়াখালী) প্রতিনিধি: তথ্য গোপন করে বাল্যবিবাহ দেওয়ার অপরাধে পটুয়াখালীর দুমকীতে কনের বাবাসহ দু’জনকে ৭ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার(১৪ অক্টোবর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক দুমকী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহীন মাহমুদ ওই দণ্ডাদেশ দেন। কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার আলগী গ্রামের আব্দুস সোবহান সিকদারের ছেলে রুহুল আমিন সিকদার (৫৫) ও আব্দুল মজিদ চৌকিদারের মেয়ে তাসলিমা (৩০)। অপরদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে ছেলের পক্ষ পলাতক রয়েছে। সূত্র জানায়, উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের আলগী গ্রামের রুহুল আমিন সিকদারের নবম শ্রেনীতে পড়ুয়া নাবালিকা মেয়ে মোসাঃ রুমানা আক্তারের জন্ম নিবন্ধন সনদে ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর জাল জালিয়াতি করে বয়স…

Read More

চট্রগ্রামের ফটিকছড়ি পৌরসভার সাবেক মেয়ের ও ফটিকছড়ি পৌরসভার আওয়ামি লীগের সভাপতি ও উত্তর জেলা আওয়ামি লীগের সদস্য ইসমাইল হোসেনকে ঢাকা শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনের দায়িত্বে থাকা এবি পি এন পুলিশ আটক করেন। ১৪ অক্টোবর সোমবার রাতে বিদেশ পালিয়ে যাওয়ার সময় শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করে এবি পি এন পুলিশ আটকের পর শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানায় হস্তান্তর করেন ইসমাইল হোসেন কে বিষয়টা নিশ্চিত করেন শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানায় ওসি এরশাদ উল্লাহ। ইসমাইল হোসেন কে ৪ আগস্ট ফটিকছড়ি নাজির হাট ঝংকার মোড়ে ছাত্রদের উপর হামলা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। উল্লেখ্য, গত ৪ আগস্ট নাজির হাট ঝংকার মোড়ে ছাত্রদের উপর হামলার ঘটনায়…

Read More

পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ আব্দুল করিম প্রধান আহ্বায়ক পাটগ্রাম উপজেলা শাখা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আসাদুজ্জামান ঈদু সভাপতি ৫ নং ওয়ার্ড বুড়িমারী ইউনিয়ন শাখা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এ এস এম নিয়াজ নাহিদ সাধারণ সম্পাদক ৮ নং বুড়িমারী ইউনিয়ন ও সাবেক ছাত্রনেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামিদুল ইসলাম সিনিয়র সহ-সভাপতি ৮ নং বুড়িমারী ইউনিয়ন শাখা। ফারুক হোসেন আহ্বায়ক কমিটি পাটগ্রাম উপজেলা শাখা। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইবনে সুমন যুগ্ম সাধারণ…

Read More

(বগুড়া) প্রতিনিধি : বগুড়ায় সহ উত্তর অঞ্চলে গত কয়েকদিন ধরেই শিশির পড়তে দেখা যাচ্ছে। গাছের সবুজ পাতায় শিশির বিন্দু জমা হওয়ায় এটিকে শীতের আগমনী বার্তা হিসেবে গণ্য করছেন এলাকাবাসী। কয়েকদিন আগেও এ বগুড়ার বিভিন্ন উপজেলায় সারা দিনরাত ধরেই টিপটিপ বৃষ্টি পড়ছিল। বৃষ্টি থেমে যাওয়ার পর গত ৪ দিন ধরেই উপজেলায় শীতের আমেজ বিরাজ করছে। এখন প্রতিদিন সকালে উপজেলার চারদিকে কুয়াশাচ্ছন্ন থাকে। উপজেলার ধানগাছ,বভিন্ন প্রজাতির ঘাস এবং সবুজ গাছের উপর বিন্দুবিন্দু শিশির জমা হচ্ছে। কখনো শেষ রাতের দিকে বড়বড় গাছ থেকে ও টিনের চালায় টপটপ শব্দ করে শিশির পড়ছে। আগের রাতের দিকে হালকা ফ্যান দিয়ে ঘুমিয়ে পরলেও শেষ রাতের দিকে ঠান্ডায়…

Read More

আব্দুল কাইয়ুম কামরুল কমলগঞ্জ (মৌলভীবাজার) থেকেঃ মৌলভীবাজার রেঞ্জের আওতাধীন কমলগঞ্জ উপজেলার মাগুড়ছড়া হতে লাউয়াছড়া ও কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের ধলাইর ব্রিজ থেকে ফুলবাড়ী পর্যন্ত সামাজিক বনায়নের ষ্ট্রিপ বাগানের মেয়াদ পূর্ণ হলে ও নিলাম না দেয়ায় রাতের আঁধারে গাছ চুরি হচ্ছে। এছাড়া বিভিন্ন সময় ঝড়ের তান্ডবে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে গাছ উপড়ে পড়ে মানুষের প্রাণহানী ঘটছে। পাশাপাশি রেলপথের উপরে গাছ পড়ে ট্রেন যোগাযোগে বিঘ্ন সৃষ্টি করছে। এছাড়াও ডাকাতরা রাতের আধারে রাস্তার পাশে থাকা গাছ ফেলে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়ক ডাকাতি করে। ফলে মানুষজন সর্বশান্ত হওয়ার সাথে সাথে দূর্ভোগ পোহাতে হচ্ছে। এ সড়কের গাছ সমুহ চুরি ও ঝড়ে পড়ে নষ্ট হওয়ার কারনে সরকার লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও গণঅভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে বরখাস্ত হওয়া লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম ঊর্মির‌ দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। সোমবার (১৪ অক্টোবর) তার দেশত্যাগের নিষেধাজ্ঞা কার্যকরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে। প্রসঙ্গত, নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি তার ফেসবুক পোস্টে লিখেছিলেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন- রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার,…

Read More

নিজস্ব প্রতিবেদক চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। ৯টি সাধারণ ও মাদরাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭.৭৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী। তবে এবার দেশের ৬৫টি কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া কেউ পাস করতে পারেননি। গত বছর শূন্যপাস করা কলেজের সংখ্যা ছিল ৪২টি। সেই হিসাবে এবার শূন্য পাস কলেজের সংখ্যা ২৩টি বেড়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সব বোর্ডের ফলাফলের যে সারসংক্ষেপ তৈরি করেছে, তা থেকে এ তথ্য জানা গেছে। ফল প্রকাশের পর আন্তঃশিক্ষা বোর্ড…

Read More

রাজবাড়ী প্রতিনিধি সোমবার সন্ধ্যার পর রাজবাড়ি সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে গফুর শিকদারের বাড়ীর আঙিনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ওহাব শিকদারের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন কামাল হোসেন মিয়া সাবেক সাধারণ সম্পাদক বসন্তপুর ইউনিয়ন বিএনপি, আব্দুর রহমান খান সাবেক সভাপতি ৮ নং ওয়ার্ড বিএনপি, মোঃ সাজিদুল বিশ্বাস সাজ্জাদ সাবেক সদস্য জেলা বিএনপির ও বসন্তপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী, শহীদ সিকদার সাবেক ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, গফুর শিকদার সাবেক সদস্য বসন্তপুর ইউনিয়ন বিএনপি, বসন্তপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক উজ্জল খান, বসন্তপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সুমন খান, যুবদল নেতা নয়ন শেখ, যুবদল নেতা সাদ্দাম, স্বেচ্ছাসেবক…

Read More

(বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলার  সোনাতলায় আজ সোমবার (১৪ অক্টোবর) নৌকা বাইচ খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান আড়িয়ারঘাট বাঙালি নদীর তীরে অনুষ্ঠিত হয়। সদর ইউপি’র প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি ও উপজেলা বিএনপি’র সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক একেএম আহসান হাবীব রাজা, পৌর বিএনপি’র সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক প্রভাষক আহসান হাবীব রতন, ভিপি এমদাদুল হক টুকু, মিজানুর রহমান মিজান, বালুয়া ইউপি’র প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, নৃত্য শিক্ষক উজ্জল…

Read More

ঝালকাঠি প্রতিনিধিঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঝালকাঠি জেলা শাখার আনুষ্ঠানিকভাবে এই প্রথম প্রধান কার্যালয় উদ্বোধন করেছে। সোমবার (১৪ অক্টোবর) বিকেলে সাড়ে ৫টায় জেলা শহরের কলেজ মোড় রোড এলাকায় জেলার প্রধান কার্যালয় হিসাবে ফিতা কেটে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি ও বর্তমান বাংলাদেশ জামায়াতে ইসলামী’র জেলা আমীর অ্যাডভোকেট মো: হাফিজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি ও জামায়াতের নায়েবে আমীর এ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম, সাবেক জেলা সভাপতি ও পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ জহিরুল হক, সাবেক জেলা সভাপতি এ্যাডভোকেট নাসির উদ্দিন, সাবেক জেলা সভাপতি নাজমুল হাসান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা মুহাম্মদ…

Read More