- দাদার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো তাজমিন
- মানসিক স্বাস্থ্য নিয়ে ভয়, লজ্জা ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর
- ডেসকোর নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ
- গণঅভ্যুত্থানে ইন্টারনেট শাটডাউনে জড়িত মির্জা কামালের পদোন্নতি
- চৌদ্দগ্রামে মাদক বিরোধী সচেতনতামূলক মিছিল
- পাথরঘাটায় দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা
- সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন কবিরের সাফল্য
- ফেইসবুকে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে কণ্ঠশিল্পী দম্পতির প্রতিবাদ
- অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরবে না: রাশেদ খাঁন
- জমির রেকর্ড সংশোধনে ২০ লাখ টাকার ঘুষ! দুদকের জালে রাঙ্গাবালীর বিতর্কিত ভূমি কর্মকর্তা সোবাহান
Author: admin
জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের গদাইপুর গ্রামের আরফিন আক্তার নামের এক নববধু গলায় ওড়ঁনা পেঁচিয়ে আত্বহত্যা করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭’টার সময় শয়নকক্ষে সবার অগোচরে ওড়ঁনা পেঁচিয়ে সে আত্বহত্যা করে। উপজেলার বিরঞ্জন গ্রামের আয়েজ আলীর মেয়ে আরফিনের সঙ্গে ৬’মাস পূর্বে গদাইপুরের খয়বর আলীর ছেলে আনিছুর রহমানের বিয়ে হয়। বড়ভাই হানিফ মিয়া বলেন, আরফিন আমার একমাত্র আদরের ছোট বোন। আমি তাকে খুব ভালোবাসতাম তার মৃত্যুও খবর শুনে খুব কষ্ট পেয়েছি। হানিফ আরো বলেন, বিয়ের পর থেকেই আরফিন স্বামী সহ ঢাকায় গার্মেন্টে চাকরী করতে চাইত। গ্রামবাসি জানায়, তাদের বাড়ি একেবারে পাড়ার শেষ মাথায় আমরা কেউ তেমন তাদের বাড়িতে যাই না।…
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরের মোমবাতির আগুনে দগ্ধ হয়ে রাজমিন সুলতানা দিলা (১৭) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) গালুয়া দুর্গাপুর গ্রামের বাড়িতে দিলাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা শেখ হাসিনা বার্ন ইনিস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই কলেজছাত্রী। দিলার মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া বিরাজ করছে। কলেজছাত্রী দিলা গালুয়া দুর্গাপুর গ্রামের ব্যবসায়ী দুলাল হাওলাদারের মেয়ে। তিনি রাজাপুর সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী ছিল। দিলার বাবা দুলাল জানান, গত ৭ অক্টোবর রাতে বিদ্যুৎ চলে যাওয়ায় মোমবাতি জ্বালিয়ে পড়ছিল দিলা। হঠাৎ মোমবাতি পড়ে গায়ে থাকা জর্জেটের ওড়না ও জামায় আগুন লেগে যায়…
আব্দুল কাইয়ুম কামরুল কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় সপ্তাহের ব্যবধানের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি। বাজারের এমন অস্থিতিশীলতায় নিম্ন আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্তদের নাভিশ্বাস হয়ে উঠেছে। এক সময় নিম্নবিত্তের সবজিও এখন “বিলাসী পণ্যে” তালিকায় উঠে এসেছে। শত টাকা নিচে সবজি কেনা দায়। তাই নিম্ন আয়ের মানুষরা পরিবার নিয়ে সংসার চালাতে হিমসিম খাচ্ছেন। উপজেলার বাজার সমুহে ধণিয়াপাতার কেজি ৬০০ ও কাঁচামরিচের কেজি ৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে। সোমবার কমলগঞ্জ উপজেলার বাজারগুলো ঘুরে দেখা গেছে, নিত্যপণ্য সবজির আগের চেয়ে দাম ২ থেকে ৩ গুণ বেড়েছে। বর্তমানে বাজারে ধনিয়াপাতার কেজি ৬০০ টাকা ও কাঁচা মরিচের কেজি ৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে।…
সুলতান আহমেদ প্রতিনিধি নওগাঁ। অগ্নি দুর্ঘটনা মোকাবেলায় জনসচেতনা সৃষ্টির লক্ষে সারা দেশব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উদ্যোগে দেশব্যাপী বিভিন্ন এলাকায় জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ১৫ অক্টোবর মঙ্গলবার দুপুরে রাণীনগর উপজেলার কুনুজ বাজারে ব্যবসায়ী ও গ্রামবাসীদের উপস্থিতিতে রাণীনগর থানা ফায়ার সার্ভিসের উদ্যোগে অগ্নিকাণ্ড নির্বাপনে দ্রুত করণীয় বিষয়ে জনসচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। এতে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের নিজস্ব গাড়ি নিয়ে অগ্নিনির্বাপণের এই মহড়ায় অংশ নেন। এসময় ফায়ার সার্ভিস কর্মিরা উপস্থিত এলাকাবাসিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কিভাবে আগুন নেভাতে হয় সেই বিষেয়ে প্রশিক্ষণ দেন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মিরা তাদের জনসেবামূলক কর্মকাণ্ডের অগ্নি-দুর্ঘটনা মোকাবেলায়, ভূমিকম্প, বজ্রপাত বা…
রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদার টাকা না পেয়ে ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্পের বালুভর্তি ট্রাক লুটের ঘটনায় তারাব পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টুকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার তারাব পৌরসভার গন্ধর্বপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, তারাব পৌরসভার গন্ধর্বপুর এলাকায় ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্পের কাজ চলমান রয়েছে। বেশ কিছুদিন যাবত বিএনপি নেতা হাফিজুর রহমান পিন্টু চাঁদা দাবি করে আসছিলেন। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে প্রকল্পের কাজের জন্য আনা দুই ট্রাক বালু লুট করেন। পরে বালু তার নিজের জায়গায় রেখে ট্রাকগুলোকে ছেড়ে দেওয়া হয়। তিনি বলেন, ট্রাকচালকরা প্রকল্পের…
মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ, (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার শিবনগর ও বলিদাপাড়া এলাকায় পৃথক দুটি স্থানে চিত্রা নদীর পানিতে ডুবে অনামিকা দাস (১২) ও নানা বাড়িতে বেড়াতে এসে আয়াতুল্লাহ হাসান(৭) নামে দু,জনের মৃত্যুু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে অনামিকা দাস শিবনগর দাসপাড়া এলাকার শিপন দাসের মেয়ে ও চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনির ছাত্রী। সকাল সাড়ে ১১টার দিকে শিবনগর এলাকার কয়েকজন বাড়ির পাশের চিত্রা নদীতে গোসল করতে যায়। অনামিকা কিছুদূর গেলে হঠাৎ সে পানিতে ডুবে যায়। কিছু সময় পর অনামিকার শরীর পানিতে ভেসে ওঠে।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। অপরদিকে…
বেনাপোল প্রতিনিধি যশোরের বেনাপোল বন্দর দিয়ে গত দুদিনে ভারত থেকে ৫৯৩ টন কাঁচামরিচ আমদানি করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেল পর্যন্ত ভারত থেকে এসেছে ১০ টন ৯৫৬ কেজি কাঁচামরিচ। গতকাল এসেছে ৫৮১ টন ৯৭০ কেজি। এ নিয়ে গত দুদিনে ৫৯৩ টন কাঁচামরিচ আমদানি হয়েছে। বেনাপোল দিয়ে কাঁচামরিচ আমদানি হওয়ায় বন্দরের বিভিন্ন মহলে দেখা দিয়েছে স্বস্তির নিঃশ্বাস। বেশ কিছুদিন ধরেই দেশে কাঁচামরিচের দাম আকাশছোঁয়া। তাই চাহিদা অনুযায়ী জোগান ঠিক রাখতে মরিচ আমদানি করা হচ্ছে। সাধারণ মানুষের আশা, আমদানির ফলে এবার মরিচের দাম কমবে। বর্তমানে বাজারে ৫০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। দেশে অস্থিতিশীল বাজার যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সে মুহূর্তে মরিচের…
নিজস্ব প্রতিবেদক আওয়ামীপন্থি বিচারকদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। মঙ্গলবার (১৫ অক্টোবর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এ কর্মসূচির ডাক দিয়েছেন তারা। পোস্টে তারা লেখেন, ‘আওয়ামী লীগের ফ্যাসিস্ট বিচারকদের পদত্যাগের দাবিতে আগামীকাল সকাল ১১টায় হাইকোর্ট ঘেরাও কর্মসূচি।’ কমেন্ট সেকশনে হাসনাত লিখেছেন, ‘যে লীগের হাতে হাজার হাজার ছাত্র ও নাগরিকের রক্ত লেগে আছে, দুই মাস না যেতেই তাদের কীভাবে দুঃসাহস হয় হাইকোর্ট প্রাঙ্গণে খুনি হাসিনার নামে স্লোগান দেওয়ার?’ কমেন্ট সেকশনে সারজিস আলম লিখেছেন, ‘এই খুনি হাসিনার দালালদের কারণেই রাষ্ট্র ঠিকমতো ফাংশন করতে পারছে না ৷ এদের উৎখাত…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ৪৩তম বিসিএস থেকে দুই হাজার ৬৪ জনকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তাদের নিয়োগ দিয়ে মঙ্গলবার (১৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ে থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, ৪৩তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশক্রমে ২ হাজার ৬৪ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হলো। এর আগে ৪৩তম বিসিএস সুপারিশপ্রাপ্ত ২ হাজার ৮০৫ থেকে ৭৪১ জন বাদ দেওয়া হয়। সাধারণত পিএসসি থেকে নিয়োগের সুপারিশের তালিকা জনপ্রশাসনে পাঠানো হয়। এরপর এই তালিকায় থাকা চাকরিপ্রার্থীদের নানা ধরনের তথ্য যাচাই করা হয়। সব তথ্য পাওয়ার…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি ‘গাইবান্ধা পৌরবাসীর অঙ্গীকার, শহর রাখবো পরিষ্কার’ স্লোগানকে সামনে রেখে পৌর শহরে পরিষ্কার—পরিচ্ছন্নতা অভিযান হয়েছে। জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদের নেতৃত্বে গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে পৌরপার্কে স্বাধীনতার বিজয় স্তম্ভ চত্বর থেকে এ অভিযান শুরু হয়। জেলা প্রশাসন, পৌরসভা ও ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম যৌথভাবে এ অভিযান চালায়। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন এবং যানজটমুক্ত রাখতে নাগরিকদের দায়িত্বশীল ভূমিকার বিকল্প নেই। নিজের শহরকে বাসযোগ্য ও পরিচ্ছন্ন রাখতে প্রত্যেক পৌরবাসীকে উদ্যোগী হতে হবে। গাইবান্ধা শহর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের অংশ হিসেবে দিনব্যাপি এ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে পৌর প্রশাসক ও…